Categories
বিবিধ

সালার থেকে আন্তর্জাতিক মঞ্চে, ক্যারাটেতে সোনালি সাফল্য উমেদ হোসেনের।

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:-মুর্শিদাবাদের সালার আবারও গর্বিত। আন্তর্জাতিক মঞ্চে অসাধারণ সাফল্য অর্জন করে জেলার নাম উজ্জ্বল করল সালারের কাজীপাড়া এলাকার কৃতী ছাত্র উমেদ হোসেন। মাত্র ষষ্ঠ শ্রেণির এই পড়ুয়া ১০টি দেশের প্রতিযোগীকে পিছনে ফেলে আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

সম্প্রতি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত 10th International Karate Championship – Indian Challengers Cup 2026-এ বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে লড়াই করে নিজের দক্ষতার প্রমাণ দেয় উমেদ। কঠোর অনুশীলন, অদম্য ইচ্ছাশক্তি এবং আত্মবিশ্বাসের জোরে একের পর এক বাধা পেরিয়ে শেষ পর্যন্ত চ্যাম্পিয়নের খেতাব নিজের ঝুলিতে তোলে সে।

উমেদের এই ঐতিহাসিক সাফল্যে খুশির হাওয়া বইছে সালারের কাজীপাড়া এলাকাজুড়ে। পরিবার, শিক্ষক, প্রশিক্ষক এবং স্থানীয় বাসিন্দারা তার এই কৃতিত্বে গর্বিত। ছোট্ট উমেদের এই জয় প্রমাণ করে দিয়েছে, প্রতিভা ও পরিশ্রম থাকলে ছোট শহর বা গ্রামের সন্তানরাও আন্তর্জাতিক মঞ্চে দেশের মুখ উজ্জ্বল করতে পারে।

উমেদের এই সাফল্য শুধু তার পরিবারের নয়, গোটা মুর্শিদাবাদ জেলার জন্য এক গর্বের মুহূর্ত। ভবিষ্যতে সে আরও বড় বড় আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের হয়ে সাফল্য এনে দেবে এমনটাই আশা সকলের।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *