পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা-৩ ব্লকের চন্দ্রকোনারোড শহর সংলগ্ন দ্বারিগেড়িয়া এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম অভিজিৎ সিং (প্রায় ৩৭ বছর)। বৃহস্পতিবার গভীর রাতে বাড়ির মধ্যেই তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। এরপর পরিবারের লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে দ্বারিগেড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
শুক্রবার সকালে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে চন্দ্রকোনারোড হাউসের পুলিশ।
তবে কী কারণে ওই ব্যক্তি এমন চরম পদক্ষেপ নিলেন, তা এখনও স্পষ্ট নয়। ময়নাতদন্তের রিপোর্ট এবং পুলিশের তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য সামনে আসবে।
Categories
চন্দ্রকোনারোডে বাড়ির ভিতর থেকে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য দ্বারিগেড়িয়ায়।