Categories
বিবিধ

শ্রীকৃষ্ণের নামগানে মুখর শহর, জন্মাষ্টমীতে চন্দ্রকোনারোডে বর্ণাঢ্য শোভাযাত্রা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- প্রভু শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা-৩ ব্লকের চন্দ্রকোনারোড শহরে বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এই দিন শহরের স্টেশনপাড়া এলাকা থেকে হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে শোভাযাত্রাটি শুরু হয়। এরপর শোভাযাত্রাটি চন্দ্রকোনারোড শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। শোভাযাত্রায় শ্রীকৃষ্ণের নামগান ও সংকীর্তনে অংশ নেন বহু মানুষ। জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এই বর্ণাঢ্য শোভাযাত্রায় কয়েকশো মানুষ সমবেত হন। শোভাযাত্রাকে ঘিরে শহরজুড়ে উৎসবের আবহ তৈরি হয়।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *