Categories
বিবিধ

ডুমুরগেরিয়ায় নির্মাণকাজের সময় মর্মান্তিক দুর্ঘটনা, বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু ৩৪ বছরের রাজমিস্ত্রির।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- কর্মরত অবস্থায় বিদ্যুৎপৃষ্ট হয়ে এক রাজমিস্ত্রির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহর সংলগ্ন ডুমুরগেরিয়া এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই রাজমিস্ত্রির নাম শেখ সাইদুল ইসলাম,বয়স আনুমানিক ৩৪ বছর, বাড়ি হাওড়া জেলার জয়পুর থানার অন্তর্গত দক্ষিণ খালনা এলাকায়। কর্মসূত্রে নবকোলা এলাকায় ভাড়া থাকতো ওই ব্যক্তি। জানা যায় রবিবার দুপুরের পর কাজ করার সময় হঠাৎই বিদ্যুতের উচ্চ ভোল্টেজের তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে লুটিয়ে পড়ে ওই ব্যক্তি। তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে দ্বারিগেড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। এরপর চন্দ্রকোনারোড বিট হাউসের পুলিশ ওই মৃতদেহ উদ্ধার করে সোমবার মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানোর পাশাপাশি গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করে।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *