পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- খাদ্য আন্দোলনের শহীদদের স্মরণে সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর বাজারে মিছিল ও পথসভার আয়োজন করল সিপিআইএম নেতৃত্বাধীন বাম সংগঠনগুলি। এই দিন কেশপুর বাজারের বিভিন্ন এলাকা পরিক্রমা করে মিছিলটি। পরে পথসভার মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হয়। মিছিল ও পথসভায় উপস্থিত ছিলেন সিপিআইএমের প্রাক্তন জেলা সম্পাদক তরুণ রায়, জেলা কমিটির সদস্য শুভাশিস পাইন-সহ অন্যান্য বাম সংগঠনের নেতৃত্ব ও কর্মী-সমর্থকেরা।
এই দিনের কর্মসূচিতে কয়েকশো বাম কর্মী-সমর্থক অংশগ্রহণ করেন। খাদ্য আন্দোলনের শহীদদের স্মরণ এবং তাঁদের সংগ্রামের কথা তুলে ধরেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানান বাম নেতৃত্ব।
Categories
খাদ্য আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা, কেশপুরে বাম সংগঠনগুলির মিছিল ও পথসভা।