Categories
বিবিধ

নিছক দুর্ঘটনা, নাকি অন্য কোনও কারণ? মেদিনীপুর বাস স্ট্যান্ডে তিনটি বাসে আগুন ঘিরে রহস্য।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা তিনটি বাসে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে ছড়াল ব্যাপক চাঞ্চল্য। রবিবার গভীর রাতে, আনুমানিক বারোটা নাগাদ ঘটে এই অগ্নিকাণ্ডের ঘটনা।
ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় কোতোয়ালি থানার পুলিশ এবং দমকলের দুটি ইঞ্জিন। দমকলকর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
তবে ততক্ষণে আগুনের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তিনটি বাসের। যদিও সৌভাগ্যবশত, ঘটনার সময় বাসগুলিতে কেউ উপস্থিত না থাকায় কোনও হতাহতের খবর নেই। কিন্তু কীভাবে দাঁড়িয়ে থাকা তিনটি বাসে আগুন লাগল? নিছক দুর্ঘটনা, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও কারণ? এই মুহূর্তে তা স্পষ্ট নয়। আগুন লাগার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছেন দমকলের আধিকারিকরা এবং পুলিশ। মেদিনীপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ডের এই অগ্নিকাণ্ড ঘিরে এখন একাধিক প্রশ্ন। তদন্তের পরেই আগুন লাগার প্রকৃত কারণ সামনে আসবে।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *