মালদা, নিজস্ব সংবাদদাতা:— গঙ্গা নদীর জলস্তর বাড়ায় জলমগ্ন ভূতনির প্রত্যন্ত গ্রাম গদাই চরের প্রায় দুই শতাধিক পরিবার। জল থেকে বাঁচতে বাড়ির আশেপাশে উঁচু স্থানে বসবাস শুরু করেছে তারা। এই সমস্ত দুর্গত পরিবারের জন্য ব্লক প্রসাশনের পক্ষ থেকে পাঠানো হয়েছে সরকারি ত্রাণের ত্রিপল। কিন্তু ৫০ টাকার বিনিময়ে এই সমস্ত সরকারি ত্রাণের ত্রিপল বিলির অভিযোগ হিরানন্দপুর পঞ্চায়েতের নির্দল সদস্য সবিতা মাহাতোর বিরূদ্ধে। ইতোমধ্যে এই ঘটনার দুইটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। একটি ভিডিওতে দেখা যাচ্ছে বেশ কিছু সংখ্যক গ্রামবাসী ত্রিপল হাতে বাড়ি ফিরছেন। যেখানে সকলেই দাবি করছেন পঞ্চায়েত সদস্যাকে একটি ত্রিপলের বদলে ৫০ ও ১০০ টাকা করে দিতে হয়েছে। দ্বিতীয় ভিডিওটি গদাই 2 নং সংসদের হিরানন্দপুর পঞ্চায়েত সদস্য সবিতা মাহাতোর স্বামী নিমাই মাহাতোর। যেখান দেখা যাচ্ছে পঞ্চায়েত সদস্যার স্বামী খাতায় নাম লিখে ও মোবাইলে ছবি তুলে ত্রিপল বিলি করছেন এবং ত্রিপল পিছু ১০০ টাকা করে প্রাপকদের কাছ থেকে নিচ্ছেন। শুধু তাই নয় ভিডিওতে শোনা যাচ্ছে পঞ্চায়েত সদস্যার স্বামী বলছেন, টাকা ছাড়া কি ত্রিপল পাওয়া যায়।
Categories
“টাকা ছাড়া কি ত্রিপল পাওয়া যায়?”—ভাইরাল ভিডিও ঘিরে পঞ্চায়েত সদস্যের স্বামীকে নিয়ে বিতর্ক।