Categories
বিবিধ

‘টাকা ফেরত দাও’ দাবিতে সরব বাসিন্দারা, খড়্গপুরে প্রাক্তন তৃণমূল নেতাকে ঘিরে বিক্ষোভ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল থানার অন্তর্গত জিন শহর এলাকায় অজিত দাস মহাপাত্রের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হলেন এলাকার বাসিন্দারা। বৃহস্পতিবার তাঁর বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখানোর পাশাপাশি তাঁকে লক্ষ্য করে ডিম থেরাপি করা হয়।
স্থানীয়দের দাবি, প্রধানমন্ত্রী আবাস যোজনা বা সরকারি আবাসন প্রকল্পে বাড়ি পাইয়ে দেওয়ার নাম করে একাধিক গরিব পরিবারের কাছ থেকে প্রায় ২০ হাজার টাকা করে নেওয়া হয়েছে। এছাড়াও কারখানায় চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ১৫ হাজার টাকা করে আদায়ের অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। একইসঙ্গে এলাকায় রাস্তা নির্মাণের কাজ থেকে মোটা অঙ্কের কাটমানি নেওয়ার অভিযোগ রয়েছে।বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে টাকা ফেরতের দাবি জানিয়েও কোনও সুরাহা না হওয়ায় তাঁরা এদিন অজিত দাস মহাপাত্রের বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান। সেই সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তাঁকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়। ঘটনায় ব্যাপক সৌর গোল পড়ে যায় খড়্গপুরের জিন শহর এলাকায়।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *