Categories
বিবিধ

গুগল ম্যাপের ভরসায় গন্তব্যে যাওয়ার পথে বিপদ, ধসে পড়া রাস্তায় বাইক-সহ খাদে যুবক।

পাণ্ডবেশ্বর, নিজস্ব সংবাদদাতা :-গুগল ম্যাপের সহযোগিতা নিয়ে গন্তব্যে পৌঁছাতে গিয়ে মোটর বাইক নিয়ে ধসে যাওয়া রাস্তার গভীরে পড়লো ব্যাক্তি । শুক্রবার রাতে ঘটনার পর বিষয়টি জানাজানি হতেই শনিবার ব্যক্তিকে মোটরবাইক সহ উদ্ধার করল পুলিশ ও ইসিএল কর্তৃপক্ষ। ব্যাক্তির নাম প্রসুন ব্যানার্জি , দুর্গাপুরের কাঁকসা থানার অন্তর্গত ১১ মাইল এলাকার ডাঙ্গাল পাড়ার বাসিন্দা বলে জানা যায়। ঘটনাটি ঘটেছে পাণ্ডবেশ্বরের হরিপুরের পুরাতন ভাটমুড়া এলাকায়।

আহত প্রসূন ব্যানার্জির দাদা সুব্রত ব্যানার্জি জানান, কর্মসূত্রে বাড়ি থেকে বেরিয়ে রাতেই ফিরবেন বলে জানিয়েছিলেন প্রসূন। কিন্তু রাত গভীর হলেও বাড়ি না ফেরায় পরিবারে শুরু হয় দুশ্চিন্তা। বারংবার ফোন করা হলেও, সে কোথায় আছে তার নির্দিষ্ট জায়গাটি সঠিকভাবে বলতে পারেনা এবং বারংবার একেক জায়গার নাম করে।
পরে অবশ্য তাঁর মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করা হলে লোকেশন দেখায় পাণ্ডবেশ্বর থানার হরিপুরের একটি পরিত্যক্ত এলাকা। সেই সূত্র ধরেই পুলিশ প্রশাসন ও ECL কর্তৃপক্ষের সহায়তায় শুরু হয় উদ্ধার অভিযান।
দেখা যায়, যেখানে কয়লা উত্তোলনের জন্য রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে, ইসিএলএর সেই অধিগৃহীত ও ধসে যাওয়া ভাঙা রাস্তার গভীরে পড়ে রয়েছে প্রসূন। তৎক্ষণাৎ গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে
এমন ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *