Categories
বিবিধ

স্যালাইন বোতল দেখে চমক পরিবারের, মার্চেই মেয়াদ শেষ—অভিযোগ ঘিরে তদন্ত শুরু হাসপাতালে।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- আবারও স্যালাইন কান্ড পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। এবারে এক্সপায়ার হয়ে যাওয়া স্যালাইন দেওয়ার অভিযোগ এক রোগিণীর পরিবারের। মেদিনীপুর শহরের বিদ্যাসাগরপল্লীর বাসিন্দা মানসী দে গত ৫ জুলাই স্ট্রোক সহ একাধিক সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়। তার ছেলে বিশ্বজিৎ বলেন, মা এর স্ট্রোক ছাড়াও একাধিক সমস্যা রয়েছে। বুধবার সকাল থেকেও চলছিল স্যালাইন। হঠাৎ বিকেলে বলে বুক জ্বালা করছে। তখন স্যালাইন বোতলের দিকে তাকাতেই দেখি চলতি বছরের মার্চ মাসে এক্সপায়ার হয়ে গিয়েছে। সেই স্যালাইন কীভাবে দেওয়া হলো তা জানতে চেয়েছি। এদিকে ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছায় কোতোয়ালি থানার পুলিশ। হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আসতেই ওই বৃদ্ধাকে পাঠানো হলো আইসিইউ তে। সন্ধ্যায় সেখানে ভর্তি করা হয়েছে। টিম পাঠিয়ে তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।এমএসভিপি ইন্দ্রনীল সেন বলেন, ভুল ঠিক প্রশ্ন নয়, রোগিনী স্টেবিল আছে। স্ট্রিক অবজার্ভেশন রয়েছে। হাসপাতালে মেডিসিন গুলো স্টক থাকে, কোন ভাবে হয়তো একটা দেওয়ার সাথে সাথেই চিহ্নিত হয়েছে। দেওয়া ঠিক নয়, চালানোর সঙ্গে সঙ্গে। ওনাকে গতকালই ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে পাঠানোর কথা ছিল কিন্তু রোগীর বাড়ির লোকেরা করেনি।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *