পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বিকশিত ভারত সংকল্প সভাকে ঘিরে বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরে সেবা জ্যোতি যাত্রা।
শোভাযাত্রায় দেখা গেল প্রচুর সাধারণ মানুষের উপস্থিতি। এই কর্মসূচিতে অংশ নেন পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী দিলীপ ঘোষ-সহ অন্যান্য বিধায়ক ও নেতৃত্বরা। পতাকা হাতে শোভাযাত্রায় পা মেলান বহু মানুষ। মেদিনীপুর শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে এই সেবা জ্যোতি যাত্রা। বিকশিত ভারত সংকল্প সভাকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচিকে ঘিরে শহরে তৈরি হয় রাজনৈতিক কর্মসূচির আবহ। মেদিনীপুর শহর থেকে ধরা পড়েছে সেবা জ্যোতি যাত্রার সেই ছবি।
Categories
বিকশিত ভারত সংকল্প সভাকে সামনে রেখে মেদিনীপুরে শোভাযাত্রা, শহরজুড়ে রাজনৈতিক কর্মসূচির আবহ।।