Categories
বিবিধ

শিবিরে শিশুদের হাতে চকলেট তুলে দিলেন খগেন মুর্মু, খুশি সাধারণ মানুষ।।

মালদা, নিজস্ব সংবাদদাতা:—মালদা জেলার বিভিন্ন এলাকার পাশাপাশি বামনগোলা ব্লকেও শুরু হয়েছে রাজ্য সরকারের ‘সেবা সেতু অভিযান’ শিবির। বামনগোলা ব্লকের পাকুয়াহাট ডিগ্রি কলেজে আয়োজিত এই শিবিরটি গত ২ অক্টোবর থেকে শুরু হয়। রবিবার ছিল শিবিরের শেষ দিন। এদিন শিবির পরিদর্শনে আসেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু।

সেবা সেতু অভিযান শিবিরে সাধারণ মানুষের সুবিধার্থে মোট ১৮টি সরকারি দপ্তরের স্টল খোলা হয়েছে। এই স্টলগুলির মাধ্যমে বিভিন্ন সরকারি পরিষেবা ও প্রকল্প সংক্রান্ত তথ্য প্রদান, আবেদনপত্র জমা নেওয়া এবং সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার সমাধানে প্রয়োজনীয় সহায়তা করা হচ্ছে। এদিন সাংসদ খগেন মুর্মু শিবিরের বিভিন্ন দপ্তর ঘুরে দেখেন এবং পরিষেবা প্রদানের কাজকর্ম খতিয়ে দেখেন।

পাশাপাশি শিবিরে আগত ছোট ছোট শিশু থেকে শুরু করে সাধারণ মানুষের হাতে চকলেট তুলে দেন সাংসদ খগেন মুর্মু। তাঁর এই উদ্যোগে খুশি হন শিবিরে উপস্থিত সাধারণ মানুষ ও শিশুরা।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *