Categories
বিবিধ

শিশুধর্ষণের ঘটনায় ক্ষোভে ফুঁসছে মহিষাদল, ১১৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- সাড়ে তিন বছরের শিশুকন্যাকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মফিজুল ইসলাম( ৫২) পূর্ব মেদিনীপুরের মহিষাদল থানার পুলিশ গ্রেপ্তার করে অভিযুক্তকে। মহিষাদলে শিশুকন্যাকে ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে কোঠর শাস্তির দাবিতে হলদিয়া মেচেদা ১১৬ নম্বর জাতীয় সড়ক কাপাসএ্যাড়ায় পথ অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের, উত্তেজনা। ঘটনাস্থলে পুলিশ।

Share This
Categories
বিবিধ

তালা ভাঙা বাড়িতে আগুন, সিতাইয়ের ঘটনায় রহস্য ঘনীভূত।

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:- সিতাই বাজারে আদাবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান টুপলি বর্মন বসুনিয়ার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার ভোরে তৃণমূল যুব কংগ্রেসের জেলা সহ-সভাপতি অনিমেষ বসুনিয়ার দোতলা বাড়িতে আগুন লাগে, যিনি প্রধান টুপলি বর্মন বসুনিয়ার স্বামী। অনিমেষ বসুনিয়া কোচবিহারের সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার ভাইপো।

উল্লেখ্য, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের পর থেকেই টুপলি বর্মন বসুনিয়া ও তাঁর স্বামী অনিমেষ বসুনিয়া ঘরছাড়া রয়েছেন। এরই মধ্যে মঙ্গলবার সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া নিউ কোচবিহার স্টেশনে পৌঁছানোর খবর ছড়িয়ে পড়তেই সিতাইয়ের বিভিন্ন এলাকায় বিক্ষোভ দেখা যায়। পরিস্থিতির কারণে তিনি সেদিন সিতাইয়ে না গিয়ে কোচবিহার শহরে নিজের ফ্ল্যাটে চলে যান বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে খবর, অগ্নিকাণ্ডের সময় বাড়িতে কেউ ছিলেন না। ঘটনার পর বাড়ির মূল গেটের তালা ভাঙা অবস্থায় দেখা যায়। এক প্রতিবেশী জানান, ভোর প্রায় পাঁচটা নাগাদ বাড়ি থেকে ধোঁয়া বের হতে দেখে তিনি স্থানীয়দের খবর দেন। পরে দমকলে খবর দেওয়া হয়।

সাংসদকে ঘিরে বিক্ষোভের আবহে তাঁর ভাইপোর বাড়িতে আগুন লাগার ঘটনায় রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছে। যদিও কোচবিহার জেলা বিজেপির সম্পাদিকা বিউটি রায় দাবি করেছেন, ঘটনাটি শর্ট সার্কিট বা অন্য কোনো কারণে হয়েছে কি না তা এখনও স্পষ্ট নয় এবং বিজেপির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। তিনি নিরপেক্ষ তদন্তের দাবি জানান।

এদিকে, ঘটনার বিষয়ে সিতাই থানার সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Share This
Categories
বিবিধ

সৌভাগ্য মজুমদারের গ্রেপ্তারি ঘিরে উত্তপ্ত পূর্ব বর্ধমান, ডিম ছোড়ার অভিযোগ।

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা: পূর্ব বর্ধমানে গ্রেপ্তার হলেন তৃণমূলের যুব নেতা সৌভাগ্য মজুমদার। দীর্ঘদিন ধরে তাঁর বিরুদ্ধে এলাকায় প্রভাব খাটানো, হুমকি দেওয়া, তোলাবাজি-সহ একাধিক অভিযোগ উঠেছিল বলে স্থানীয়দের একাংশের দাবি। যদিও এসব অভিযোগের বিষয়ে আদালতের চূড়ান্ত রায় এখনও হয়নি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্দিষ্ট একটি মামলার তদন্তে তাঁকে আটক করা হয়। গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এদিকে, গ্রেপ্তারের সময় বা পরে তাঁকে লক্ষ্য করে কয়েকজন বিক্ষুব্ধ ব্যক্তি ডিম নিক্ষেপ করেন বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হলেও পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনে পুলিশ।

ঘটনার তদন্ত চলছে। পুলিশ জানিয়েছে, আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

Share This
Categories
বিবিধ

বালিচকে চলন্ত নাকি দাঁড়িয়ে থাকা গাড়িতে আগুন? তদন্তে নেমেছে পুলিশ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- রাজ্য সড়কের ধারে দাউ দাউ করে জ্বলছে প্রাইভেট গাড়ি,ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়,শনিবার ভোরে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ডেবরা বালিচক রাজ্য সড়কের বালিচকে PWD অফিসের সামনে। কি কারনে আগুন লেগেছে তা পরিস্কার নয়। ঘটনাস্থলে উপস্থিত হয় ডেবরা থানার পুলিশ, খবর দেওয়া হয় দমকলে। পরে ঘটনার খবর পেয়ে ডেবরা থানার পুলিশ এবং দমকলের একটি ইঞ্জিনের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এই ঘটনায় হতাহতের কোন খবর নেই।ভোর বেলায় এই ধরনের গাড়ীতে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Share This
Categories
বিবিধ

আটটি দলের অংশগ্রহণে জমজমাট মহরম, সম্প্রীতির বার্তা বৈষ্ণবনগর থেকে।

বৈষ্ণবনগর, নিজস্ব সংবাদদাতা: সম্প্রীতি ও সৌহার্দ্যের আবহে শান্তিপূর্ণভাবে পালিত হলো বৈষ্ণবনগরের মহরম উৎসব। প্রতি বছরের মতো এবারও উৎসবকে ঘিরে এলাকাজুড়ে ছিল উৎসবের আমেজ এবং মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।

উৎসব উপলক্ষে বৈষ্ণবনগর থানার পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। পাশাপাশি যান চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যবস্থাও করা হয়, যার ফলে গোটা অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন হয়।

এবার বৈষ্ণবনগর খেলার মাঠে মোট আটটি মহরমের দল অংশগ্রহণ করে। শুধু বৈষ্ণবনগর নয়, আশপাশের বিভিন্ন গ্রাম থেকেও অসংখ্য মানুষ ঐতিহ্যবাহী মহরমের খেলা উপভোগ করতে মাঠে ভিড় জমান। দর্শকদের উৎসাহ ও অংশগ্রহণে উৎসবমুখর হয়ে ওঠে গোটা এলাকা।

প্রশাসনের তৎপরতা, আয়োজকদের সহযোগিতা এবং সাধারণ মানুষের সচেতনতায় এ বছরের মহরম উৎসব শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

Share This
Categories
বিবিধ

হাওড়ায় তৃণমূল নেতাকে লক্ষ্য করে ডিমবৃষ্টি, ঘটনায় রাজনৈতিক চর্চা।

হাওড়া, নিজস্ব সংবাদদাতা:- এবার ডিম থেরাপির সম্মুখীন হলেন বালি ব্লক তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট অভিজিৎ গাঙ্গুলী ওরফে সীতানাথ। আজ সকালে বালিখাল সংলগ্ন এন পাল লেনে তার বাড়িতে বেশ কিছু মানুষ যান এবং সেখানেই তিনি যখন বাড়ির বাইরে বেরিয়ে আসছিলেন ঠিক তখনই তাকে লক্ষ্য করে একের পর এক ডিম নিক্ষেপ করা হয়। অগত্যা তিনি তড়িঘড়ি ঘরের ভেতরে ঢুকে গিয়ে গ্রিলের তালা দিয়ে দেন।

Share This
Categories
বিবিধ

নদীয়ায় সফটবলের মহাযজ্ঞ, গয়েশপুরে দশম রাজ্য চ্যাম্পিয়নশিপ ঘিরে উৎসবের আবহ।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-দশম রাজ্য সফট বল চ্যাম্পিয়ন্সসিপ কল্যাণীর গয়েশপুরে!
নদীয়া জেলা সফট বল অ্যাসোসিয়েশন এবং রবিতীর্থ বিদ্যালয় ও বিবেকানন্দ সংগঠনের পরিচালনায় দুদিন ব্যাপী অনুষ্ঠিত হচ্ছে দশম রাজ্য সফট বল চ্যাম্পিয়ন্সসিপ।
বর্ণাঢ্য ভাবে শুক্রবার সকালে কাটাঞ্জ বিবেকানন্দ সংগঠনের ময়দানে এই খেলার উদ্ধোধন হলো ।
গোটা রাজ্যে ১৯ জেলার মহিলা ও পুরুষ দল এই খেলায় অংশগ্রহণ করে।
এই খেলা ঘিরে এলাকায় ব্যাপক সাড়া পড়েছে।

Share This
Categories
বিবিধ

এনসিসি ক্যাডেটদের উদ্যোগে ড্রাগ বিরোধী র‍্যালি, সচেতনতার বার্তা গয়েশপুরে।

নিজস্ব সংবাদদাতা, গয়েশপুর:- আন্তর্জাতিক ড্রাগ বিরোধী দিবস উপলক্ষে গয়েশপুরের চাদমারি দেশপ্রীয় শিক্ষায়তন বিদ্যালয়ের এনসিসি বাহিনীর উদ্যোগে আয়োজিত হলো এক সচেতনতামূলক কর্মসূচি। সমাজকে মাদকমুক্ত ও সুস্থ ভবিষ্যতের পথে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিতে বিদ্যালয়ের শিক্ষার্থী ও এনসিসি ক্যাডেটরা অংশ নেন একটি বর্ণাঢ্য র‍্যালিতে।

র‍্যালিটি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে। হাতে সচেতনতামূলক প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে অংশগ্রহণকারীরা মাদকের কুফল সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার আহ্বান জানান।

আয়োজকদের বক্তব্য, মাদকাসক্তি শুধু একজন ব্যক্তির নয়, একটি পরিবার ও সমাজের জন্যও ক্ষতিকর। তাই তরুণ প্রজন্মকে এই সামাজিক ব্যাধি থেকে দূরে রাখতে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।

এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা সুস্থ জীবনযাপন, ইতিবাচক চিন্তাভাবনা এবং সমাজের প্রতি দায়বদ্ধতার বার্তা তুলে ধরে। উপস্থিত শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরাও এই উদ্যোগের প্রশংসা করেন।

মাদকমুক্ত, সুস্থ ও সচেতন সমাজ গঠনের লক্ষ্যে এমন উদ্যোগ আগামী দিনেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা।

Share This
Categories
বিবিধ

পাম্প-মোটর, ব্যাটারি, কপার তারের পর এবার ভ্যান চুরি, আতঙ্কে উচলপুকুরি।

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:- কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের উচলপুকুরি এলাকার জমেরডাঙ্গায় একের পর এক চুরির ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে এলাকাজুড়ে। বৃহস্পতিবার গভীর রাতে উচলপুকুরি জল সরবরাহ প্রকল্পের জোন-২ এর পাম্প নম্বর ১ থেকে আই-প্ল্যানের দুটি মোটর এবং WH স্কিমের একটি মোটর চুরি হয়ে যায়। একই রাতে পাশের বাড়ির বাসিন্দা আমিনুর মিয়ার একটি ভ্যানও চুরি হয়েছে বলে অভিযোগ।
স্থানীয়দের দাবি, এটি প্রথম নয়। কয়েকদিন আগেই উচলপুকুরি ১ নং এস.সি প্রাইমারি স্কুলের পাম্পের মোটর চুরি হয়। তারও আগে জোন-২ এর পাম্প নম্বর ৩ থেকে একটি বড় মোটর, বড় ব্যাটারি, প্যানেল বোর্ডের কপার তারসহ একাধিক গুরুত্বপূর্ণ সরঞ্জাম চুরি হয়ে যায়।
বারবার সরকারি প্রকল্প ও সাধারণ মানুষের সম্পত্তি চুরির ঘটনায় এলাকাবাসীদের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে এবং এলাকাবাসীদের দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয়। পাম্প অপারেটর বাবুল হোসেন ও আই-প্ল্যান অপারেটর ইয়াসিন মিঞা এই ঘটনার দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন। পাশাপাশি গ্রামবাসী জগন্নাথ রায় ডাকুয়া, রাজারাম দাস, সবেথ মিঞা ও আজিজার রহমানও প্রশাসনের কাছে দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি তুলেছেন।
এলাকাবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই ধরনের চুরির ঘটনা ঘটলেও নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট জোরদার করা হচ্ছে না।

Share This
Categories
বিবিধ

রাস্তার ধারে পড়েছিল সদ্যোজাতের ভ্রূণ, রহস্য উদঘাটনে তদন্ত শুরু।

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:- শুক্রবার সকালে মাথাভাঙ্গা শহরের শনি মন্দির মোড় এলাকায় সদ্যোজাত এক শিশুর ভ্রূণ উদ্ধার হওয়াকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে এলাকার বাসিন্দারা রাস্তার ধারে রক্তাক্ত অবস্থায় খবরের কাগজে মোড়ানো একটি ভ্রূণ পড়ে থাকতে দেখতে পান। বিষয়টি নজরে আসতেই দ্রুত এলাকাজুড়ে খবর ছড়িয়ে পড়ে এবং ঘটনাস্থলে বহু মানুষের ভিড় জমে।
পরবর্তীতে স্থানীয়দের পক্ষ থেকে বিষয়টি মাথাভাঙ্গা থানার পুলিশকে জানানো হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভ্রূণটি উদ্ধার করে। প্রাথমিক তদন্তের পর সেটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কীভাবে এবং কারা ওই ভ্রূণটি সেখানে ফেলে গিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার রহস্য উদঘাটনে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে পুলিশ।
শহরের ব্যস্ততম এলাকায় এ ধরনের ঘটনা সামনে আসায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার প্রকৃত কারণ এবং দায়ীদের শনাক্ত করতে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।

Share This