Categories
বিবিধ

প্রতিমা থেকে মণ্ডপসজ্জা—গড়বেতার শারদ সম্মানে পুরস্কৃত একাধিক পুজো, সেরার সেরা ধাদিকা যুব গোষ্ঠী।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- দুর্গাপুজোর আনন্দের আবহে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতায় শারদ সম্মান প্রদানকে কেন্দ্র করে উৎসবের উন্মাদনা। গড়বেতা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনায় বিগত বছরের মতো এ বছরও শারদ সম্মান প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। সেই উপলক্ষে গতকাল গড়বেতা ১ নম্বর ব্লকের বিভিন্ন পুজো মণ্ডপ পরিদর্শন করে বিচারকদের একটি দল। তাঁদের বিচারে বিভিন্ন বিভাগে পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করা হয়েছে। এবার সেরার সেরা সম্মান অর্জন করেছে ধাদিকা যুব গোষ্ঠী। অন্যদিকে, সার্বিক পরিকল্পনা বিভাগে সেরার স্বীকৃতি পেয়েছে গড়বেতা স্টেশন সর্বজনীন দুর্গোৎসব। প্রতিমা বিভাগে প্রথম স্থান অধিকার করেছে ডাকবাংলো, রাউলিয়ার ইয়ং অ্যাসোসিয়েশন। দ্বিতীয় স্থানে রয়েছে গড়বেতা চটি সর্বজনীন দুর্গোৎসব এবং তৃতীয় স্থান পেয়েছে জুনশোল সর্বজনীন দুর্গোৎসব।
অন্যদিকে, মণ্ডপসজ্জা বিভাগে প্রথম স্থান অর্জন করেছে আমলাগোড়া সর্বজনীন দুর্গোৎসব। দ্বিতীয় স্থানে রয়েছে গড়বেতার শক্তিরূপা দশভূজা মহিলা এবং তৃতীয় স্থান পেয়েছে ব্যানার্জিডাঙ্গার গোয়েন্দা সংঘ। শারদ সম্মানের এই স্বীকৃতি পুজো উদ্যোক্তাদের উৎসাহিত করার পাশাপাশি এলাকার দুর্গোৎসবের সৃজনশীলতা ও শিল্পভাবনাকে আরও এগিয়ে নিয়ে যাবে বলেই মনে করা হচ্ছে।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *