Categories
বিবিধ

নির্বিঘ্ন ভোটই লক্ষ্য, মালদার একাধিক বিধানসভা কেন্দ্র ঘুরে দেখলেন জেলাশাসক ও পুলিশ সুপার।

মালদা, নিজস্ব সংবাদদাতা:— মালদায় আসন্ন বিধানসভা নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন করতে জেলার বিভিন্ন এলাকার স্পর্শকাতর বুথ গুলো পরিদর্শন করলেন, মালদার জেলাশাসক রাজনবীর সিং কাপুর ও পুলিশ সুপার অনুপম সিং। কথা বললেন সাধারণ মানুষের সাথে। মালদার পুলিশ সুপার জানিয়েছেন, ২৩ তারিখ ভোটের দিন ১৭২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও তিন হাজারের বেশি রাজ্য পুলিশ মোতায়েন থাকবে মালদা জেলায়। নির্বিঘ্নে শান্তিপূর্ণ ভোট কড়াই তাদের লক্ষ্য।এদিন দুপুরে মালদা বিধান সভা, হবিবপুর বিধান সভা ও গাজোল বিধান সভার বুথ গুলো ঘুরে দেখেন।

Share This
Categories
বিবিধ

প্রথম দফার ভোটের আগে মালদায় প্রচারে ঝাঁপালেন মৌসম নুর, গ্রামে গ্রামে জনউচ্ছ্বাস।

মালদা, নিজস্ব সংবাদদাতা:—-হাতে মাত্র আর তিন দিন বাকি বঙ্গে প্রথম দফা নির্বাচনের । তাই রবিবাসরীয় প্রচারে ঝাপিয়ে পরেছেন মালদহের মালতি পুর বিধান সভার কংগ্রেসের প্রার্থী মৌসম নুর এদিন তিনি তার বিধানসভা কেন্দ্রের চন্দ্র পাড়া পঞ্চায়েত এলাকায় বিভিন্ন গ্রামে মোটর সাইকেলে করে এক বিশাল মিছিল করেন তিনি। তবে প্রার্থী নিজে হুড খোলা গাড়িতে চেপে প্রচার করেন।প্রার্থীকে গ্রামের রাস্তা দিয়ে যেতে দেখে বাড়ির মহিলারা ঘর থেকে বেরিয়ে প্রার্থীকে একঝলক দেখার জন্য ছুটে আসেন। মৌসম নুর রাস্তায় সাধারণ মানুষ কে দেখতে পেয়ে গাড়ি থেকে নেমে সাধারণ মানুষের কাছে পৌছে ভোট প্রার্থনা করেন। এদিনের মৌসুমের প্রচারে কার্যত কংগ্রেস কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যায়। রবিবাসরীয় দিনে চন্দ্র পাড়ার একের পর এক গ্রামে প্রচারে ঝড় তুলেন কংগ্রেসের প্রার্থী মৌসম নুর।

Share This
Categories
বিবিধ

হবিবপুরে নাকা তল্লাশিতে মিলল ৬০ হাজার, তৎপর কমিশনের আধিকারিকরা।

মালদা, নিজস্ব সংবাদদাতা:–আবার হবিবপুর থানার বুলবুলচণ্ডী তে নাকা চেকিং এর সময় আবারো ৬০ হাজার টাকা উদ্ধার করল নাকা পয়েন্টে থাকার নির্বাচন কমিশনারের আধিকারিক সহ পুলিশ কর্মীরা ।

Share This
Categories
বিবিধ

শিউলি সাহাকে জেতাতে কেশপুরে মহা মিছিল, সরগরম কুসুমডহরি-ঘুচি রাস্তা।।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শিউলি সাহা’র সমর্থনে রবিবার বিকেলে কেশপুর ব্লকের এক নম্বর অঞ্চলের কুসুমডহরি থেকে ঘুচি পর্যন্ত মহা মিছিল করল তৃণমূল কর্মী সমর্থকরা। এই দিন এই মহা মিছিলে কয়েক হাজার কর্মী সমর্থক পা মিলিয়েছেন। এই দিন এই মহা মিছিলে উপস্থিত ছিলেন অঞ্চল তৃনমূল কংগ্রেসের সভাপতি নারায়ণ মন্ডল,অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বলরাম নিয়োগী,রাজকুমার মল্লিক,তুহিন শুভ্রা গাতাই,শিব শংকর ঘোষ, সাধন মাহাতো,গ্রাম পঞ্চায়েতের প্রধান অবিতা মাহাতো,মৃণাল কান্তি ঘোষ সহ অন্যান্য তৃণমূলের নেতাকর্মীরা।

Share This
Categories
বিবিধ

শালবনীতে বিজেপির প্রচারে আসছেন অমিত শাহ, জোরকদমে চলছে মঞ্চ প্রস্তুতি।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- আগামী মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড ফুটবল ময়দানে শালবনী বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিমান মাহাতোর সমর্থনে নির্বাচনী জনসভা করতে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ইতিমধ্যেই মঞ্চ তৈরীর কাজ চলছে জোর কদমে। পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নিরাপত্তায় শুরু হয়েছে নজরদারি। প্রশাসন সূত্রে জানা গিয়েছে প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হয়েছে রবিবার। অন্যদিকে সভাস্থল ঘুরে দেখেন প্রশাসনিক উচ্চপদস্থ আধিকারিকেরা। তবে ওই জনসভা থেকে দলীয় কর্মী এবং সাধারণ মানুষের কাছে কি বার্তা পৌঁছে দেয় সেই দিকেই নজর থাকবে আমাদের।

Share This
Categories
বিবিধ

ডোমকলের রাস্তায় শক্তি প্রদর্শন শাসকদলের, সামনে প্রার্থী হুমায়ুন কবির।

ডোমকল, নিজস্ব সংবাদদাতা: আসন্ন ডোমকল পৌরসভা নির্বাচনের প্রস্তুতিকে সামনে রেখে ডোমকলে শক্তি প্রদর্শন করল শাসক শিবির। ডোমকল বিধানসভা কেন্দ্রের প্রার্থী এসপি হুমায়ুন কবিরকে সামনে রেখে শনিবার ডোমকল পৌরসভার ১ ও ৫ নম্বর ওয়ার্ড এলাকায় বিশাল রোড শো অনুষ্ঠিত হয়।
রোড শোয়ে হাজার হাজার মোটরবাইকের উপস্থিতি নজর কেড়েছে। নেতৃত্বে ছিলেন সালামত উল্লাহ, গোলাম মর্তুজা, মহিদুল ইসলাম ও আব্দুস সামাদ সহ একাধিক নেতা-কর্মী।
রোড শো চলাকালীন বিভিন্ন এলাকায় কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। শাসক শিবিরের দাবি, পৌরসভার একাধিক ওয়ার্ডে বিরোধী শিবির কার্যত সংগঠনহীন অবস্থায় রয়েছে।
বিশেষ করে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ফকিরাবাদ এলাকার ১৮৫ ও ১৮৪ নম্বর বুথে বিরোধীদের কোনও দেওয়াল লিখন, পতাকা বা প্রচারের চিহ্ন দেখা যায়নি বলে দাবি করা হয়েছে।
আসন্ন নির্বাচনকে ঘিরে ডোমকলে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে।

Share This
Categories
বিবিধ

ফালাকাটায় প্রার্থী প্রত্যাহার KSDC-র, বিজেপির সমর্থনে নামছে কর্মীরা।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়িয়ে বিজেপিকে সমর্থনের কথা ঘোষণা করল কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল। শুক্রবার বিকেলে ফালাকাটা ব্লক কমিটির পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন করে জানানো হয়, তারা আসন্ন বিধানসভা নির্বাচনের লড়াই থেকে সরে দাঁড়াচ্ছে এবং বিজেপি কে সমর্থন করছে। উল্লেখ্য, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দিন ঘোষণার পর উত্তরবঙ্গের একাধিক আসনে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছিল KSDC। সেই অনুযায়ী ফালাকাটা বিধানসভা কেন্দ্রেও প্রার্থী মনোনয়ন জমা পড়ে এবং জোরকদমে নির্বাচনী প্রচারও শুরু হয়েছিল। তবে ভোটের ঠিক আগে সংগঠনটি তাদের প্রার্থী প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ করে।কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের আলিপুরদুয়ার জেলা সহ-সভাপতি সুভাষ রায় বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে প্রাপ্ত আশ্বাসকে গুরুত্ব দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই কারণেই তাদের মনোনীত প্রার্থীকে প্রত্যাহারের পাশাপাশি এখন থেকে দলীয় কর্মী-সমর্থকেরা বিজেপির সমর্থনে প্রচারে অংশ নেবেন। এদিনের ওই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ফালাকাটা ব্লক কমিটির সভাপতি নারায়ণ রায়, সাধারণ সম্পাদক সত্যজিৎ অধিকারী সহ সংগঠনের একাধিক নেতৃত্ব।

Share This
Categories
বিবিধ

হাসিমারা মালঙ্গী ময়দানে হিমন্তের হুঙ্কার, চা বাগান ইস্যুতে নিশানায় মমতা।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- পশ্চিমবঙ্গে বিজেপি ২০০ বেশি আসন পাবে কালচিনি বিধানসভা হাসিমারা মালঙ্গী ময়দানে আয়োজিত বিজেপির সভায় এসে একথা জানান অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। এদিন কালচিনি বিজেপি প্রার্থী বিশাল লামা সমর্থনে হাসিমারা মালঙ্গী ময়দানে সভায় আসেন হিমন্ত বিশ্বশর্মা। এদিন বক্তব্যে হিমন্ত বিশ্বশর্মা জানান মাছ মাংস রাজনীতি করছে মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু চা বাগান শ্রমিকদের কল্যাণে কোন কিছুই করতে রাজি নন তিনি। হাসিমারা মালঙ্গি ময়দানে এসে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সরকারকে একের পর এক খোঁচা দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

Share This
Categories
বিবিধ

ভোট কাটার চক্রান্ত রুখতে আহ্বান, আলিপুরদুয়ারে কড়া বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই উত্তরবঙ্গজুড়ে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। বৃহস্পতিবার আলিপুরদুয়ারের সভামঞ্চ থেকে কেন্দ্রীয় শাসকদল বিজেপিকে বেনজির ভাষায় আক্রমণ শানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট কাটার চক্রান্ত রুখতে এবং বিজেপিকে রাজনৈতিকভাবে ‘বিনাশ’ করার ডাক দিলেন তিনি। এদিন আলিপুরদুয়ারের জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, “ভোট কাটার চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়ান। বিজেপিকে রাজনৈতিকভাবে এই জেলার মাটিতে বিনাশ করুন।” উত্তরবঙ্গের মাটিতে দাঁড়িয়ে তিনি পরিষ্কার বুঝিয়ে দেন, আসন্ন নির্বাচনে এক ইঞ্চি জমিও বিজেপিকে ছাড়তে নারাজ ঘাসফুল শিবির।

Share This
Categories
বিবিধ

CBSE ফলাফলে নজরকাড়া রিয়ান রায়, চিকিৎসক হওয়ার স্বপ্নে এগোচ্ছে জটেশ্বরের ছাত্র।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :-সিবিএসই বোর্ডের দশম শ্রেণীর ফল প্রকাশে নজরকাড়া সাফল্য অর্জন করল জটেশ্বরের রিয়ান রায়। ফল প্রকাশ হতেই খুশির জোয়ারে ভেসে উঠেছে গোটা এলাকা। ৬০০ নম্বরের মধ্যে রিয়ানের প্রাপ্ত নম্বর ৫৬৩, আর বেস্ট ফাইভে ৫০০-র মধ্যে সে পেয়েছে ৪৭৪—যা নিঃসন্দেহে একটি উজ্জ্বল সাফল্য। ফল ঘোষণার পর থেকেই আনন্দে মেতে উঠেছে রায় পরিবার। ফালাকাটা ব্লকের জটেশ্বরের সাহাপাড়ায় রিয়ানের বাড়িতে এখন উৎসবের আবহ। আত্মীয়-পরিজন থেকে শুরু করে পাড়া প্রতিবেশীরা ভিড় জমিয়েছেন শুভেচ্ছা জানাতে। সকলের মুখেই প্রশংসা আর শুভকামনা। রিয়ানের এই সাফল্যে গর্বিত তার পরিবার যেমন, তেমনই গর্বিত গোটা জটেশ্বর। পরিশ্রম ও নিষ্ঠার ফলেই এই সাফল্য এসেছে বলে মনে করছেন এলাকার মানুষজন। ভবিষ্যৎ লক্ষ্য নিয়েও স্পষ্ট ভাবনা রয়েছে রিয়ানের। সে জানায়, বড় হয়ে চিকিৎসক হওয়ার ইচ্ছা রয়েছে তার। জটেশ্বরের এই মেধাবী ছাত্রের এই সাফল্য নিঃসন্দেহে আগামী দিনের আরও বড় স্বপ্নপূরণের পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

Share This