Categories
বিবিধ

বামনগোলায় উত্তেজনা, তৃণমূলের পার্টি অফিসে তালা—পরে খুলে দিল বিজেপি নেতৃত্ব।

বামনগোলা, নিজস্ব সংবাদদাতা:
নির্বাচনের ফল ঘোষণার পর মালদার বামনগোলা গ্রাম পঞ্চায়েত ও মদনাবতী গ্রাম পঞ্চায়েত এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগ, বিজেপির জয়ের পর কিছু সমর্থক তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়।
ঘটনার খবর পেয়ে মঙ্গলবার সকালেই ঘটনাস্থলে পৌঁছান উত্তর মালদা বিজেপির সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক Bina Sarkar Kirtaniya। তিনি বামনগোলা ও মদনাবতী—দুই গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূলের দলীয় কার্যালয়ের তালা খুলে দেন।
বিনা সরকার কীর্তনিয়া বলেন,
“পার্টি অফিসে তালা ঝুলিয়ে দেওয়া বিজেপির কর্মীদের কাজ নয়। এটি তৃণমূলেরই কাজ হতে পারে। বিজেপির নীতি এই ধরনের নয়।”
তিনি আরও দাবি করেন, দীর্ঘদিন ধরে তৃণমূল সরকারের আমলে বিজেপি কর্মীদের উপর যে অত্যাচার হয়েছে, তারই জবাব রাজ্যের মানুষ ভোটের মাধ্যমে দিয়েছেন। একইসঙ্গে তিনি স্পষ্ট করেন, বিজেপি এই ধরনের দখল বা ভাঙচুরের রাজনীতিতে বিশ্বাসী নয়।
ঘটনাকে ঘিরে এলাকায় কিছুটা উত্তেজনা তৈরি হলেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে।

Share This
Categories
বিবিধ

গেরুয়া আবিরে রঙিন চন্দ্রকোনারোড, সামাজিক বার্তা ঝালমুড়ি বিতরণে।।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- সোমবার বিধানসভা নির্বাচনের ফলাফলে রাজ্যজুড়ে উঠেছে গেরুয়া ঝড়,সেই আনন্দে গেরুয়া আবির মেখে এই দিন সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড ফুটবল ময়দানে সাধারণ মানুষের মধ্যে ঝাল মুড়ি বিতরণ করল বিজেপির কর্মী সমর্থকরা। এই দিন শতাধিক সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হয় ঝাল মুড়ি। প্রসঙ্গত ঝাড়গ্রাম জেলায় নির্বাচনী প্রচার করতে এসে রাস্তার একটি ঝালমুড়ি দোকানে ঝালমুড়ি খেয়েছিলাম প্রধানমন্ত্রী, তাই নিয়ে নানান কটাক্ষ করতে শোনা গিয়েছিল তৃণমূল নেতৃত্বদের মুখে।

Share This
Categories
বিবিধ

প্রায় ১০০ শিশুর অংশগ্রহণ, গ্রামেই গড়ে উঠল খোলা আকাশের পাঠশালা।।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- গ্রামের ক্ষুদে পড়ুয়াদের পড়াশোনার প্রতি আরো আগ্রহ গড়ে তুলতে এবার এগিয়ে এলো একদল সমাজসেবী । রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা শহরের বাদাম কলোনী এলাকায় গ্রামের পথে পাঠশালার আয়োজন করা হয় এলাকার সমাজসেবীদের উদ্যোগে। এই পাঠশালায় প্রায় ১০০ জন ক্ষুদে পড়ুয়া উপস্থিত ছিলেন। পড়াশোনার পাশাপাশি কথোপকথন এবং সমাজের বিভিন্ন বিষয় যেমন জল অপচয়,নোংরা আবর্জনা থেকে নিজেকে দূরে রাখা সহ বিভিন্ন বিষয়ে নিয়ে ক্ষুদে পড়ুয়াদের বার্তা দেওয়া হয় সমাজসেবীদের তরফ থেকে। এই দিন উপস্থিত ছিলেন পিন্টু গড়াই,শ্যামল কুমার সাহা সহ একাধিক সমাজসেবী সমাজ সেবীরা।

Share This
Categories
বিবিধ

অজ্ঞাত লরির ধাক্কা, গড়বেতায় রাস্তায় লুটিয়ে মৃত্যু।।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পথ দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের গড়বেতার জঙ্গলে, পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই মৃত ব্যক্তির নাম লক্ষণ চক্রবর্তী, বয়স আনুমানিক ৪৫ থেকে ৫৫ বছর, বাড়ি গড়বেতা শহরের বাঁধগোরা এলাকায়, জানা গিয়েছে শনিবার বিকেলে ওই ব্যক্তি গোদাপিয়াশাল স্টেশনে রেল দপ্তরে ডিউটি সেরে মোটর বাইকে করে ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে বাড়ি ফেরার পথে হঠাৎই পিছন থেকে কোন এক অজ্ঞাত লরি ধাক্কা মারে, ঘটনায় ঘটনাস্থলে গুরুতর আহত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে ওই ব্যক্তি। খবর পেয়ে ঘটনাস্থলে গড়বেতা থানার পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে গড়বেতা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। ইতিমধ্যেই ওই ঘাতক লরিটির খোঁজ চালাচ্ছে পুলিশ। গোটা ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ইতিমধ্যেই ওই মৃতদেহ মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়না তদন্তের পর তুলে দেওয়া হবে পরিবারের হাতে।

Share This
Categories
বিবিধ

দক্ষিণ ২৪ পরগনায় রিপোল শুরু, কড়া নিরাপত্তায় ভোটগ্রহণ।।

ডায়মন্ডহারবার, নিজস্ব সংবাদদাতা:- দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার বিধানসভার চারটি বুথ ও বিধানসভার ১১ টি বুথে আজ পুনঃনির্বাচনের নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনার। সকাল সাতটা থেকে ভোট প্রক্রিয়া শুরু হয়ে গেছে। কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি চোখে পড়ার মত কলকাতা নাকি যাবে। তবে প্রত্যেকটি বুথে ভোটার সংখ্যা অল্প, সেইভাবে ভোটারদের লক্ষ্য করা যাচ্ছে না।

Share This
Categories
বিবিধ

মালদা কলেজ ও পলিটেকনিকে গণনা, প্রবেশে কঠোর বিধিনিষেধ ঘোষণা।।

মালদা, নিজস্ব সংবাদদাতা:— নির্বাচন পরবর্তী গণনা কেন্দ্রের নিয়মাবলী সম্পর্কিত সর্বদলীয় বৈঠক করলো জেলা পুলিশ ও প্রশাসনের পদস্থ কর্তারা। শনিবার দুপুরে জেলা প্রশাসনিক ভবনে এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক রাজনবীর সিং কাপুর, পুলিশ সুপার অনুপম সিং সহ অন্যান্য পদস্থ কর্তারা। এছাড়াও শাসক ও বিরোধী শিবিরের বিভিন্ন প্রতিনিধিরাও এই বৈঠকে হাজির হয়েছিলেন। সেখানেই মালদার দুটি গণনা কেন্দ্রে প্রবেশের ক্ষেত্রে প্রশাসনিক নিয়মাবলী সম্পর্কিত বিষয়গুলি জানানো হয়। এই বৈঠকের মধ্যেই জায়েন্ট স্ক্রিনের ড্রোনের তোলার ছবি দেখিয়ে গণনা কেন্দ্রের প্রবেশ ও বাহিরের পরিস্থিতি সম্পর্কে বিশদ আলোচনা করা হয়।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মালদা কলেজ এবং পলিটেকনিকে দুটি গণনা কেন্দ্র করা হয়েছে। মালদা কলেজে গণনা হবে পাঁচটি বিধানসভা কেন্দ্রের এবং পলিটেকনিকে গণনা হবে সাতটি বিধানসভা কেন্দ্রে। সকাল সাতটার মধ্যে গনণা কেন্দ্রের নির্দিষ্ট প্রবেশ পথ দিয়েই বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের ঢুকতে হবে এবং সেখানেই নির্বাচন কমিশনের থেকে দেওয়া প্রয়োজনীয় পরিচয় পত্র ও সমস্ত নতি দেখাতে হবে। দুটি জায়গাতেই গণনা কেন্দ্রের আশেপাশে প্রশাসনের পক্ষ থেকে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও গণনা কেন্দ্রের নির্দিষ্ট জায়গায় থাকবে শৌচালয়ের ব্যবস্থা।
মালদার জেলাশাসক এবং পুলিশ সুপার জানিয়েছেন, ফলাফল যাই হোক না কেন, গণনা পরবর্তী সমস্ত বিষয়ের ওপর কড়া নজরদারি থাকবে পুলিশ ও প্রশাসনের। কোনরকম বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। ভোটের ফলাফলের পর কোনরকম যাতে হিংসা না ছড়াই সেদিকেও কড়ি নজরদারি চালাবে জেলা পুলিশের প্রশাসন।

Share This
Categories
বিবিধ

মাতৃমা বিভাগে উত্তেজনা, নিরাপত্তারক্ষীদের পিটিয়ে জখম করার অভিযোগ।

মালদা, নিজস্ব সংবাদদাতা:— ভুয়ো টিকিট দেখিয়ে মালদা মেডিক্যালের ওয়ার্ডের ভেতরে প্রবেশ করতে বাধা দেওয়ায় নিরাপত্তা রক্ষীদের উল্টে মারধর করার অভিযোগ রোগীর পরিজনদের বিরুদ্ধে। নিরাপত্তা রক্ষীদের মাটিতে ফেলে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় ৪ নিরাপত্তা কর্মী জখম হন। এক মহিলা নিরাপত্তা কর্মী মালদা মেডিক্যালে চিকিৎসাধীন। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। ৫ মহিলার বিরুদ্ধে অভিযোগ। এদিকে নিরাপত্তা রক্ষীদের ওপর হামলার সময় মালদা মেডিক্যালের পুলিশ ক্যাম্পে জানানোর পরও কোনও পুলিশ কর্মীর দেখা পাওয়া যায় নি। এই ঘটনায় নিরাপত্তার অভাব বোধ করছেন খোদ নিরাপত্তা কর্মীরাই। ঘটনাটি ঘটে শুক্রবার সন্ধের দিকে মালদা মেডিক্যালের মাতৃমা বিভাগে। জানা গেছে, ইংরেজবাজার শহরের মহেষমাটি এলাকায় বাড়ি অভিযুক্তদের। তাঁদের এক শিশু ভর্তি রয়েছে মাতৃমার ৪ তলায়। এদিন গেট পাশ দেখিয়ে একে একে ৩ মহিলা ভেতরে প্রবেশ করতে গেলে অতিরিক্ত একজনকে সন্দেহজনকভাবে জিজ্ঞাসাবাদ করেন এক নিরাপত্তা রক্ষী দেবাশিষ মণ্ডল। তাঁর টিকিকটি নিয়ে নেওয়া হলে তখন অন্য অভিযুক্তরা এসে প্রথমে দেবাশিষের ওপর হামলা চালায়। তাঁকে বাঁচাতে অন্যান্য নিরাপত্তা কর্মীরা ছুটে এলে তাঁদের মাটিতে ফেলে মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় সঙ্গীতা মণ্ডল নামে এক মহিলা নিরাপত্তা কর্মী চিকিৎসাধীন। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মাতৃমা বিভাগে।

Share This
Categories
বিবিধ

পশ্চিম মেদিনীপুরের Chandrakona Road শহরে কয়েক ঘণ্টার ভয়াবহ যানজটে চরম ভোগান্তির শিকার হলেন সাধারণ মানুষ।

নিজস্ব সংবাদদাতা:- শনিবার সকাল থেকেই National Highway 60-এর উপর দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, যার জেরে কার্যত স্তব্ধ হয়ে পড়ে শহরের যান চলাচল। কয়েক ঘণ্টা ধরে আটকে থাকা যানবাহনের কারণে নাজেহাল হয়ে পড়েন যাত্রী থেকে শুরু করে অফিসগামী মানুষজন।
পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় ট্রাফিক পুলিশের কর্মীদের। বহু চেষ্টার পর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক করা সম্ভব হয়।
স্থানীয় বাসিন্দাদের দাবি, Ghatal-গামী রাস্তায় রেলগেট থাকায় প্রায়ই এমন যানজটের সৃষ্টি হয়। ট্রেন চলাচলের সময় গেট বন্ধ থাকলে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হয় গাড়িগুলিকে, ফলে সমস্যা আরও বাড়ে।
এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য বাসিন্দারা আন্ডারপাস বা সাবওয়ে নির্মাণের দাবি তুলেছেন। তাঁদের মতে, দ্রুত এই ব্যবস্থা করা হলে ভবিষ্যতে যানজট অনেকটাই কমবে এবং শহরবাসী স্বস্তি পাবেন।

Share This
Categories
বিবিধ

মেধা অন্বেষণ পরীক্ষায় পুরস্কার বিতরণ, পড়ুয়াদের উৎসাহ বাড়াতে উদ্যোগ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- Paschim Medinipur জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের Chandrakona Road শহর সংলগ্ন Dabcha Nabakola High School এবং Kiyaboni Primary School-এ মেধা অন্বেষণ পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো।
পড়ুয়াদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে Aparajeyo স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এই পরীক্ষার আয়োজন করা হয়। দ্বিতীয় শ্রেণী থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত প্রায় ২০০ জন ছাত্র-ছাত্রী এই পরীক্ষায় অংশগ্রহণ করে।
শনিবার আয়োজিত অনুষ্ঠানে পরীক্ষায় অংশগ্রহণকারী সকল ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়। এর মধ্যে ডাবচা নবকোলা হাই স্কুলে প্রায় ১৫০ জন এবং কিয়াবনী প্রাথমিক বিদ্যালয়ে ৫০ জন ছাত্র-ছাত্রীকে সম্মানিত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা ও সংগঠনের সদস্যরা। তাঁদের মধ্যে ছিলেন প্রসেনজিৎ কুণ্ডু, দিব্যেন্দু সিংহ রায়, প্রিয়াঙ্কা প্রামাণিক, শিবম প্রামাণিক, চিরঞ্জিত রানা, শিবম মান্না সহ অন্যান্যরা।
এই উদ্যোগে ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ আরও বৃদ্ধি পাবে বলেই মনে করছেন আয়োজকরা।

Share This
Categories
বিবিধ

৪ মে ফলাফলের আগে আবির নিয়েই বার্তা, ‘গেরুয়া ঝড়’ বনাম ‘সবুজ প্রত্যাবর্তন’।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- রাজ্যের দু দফা নির্বাচন ইতিমধ্যেই শান্তিপূর্ণ ভাবে ও নির্বিগ্নে হয়েছে l রাজ্যেএবার পরিবর্তন হবে না প্রত্যাবর্তন তার জন্য অপেক্ষা করতে হবে চার মে ভোট গণনার দিন l ইতিমধ্যেই রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে দারুন গুঞ্জন শোনা যাচ্ছে l আর এরই মধ্যে মালদা জেলায় বাজার থেকে সবুজের তুলনায় গেরুয়া আবির বেশি বিক্রি হওয়ায় জোর চর্চা রাজনৈতিক মহলেl আবির নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা l তৃণমূলের দাবি ইতিমধ্যেই আমাদের তৃণমূল কর্মী নেতৃত্বরা সবুজ আবির কিনেই ফেলেছি ফলে বাজারে নেই l বিজেপি এই নিয়ে রাজনীতি করছেl যদিও তৃণমূলকে পাল্টা দিয়েছে বিজেপিও সবাই জানে এবার গোটা রাজ্যে গেরুয়া আবির এর ঝড় উঠবে।

মালদা জেলায় নেতাজি কমার্শিয়াল মার্কেট সেখানে দেখা যাচ্ছে যারা আবির ব্যবসায়ী তাদের দোকানে গেরুয়া আবির বেশি পরিমাণে বিক্রি হচ্ছে। সেই ক্ষেত্রে সবুজ আবির তেমন বিক্রি হচ্ছে না l চাহিদা তুলনাই গেরুয়া আবি র সেভাবে পাচ্ছে না l আবির ব্যবসায়ী সমু সেন ,অশোক সাহা , নীতিন সাহা , জানান হোলির সময় আবিরের যে চাহিদা থাকে এইবার ভোটে তার থেকে বেশি গেরুয়া আবিরের চাহিদা বাড়ছে l প্রতিদিন 25 থেকে 30 প্যাকেট আবির গেরুয়া বিক্রি হচ্ছে। সেই তুলনায় সবুজ আবির বিক্রি হচ্ছে না l আবিরের এত চাহিদা যে কলকাতার বাজারেও গেরুয়া আবির আমরা পাচ্ছি না l যার ফলে যতক্ষণ রয়েছে ততক্ষনই গেরুয়া আবির আমরা দিতে পারব তারপর আর না l এবার গেরুয়া আবিরের দামও প্রতি ১০ কেজি প্যাকেটে 40 থেকে 50 টাকা করে বেড়েছে বেশি দাম দিয়েও আবির কিনছেন ক্রেতারা l গেরুয়া আবির এর দাম দেড়শ টাকা প্রতি ১০ কেজির প্যাকেট ছিল কিন্তু চাহিদা যেভাবে বেড়ে যাচ্ছে সেক্ষেত্রে প্রতি ১০ কেজির প্যাকেটে 40 থেকে 50 টাকা করে দাম বেড়েছে l তবে সবুজ আবিরের দাম বাড়েনি।

প্রতিদিনই ক্রেতারা আসছেন গেরুয়া আবির কিনতে এইভাবে চাহিদা বাড়লে গেরুয়া আবির বাজারে আর পাওয়া যাবে না l

আর এই আবির কেনাবেচা কে নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা, মালদা জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শুভময় বসু জানান আমাদের তৃণমূল কংগ্রেসের হাই কমান্ড সাংসদ অভিষেক ব্যানার্জি ইতিমধ্যেই দলের কর্মী নেতৃত্বদের নির্দেশ দিয়েছেন যে সবুজ আবির বাজার থেকে সংগ্রহ করে রাখতে সেক্ষেত্রে আমরা আগে থেকেই সবুজ আবির সংগ্রহ করে রেখেছি। এছাড়াও রবীন্দ্রসঙ্গীতের ক্যাসেট ও ডিজে রাখতে বলেছেন l আমরা ইতিমধ্যেই সমস্ত কর্মীরা সরাসরি বাজার থেকে সবুজ আবির কিনেই ফেলেছি সুতরাং যে সমস্ত ব্যবসায়ীরা এই কথা বলছেন আমার মনে হয় তারা বিজেপি সমর্থিত। আজকে গোটা পশ্চিমবঙ্গে নির্বাচনের ক্ষেত্রে বিজেপির কোন কর্মী নেই আজকে বিজেপি এই সেনাবাহিনী ,সাজুয়া গাড়ি অবজারভার কে দিয়ে নির্বাচন করছে l বিজেপির পায়ের তলার মাটি নেই। চার মে চতুর্থবারের জন্য মমতা ব্যানার্জি সরকারি আসছেন চার মেয়ে এত আকাশে বাতাসে সবুজ আবির উড়বে গেরুয়া আবির দেখাই যাবে না

দক্ষিণ মালদা বিজেপির সভাপতি অজয় গাঙ্গুলী জানান আজকের তৃণমূল কর্মীদের নেতৃত্বরা আগের থেকে সবুজ আবির কিনে রাখছে। আমরা আমাদের দলের কর্মীদের নেতাদেরকে এ সমস্ত কথা বলি না l কারণ চার মে গোটা রাজ্যেই গেরুয়া ঝড় উঠবেl আকাশে গেরুয়া আবির ছেয়ে যাবে l আজকে তৃণমূলের নেতারাই আমাদেরকে ফোন করছে গেরুয়া আবীর মাখার জন্য l চার তারিখ ভোট গণনার দিন বারোটার পর থেকে দেখবেন একাধিক তৃণমূলের নেতা রা আমাকে ফোন করবে আমাদের দলে ঢোকার জন্য l তৃণমূলের লোকরাই গেরুয়া আবির কিনে ঘরে রাখছেন l

Share This