Categories
বিবিধ

ইঁদুরের খোঁজে বাড়িতে ঢুকেছিল চন্দ্রবোড়া! অল্পের জন্য বড় বিপদ এড়াল পরিবার।

মালদা, নিজস্ব সংবাদদাতা :- বিষধর সাপ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়। ইংরেজবাজারের কৃষ্ণপার্ক এলাকায় বুধবার সাত সকালে অখিল সরকারের বাড়ির বাথরুমে বিশালাকার বিষধর চন্দ্রবোড়া সাপের দেখা পাওয়া যায়। জানা যায়, সকাল সাতটা নাগাদ বাড়ির লোকজন যখন বাথরুমে ঢোকতে যায় সে সময় বাথরুমের ভেতরেই সাপটি বিকট শব্দ করতে থাকে, দেখে বাড়ির লোকজন আতঙ্ক হয়ে পড়ে। দেখতে ভীড় জমায় এলাকার লোকজন। পরে সর্পপ্রেমী ধীরেন সুতারকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে এসে সাপটিকে উদ্ধার করে বনদপ্তরে গিয়ে দিয়ে আসে। সর্পপ্রেমী ধীরেন সুতার জানান, চন্দ্রবোড়া সাতটি প্রায় চার ফুট লম্বা, এটি বিষধর সাপ, মানুষকে কামড়ালে বাঁচার সম্ভাবনা কম থাকে। গরমের সময় রাস্তাঘাটে ঘোরাফেরা করে কখনো কখনো ইদুর ব্যাং ধরতে মানুষের বাড়িতেও প্রবেশ করে, তবে এই সময়ে প্রত্যেককে সাবধান হয়ে রাত্রিবেলায় জানালা দরজা বন্ধ করে মশারির টাঙ্গিয়ে ঘুমানো উচিত। সম্ভবত ইঁদুর ধরতে বাথরুমে সাপটি ঢুকেছিল, অজান্তে দুর্ঘটনা ঘটতে পারত, তাই সকলেই এই সময় সচেতন হওয়া উচিত।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *