Categories
বিবিধ

হাতির হামলা ঠেকাতে গ্রাম সংলগ্ন পথে নালা তৈরির পরিকল্পনা, মেদিনীপুরে জানালেন দিলীপ ঘোষ।।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- রাজ্যে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরে নতুন করে ৩৭৫টি প্রকল্প যুক্ত করা হয়েছে বলে জানালেন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী দিলীপ ঘোষ। বুধবার সকালে পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর সদর ব্লকের গোপগড় এলাকায় কর্মীদের সঙ্গে চা-চক্রে যোগ দিয়ে একাধিক ঘোষণা করেন তিনি।
মন্ত্রী জানান, এবার আবাস যোজনায় শুধু বাড়ি তৈরির টাকা নয়, উপভোক্তারা ৯০ দিনের শ্রমের সুযোগও পাবেন। পাশাপাশি সাধারণ মানুষের স্বরোজগারের পথ তৈরি করতে মুরগির ফার্ম, গোশালা-সহ বিভিন্ন প্রকল্পকে ১২৫ দিনের কাজের সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
জঙ্গলমহলে হাতির আক্রমণ কমাতেও বিশেষ পরিকল্পনার কথা জানান দিলীপ ঘোষ। গ্রামের সংলগ্ন হাতি চলাচলের পথে নালা তৈরি করা হবে। সেই নালার জল পরবর্তীতে চাষের কাজেও ব্যবহার করা যাবে বলে জানান তিনি। এছাড়াও বিভিন্ন থানা ও পুলিশ ফাঁড়িতে সাধারণ মানুষের অপেক্ষার জন্য পর্যাপ্ত জায়গা না থাকলে, পঞ্চায়েত দপ্তরের উদ্যোগে সেই পরিকাঠামো তৈরির কথাও জানান মন্ত্রী।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *