Categories
বিবিধ

ফায়ার সার্ভিস উইক উপলক্ষে ফালাকাটায় নিরাপত্তা বার্তা দমকলের।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- ফায়ার সার্ভিস উইক উপলক্ষ্যে ফালাকাটা দমকল কেন্দ্রের উদ্যোগে এলাকায় সচেতনতা বাড়াতে শহরের দুটি স্কুল এবং একটি শপিং মলে আগুন নিয়ন্ত্রণ সম্পর্কে এক সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। ওই শিবিরে পড়ুয়াদের পাশাপাশি সাধারণ মানুষও অংশগ্রহণ করেন। অগ্নিকাণ্ডের মতো বিপজ্জনক পরিস্থিতিতে কীভাবে দ্রুত ও সঠিকভাবে ব্যবস্থা নিতে হয়, সেই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়।ফালাকাটা দমকল কেন্দ্রের আধিকারিক মৃত্যুঞ্জয় রায় বীর নিজে উপস্থিত থেকে আগুন লাগলে কীভাবে প্রাথমিকভাবে তা নিয়ন্ত্রণ করা যায়, কী কী সতর্কতা অবলম্বন করা উচিত এবং কীভাবে নিজেদের ও অন্যদের নিরাপদ রাখা সম্ভব তা হাতে-কলমে দেখিয়ে দেন।

Share This
Categories
বিবিধ

তীব্র গরমে যানজটে জেরবার মালদা শহর, ভোটের আগে বাড়ল দুর্ভোগ।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- ভোটের ময়দানে কাজ থেকে বিরতিতে রাখা হয়েছে সিভিক ভলেন্টিয়ারদের। পর্যাপ্ত ট্রাফিক পুলিশের অভাবে যানজটে বিপর্যস্ত ইংরেজবাজার শহর। ভোটের ৪৮ ঘন্টা আগেই কার্যত যানজটে জনজীবন স্তব্ধ হয়ে পড়েছে ইংরেজবাজার শহরে। তীব্র গরমে দুর্ভোগে পড়েছেন সাধারণ পথচারীরা। যদিও যানজট মোকাবিলায় পুলিশ এবং ট্রাফিক সিস্টেম নির্দিষ্টভাবে তদারকি চালাচ্ছে দাবি মালদার পুলিশ সুপার অনুপম সিংহের।

Share This
Categories
বিবিধ রিভিউ

ভোটের আগে মালদায় বিজেপির শক্তি বৃদ্ধি, ৩০০ পরিবারের যোগদান দাবি।

মালদা, নিজস্ব সংবাদদাতা:– নির্বাচনের একদিন আগেই ৩০০টি পরিবার বিজেপিতে যোগদান। আর মাত্র একদিন হাতে তার আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের অধীনে থাকা ৩০০টি পরিবার। বামনগোলা ব্লকের গোবিন্দপুর মহেশপুর গ্রাম পঞ্চায়েতের রাঙ্গামাটি ও কাটরাগাছি গ্রামের এদিন উত্তর মালদা সাংসদ খগেন মুর্মুর হাত ধরে প্রায় ৩০০ টি পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করলেন।এ বিষয়ে উত্তরমালদা সংসদ খগেন মুর্মু বলেন — আমড়াতলী বুথে রাঙ্গামাটি সহ পার্শ্ববর্তী এলাকার স্থানীয় বাসিন্দারা বিভিন্ন দল ছেড়ে ভারতীয় জনতা পার্টির যোগদান করলেন। এতদিন ধরে যে তৃণমূল কংগ্রেসের সরকার সাধারণ মানুষকে ধোকা দিয়েছে মিথ্যা কথা বলেছে, গোটা রাজ্যে যেভাবে সন্ত্রাস চালাচ্ছে।এ রাজ্যে কোন কাজ নেই বেকার হয়ে ঘুরছে যুবকেরা। মহিলাদের সুরক্ষা নেই।খুন হচ্ছে যারা দোষী, দুষ্কৃতী তাদের কোন শাস্তি হচ্ছে না। তাই মানুষ আজকে বিরক্ত হয়ে বিজেপিতে যোগদান করলেন। বিজেপি পার্টি কোনদিন কাউকে ভয় দেখায় না মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে গোটা দেশ চলছে। তারা অধিকার পাচ্ছে।বিজেপির সরকার রয়েছে ২১ টি রাজ্যে প্রধানমন্ত্রী কাজ করে চলেছেন সেই সব এলাকায় উন্নয়নের দেখুন সাধারণ মানুষের কাজের অভাব নেই। এ বিষয়ে যোগদানকারীরা বলেন তৃণমূল থেকে যোগদান করেছে,তৃণমূল থেকে যোগদান করেছি।তৃণমূল সরকারের বিষয় আর মুখের ভাষায় বোঝানো যাবে না সেই দলের ভাষায় বলা যাবে না দুর্নীতিতে ভরে রয়েছে।এদিন উপস্থিত ছিলেন উত্তর মালদা সাংসদ খগেন মুর্ম, মালদা জেলার ইনচার্জ মহাদেব সরকার সহ বিজেপির স্থানীয় নেতা কর্মীরা।

Share This
Categories
বিবিধ

প্রদীপ লোধার সমর্থনে গড়বেতায় জনসভা করলেন যোগী আদিত্যনাথ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা শহরের বিডিও অফিস সংলগ্ন ময়দানে গড়বেতা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রদীপ লোধার সমর্থনে নির্বাচনী জনসভা করতে এলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এছাড়াও এই দিন উপস্থিত ছিলেন একাধিক রাজ্য ও জেলা বিজেপির কার্যকর্তারা। এই দিন বক্তব্য রাখতে গিয়ে যোগী আদিত্যনাথ বলেন এক সময় উত্তরপ্রদেশে মাফিয়া রাজ্য ছিল এখন সব শান্ত হয়ে গেছে। পাশাপাশি দুর্নীতি প্রসঙ্গ তুলে বর্তমান শাসকদলকে একাধিক ভাষায় নিশানা করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

Share This
Categories
বিবিধ

হবিবপুরে প্রচারে বাধা, ফেস্টুন-ব্যানার ছেঁড়ার অভিযোগে চাঞ্চল্য।

মালদা, নিজস্ব সংবাদদাতা: – বিজেপির প্রচার গাড়িতে হামলা চালিয়ে ফেস্টুন, ব্যানার ছিঁড়ে টোটো চালককে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। সোমবার এমনই অভিযোগকে ঘিরে জোর চাঞ্চল্য ও উত্তেজনা তৈরি হল মালদার হবিবপুর বিধানসভার বামনগোলা ব্লকের মদনাবতী অঞ্চলের শায়েস্তাবাদ বুথ এলাকায়।জানা গেছে, হবিবপুরের বিজেপি প্রার্থী জোয়েল মুর্মুর সমর্থনে এদিন বিজেপির একটি প্রচার টোটো বামনগোলা ব্লকের শায়েস্তাবাদ বুথ এলাকায় ভোট প্রচার করছিল। অভিযোগ ওই সময় জনা কয়েক তৃণমূলের দুষ্কৃতী সেই প্রচার টোটোতে হামলা চালিয়ে টোটোতে লাগানো বিজেপির ফেস্টুন, ব্যানার ছিঁড়ে টোটো চালককে মারধর করে প্রচারে বাধা দেন। ঘটনায় মারধরের জেরে টোটো চালক আহত হন। তাকে পরে বিজেপি নেতাকর্মীরা মিলে হাসপাতালে ভরতি করেন। এবং গোটা ঘটনায় বিজেপি নেতৃত্ব তৃণমূলের বিরুদ্ধে সরব হন। যদিও বিজেপির তোলা অভিযোগ অস্বীকার ভিত্তিহীন বলে দাবি বামনগোলা ব্লক তৃণমূল নেতৃত্ব।

Share This
Categories
বিবিধ

রানিবাগানে কার্ড বিলি বিতর্ক, নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ বিজেপির বিরুদ্ধে।

উত্তর ২৪ পরগনা, নিজস্ব সংবাদদাতা:- উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের রানিবাগান এলাকায় ‘মাতৃ শক্তি ভরসা কার্ড’ বিলিকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায়। তৃণমূল কংগ্রেস-এর সমর্থকদের অভিযোগ, নির্বাচনী বিধি ভঙ্গ করে ভোটের আগে নগদ টাকার প্রলোভন দেখাচ্ছে ভারতীয় জনতা পার্টি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খড়দা থানার পুলিশ ও নির্বাচন কমিশনের প্রতিনিধিরা।
স্থানীয় পৌর পিতা ও তৃণমূল নেতা প্রবীর মজুমদার দাবি করেন, সাধারণ ভোটারদের প্রভাবিত করার চেষ্টা চলছে। যদিও বিজেপি নেতা জয় সাহা অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, এটি শুধুই রাজনৈতিক প্রচার, এবং বিষয়টি নিয়ে তারা নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন।

Share This
Categories
বিবিধ

মোথাবাড়ি মামলায় আদালত চত্বরে বিক্ষোভ, জাতীয় পতাকা হাতে আইনজীবীদের প্রতিবাদ।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- মোথাবাড়ি কাণ্ডে চাঞ্চল্যকর দাবি এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ-র। যদিও মানতে নারাজ, যিনি বিক্ষোভ তুলতে চাইলেন, উল্টে তাঁকেই গ্রেফতার করা হয়েছে, সওয়াল অভিযুক্তের পক্ষের আইনজীবীর।মোফাক্কারুল ইসলামের ভূমিকা রহস্যজনক’, মোথাবাড়ি মামলায় আদালতে সওয়াল NIA-র। ‘অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্বকে ছেড়ে দিয়ে মোফাক্কারুলকে ফাঁসানো হচ্ছে। বিক্ষোভ তোলার জন্য সরকারি অফিসাররা মোফাক্কারুলকে অনুরোধ করেছিলেন। সেই মতো বিক্ষোভ তুলতে বলার জন্য মোফাক্কারুল আবেদন জানান। উল্টে তাঁকেই গ্রেফতার করা হল, সওয়াল মোফাক্কারুলের আইনজীবীর।মোফাক্কারুল-সহ ৪৯ জনকে NIA-র বিশেষ আদালতে পেশ। ধৃত ৪৯ জনের মধ্যে ১২ জনকে হেফাজতে চায় NIA। আদালত চত্বরে মোফাক্কারুলদের বিরুদ্ধে বিক্ষোভ। জাতীয় পতাকা হাতে বিক্ষোভ আইনজীবীদের একাংশের।

Share This
Categories
বিবিধ

ফালাকাটায় বিজেপির যোগদান কর্মসূচি, ১৪ পরিবারকে দলে স্বাগত।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- রবিবার রাতে ফালাকাটা ব্লকের জটেশ্বর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ১৩/৪৯ নম্বর বুথে তৃণমূল কংগ্রেসে ছেড়ে ১৪টি পরিবার বিজেপিতে যোগদান করেন। এদিন উপস্থিত বিজেপি নেতৃত্ব নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাঁদের দলে আন্তরিকভাবে স্বাগত জানান। ওই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির আলিপুরদুয়ার জেলা সহ-সভাপতি অঘোরনাথ রায়, ফালাকাটা-১ নম্বর মণ্ডলের সহ-সভাপতি সুদর্শন ভদ্র এবং ১৩/৪৯ নম্বর বুথের সভাপতি গণেশ রায় সহ অন্যান্য নেতা-কর্মীরা।

Share This
Categories
বিবিধ

আলিপুরদুয়ারে বিজেপির প্রচারে হিমন্ত বিশ্বশর্মা, উত্তরবঙ্গ নিয়ে একাধিক দাবি।।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- মাদারিহাট বিধানসভার বিজেপি প্রার্থী লক্ষণ লিম্বু সমর্থনে জনসভায় এলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। রবিবার বীরপাড়া সার্কাস ময়দানে বিজেপির জনসভা আয়োজিত হয় সেই জনসভায় প্রধান বক্তা ছিলেন হিমন্ত বিশ্বশর্মা। এদিন হিমন্ত বিশ্বশর্মা জানান উত্তরবঙ্গে চা শ্রমিকদের সাথে অন্যায় হচ্ছে এখানে চা বাগান বন্ধ হয়ে যাচ্ছে আর তৃণমূলের দালালরা চা বাগানের মালিক হয়ে আছে তারা কাঁচা চা পাতা বিক্রি করে মুনাফা লুটছে। এদিন হিমন্ত বিশ্বশর্মা আরো বলেন মমতা ব্যানার্জী বলছে বিজেপি সরকার আসলে মাছ মাংস খাওয়া বন্ধ হয়ে যাবে তিনি মিথ্যা কথা বলছেন।।

Share This
Categories
বিবিধ

টোটোর স্টিয়ারিং হাতে ভোট প্রচারে প্রসেনজিৎ, গাজোলে তৃণমূলের শক্তি প্রদর্শন।

মালদহ, নিজস্ব সংবাদদাতা :- অভিনব কায়দায় ভোট প্রচার পারতে নিজের টোটো চালিয়ে প্রচারে নামলেন মালদা গাজোল বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রসেনজিৎ দাস।পাঁচ বছরের যিনি ব্যর্থ বিধায়ক তিনি এলাকায় কোনো কাজ করেননি। তাকে মানুষ ছুড়ে ফেলে দিয়েছে। নিজের হাতে টোটো চালিয়ে ভোট প্রচারে বেরিয়ে এমনটা মন্তব্য করলেন মালদহের গাজোল বিধানসভার তৃণমূল প্রার্থী প্রসেনজিৎ দাস। হাতে মাত্র আর একদিন তাই প্রায় হাজার খানেক তৃণমূলের শ্রমিক সংগঠনের ই-রিক্সা টোটো চালকদের নিয়ে ভোট প্রচারে ব্যাপক সাড়া ফেললেন। সোমবার বিকেলে কদুবাড়ী মোড় থেকে গাজোল সদর এলাকা ঘুরে ঘুরে সাধারণ মানুষের কাছে ভোট ভিক্ষা করেন। সর্বস্তরের মানুষের কাছে আমি পৌঁছে যাচ্ছি, জয়ের ব্যাপারে একশো শতাংশ নিশ্চিত বলে আশাবাদী‌।

Share This