আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- পড়াশোনার পাশাপাশি সৃষ্টিশীলতার চর্চা, মাত্র ১২ বছরেই দুর্গাপ্রতিমা তৈরি করে নজর কাড়ল খুদে শিল্পী দেবজিৎ।পড়াশোনার পাশাপাশি সৃষ্টিশীলতার চর্চা। আর সেই চর্চার মধ্য দিয়েই মাত্র ১২ বছর বয়সে নিজের প্রতিভার পরিচয় দিল জটেশ্বর সাহা পাড়ার খুদে শিল্পী দেবজিৎ রায়। মাটি, রং ও তুলি ব্যবহার করে নিজের হাতে এক অপূর্ব দুর্গাপ্রতিমা তৈরি করে সকলকে তাক লাগিয়ে দিয়েছে সে।দেবজিৎ জটেশ্বর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। ছোটবেলা থেকেই ছবি আঁকা এবং হাতের কাজের প্রতি তার বিশেষ ঝোঁক। তবে শুধু ছবি আঁকার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি তার সৃষ্টিশীলতা। এবার নিজের হাতে দুর্গাপ্রতিমা তৈরি করে এক অনন্য নজির গড়েছে এই খুদে শিল্পী।জানা গিয়েছে, প্রায় দু’মাস ধরে ধৈর্য, নিষ্ঠা ও একাগ্রতার সঙ্গে প্রতিমাটি তৈরি করেছে দেবজিৎ। প্রতিমার কাঠামো তৈরি থেকে শুরু করে সাজসজ্জা প্রতিটি ক্ষেত্রেই নিজের শিল্পীসত্তার ছাপ রেখেছে সে। সম্পূর্ণ নিজের প্রচেষ্টায় মাটি ও রঙের ব্যবহারে ফুটিয়ে তুলেছে দেবী দুর্গার অপরূপ রূপ।এর আগেও মাটি দিয়ে বিভিন্ন ধরনের প্রতিমা তৈরি করেছে দেবজিৎ। তবে এবার দুর্গাপ্রতিমা নির্মাণের মধ্য দিয়ে তার সৃষ্টিশীল প্রতিভা আরও একবার প্রকাশ্যে এল। বয়সে ছোট হলেও শিল্পের প্রতি তার আগ্রহ, ধৈর্য এবং কাজের প্রতি একাগ্রতা ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে।দেবজিতের এই কৃতিত্বে খুশি তার পরিবার থেকে শুরু করে প্রতিবেশীরাও। পড়াশোনার পাশাপাশি এমন সৃষ্টিশীল কাজ আগামী দিনে তাকে আরও বড় সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাবে বলেই আশাবাদী সকলে।
Categories
মাটি ও রঙে দেবী দুর্গার রূপ ফুটিয়ে তুলল ১২ বছরের দেবজিৎ, প্রশংসায় পরিবার ও প্রতিবেশীরা।