Categories
বিবিধ

স্থাপত্যে উত্তর ভারতের ছোঁয়া, প্রতিমায় বাঙালিয়ানা—২৯তম বর্ষে নজর কাড়ছে চকপাড়ার দুর্গাপুজো।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- দুর্গোৎসবের আনন্দে মেতে উঠেছে গোটা বাংলা। পুজোর মরশুমে দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনারোডের চকপাড়া সার্বজনীন দুর্গোৎসব। এবছর ২৯তম বর্ষে পদার্পণ করল এই পুজো। জানা গিয়েছে, এবছর উত্তর ভারতের একটি মন্দিরের আদলে তৈরি করা হয়েছে পুজো মণ্ডপ। মণ্ডপের অভিনব স্থাপত্যের পাশাপাশি সাবেকিয়ানার ছোঁয়ায় তৈরি দুর্গাপ্রতিমাও দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করছে।
পুজোর পঞ্চমীর দিন থেকেই পুজো মণ্ডপে দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা গিয়েছে। উৎসবের আনন্দে সামিল হতে পরিবার-পরিজনদের সঙ্গে মণ্ডপে হাজির হচ্ছেন বহু মানুষ। মণ্ডপের বিশেষ আকর্ষণ এবং প্রতিমার সাবেকি রূপ উপভোগ করছেন দর্শনার্থীরা।
সব মিলিয়ে, ২৯তম বর্ষে উত্তর ভারতের মন্দিরের আদলে তৈরি মণ্ডপ এবং সাবেকিয়ানার মেলবন্ধনে চকপাড়া সার্বজনীন দুর্গোৎসব হয়ে উঠেছে পুজোপ্রেমীদের অন্যতম আকর্ষণ।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *