Categories
বিবিধ

অভাবের সংসার, মসজিদে ইমামতির পাশাপাশি পড়াশোনা—UGC-NET-এ আরবিতে ১০০ পার্সেন্টাইল আব্দুল হামিদের।

বীরভূম, নিজস্ব সংবাদদাতা:- অভাবের সংসার, নেই দামি কোচিং—ভরসা ছিল কয়েকটি বই, নিজের হাতে তৈরি নোটস আর ইউটিউবের ফ্রি ক্লাস! আর সেই প্রস্তুতিতেই ইউজিসি-নেট পরীক্ষায় আরবি বিষয়ে ভারতবর্ষের মধ্যে প্রথম স্থান অধিকার করে বীরভূমের মুখ উজ্জ্বল করলেন আব্দুল হামিদ।
নলহাটি থানার কুখুড়া গ্রামের দরিদ্র পরিবারের সন্তান আব্দুল হামিদ। ছোটবেলা থেকেই অভাব-অনটনের সঙ্গে লড়াই করেই এগিয়ে চলেছেন তিনি। প্রায় দেড় বছর ধরে মল্লারপুরের মাঝারি পাড়ার মোহাম্মদী জামে মসজিদে ইমামতির পাশাপাশি চালিয়ে গিয়েছেন পড়াশোনা।
ইউজিসি-নেট জুন ২০২৬-এর আরবি বিষয়ে ৩০০ নম্বরের পরীক্ষায় ২৬৬ নম্বর পেয়ে তাঁর পার্সেন্টাইল ১০০। এই বিষয়ে ১ হাজার ৯৩৯ জন রেজিস্টার করলেও পরীক্ষায় অংশ নেন ১ হাজার ৬৪৯ জন। সেখানেই সর্বোচ্চ পার্সেন্টাইল অর্জন করে জেআরএফ ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার যোগ্যতা অর্জন করেছেন তিনি।
আগামী দিনে দিল্লি বিশ্ববিদ্যালয় অথবা জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে আরবি বিষয়ে পিএইচডি করার স্বপ্ন দেখেন আব্দুল হামিদ।
অভাবকে সঙ্গী করেও স্বপ্নপূরণের এই লড়াই আজ তাঁকে গোটা দেশের সামনে এক অনন্য পরিচয় দিয়েছে।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *