Categories
বিবিধ

শ্রাবণের পূজায় গিয়ে মর্মান্তিক পরিণতি, শিলাবতীতে তলিয়ে মৃত দুই যুবক।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- দীর্ঘ তল্লাশি করার পর অবশেষে মঙ্গলবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় থানার কান্তোরে শিলাবতী নদীতে তলিয়ে যাওয়া অপর যুবকের মৃতদেহ উদ্ধার। এই দিন সকালে ঘটনাস্থল থেকে প্রায় হাফ কিলোমিটার দূরে আষাঢ় গ্রামের শিলাবতী নদীর ঘাটে ভাসতে দেখে স্থানীয় মানুষজন। জানা গিয়েছে উদ্ধার হওয়া যুবকের নাম বিক্রম খাঁ, বয়স আনুমানিক ২৮ বছর। পরিবারের সনাক্তকরণের পর উদ্ধার হওয়া যুবকের মৃতদেহ মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানোর পাশাপাশি গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করে পুলিশ। প্রসঙ্গত শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে গড়বেতা শহর থেকে সাতজন যুবক কান্তোর শিব মন্দিরে জল ঢালার উদ্দেশ্য নিয়ে জল তুলতে গেলে শিলাবতী নদীতে তলিয়ে যায় দুই যুবক। দীর্ঘ তল্লাশির পর একজনের মৃতদেহ উদ্ধার হলেও অপর জনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। অবশেষে মঙ্গলবার সকালে সেই মৃতদেহ উদ্ধার হয়। অন্যদিকে এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে এলাকায়।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *