Categories
বিবিধ

দ্বারিগেড়িয়া গ্রামীণ হাসপাতালের পরিষেবা উন্নয়নে ৮ দফা দাবি, স্বাস্থ্য আধিকারিকের দ্বারস্থ যুব কংগ্রেস।।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহর সংলগ্ন দ্বারিগেড়িয়া গ্রামীণ হাসপাতালের বিভিন্ন উন্নয়নমূলক পরিকাঠামোর বিষয় নিয়ে শুক্রবার ব্লক যুব কংগ্রেসের পক্ষ থেকে ৮ দফা দাবি নিয়ে ব্লক স্বাস্থ্য আধিকারিকে স্মারকলিপি প্রদান করা হয়। মূলত তাদের দাবিগুলি হল হাসপাতাল চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে,৬০ টি বেডের ব্যবস্থা করতে হবে, বিনামূল্যে সমস্ত পরীক্ষা করাতে হবে, গর্ভবতী মায়েদের প্রয়োজনে সিজারের ব্যবস্থা করতে হবে, এই সব দাবিগুলি নিয়ে এই দিন স্মারকলিপি প্রদান করা হয় যুব কংগ্রেসের পক্ষ থেকে। এই দিন উপস্থিত ছিলেন শালবনী বিধানসভার যুব কংগ্রেসের সভানেত্রী বুলা কর্মকার,সাধারণ সম্পাদক তাজু মল্লিক,আমরান খান, বাবর আলী খান সহ অন্যান্য যুব কংগ্রেসের কর্মী সমর্থকেরা।

Share This
Categories
বিবিধ

বাল্যবিবাহমুক্ত সমাজ গড়ার বার্তা, গোপালনগর বিহারীলাল বিদ্যাপীঠে সচেতনতামূলক শিবির।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার গোপালনগর বিহারীলাল বিদ্যাপীঠে অনুষ্ঠিত হলো ছাত্রীদের নিয়ে সচেতনতা শিবির।এই সচেতনতা মুলক শিবিরের আয়োজন করে পাঁশকুড়া থানা ও স্বেচ্ছাসেবী সংস্থা “শক্তি বাহিনী” । এই সচেতনতা শিবিরের মাধ্যমে কম বয়সে বা ন্যূনতম ১৮ বছরের আগে মেয়েদের বিয়ে যাতে না দেওয়া হয়।কম বয়সে বিয়ে দিলে মেয়েদের কি কি শারীরিক সমস্যার মধ্যে পড়তে হয়। কম বয়সে স্কুল পালিয়ে বিয়ে করার প্রবণতায় কতটা সমস্যার মধ্যে পড়তে হবে,সে বিষয়ে ছাত্রীদের নিয়ে আলোচনা করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন পাঁশকুড়া থানার আই সি শুভব্রত নাথ,লেডি এস আই গার্গী ব্যানার্জী,এছাড়া উপস্থিত ছিলেন এসআই সৌমেন মন্ডল ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।এদিন গোপালনগর হাই স্কুলের অষ্টম থেকে দশম শ্রেণীর ছাত্রীরা এই সেমিনারে অংশ নেয়।

Share This
Categories
বিবিধ

গোয়ালতোড়ে চাঞ্চল্য, রাস্তার ধারে যুবকের দেহ উদ্ধার; পৃথক ঘটনায় বজ্রপাতে মৃত্যু।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় থানার বিরপাথরী এলাকায় এক যুবকের মৃতদেহ উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই মৃত যুবকের নাম বাবলু হেমব্রম,বয়স আনুমানিক ২৬ বছর,সূত্রে আরো জানা যায় শুক্রবার সকালে বাড়ির অদূরে রাস্তার পাশে যুবকের মৃতদেহ উদ্ধার হয়। ইতিমধ্যেই গোয়ালতোড় থানার পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করার পাশাপাশি মৃতদেহ মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায় এবং তদন্ত প্রক্রিয়া শুরু করে। অন্যদিকে গোয়ালতোড়ের বালিবাঁধ এলাকায় বজ্রপাতে মৃত্যু হয় এক ব্যক্তির,জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম রাজীব চৌধুরী,বয়স আনুমানিক ৪০ বছর,সূত্রে আরও জানা যায় বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির পাশে কাজ করার সময় হঠাৎই বজ্রপাতে মাটিতে লুটিয়ে পড়ে ওই ব্যক্তি, তৎক্ষণাত তাকে গোয়ালতোড় কেওয়াকোল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। শুক্রবার সেই মৃতদেহ উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায় পুলিশ।

Share This
Categories
বিবিধ রিভিউ

প্রতিষ্ঠা দিবসে সমাজসেবার নজির, সরবেড়িয়া বিদ্যালয়ে রক্তদান শিবির ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

সরবেড়িয়া, নিজস্ব সংবাদদাতা: প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সরবেড়িয়ার ড. বিধানচন্দ্র রায় স্মৃতি শিক্ষা নিকেতন-এ আয়োজিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। মানবসেবার বার্তা ছড়িয়ে দিতে আয়োজিত এই কর্মসূচিকে ঘিরে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবের আবহ সৃষ্টি হয়।
রক্তদান শিবিরের পাশাপাশি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি, সংগীত পরিবেশন এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভিন্ন এলাকা থেকে আগত রক্তদাতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা বিদ্যালয় পরিদর্শক হিমাদ্রি ঘোষ, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রদীপ চক্রবর্তী, সরবেড়িয়া–১ গ্রাম পঞ্চায়েতের প্রধান মৌমিতা পাড়েয়া মুন্ডা, রাজনগর ইউনিয়ন হাই স্কুলের প্রাক্তন সহ-প্রধান শিক্ষক তাপস কুমার পোড়েল-সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং এলাকার বিশিষ্ট নাগরিকরা।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, নারী ও পুরুষ মিলিয়ে মোট ৫১ জন স্বেচ্ছায় রক্তদান করেন। তাঁদের প্রত্যেককে সংবর্ধনা ও শংসাপত্র প্রদান করা হয়।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিষ্ঠা দিবসকে শুধুমাত্র আনুষ্ঠানিক উদ্‌যাপনের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের কল্যাণে মানবিক উদ্যোগ গ্রহণই ছিল এই কর্মসূচির মূল উদ্দেশ্য। উপস্থিত অতিথিরাও স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

Share This
Categories
বিবিধ

অনলাইন আবেদনের হার্ড কপি জমায় সহজ ব্যবস্থা, শংকরকাটা পঞ্চায়েতে ড্রপ বক্স চালু।

নিজস্ব সংবাদদাতা, চন্দ্রকোনা রোড :- শংকরকাটা গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে অন্নপূর্ণা যোজনার অনলাইন আবেদনপত্র জমা নেওয়ার জন্য একটি বিশেষ ড্রপ বক্স স্থাপন করা হয়েছে। এর ফলে এলাকার সাধারণ মানুষ ও উপভোক্তাদের দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে বলে মনে করা হচ্ছে।

প্রশাসন সূত্রে খবর, অন্নপূর্ণা যোজনার সুবিধা পেতে অনেকেই ইতিমধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করেছেন। তবে সেই অনলাইন কপির হার্ড কপি জমা দেওয়া নিয়ে পঞ্চায়েত কার্যালয়ে প্রতিদিন উপভোক্তাদের লম্বা লাইন দিতে হচ্ছিল। ভিড় সামলাতে এবং সাধারণ মানুষের সময় বাঁচাতে পঞ্চায়েত কর্তৃপক্ষের এই অভিনব উদ্যোগ। এখন থেকে আবেদনকারীরা যে কোনো সময়ে এসে তাঁদের ফর্মটি এই বক্সে ফেলে দিতে পারবেন।

পঞ্চায়েতের উপপ্রধান জানান, “সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখেই এই বক্সটি বসানো হয়েছে। এতে একদিকে যেমন কাজের গতি বাড়বে, অন্যদিকে লাইনে দাঁড়িয়ে থাকার ঝামেলা থেকেও মানুষ রেহাই পাবেন। প্রতিদিন নির্দিষ্ট সময়ে বক্সটি খুলে আবেদনপত্রগুলি যাচাইয়ের জন্য পাঠানো হবে।” পঞ্চায়েতের এই তৎপরতায় খুশি স্থানীয় বাসিন্দারা।

Share This
Categories
বিবিধ

খালি গ্যাস সিলিন্ডার ও থালা-বাটি হাতে প্রতিবাদ, চন্দ্রকোনা রোডে সিপিএমের বিক্ষোভে জনসমাগম।

​নিজস্ব সংবাদদাতা, চন্দ্রকোনা রোড :- রান্নার গ্যাসের আকাশছোঁয়া দাম, ১০০ দিনের কাজের বকেয়া মজুরি মেটানো ও কাজ পুনরায় চালু করা এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোচ্চার হলো বামেরা। সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠা এই জ্বলন্ত ইস্যুগুলিকে হাতিয়ার করে আজ পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডে এক বিশাল প্রতিবাদ মিছিলের ডাক দেয় সিপিআই(এম)।

মিছিলটি আজ চন্দ্রকোনা রোড শহরের বিভিন্ন প্রধান প্রধান পথ পরিক্রমা করে এবং দলীয় কর্মী-সমর্থকদের আকাশফাটানো স্লোগানে গোটা এলাকা উত্তাল হয়ে ওঠে।

​এদিনের মিছিলে সাধারণ খেটে খাওয়া মানুষের ভিড় এবং স্বতঃস্ফূর্ত যোগদান ছিল চোখে পড়ার মতো। থালা-বাটি ও খালি গ্যাস সিলিন্ডার হাতে নিয়ে অনেক সাধারণ মানুষকেও এই প্রতিবাদে শামিল হতে দেখা যায়। সিপিএম নেতৃত্বের তীব্র অভিযোগ, একদিকে রান্নার গ্যাসের দাম যেভাবে প্রতিনিয়ত বাড়ছে, তাতে তা সাধারণ মধ্যবিত্ত ও গরিব মানুষের রান্নাঘরের নাগালের বাইরে চলে গেছে।

অন্যদিকে, গ্রামীণ অর্থনীতির মূল ভিত্তি ‘১০০ দিনের কাজ’ দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে, ফলে থমকে গেছে গ্রামীণ উন্নয়ন এবং মেলেনি গরিব শ্রমিকদের বকেয়া মজুরিও। এর ওপর চাল, ডাল, তেল ও নুন থেকে শুরু করে সমস্ত নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন দাম সাধারণ মানুষের পকেট পুরোপুরি শূন্য করে দিচ্ছে।

​বিক্ষোভ সমাবেশ থেকে বাম নেতা সনৎ চক্রবর্তী সরকারকে তীব্র আক্রমণ করে হুঁশিয়ারি দিয়ে জানান, অবিলম্বে যদি সরকার এই জনবিরোধী নীতি পরিবর্তন না করে এবং সাধারণ মানুষের ন্যায়সঙ্গত দাবিদাওয়া দ্রুত পূরণ না হয়, তবে আগামী দিনে আরও বৃহত্তর ও তীব্র আন্দোলনের পথে হাঁটবে বামেরা। এদিনের এই সফল প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে চন্দ্রকোনা রোডের আমজনতার মধ্যেও ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

Share This
Categories
বিবিধ

বুলানপুর-পাথরপাড়া রাস্তায় কাজ শুরু, ‘জোড়াতালি নয়, চাই স্থায়ী সমাধান’।

নিজস্ব সংবাদদাতা, পাথরপাড়া :- ভোট আসে, ভোট যায়; কিন্তু মেদিনীপুর আর বাঁকুড়া—এই দুই জেলার শেষ সীমান্তে পড়ে থাকা প্রান্তিক মানুষগুলোর ভাগ্যের চাকা ঘোরে না। অবশেষে দীর্ঘ বঞ্চনা, ক্ষোভ আর আন্দোলনের পর টনক নড়েছে প্রশাসনের। পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ২ নম্বর ব্লকের পাথরপাড়া গ্রাম পঞ্চায়েতের বুলানপুর-পাথরপাড়া রাস্তাটির সংস্কার শুরু হয়েছে জোরকদমে। কিন্তু এই তৎপরতায় আনন্দের চেয়েও বেশি মিশে আছে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ।

ভৌগোলিক অবস্থানের কারণে দুই জেলারই একেবারে শেষ প্রান্তে অবস্থিত বুলানপুর, সুন্দরগেরিয়া বা জিরাপাড়ার মতো গ্রামগুলি। দুই জেলার এই টানাপোড়েন আর প্রশাসনিক উদাসীনতায় রাস্তাটি এতদিন নরককুণ্ডে পরিণত হয়েছিল। অথচ, মাকলি বা পাথরপাড়ার হাজার হাজার মানুষের মেদিনীপুর জেলা সদরে যাওয়ার একমাত্র লাইফলাইন এটিই। আবার এই পথেই আমলাশুলি হয়ে বাঁকুড়া জেলায় ঢোকার সহজ উপায়।

এতদিন এই বেহাল রাস্তাটি কেবল যাতায়াতের পথ ছিল না, ছিল এই প্রান্তিক অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য আর কৃষিনির্ভর অর্থনীতির প্রধান অন্তরায়। ভাঙা রাস্তায় প্রসববেদনা ওঠা মা কিংবা মুমূর্ষু রোগীর আর্তনাদ মহাকরণের শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে পৌঁছায়নি। অবশেষে সেই উপেক্ষিত রাস্তার কাজ শুরু হওয়ায় ক্ষোভ কিছুটা থিতিয়ে এলেও, নজরদারিতে অনড় স্থানীয়রা। সাধারণ মানুষের স্পষ্ট হুঁশিয়ারি—লোকদেখানো জোড়াতালি বা কাটমানির খেলা চলবে না। কাজের গুণমান ঠিক না থাকলে প্রান্তিক মানুষ আবারও আন্দোলনের পথ বেছে নিতে বাধ্য হবে।

Share This
Categories
বিবিধ

বৃষ্টিতেই ডোবায় পরিণত রাস্তা, শশাবেদিয়ায় দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে।

নিজস্ব সংবাদদাতা, শশাবেদিয়া:- দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল দশা ধারণ করেছে শশাবেদিয়া গ্রামের প্রধান রাস্তার। পিচ-পাথর উঠে গিয়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত। সামান্য বৃষ্টিতেই রাস্তাটি ডোবায় পরিণত হয়, যার ফলে নিত্যদিন ঘটছে দুর্ঘটনা। যাতায়াতের চরম ভোগান্তিতে পড়েছেন স্কুল-কলেজের শিক্ষার্থী ও এলাকাবাসী। এমনকি জরুরি পরিস্থিতিতে গ্রামে অ্যাম্বুলেন্স ঢোকাও দায় হয়ে পড়েছে।

​প্রশাসনের এই উদাসীনতায় ক্ষোভে ফুঁসছেন গ্রামের বাসিন্দারা। তাঁদের অভিযোগ, বারবার পঞ্চায়েত ও স্থানীয় প্রশাসনকে জানিয়েও শুধু প্রতিশ্রুতির দেওয়াল মিলেছে, কাজের কাজ কিছুই হয়নি। অবিলম্বে রাস্তা মেরামতের দাবিতে গ্রামবাসীরা পথ অবরোধ ও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।

​তবে ক্ষোভের পারদ চড়তেই অবশেষে নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন। জেলা প্রশাসনের এক জনপ্রতিনিধি জানান, “রাস্তাটির বেহাল দশার বিষয়টি আমরা অবগত আছি। টেন্ডার প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। বর্ষার জেরে কিছুটা দেরি হলেও, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই দ্রুত রাস্তাটির কাজ শুরু হবে।” প্রশাসনের এই আশ্বাসে সাময়িক স্বস্তি মিললেও, দ্রুত কাজ শুরু না হলে আন্দোলনের পথেই হাঁটবেন বলে সাফ জানিয়েছেন ক্ষুব্ধ গ্রামবাসীরা।

Share This
Categories
নারী কথা বিবিধ

নারী সুরক্ষায় আরও এক পদক্ষেপ, চন্দ্রকোনা রোড পুলিশ বিট হাউসে শুরু মহিলা হেল্প ডেস্ক।

নিজস্ব প্রতিনিধি, চন্দ্রকোনা রোড :- নারী সুরক্ষাকে আরও জোরদার করতে এবং তাঁদের আইনি সহায়তা সহজলভ্য করতে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল প্রশাসন। সম্প্রতি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোড পুলিশ বিট হাউসে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো একটি অত্যাধুনিক ‘মহিলা হেল্প ডেস্ক’ (Women’s Help Desk)। প্রশাসন সূত্রের খবর, এই ডেস্কে ২৪ ঘণ্টাই মহিলা পুলিশ কর্মীরা উপস্থিত থাকবেন।

​এলাকার কোনো মহিলা যদি কোনো ধরনের হেনস্থা, গার্হস্থ্য হিংসা বা সাইবার অপরাধের শিকার হন, তবে তাঁরা সরাসরি এই ডেস্কে এসে নির্দ্বিধায় নিজেদের অভিযোগ জানাতে পারবেন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অনেক সময় মহিলারা মূল থানায় গিয়ে সমস্যা জানাতে ইতস্তত বোধ করেন। সেই জড়তা কাটিয়ে স্থানীয় স্তরেই যাতে তাঁরা দ্রুত ও সহানুভূতিশীল আইনি সাহায্য পান, সেই উদ্দেশ্যেই এই উদ্যোগ।

​উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত এক পুলিশ কর্তা জানান, নারী নিরাপত্তায় প্রশাসন সর্বদা তৎপর। এই হেল্প ডেস্ক সারা রাজ্যের পাশাপাশি চন্দ্রকোনা রোডেও হয়েছে এর মাধ্যমে অপরাধের দ্রুত তদন্ত এবং গ্রামীণ এলাকার নারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা সম্ভব হবে। প্রশাসনের এই মানবিক ও সময়োপযোগী উদ্যোগে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন স্থানীয় বাসিন্দারা।

Share This
Categories
বিবিধ

রাজ্য সড়কে ফের পথ দুর্ঘটনা, গড়বেতায় বাস উল্টে চাঞ্চল্য।।

নিজস্ব সংবাদদাতা, গড়বেতা: ফের পথ দুর্ঘটনা রাজ্য সড়কে। গড়বেতার বোস্টম মোড় এলাকায় একটি যাত্রীবোঝাই বাস উল্টে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মেদিনীপুর অভিমুখে যাওয়ার সময় বাসটি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। ঘটনার জেরে বাসের ভেতরে থাকা বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

দুর্ঘটনার বিকট শব্দ শুনেই স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন এবং উদ্ধারকাজে হাত লাগান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় গড়বেতা থানার পুলিশ। পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় আহত যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য গড়বেতা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এই ঘটনার পর স্থানীয় মহলে বাড়ছে ক্ষোভ। স্থানীয়দের একাংশের মতে, দুর্ঘটনার পুনরাবৃত্তি রুখতে গাড়িচালকদের যেমন আরও বেশি সচেতন ও দায়িত্বশীল হওয়া প্রয়োজন, তেমনই প্রশাসনের তরফে রাস্তার বেহাল দশা দ্রুত মেরামত করা দরকার। সঠিক পরিকাঠামো ও ঠিকঠাক রাস্তা নির্মাণ না হলে এই ধরণের দুর্ঘটনা এড়ানো অসম্ভব। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Share This