Categories
বিবিধ

দুর্গাপুজোর শেষ দিনে বক্সীনগর তরুণ সংঘে উপচে পড়ল ভক্তদের ভিড়, আগামী বছরের অপেক্ষা।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- —- মহা ধুমধাম ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হলো বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর মহাদশমী। মালদা জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি হবিবপুর ব্লকের আইহো, বক্সীনগর তরুণ সংঘ ক্লাবেও মহাদশমীকে ঘিরে দেখা গেল ভক্তদের ব্যাপক সমাগম। পুজোকে কেন্দ্র করে ক্লাব প্রাঙ্গণে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

দেবী দুর্গার আরাধনা, পুজোর নানা আচার-অনুষ্ঠান এবং ভক্তদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। চারদিনের আনন্দ, উৎসাহ ও উৎসবের আবহ পেরিয়ে মহাদশমীর দিনে দেবীকে বিদায় জানানোর পালা এসে উপস্থিত হয়। একদিকে যেমন ছিল পুজো শেষের বিষাদ, অন্যদিকে তেমনই ছিল আগামী বছরের দুর্গাপুজোকে ঘিরে নতুন করে অপেক্ষার আবেগ।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *