Categories
বিবিধ

ভূতনির আলদিয়ায় নতুন করে নদীভাঙন, স্থানীয়দের সঙ্গে কথা বলে দ্রুত সমাধানের আশ্বাস বিধায়কের।।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- ফুলহার গঙ্গা একসাথে মিশে দ্বিতীয়বার নতুন করে ভূতনির আলদিয়া এলাকায় ফুলহর নদীতে ভাঙন। খবর পেয়ে গভীর রাতে ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শন মানিকচকের জান বিধায়ক গৌড়চন্দ্র মন্ডল। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে যুদ্ধকালীন তৎপরতায় বাদ রক্ষার কাজ চলছে এলাকায়। এলাকাবাসীর সাথে কথা বলে তাঁদের সমস্যা তাড়াতাড়ি মেটানোর জন্য আশ্বাস দেন এবং সংশ্লিষ্ট প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা করা হচ্ছে। এবং ভূতনির মানুষের নিরাপত্তা, নদীভাঙন রোধ এবং স্থায়ী সমাধানের লক্ষ্যে আমরা সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। গঙ্গা ভাঙনে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের পাশে থাকবেন বলে জানিয়েছেন ও ভূতনির মানুষের পাশে বলে জানিয়েছেন বিধায়ক গৌর চন্দ্র মন্ডল।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *