Categories
প্রবন্ধ রিভিউ

ঘুরে আসুন হুগলীর চন্দননগর শহরের কয়েকটি দর্শনীয় ভ্রমণ স্থান।।।।

ঘুরতে কে না ভালোবাসে। বিশেষ করে বাঙালিরা সুযোগ পেলেই বেরিয়ে পড়ে ভ্রমনের নেশায়। কেউ পাহাড়, কেউ সমুদ্র আবার কেউ প্রাচীন ঐতিহাসিক স্থান ভালোবাসে ভ্রমণ করতে। প্রকৃতি কত কিছুই না আমাদের জন্য সাজিয়ে রেখেছে। কতটুকুই বা আমরা দেখেছি। এ বিশাল পৃথিবীতে আমরা অনেক কিছুই দেখিনি। তবে সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় আজ গোটা পৃথিবীটা হাতের মুঠোয়় এলেও প্রকৃতিকে চাক্ষুষ প্রত্যক্ষ করা এ এক আলাদা রোমাঞ্চ, আলাদা অনুভূতি যার রেষ হৃদয়ের মনিকোঠায় থেকে যায় চিরকাল।।

তাইতো আজও মানুষ বেরিয়ে পড়়ে প্রকৃতির কে গায়ে মেখে রোমাঞ্চিত হওয়ার নেশায়। কেউ চায় বিদেশে ভ্রমণে, আবার কেউ চায় দেশের বিভিন্ন স্থান ভ্রমণে। এমনি এক ভ্রমণ এর জায়গা হলো হুগলি নদীর তীরে অবস্থিত চন্দননগর। এর মনোমুগ্ধকর সৌন্দর্য এবং শান্তিপূর্ণ পরিবেশ আপনাকে মন্ত্রমুগ্ধ রাখতে বাধ্য।চন্দননগর , এটির পূর্ব নাম চন্দেরনাগর এবং ফরাসি নাম চন্দ্রনাগর দ্বারাও পরিচিতভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার একটি শহর। এটি চন্দননগর মহকুমার সদর দফতর এবং এটি কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ) দ্বারা আচ্ছাদিত এলাকার একটি অংশ। হুগলি নদীর পশ্চিম তীরে অবস্থিত এই শহরটি ফরাসি ভারতের পাঁচটি জনবসতির মধ্যে একটি ছিল । ঔপনিবেশিক বাংলোগুলিতে ইন্দো-ফরাসি স্থাপত্য দেখা যায়, যার বেশিরভাগই জরাজীর্ণ অবস্থায় রয়েছে।।
এই নিবন্ধে আপনি চন্দননগরের নিম্নলিখিত তিনটি জনপ্রিয় ভ্রমণ স্থান সম্পর্কে জানতে পারবেন—
(ক) চন্দননগর স্ট্র্যান্ড।
(খ) চন্দননগর মিউজিয়াম।
(খ) পাতাল বাড়ি।
আসুন এই স্থানগুলির প্রতিটি বিস্তারিতভাবে দেখি…

(ক) চন্দননগর স্ট্র্যান্ড—–
চন্দননগর স্ট্র্যান্ড হল চন্দন নগরের সবচেয়ে উল্লেখযোগ্য এবং সুন্দর ভ্রমণের পথ। চন্দননগর একটি ঐতিহ্যবাহী স্থান। এটি একটি পর্যটন কেন্দ্র হিসেবেও অনেক উন্নত। এই দৌড় ঝাপ ভরা জীবনে একবেলার ছুটি কাটানোর জন্য চলে আসুন চন্দননগর স্ট্যান্ড ঘাটে। পরিবার পরিজনের সঙ্গে বিকেলের আমেজ উপভোগ করার একটি আদর্শ জায়গা এটি।সুন্দর সারির গাছ এবং আলো দ্বারা সারিবদ্ধ দর্শনীয় গঙ্গা নদী, স্ট্র্যান্ডের আকর্ষণের প্রধান কেন্দ্র। সন্ধ্যার সময় পরিবেশটি শান্তিপূর্ণ থাকে, কারণ চারিদিক আলোকিত হয় এবং হালকা বাতাস বয়ে যায় যা জায়গাটিকে আরও ঐশ্বরিক করে তোলে।চন্দননগর স্ট্র্যান্ড পশ্চিমবঙ্গের সবচেয়ে সুন্দর অলঙ্কৃত নদীপথ হিসাবে স্বীকৃত। পাশাপাশি পার্শ্ববর্তী এলাকায় অসংখ্য রেস্টুরেন্ট রয়েছে।হাওড়া থেকে চন্দননগর যাওয়ার যে কোনো ট্রেনে উঠতে হবে। নামতে হবে চন্দননগর স্টেশনে। স্টেশন থেকে অটো অথবা টোটোর মাধ্যমে আপনি পৌঁছাতে পারেন এই ঘাটে। উনবিংশ শতকের চন্দননগরের এক সম্ভ্রান্ত ব্যবসায়ী দুর্গাচরণ রক্ষিত। তিনিই প্রথম ভারতীয় যিনি ফ্রান্সের ‘লিজিয়ঁ দ্য অনার’ সম্মানে সম্মানিত হয়েছিলেন । তাঁর নামেই এই ফলক । তাই একদিনের ছুটি কাটানোর জন্য বেশি দেরি না করে চলে আসুন চন্দননগর স্ট্যান্ড ঘাটে।

(খ) চন্দননগর মিউজিয়াম–
হুগলি রেলওয়ে স্টেশন থেকে ৭ কিমি দূরে চন্দননগর মিউজিয়াম হল পশ্চিমবঙ্গের হুগলির চন্দননগর শহরতলিতে অবস্থিত একটি পুরাতন জাদুঘর। ডুপ্লেক্স প্যালেস নামেও পরিচিত, এটি পশ্চিমবঙ্গের প্রাচীনতম যাদুঘরগুলির মধ্যে একটি এবং হুগলিতে দেখার জন্য সেরা জায়গাগুলির মধ্যে একটি।
চন্দননগর জাদুঘর বা ইনস্টিটিউট ডি চন্দননগর ডুপ্লেক্স হাউসে প্রতিষ্ঠিত হয়েছিল, চন্দননগর প্রদেশের ফরাসি গভর্নরের পূর্ববর্তী সরকারি বাসভবন। ১৯৫১ সালে চন্দননগরের বন্ধের চুক্তির অনুসরণে, ১৯৫২ সালে ভারত সরকার বিদেশ মন্ত্রকের অধীনে ‘মিউজিয়াম অ্যান্ড আর্ট গ্যালারি’ নামে একটি সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রতিষ্ঠা করে। এটি ২৫০ বছরের ফরাসি ঔপনিবেশিক ইতিহাসের ধ্বংসাবশেষ সংরক্ষণ করে এবং উভয় দেশের যৌথ ঐতিহ্যের প্রতীক।
জাদুঘরটি প্রাচীনকালের উপঢৌকন, হরিহর সেট, ‘ফ্রি সিটি অফ চন্দননগর’-এর প্রথম রাষ্ট্রপতি, একজন সমাজ সংস্কারক এবং জনহিতৈষী-এর উপহার থেকে একটি মূল সংগ্রহ নিয়ে স্থাপন করা হয়েছিল। তিনি ১৯৩৪ সালে ফরাসি সরকার কর্তৃক শেভালিয়ার দে লা লিজিওন ডি’অনারে পুরস্কৃত হন। এটি বিরল ফরাসি প্রাচীন জিনিসের একটি সংগ্রহের গর্ব করে, যেমন অ্যাংলো-ফরাসি যুদ্ধে ব্যবহৃত কামান (জনপ্রিয়ভাবে কর্নাটিক যুদ্ধ নামে পরিচিত), ফরাসি গভর্নর-জেনারেলদের ব্যক্তিগত জিনিসপত্র এবং কাঠের তৈরি জিনিসপত্র, যা বিশ্বের অন্য যেকোন স্থানে খুঁজে পাওয়া কঠিন। প্রদর্শনীর মধ্যে রয়েছে ডুপ্লেক্সের ব্যবহৃত জিনিসপত্র, যেমন তার একটি মার্বেল আবক্ষ, এবং চন্দননগরের ফরাসি ঔপনিবেশিক ও স্থানীয় ইতিহাসের ধ্বংসাবশেষ।
এছাড়াও, যাদুঘরটি প্রবেশদ্বারের ঠিক পাশে অবস্থিত মারিয়ানের (ফ্রান্সের জাতীয় প্রতীক) একটি সুন্দর বাগান এবং একটি মূর্তি রক্ষণাবেক্ষণ করেছে। এছাড়াও, জাদুঘর এবং ইনস্টিটিউট নিয়মিত ফরাসি ক্লাস অফার করে।
পশ্চিমবঙ্গের সেরা এবং প্রাচীনতম যাদুঘরগুলির মধ্যে একটি হল চন্দননগর মিউজিয়াম। অতএব, আপনি যদি ফরাসি ঔপনিবেশিক নিয়মের ইতিহাসে আগ্রহী হন তবে এই যাদুঘরটি দেখার মতো স্থান।

(গ) পাতাল বাড়ি—
পাতাল বাড়ি চন্দননগরের স্থাপত্য এবং নান্দনিক সৌন্দর্যের একটি অত্যাশ্চর্য চিত্র। ভবনটি সেই আগের দিনের মানুষের স্থাপত্যের জ্ঞান এবং নান্দনিক বোধের অগ্রগতির আরেকটি সুন্দর উদাহরণ। এর নিচতলা গঙ্গা নদীতে নিমজ্জিত। মহান সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং নোবেল বিজয়ী রবীন্দ্র নাথ ঠাকুর চন্দননগর সফরের সময় এই বাড়িতেই থাকতেন।
নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুর প্রায়ই জায়গাটি পরিদর্শন করেন এবং ভবনটির অনেক প্রশংসা করেন। তিনি অনুভব করেছিলেন যে স্থানটি তাকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে এবং তার বুদ্ধিবৃত্তিক ক্ষমতাকে প্রসারিত করেছে। তিনি তাঁর বহু বিখ্যাত উপন্যাসে পাতাল-বাড়ির কথা উল্লেখ করেছেন। বাড়িটির মালিক ছিল পাশের বাঁশবেড়িয়ার শাসক পরিবারের। এই রহস্যময় সুন্দর জায়গাটি চন্দননগরের একটি প্রাচীন মনোমুগ্ধকর স্থান যা আপনাকে অবশ্যই দেখতে হবে।

।। তথ্য : সংগৃহীত উইকিপিডিয়া ও বিভিন্ন ওয়েবসাইট।।

Share This
Categories
প্রবন্ধ রিভিউ

আজ ১২ মে, ইতিহাসের দিকে চোখ বুলিয়ে দেখে নেব ইতিহাসের এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু, দিনসহ ঘটে যাওয়া ঘটনা।।।।

আজ ১২ মে। এক নজরে দেখে নিই ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

দিবস—–

(ক) আন্তর্জাতিক ধাত্রী দিবস।
আজ যাদের জন্মদিন—-
১৪৯৬ – সুইডেনের প্রথম গুস্তাভ, ১৫২৩ সাল থেকে তার মৃত্যু পর্যন্ত সুইডেনের রাজা ছিলেন।

১৮২০ – ফ্লোরেন্স নাইটিঙ্গেল, আধুনিক নার্সিং সেবার অগ্রদূত, লেখক ও পরিসংখ্যানবিদ।  .

১৮৫৫ – প্রমথনাথ বসু,বাঙালি ভুতত্ববিদ, বিজ্ঞানী ও সমাজকর্মী।

১৮৬৩ – উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, বিখ্যাত বাঙালি শিশুসাহিত্যিক ও বাংলা ছাপাখানার অগ্রপথিক।
১৮৬৭ – হিউ ট্রাম্বল, অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার ও অধিনায়ক ছিলেন।।

১৮৯৫ – উইলিয়াম ফ্রান্সিস জিওক, মার্কিন রসায়নবিদ।

১৯০৭ – ক্যাথরিন হেপবার্ন, মার্কিন অভিনেত্রী।

১৯১০ – জেমস ডাডলি, আমেরিকান বেসবল খেলোয়াড় এবং পেশাদার রেসলিং ম্যানেজার ও নির্বাহী।
১৯১০ – ডরোথি মেরি হজকিন, ব্রিটিশ রসায়নবিজ্ঞানী।

১৯১৩ – ত্রিপুরা সেনগুপ্ত, বাঙালি, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী।
১৯২৪ – অ্যান্টনি হিউসিস, নোবেলজয়ী (১৯৭৪) ব্রিটিশ মহাকাশ বিজ্ঞানী।
১৯২৯ – স্যাম নজুমা, নামিবীয় বিপ্লবী, বর্ণবাদ বিরোধী কর্মী এবং রাজনীতিবিদ।
১৯৩৭ – জর্জ কার্লিন, আমেরিকান কৌতুক অভিনেতা, অভিনেতা এবং লেখক। (মৃ. ২০০৮)
১৯৪১ – আহমদুল্লাহ, আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার প্রধান মুফতি ও হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমীর।
১৯৭৭ – মরিয়ম মির্জাখানি, ইরানি গণিতবিদ। (মৃ. ২০১৭)
১৯৭৯ – মিলা ইসলাম, বাংলাদেশী সঙ্গীতশিল্পী।
১৯৮০ – ঋষি সুনক, ভারতীয় বংশোদ্ভূত রাজনীতিক ব্যক্তিত্ব, যিনি ব্রিটেনের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হন ২০২২ সালের ২৮ অক্টোবরে।
১৯৮১ – রামি মালেক, আমেরিকান অভিনেতা।
১৯৮৬ – এমিলি ভ্যানক্যাম্প, কানাডিয়ান অভিনেত্রী।
১৯৮৭ – কিরণ পোলার্ড, ত্রিনিদাদীয় ক্রিকেটার।
১৯৮৮ – মার্সেলো ভিয়েরা, ব্রাজিলীয় ফুটবলার।
১৯৯৭ – ওদেয়া রাশ, ইস্রায়েলি অভিনেত্রী।

ইতিহাসের পাতায় আজকের দিনের ঘটনাবলী—-

১৬৬৬ – মুঘল সম্রাট আওরঙ্গজেবের সঙ্গে চুক্তি স্বাক্ষরের জন্য শিবাজি আগ্রায় আসেন।
১৮৭৭ – ভারতীয় মুসলমানদের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডানের প্রতিষ্ঠা হয়।
১৯১৫ – ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম ব্যক্তিত্ব রাসবিহারী বসু বৃটিশের শ্যেন চক্ষু ফাঁকি দিয়ে কলকাতার খিদিরপুর বন্দর হতে জাপানি জাহাজ ‘সানুকি-মারু’ সহযোগে তিনি ভারতবর্ষ ত্যাগ করেন।
১৯৪১ – আডলফ হিটলার ইরাকের স্বাধীনতা সংগ্রামী রশীদ আলি গিলানির জন্য দুইটি বোমারু বিমান প্রেরণ করেছিলেন।
১৯৪৯ – পশ্চিম বার্লিনের বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়ন আরোপিত অবরোধের অবসান ঘটে ।
১৯৫৫ – সিলেটের হরিপুরে প্রাকৃতিক গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়।
১৯৬৫ – বাংলাদেশে ঘূর্ণিঝড়ে ১৭ হাজার লোকের প্রাণহানি ঘটে।
১৯৭২ – বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় স্পেন ও দক্ষিণ কোরিয়া।
১৯৯৪ – আজারাইজান প্রজাতন্ত্র এবং আর্মেনিয়ার মধ্যে যুদ্ধ বিরতি হয়।
২০১৮ – বাংলাদেশ সময় রাত ২:১৪ মিনিটে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ উৎক্ষেপণ করা হয়।

এই দিনে মৃত্যুবরণ করেন যারা—-

১৭০০ – জন ড্রাইডেন, ইংরেজ লেখক, কবি ও নাট্যকার ছিলেন।
১৮৪৫ – আউগুস্ট ভিলহেল্ম ফন শ্লেগেল, জার্মান কবি, অনুবাদক ও সমালোচক।

১৯৪০ – বিশিষ্ট কর্মব্রতী, সাহিত্যানুরাগী ও রবীন্দ্রনাথ পরিকল্পিত শ্রীনিকেতনের মুখ্য সংগঠক কালীমোহন ঘোষ ।
১৯৪১ – দীনেশরঞ্জন দাশ, বাঙালি লেখক ও চলচ্চিত্র পরিচালক ।
১৯৫৭ – এরিক ভন স্ট্রোহেইম, মার্কিন চলচ্চিত্র পরিচালক এবং অভিনেতা।
১৯৭১ – সাদত আলী আখন্দ, প্রবন্ধকার, সাহিত্যিক।
২০০১ – ডিডি, ব্রাজিলীয় ফুটবলার।

২০০৫ – মার্টিন লিংগস, যার ইসলামিক নাম আবু বক্কর সিরাজুদ্দিন, তিনি একজন পশ্চিমা লেখক, শিক্ষাবিদ ও ফ্রিটজফ শুয়ানের শিষ্য ও শেক্সপিয়র বিষয়ে বিজ্ঞ ব্যক্তি ছিলেন।
২০১৫ – সুচিত্রা ভট্টাচার্য, ভারতীয় বাঙালি সাহিত্যিক।
২০১৯ – হায়াৎ সাইফ, বাংলাদেশি কবি ও সাহিত্য সমালোচক।

।।তথ্য : সংগৃহীত ইন্টারনেট।।

Share This
Categories
প্রবন্ধ রিভিউ

আজ ১১ মে, ইতিহাসের দিকে চোখ বুলিয়ে দেখে নেব ইতিহাসের এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু, দিনসহ ঘটে যাওয়া ঘটনা।।।।

আজ ১১ মে, ইতিহাসের দিকে চোখ বুলিয়ে দেখে নেব ইতিহাসের এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু, দিনসহ ঘটে যাওয়া ঘটনা।

১৯১৮ – রিচার্ড ফাইনম্যান, মার্কিন পদার্থবিজ্ঞানী, নোবেল বিজয়ী।
১৯২১ – অজিত চট্টোপাধ্যায়, বিশিষ্ট বাঙালি হাস্যকৌতুক অভিনেতা।
১৯২৪ – অ্যান্টনি হিউইশ, ব্রিটিশ রেডিও জ্যোতির্বিজ্ঞানী, নোবেল বিজয়ী।
১৯৩০ – এড্সগার ডাইকস্ট্রা, ওলন্দাজ কম্পিউটার বিজ্ঞানী।
১৯৪১ – ইয়ান রেডপাথ, অস্ট্রলীয় ক্রিকেটার।
১৯৪৪ – জন বেনো, অস্ট্রেলিয়ান ক্রিকেটার।
১৯৬৭ – সু গার্ডনার, উইকিমিডিয়া ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক।
১৯৭৩ – জেমস হ্যাভেন, মার্কিন অভিনেতা ও চলচ্চিত্র প্রযোজক।
১৯৭৭ – ববি রুড, কানাডিয়ান পেশাদার কুস্তিগির।
১৯৭৮ – লিতিসিয়া কাস্তা, ফরাসি মডেল এবং অভিনেত্রী।
১৯৮৪ – আন্দ্রেস ইনিয়েস্তা, স্পেনীয় ফুটবলার।
১৯৮৬ – আবু দিয়াবি, ফরাসি ফুটবলার।
১৯৯২ – থিবো কোর্তোয়া, বেলজিয়ামের ফুটবলার।
১৯৯২ – পাবলো সারাবিয়া, স্প্যানিশ ফুটবলার।
১৯৯৯ – কেইটলিন দিয়াস, মার্কিন অভিনেত্রী এবং কন্ঠশিল্পী।

ইতিহাসের পাতায় আজকের দিনের ঘটনাবলী—-

১৭৪৫ – অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও হল্যান্ডের মিত্রশক্তির বিরুদ্ধে যুদ্ধে ফরাসি বাহিনী জয়যুক্ত হয়।
১৮৫৭ – সিপাহী বিদ্রোহ: সৈনিকরা ব্রিটিশদের কাছ থেকে দিল্লি অধিকার করে নেয়।
১৮৬৭ – লুক্সেমবার্গ স্বাধীনতা অর্জন করে।
১৯৩৫ – জার্মানীর বার্লিন শহরে প্রথম টেলিভিশন প্রেরণ যন্ত্র আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে এবং এর মাধ্যমে প্রথমবারের মত পৃথিবীতে টেলিভিশনের অনুষ্ঠান সম্প্রচার শুরু হয়।
১৯৪০ – জার্মান বাহিনীর আগ্রাসনের শিকার বেলজিয়ামকে রক্ষা করার জন্য বৃটিশ ও ফরাসী সেনাদের যৌথ বাহিনী বেলজিয়ামে প্রবেশ করে।
১৯৭২ – (ক)  কলকাতায় রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়।
(খ) বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় মেক্সিকো।
১৯৮৫ – কুরআন দিবস: কুরআনের মর্যাদা প্রতিষ্ঠা করতে গিয়ে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে আট জন নিহত।
১৯৯৪ – ফিলিস্তিনি পুলিশ গাজায় এলে ২৭ বছরের ইজরায়েলি দখলদারির অবসান ঘটে।
১৯৯৭ – দাবাখেলুড়ে কম্পিউটার ডীপ ব্লু প্রথমবারের মতো বিশ্বজয়ী দাবাড়ু হিসেবে গ্যারি কাসপারভকে পরাজিত করে।
১৯৯৮ – ভারত সরকার দেশটির মরুরাজ্য রাজস্থানের পোখরানে ভূগর্ভে ৩টি পারমাণবিক অস্ত্রের সফল পরীক্ষা চালায়।
২০১৬ – বাংলদেশের শীর্ষ যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
২০১৮ – বাংলাদেশ সরকার তাদের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ ১১ মে ২০১৮ ইডিটি, বাংলাদেশ মান সময় ১২ মে ভোর ০২:১৪ তে কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করে।
২০১৮ – আয়ারল্যান্ড ক্রিকেট দল তাদের ইতিহাসের প্রথম টেস্ট ম্যাচে অংশগ্রহণ করে। তবে প্রথম দিন মেঘে ভেসে যাওয়ায় কোনো খেলা এদিন গড়ায়নি।

এই দিনে মৃত্যুবরণ করেন যারা—-

১৯১৫ – ভাই বালমুকুন্দ, ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ও অগ্নিযুগের শহীদ বিপ্লবী।

১৯১৫ – বসন্তকুমার বিশ্বাস, ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ও অগ্নিযুগের শহীদ বিপ্লবী।
১৯১৬ – কার্ল শোয়ার্জশিল্ড, জার্মান জ্যোতির্বিজ্ঞানী ও পদার্থবিজ্ঞানী।

১৯২৭ – হুয়ান গ্রিস, স্প্যানিশ চিত্রশিল্পী ও ভাস্কর।
১৯৫৫ – গিলবার্ট জেসপ, ইংলিশ ক্রিকেটার।
১৯৫৯ – বিংশ শতকের প্রথমার্ধের বিশিষ্ট কবি বসন্তকুমার চট্টোপাধ্যায়।
১৯৬৩ – হারবার্ট এস. গ্যাসার, মার্কিন শারীরতত্ত্ববিদ।

১৯৬৫ – মাখনলাল সেন অনুশীলন সমিতির সদস্য, বিপ্লবী, সাংবাদিক ও সম্পাদক।
১৯৮১ – বব মার্লে, জামাইকান রেগে শিল্পী, গীটার বাদক ও গীতিকার।

১৯৮৩ – প্রখ্যাত ভারতীয় বাঙালি নিম্বার্ক সম্প্রদায়ের যোগসাধক, দার্শনিক ও ধর্মগুরু ধনঞ্জয়দাস কাঠিয়াবাবা।
১৯৮৫ – কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, বাঙালি শিক্ষাবিদ, ভাষাতত্ত্ববিদ ও খ্রিষ্টধর্মপ্রচারক।
১৯৮৮ – কিম ফিলবি, ব্রিটিশ গোয়েন্দা কর্মকর্তা এবং সোভিয়েত ইউনিয়ন এর জন্য ডাবল এজেন্ট।
১৯৯৯ – একবাল আহমাদ, পাকিস্তানি লেখক, সাংবাদিক, ও যুদ্ধবিরোধী কর্মী।
২০০১ – ডগলাস অ্যাডামস, ইংরেজ লেখক, চিত্রনাট্যকার, প্রবন্ধকার, কৌতুকপূর্ণ কাহিনী-রচয়িতা, ব্যঙ্গরচয়িতা এবং নাট্যকার।
২০০৩ – আর্নি তোশ্যাক, অস্ট্রেলীয় ক্রিকেটার।
২০০৪ – আল্ফ ভ্যালেন্টাইন, ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার।
২০১৬ -(ক)  টনি কোজিয়ার, বার্বাডীয় ক্রিকেট সাংবাদিক, লেখক ও রেডিও ধারাভাষ্যকার।
(ক) মতিউর রহমান নিজামী, বাংলদেশের শীর্ষ যুদ্ধাপরাধী।
২০২১ – ঈশা মহম্মদ, খ্যাতিমান ভারতীয় বাঙালি চিত্রকর ও শিল্পী।

।।তথ্য : সংগৃহীত ইন্টারনেট।।

Share This
Categories
প্রবন্ধ রিভিউ

আজ ১০ মে, ইতিহাসের দিকে চোখ বুলিয়ে দেখে নেব ইতিহাসের এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু, দিনসহ ঘটে যাওয়া ঘটনা।।।।

আজ ১০ মে। এক নজরে দেখে নিই ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

আজ যাদের জন্মদিন—-

১৬৬১ – জাহানদার শাহ, মুঘল সম্রাট।
১৭৬০ – ক্লদ জোসেফ রুজে দ্য লিল, ফরাসি] জাতীয় সংগীতের লেখক।
১৮৮২ – গুরুসদয় দত্ত, লোকসাহিত্য গবেষক ও বাংলার ব্রতচারী আন্দোলনের প্রতিষ্ঠাতা।
১৮৯৯ – ফ্রেড অ্যাস্টেয়ার, মার্কিন নৃত্যশিল্পী, গায়ক, অভিনেতা, নৃত্য পরিচালক ও টেলিভিশন উপস্থাপক।  .
১৯০২ – ডেভিড ও.সেলৎসনিক, মার্কিন চলচ্চিত্র প্রযোজক, চিত্রনাট্যকার ও স্টুডিও নির্বাহী।

১৯০৫ – পঙ্কজ কুমার মল্লিক, ভারতীয় বাঙালি কণ্ঠশিল্পী, সঙ্গীত পরিচালক ও অভিনেতা।

১৯০৮ – বিদ্রোহী কবি নজরুল ইসলামের পত্নী প্রমিলা দেবী।
১৯২৭ – নয়নতারা সায়গল, ভারতীয় লেখিকা ও ঔপন্যাসিক।
১৯৩০ – জর্জ এলউড স্মিথ, মার্কিন বিজ্ঞানী, নোবেল বিজয়ী।

১৯৫৫ – মার্ক ডেভিড চ্যাপম্যান, আমেরিকান বীট্‌ল্‌স শিল্পী জন লেননের আততায়ী।
১৯৬০ – বোনো, আইরিশ গায়ক, গীতিকার, সুরকার, ভেঞ্চার পুঁজিবাদী, ব্যবসায়ী।
১৯৬০ – মারলিন অটি, বিখ্যাত স্লোভেনীয় প্রমিলা অ্যাথলেট।
১৯৬৬ – ডেভিড ম্যাকেন্‌জি, স্কটল্যান্ডীয় চলচ্চিত্র পরিচালক।
১৯৬৯ – ডেনিস বের্গকাম্প, ওলন্দাজ ফুটবল খেলোয়াড়।
১৯৭২ – স্টুয়ার্ট কার্লাইল, জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার।
১৯৭৪ – সিল্‌ভ্যাঁ উইল্টর্ড, ফরাসি ফুটবল খেলোয়াড়।
১৯৮৩ – গুস্তাভ ফ্রীদোলিন, সুয়েডীয় রাজনীতিবিদ।

১৯৮৭ – তৌসিফ আহমেদ, একজন বাংলাদেশী সুরকার, গীতিকার ও সঙ্গীতশিল্পী।
১৯৯৫ – শিহান মাদুশঙ্কা, শ্রীলঙ্কান আন্তর্জাতিক ক্রিকেটার।
ইতিহাসের পাতায় আজকের দিনের ঘটনাবলী—-
১৫০৩ – ক্রিস্টোফার কলম্বাস স্যানে আইল্যান্ড ভ্রমণ করেন।
১৫২৬ – পানিপথের যুদ্ধ জয় করে মোগল সম্রাট বাবর আগ্রায় প্রবেশ করেন।
১৬১২ – মুঘল সম্রাট শাহ জাহানের সাথে মুমতাজ মহলের বিয়ে হয়।
১৭৭৩ – গ্রেট ব্রিটেনের সংসদে চা-আইন পাস হয়।
১৭৭৪ – লুইস ফ্রান্সের রাজা এবং মেরি অ্যাস্টোইলেট রানী হন।
১৮২৪ – লন্ডনে জাতীয় গ্যালারি জনগণের জন্য খুলে দেওয়া হয়।
১৮৫৭ – ভারতবর্ষে বৃটিশ শাসনের বিরুদ্ধে সিপাহী বিপ্লবের সূচনা হয়।
১৮৭১ – ফ্রান্সের দ্বিতীয় সম্রাট লুই নেপোলিয়ন বা তৃতীয় নেপোলিয়নের শোচনীয় পরাজয় ফ্র্যাংকফুট চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে চূড়ান্ত রূপ পরিগ্রহ করে।
১৮৭২ – ভিক্টোরিয়া উডহল যুক্তরাষ্ট্রের প্রথম মহিলা, যিনি প্রেসিডেন্ট পদের জন্য মনোনীত হয়েছিলেন।
১৯৩৩ – বার্লিন বিশ্ববিদ্যালয়ের সামনে নাৎসিরা পঁচিশ হাজার বই পুড়িয়ে দেয়।
১৯৪০ – জার্মানি নেদারল্যান্ড, লুক্সেমবার্গ ও বেলজিয়াম দখল করে নেয়।
১৯৪১ – ব্যাপক বোমা বর্ষণের ফলে লন্ডনের হাউস অব কমন্স ধ্বংস হয়।
১৯৭২ – বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় মেক্সিকো।
১৯৯৪ – দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন নেলসন ম্যান্ডেলা।
এই দিনে মৃত্যুবরণ করেন যারা-
১৮৪৯ – হোকুসাই, জাপানি চিত্রশিল্পী।

১৯৬২ – অবিনাশচন্দ্র ভট্টাচার্য, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী।
১৯৭৭ – জোন ক্রফোর্ড, মার্কিন অভিনেত্রী।

১৯৮৩ – জ্ঞানেন্দ্রনাথ মুখোপাধ্যায়, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালি রসায়ন বিজ্ঞানী।

১৯৮৫ – প্রমথনাথ বিশী, ভারতীয় রাজনীতিবিদ, শিক্ষাবিদ ও লেখক।
১৮৮৯ – সৌরীন্দ্র মিত্র, ভারতীয় বাঙালি রবীন্দ্রগবেষক ও প্রাবন্ধিক।
১৯৯৯ – শেল সিলভারস্টেইন, মার্কিন সাহিত্যিক, যিনি কার্টুন, কবিতা ও শিশুতোষ বইয়ের জন্য বিখ্যাত।
২০০২ – কাইফি আজমি, ভারতীয় প্রথিতযশা উর্দু কবি, সাহিত্যিক ও চলচ্চিত্র ব্যক্তিত্ব।
২০০২ – রবি নিয়োগী, বাংলাদেশি বামপন্থী রাজনীতিবিদ।
২০০৪ – এরশাদ শিকদার, বাংলাদেশি অপরাধী ও সিরিয়াল কিলার।
২০১৩ – আবদুল মালেক চুন্নু, বাংলাদেশ জাতীয় হকি দলের খেলোয়াড়।
২০২০ – (ক)  হরিশঙ্কর বাসুদেবন, ভারতীয় ইতিহাসবিদ ও অধ্যাপক।
(খ) আনোয়ারুল কবির তালুকদার, বাংলাদেশি রাজনীতিবিদ, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী।
২০২২ – প্রখ্যাত ভারতীয় সন্তুর বাদক শিবকুমার শর্মা।

।।তথ্য : সংগৃহীত ইন্টারনেট।।

Share This
Categories
প্রবন্ধ রিভিউ

উত্তরাখণ্ডে দেখার সেরা কিছু জায়গা।।।

ঘুরতে কে না ভালোবাসে। বিশেষ করে বাঙালিরা সুযোগ পেলেই বেরিয়ে পড়ে ভ্রমনের নেশায়। কেউ পাহাড়, কেউ সমুদ্র আবার কেউ প্রাচীন ঐতিহাসিক স্থান ভালোবাসে ভ্রমণ করতে। প্রকৃতি কত কিছুই না আমাদের জন্য সাজিয়ে রেখেছে। কতটুকুই বা আমরা দেখেছি। এ বিশাল পৃথিবীতে আমরা অনেক কিছুই দেখিনি। তবে সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় আজ গোটা পৃথিবীটা হাতের মুঠোয়় এলেও প্রকৃতিকে চাক্ষুষ প্রত্যক্ষ করা এ এক আলাদা রোমাঞ্চ, আলাদা অনুভূতি যার রেষ হৃদয়ের মনিকোঠায় থেকে যায় চিরকাল।।

ঘুতাইতো আজও মানুষ বেরিয়ে পড়়ে প্রকৃতির কে গায়ে মেখে রোমাঞ্চিত হওয়ার নেশায়। আসুন ঘুরে আসি ভারতের ই একটি দর্শণীয় স্থান উত্তরাখন্ডের আউলি।
মনে করা হয়, বিখ্যাত আদিগুরু শঙ্করাচার্য এখানে অষ্টম শতাব্দীতে এসেছিলেন। যোশীমঠ মন্দিরটি শুধুমাত্র তাঁর দ্বারা নির্মিত যা এখনও পর্যন্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এছাড়াও, এটি স্থানীয় উপজাতিদের জন্য পরিচিত খাতাউলি যা মূলত একটি আধা যাযাবর উপজাতির নাম ভোটিয়া উপজাতি যা মঙ্গোলিয়া থেকে স্থানান্তরিত হয়েছে বলে ধারণা করা হয়।
আউলি, ভারতের উত্তরাখণ্ডে অবস্থিত একটি হিল স্টেশন থেকে স্কি গন্তব্যস্থল, চারপাশে ওক গাছ, আপেল অর্কিড এবং পাইন গাছে ঘেরা। বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল ছাড়াও, এটি স্কিইং, ট্রেকিং, ক্যাম্পিং এবং আরও অনেক কিছুর মতো দুঃসাহসিক কার্যকলাপের আবাসস্থল।
আউলির উত্তরে, বদ্রীনাথ মন্দির রয়েছে যা হিন্দুদের জন্য সবচেয়ে পবিত্র তীর্থস্থানগুলির মধ্যে একটি। আরেকটি আকর্ষণ হল ভ্যালি অফ ফ্লাওয়ার্স জাতীয় উদ্যান যা আলপাইন উদ্ভিদ এবং বন্যপ্রাণী তুষার চিতা এবং লাল শেয়ালের জন্য বিখ্যাত। পর্যটকদের মধ্যে ক্রমবর্ধমান জনপ্রিয়তার সাথে, আউলি পর্যটন ভারত সরকারের জন্য প্রচুর রাজস্ব যোগ করে।

আউলি যেখান থেকে ভারতের উত্তরাখণ্ডের নীলকণ্ট, মানা পর্বত, নন্দা দেবীর ‘ধবল শিখর’-এর সৌন্দর্যে নিজেকে বুঁদ করে রাখতে পারবেন। বরফ মোড়া পাহাড়ে রয়েছে বিভিন্ন অ্যাডভেঞ্চার স্পোর্টসের হাতছানি। আউলি সাধারনত শীতকালে পর্যটকদের কাছে বেশি জনপ্রিয় তার শীতকালীন অ্যাডভেঞ্চার স্পোর্টসের কারনে। আউলি ভ্রমনের আরেকটি সেরা আকর্ষন এখানকার ক্যাবল কার। রোপওয়ে চেপে আউলি ভ্রমণ যেন একটা ম্যাজিক। ৫ নম্বর টাওয়ারের পর থেকে হিমালয় উন্মুক্ত হয়ে আছেন। আস্তে আস্তে টাওয়ার নম্বর যত বাড়বে ততই চোখের সামনে আসবেন নন্দাদেবী, দ্রোণাগিরি, ত্রিশূল, নন্দাকোট, পঞ্চচুল্লি। চোখের সামনে একের পর এক পিক উন্মুক্ত হতে দেখে আছন্ন হয়ে পড়েতে হয়, এ যেন স্বপ্নের থেকেও অনেক সুন্দর। সকালে-বিকালে অলস পায়ে পাহাড়ি পথের আঁকেবাঁকে ঘুরে বেড়ানো, ভোরবেলা লজের বারান্দা থেকে দিনের প্রথম আলোয় পাহারচুড়োর রংবদল আর সন্ধ্যায় সোনাঝরা সূর্যাস্তের মায়াবি আলোয় পাখিদের ঘরে ফেরা দেখতে দেখতে কেটে যাবে দুদিন।
GMVN লজের পাশেই একটা হনুমানজির মন্দির আছে। চেয়ার লিফট পয়েন্টের সামনের গেট দিয়ে গেলে কম সিঁড়ি ভাঙতে হয়। এখান থেকে নন্দাদেবি, ত্রিশুল, কামেট, দুনাগিরি, গৌরি আর হাতি পর্বত, নিলকান্ত পিকগুলো দেখা যায়।
আউলির রোপওয়ে হচ্ছে গিয়ে এশিয়ার দীর্ঘতম (৩.৭৫কিমি) তথা উচ্চতম আর গোটা পৃথিবীর মধ্যে দ্বিতীয় উচ্চতম। এক থেকে দশ এই ১০টি টাওয়ার, আউলিতে যাঁরা থাকবেন তাঁরা ৮নম্বর টাওয়ারে নেমে যেতে পারেন, কারণ এখানেই আউলির রিসোর্ট। আরো দুটো টাওয়ার পেরোলে আউলির বিখ্যাত ‘গরসন বুগিয়াল’। এই অলি শীতকালে স্কিইং ও আইস স্কেটিংয়ের ideal destination. এমনকি এখানে স্কেটিং শেখানোর স্কুলও আছে। ভাড়া পাওয়া যায় শীতের পোশাক, স্কিইংয়ের সরঞ্জাম আর গাইড।

আউলিতে দেখার বিশেষ জায়গা—
আউলি অন্যতম উত্তরাখণ্ডে দেখার সেরা জায়গা. আপনি যদি আউলিতে ভ্রমণ করেন তবে আউলির এই পর্যটন স্থানগুলি পরীক্ষা করে দেখুন।
১) গর্সন বুগিয়াল
সমুদ্রপৃষ্ঠ থেকে ৩০৫৬ উচ্চতায় অবস্থিত, এটি একটি মনোরম অবস্থান যেখানে কেউ নন্দা দেবী এবং ত্রিশূলের দৃশ্য উপভোগ করতে পারেন। এই সৌন্দর্যের সাক্ষী হতে আউলি হিল স্টেশন থেকে এই গন্তব্যে মাত্র ৩ কিলোমিটার ট্রেকিং করতে হবে।
২) কোয়ানি বুগিয়াল
এটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৩৩০০ মিটার উচ্চতায় অবস্থিত। গরসন বুগিয়াল থেকে ১২ কিলোমিটার দূরে, এই জায়গাটিকে ট্রেকারদের জন্য অত্যন্ত উপযুক্ত বলে মনে করা হয়। এটি জোশিমঠ-আউলি-গুরসো বুগিয়াল-কোয়ানি বুগয়ালের ট্রেকিং রুটের মধ্যে আসে। এটি ক্যাম্প করার জন্য একটি দুর্দান্ত জায়গা এবং প্রকৃতির কোলে উপভোগ করে।
৩) চেনাব হ্রদ
কম লোক সমাগমের সাক্ষী, সুন্দর জায়গাটি আপনাকে বিস্ময়ে রাখার জন্য দুর্দান্ত সৌন্দর্য এবং শান্ত পরিবেশের ঋণী। সবুজ গাছ-গাছালির মাঝে সুন্দর গ্রামগুলো পর্যটকদের জন্য লোভনীয়।
৪) ত্রিশূল চূড়া
সবচেয়ে জনপ্রিয় আউলি পর্যটন স্থানগুলির মধ্যে একটি হল ত্রিশুল পাইক যা পশ্চিম কুমায়ুনে তিনটি হিমালয় পর্বত শৃঙ্গ দ্বারা গঠিত। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৭১২০ মিটার উচ্চতায় অবস্থিত।
৫)জোশিমাঠ
যোশীমঠ অবিচ্ছেদ্য এক ভারতের তীর্থস্থান যেটি আদি গুরু শঙ্করাচার্য কর্তৃক প্রতিষ্ঠিত বেশ কয়েকটি হিন্দু মন্দির নিয়ে গর্বিত। যদিও এটি প্রাথমিকভাবে ধর্মীয় গুরুত্বের, জোশিমঠ একটি জনপ্রিয় পর্যটন গন্তব্যও।
৬) ট্রেকিং
কুয়ানি বুগয়াল ট্রেকিংয়ের জন্য সেরা গন্তব্যগুলির মধ্যে একটি। আপনি যখন কুয়ানি বুগিয়ালের দিকে ট্র্যাক করছেন, তখন আপনি সুন্দর তৃণভূমিগুলি অন্বেষণ করতে পারবেন যেগুলি তুষারাবৃত পর্বত শৃঙ্গে ঘেরা।
৭) স্কিইং
আউলি স্কিইং কার্যকলাপের জন্য সর্বাধিক পরিচিত। তুষার-ঢাকা এলাকাগুলি আপনাকে স্কিইং উপভোগ করতে এবং কিছু মজা এবং দুঃসাহসিক সময় কাটাতে দেয়। যদিও, পর্যটকরা মাউন্টেন বাইক ট্রেইলও উপভোগ করতে পারেন।
৮) ক্যাবল কার রাইড
স্থানীয়ভাবে ক্যাবল কার রাইডিং নামে পরিচিত গন্ডোলা. একটি ক্যাবল কার যাত্রার অভিজ্ঞতা লালন করার জন্য একটি উত্তেজনাপূর্ণ মুহূর্ত হতে পারে। যোশিমঠ থেকে শুরু করে ৪ কিলোমিটারের দূরত্ব জুড়ে গুলমার্গের পরে আউলি এশিয়ার সর্বোচ্চ এবং দীর্ঘতম কেবল কার রাইড রয়েছে।
৯) ক্যাম্পিং
আউলি লেকের পাড়ে ক্যাম্পিং করাই সবকিছু। বনফায়ারের চারপাশে বসে থাকা, আপনার বন্ধু এবং প্রিয়জনদের সাথে বিশেষ মুহূর্তগুলি উপভোগ করার সময় সুস্বাদু খাবার খাওয়া এখানে করা সেরা জিনিস।

আউলি রোপওয়ে পয়েন্ট—-
আউলি গেলে অনেকেই রোপওয়ে চেপে, ঘুরে ফিরে আসেন। কিন্তু যদি সম্ভব হয় এক রাত থাকুন। বরফ না পেলেও থাকুন, অন্য কোন অধরা রূপ অপেক্ষা করছে আপনার জন্য।
বদ্রীনাথ যাওয়ার পথে অথবা হেমকুন্ড, ভ্যালি অফ ফ্লাওয়ারস যাওয়ার পথে আউলি দেখে নেওয়া যায়। কেবল কারে চেপে আকাশপথে আউলি ভ্রমণ চিরকাল মনে থেকে যাবে।

ভ্রমণের সেরা সময়—

আউলি সাধারনত শীতকালীন এক্টিভিটির জন্যে সেরা গন্তব্য। শীতকালীন অ্যাডভেঞ্চার স্পোর্টস এবং বরফের রাজ্যে হারিয়ে যাওয়ার জন্যে এখানে সাধারনত ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত ভ্রমণের সেরা সময় ধরা হয়। তুষারাবৃত পর্বত উপভোগ করার জন্য ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যেও কেউ তার ভ্রমণের সময়সূচী করতে পারেন। এছাড়াও, আপনি যদি ভারতের আর্দ্র গ্রীষ্ম এড়িয়ে যেতে চান, তবে আপনি মে এবং জুন মাসে এখানে যেতে পারেন। আউলিতে শরৎকালও খুব সুন্দর ও মনোরম। তাই, জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে আউলি ট্রিপের জন্য আপনার টিকিট বুক করা সবচেয়ে ভালো হবে।

কিভাবে আউলি পৌঁছাবেন—

আউলি ভারতের সবচেয়ে মনোরম হিল স্টেশনগুলির মধ্যে একটি, তাই, আপনার জীবনে অন্তত একবার এটি পরিদর্শন করা উচিত। এখানে এই গন্তব্যে পৌঁছানোর বিভিন্ন উপায় রয়েছে।

আকাশ পথে–

নিকটতম বিমানবন্দর হল জলি গ্রান্ট আন্তর্জাতিক বিমানবন্দর দেরাদুন বিমানবন্দর ২৩৭ কিমি দূরে অবস্থিত।
এছাড়াও রেল যোগে, সড়কপথে যাওয়া যেতে পরে।

কোথায় থাকবেন——

যোশিমঠ থাকতে চাইলে রোপওয়ে পয়েন্টের কাছে তিন-চারটে হোটেল আছে। সাধারণ মানের। তবে পরিষ্কার ঘর, লাগোয়া বাথরুম, গীজার ইত্যাদি আছে। আউলিতে থাকার জন্যে GMVN এর স্কি রিসোর্ট ছাড়াও কয়েকটি রিসোর্ট ও লজ আছে।

।।তথ্য : সংগৃহীত ইন্টারনেট।।

Share This
Categories
রিভিউ

আজ ০৯ মে, ইতিহাসের দিকে চোখ বুলিয়ে দেখে নেব ইতিহাসের এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু, দিনসহ ঘটে যাওয়া ঘটনা।।।।

আজ ০৯ মে। এক নজরে দেখে নিই ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

দিবস—–

(ক) বিজয় দিবস ( রাশিয়া)।
আজ যাদের জন্মদিন—-

১৫৪০ – মেওয়ারের শিশোদিয়া রাজবংশের হিন্দু রাজপুত রাজা মহারাণা প্রতাপ সিং।

১৮০০ – আমেরিকার দাস বিদ্রোহের নেতা জন ব্রাউন।
১৮৬৬ – ভারতের স্বাধীনতা আন্দোলনের রাজনৈতিক নেতা ও বিশিষ্ট সমাজ সংস্কারক গোপালকৃষ্ণ গোখলে।

১৮৯৫ – রিচার্ড বার্থেলমেস, মার্কিন অভিনেতা।
১৯০৭ – জ্যাকি গ্র্যান্ট, ওয়েস্ট ইন্ডিয়ান আন্তর্জাতিক ক্রিকেটার ও ধর্মপ্রচারক।
১৯৩২ – কনরাড হান্ট, ওয়েস্ট ইন্ডিয়ান আন্তর্জাতিক ক্রিকেটার।
১৯৩৬ – গ্লেন্ডা জ্যাকসন, ইংরেজ অভিনেত্রী ও রাজনীতিবিদ।
১৯৪৩ – মরিস ফস্টার, ওয়েস্ট ইন্ডিয়ান আন্তর্জাতিক ক্রিকেটার।
১৯৫১ – কেভিন কিগান – ইংরেজ ফুটবলার ও ম্যানেজার।
১৯৫৯ – অ্যান্ড্রু জোন্স, নিউজিল্যান্ডীয় সাবেক ক্রিকেটার।
১৯৮৬ – জেনি গান, ইংরেজ আন্তর্জাতিক প্রমীলা ক্রিকেটার।
১৯৮৭ – মুশফিকুর রহিম, বাংলাদেশী উইকেট কিপার ব্যাটসম্যান।

ইতিহাসের পাতায় আজকের দিনের ঘটনাবলী—-

১৫০২ – ক্রিস্টোফার কলম্বাস তার চতুর্থ অভিযাত্রা শুরু করেন।
১৫০৯ – নতুন পৃথিবীর সন্ধানে কলম্বাসের কাদিজ থেকে চতুর্থ এবং সর্বশেষ অভিযাত্রা শুরু।
১৫৭৩ – ডিউক হেনরি পোল্যান্ডের রাজা নির্বাচিত।
১৭৮৮ – ব্রিটেনের ক্রীতদাস প্রথা বিলোপের জন্য পার্লামেন্টে বিল পাস।
১৮৭৪ – বোম্বেতে প্রথম ঘোড়ায় টানা ট্রাম চালু হয়।
১৮৭৯ – নারী সচেতনতা প্রসারকল্পে কেশবচন্দ্র সেন আর্য নারী সমাজ প্রতিষ্ঠা করেন।
১৯৩৬ – ইতালি-ইথিওপিয়া একত্রীভুক্ত। রাজা তৃতীয় ভিক্টর এমানয়েল নিজেকে সম্রাট ঘোষণা করেন।
১৯৪৫ – নাৎসি জার্মনীর বিরুদ্ধে বিজয় অর্জনের মাধ্যমে দ্বিতীয় মহাযুদ্ধের অবসানে বিশ্বে বিজয়োৎসব পালিত হয়।
১৯৫৫ – ঠাণ্ডাযুদ্ধ বা স্নায়ুযুদ্ধের সময় পশ্চিম জার্মানি ন্যাটোতে যোগদান করে এই দিনে।
১৯৬০ – বিশ্বখাদ্য ও ড্রাগ প্রশাসন ঘোষণা করে যে জন্মনিয়ন্ত্রণের জন্য বড়ি ব্যবহার করা যাবে।
১৯৬৬ – চীন তৃতীয়বারের মত পারমাণবিক বিস্ফোরণ ঘটায়।
১৯৬৭ – জাকির হোসেন ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন।
১৯৮৪ – অক্সিজেন না নিয়েই এভারেস্ট জয় করেন ফু দোর্।
১৯৯২ – আর্মেনিয়ার সেনাবাহিনী আজারবাইজান প্রজাতন্ত্রের উপর হামলা চালিয়েছিলো।
১৯৯৪ – নেলসন ম্যান্ডেলা বর্ণবৈষম্যহীন দক্ষিণ আফ্রিকার প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন।
১৯৯৬ – ১৫ বছর পর উগান্ডায় প্রথম রাষ্ট্রপতি নির্বাচন।
১৯৯৭ – জাতিসংঘের নিষেধাজ্ঞা অমান্য করে লিবীয় নেতা গাদ্দাফির নাইজেরিয়া গমন।
২০০৪ – চেচেন প্রেসিডেন্ট আখমাদ কাদিরভকে হত্যা করা হয় ভিআইপি স্টেজের নিচে মাইন পেতে রেখে। যখন তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় দিবসে সেনা কুচকাওয়াজ দেখছিলেন।

এই দিনে মৃত্যুবরণ করেন যারা—-

১৮০৫ – জার্মান লেখক কবি নাট্যকার ইহুয়ান ফেডারিক শিলার।

১৯০৩ – পল গোগাঁ, প্রখ্যাত ফরাসি চিত্রকর।

১৯৩১ – আলবার্ট আব্রাহাম মাইকেলসন, মার্কিন পদার্থবিদ।
১৯৭১ – পূর্ণেন্দু দস্তিদার, লেখক ও রাজনীতিবিদ।
১৯৮৫ – এডমন্ড ওব্রায়েন, মার্কিন অভিনেতা।
১৯৮৬ – তেনজিং নোরগে নেপালী শেরপা পর্বতারোহী ও এডমন্ড হিলারির সাথে প্রথম এভারেস্ট শৃঙ্গ জয়ী।
১৯৯৮ – তালাত মাহমুদ, ভারতীয় গজল গায়ক।
২০০৯ – এম এ ওয়াজেদ মিয়া, বাংলাদেশি পরমাণুবিজ্ঞানী।
২০১৩ – ইন্দ্রনাথ মজুমদার, কলকাতার সুবর্ণরেখা প্রকাশন সংস্থার প্রতিষ্ঠাতা ও দুষ্প্রাপ্য গ্রন্থের সংগ্রাহক।

।।তথ্য : সংগৃহীত ইন্টারনেট।।

Share This
Categories
প্রবন্ধ

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে দুটি কথা : দিলীপ রায়।

বাংলা সাহিত্য জগতে সর্বশ্রেষ্ঠ কবি আমাদের সকলের প্রিয় রবীন্দ্রনাথ ঠাকুর । আমরা জানি রবীন্দ্রনাথের কাব্যসাহিত্যের বৈশিষ্ট্য, “ভাবগভীরতা, চিত্ররূপময়তা, আধ্যাত্মচেতনা, ঐতিহ্যপ্রীতি, প্রকৃতিপ্রেম, মানবপ্রেম, স্বদেশপ্রেম, বিশ্বপ্রেম, রোমান্টিক, সৌন্দর্যচেতনা, ভাব, ভাষা, ছন্দ, বাস্তবচেতনা ও প্রগতিচেতনা ।“ তাঁর লেখা অসাধারণ সব কবিতা ও গান, আজও প্রত্যেকটা বাঙালীর মন কাঁড়ে । তিনি শুধুমাত্র শ্রেষ্ঠ কবি বা গল্পকারই ছিলেন না, সেইসাথে ছিলেন একজন ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিকও । রবীন্দ্রনাথের গদ্যভাষাও কাব্যিক । ভারতের ধ্রুপদি ও লৌকিক সংস্কৃতি এবং পাশ্চাত্য বিজ্ঞানচেতনা ও শিল্পদর্শন তাঁর রচনায় গভীর প্রভাব বিস্তার করেছিল । কথা সাহিত্য ও প্রবন্ধের মাধ্যমে তিনি সমাজ, রাজনীতি ও রাষ্ট্রনীতি সম্পর্কে নিজ মতামত প্রকাশ করেছিলেন । সমাজ কল্যাণের উপায় হিসাবে তিনি গ্রামোন্নয়ন ও গ্রামের দরিদ্র মানুষকে শিক্ষিত করে তোলার পক্ষে মত প্রকাশ করেছিলেন এবং পাশাপাশি সামাজিক ভেদাভেদ, অস্পৃশ্যতা, ধর্মীয় গোঁড়ামি ও ধর্মান্ধতার বিরূদ্ধে তিনি তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন । রবীন্দ্রনাথের দর্শনচেতনায় মনুষ্য সেবার কথাই বলা হয়েছে । রবীন্দ্রনাথ দেববিগ্রহের পরিবর্তে মানুষ ঈশ্বরের পুজার কথা বলেছিলেন । সঙ্গীত ও নৃত্যকে তিনি শিক্ষার অপরিহার্য অঙ্গ মনে করতেন । রবীন্দ্রনাথের গান তাঁর অন্যতম শ্রেষ্ঠ কীর্তি । তিনি দুই হাজারের উপর গান রচনা করেছেন । তাঁর রচিত “জনগণমন-অধিনায়ক জয় হে” — ভারতে এবং “আমার সোনার বাংলা” — বাংলাদেশে জাতীয় সঙ্গীত ।
রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার এক ধনাঢ্য ও সংস্কৃতিবান পিরালী ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহন করেন । রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ৭ই মে ১৮৬১ সালে ( ১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ ) পশ্চিমবঙ্গের কলকাতা শহরে অবস্থিত জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে | তাঁর বাবার নাম ছিল মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, যিনি কিনা ছিলেন তদানীন্তনকালের ব্রাহ্মসমাজের একজন ধর্মগুরু এবং তাঁর মায়ের নাম সারদাসুন্দরী দেবী । অনেকেই জেনে অবাক হবেন, রবীন্দ্রনাথ তাঁর বাবা মায়ের ১৪তম সন্তান । বাল্যকালে প্রথাগত বিদ্যালয় শিক্ষা গ্রহণ করেননি । গৃহ শিক্ষক রেখে বাড়িতেই তাঁর শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল । মাত্র আট বছর বয়সে কবিতা লেখা শুরু । ১৮৭৪ সালে তত্ত্ববোধিনী পত্রিকায় তাঁর “অভিলাষ” কবিতাটি প্রকাশ পায় । এটিই তাঁর প্রথম প্রকাশিত রচনা ।
১৮৭৮ সালে মাত্র সতের বছর বয়সে রবীন্দ্রনাথ প্রথমবার ইংল্যান্ডে যান । ১৮৮৩ সালে ৯ই ডিসেম্বর রবীন্দ্রনাথের বিয়ে হয় বেণীমাধব রায়চৌধুরী নামে ঠাকুরবাড়ির এক অধস্তন কর্মচারীর কন্যা ভবতারিণীর সঙ্গে । বিয়ের সময় ভবতারিণীর পুনরায় নামকরণ করা হয় এবং তাঁর নাম পাল্টে রাখা হয় মৃণালিনী দেবী । ১৮৯০ সাল থেকে রবীন্দ্রনাথ পূর্ববঙ্গের শিলাইদহের জমিদারি এস্টেটে বসবাস শুরু করেন । ১৯০১ সালে তিনি পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে ব্রহ্মাচর্যাশ্রম প্রতিষ্ঠা করেন । সেখানেই পাকাপাকিভাবে বসবাস শুরু করেন । ১৯০২ সালে তাঁর পত্নী বিয়োগ হয় । ১৯০৫ সালে বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনে জড়িয়ে পড়েন । ১৯১৫ সালে ব্রিটিশ সরকার তাঁকে “নাইট” উপাধিতে ভূষিত করেন । ১৯১৫ সালে জালিনওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি সেই উপাধি ত্যাগ করেন । ১৯২৩ সালে আনুষ্ঠানিকভাবে বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয় । দীর্ঘজীবন তিনি বহুবার বিদেশ ভ্রমণ করেন এবং সমগ্র বিশ্বে বিশ্বভ্রাতৃত্বের বাণী প্রচার করেন ।
অবশেষে দীর্ঘ রোগভোগের পর ১৯৪১ সালের ৭ই আগস্ট , জোড়াসাঁকোর বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৮০ বছর । (তথ্যসূত্রঃ সংগৃহীত)

Share This
Categories
প্রবন্ধ রিভিউ

আজ বিশ্ব থ্যালাসেমিয়া দিবস, জানুন দিনটি কেন পালিত হয় এবং পালনের গুরুত্ব।।।

৮ মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস হিসেবে পরিচিত একটি তাৎপর্যপূর্ণ দিন। এটি এমন একটি দিন যা থ্যালাসেমিয়া নামক একটি জেনেটিক সমস্যা সম্পর্কে মানুষকে শেখানোর জন্য। এই সমস্যাটি শরীরের পক্ষে হিমোগ্লোবিন নামক একটি অত্যাবশ্যক জিনিস তৈরি করা কঠিন করে তোলে, যা আমাদের রক্তে অক্সিজেন বহন করতে সাহায্য করে।

থ্যালাসেমিয়ায় আক্রান্ত ব্যক্তিরা তাদের পিতামাতার কাছ থেকে এই সমস্যাটি পান এবং এর অর্থ তাদের রক্তে অক্সিজেন বহন করার জন্য পর্যাপ্ত প্রোটিন নেই। বিশ্ব থ্যালাসেমিয়া দিবসের মূল লক্ষ্য হল এই রক্তের সমস্যাকে আরও ভালভাবে বুঝতে সাহায্য করা এবং যাদের এটি আছে তাদের প্রতি সমর্থন জানানো।

বিশ্ব থ্যালাসেমিয়া দিবসের থিম ২০২৫—

২০২৫ সালের বিশ্ব থ্যালাসেমিয়া দিবসের প্রতিপাদ্য হল “থ্যালাসেমিয়ার জন্য একসাথে: সম্প্রদায়গুলিকে একত্রিত করা, রোগীদের অগ্রাধিকার দেওয়া”। এই প্রতিপাদ্যটি রোগী-কেন্দ্রিক পদ্ধতির উপর জোর দেয়, থ্যালাসেমিয়ায় আক্রান্ত ব্যক্তিদের জন্য সামগ্রিক যত্ন এবং সুস্থতা প্রচার করে। এর লক্ষ্য স্বাস্থ্যসেবা নীতিতে থ্যালাসেমিয়া রোগীদের চাহিদাগুলিকে অগ্রাধিকার দেওয়ার জন্য বিশ্ব সম্প্রদায়গুলিকে একত্রিত করা।

এছাড়াও, আরেকটি সূত্র থ্যালাসেমিয়া রোগীদের জন্য সহজলভ্য এবং সাশ্রয়ী মূল্যের স্বাস্থ্যসেবা পরিষেবার গুরুত্ব তুলে ধরে “মানসম্মত স্বাস্থ্যসেবার মাধ্যমে জীবনকে ক্ষমতায়ন করা” থিমটি উল্লেখ করেছে। তবে, থ্যালাসেমিয়া আন্তর্জাতিক ফেডারেশন “থ্যালাসেমিয়ার জন্য একসাথে: সম্প্রদায়গুলিকে একত্রিত করা, রোগীদের অগ্রাধিকার দেওয়া” থিমটি আরও ব্যাপকভাবে স্বীকৃত এবং ব্যবহৃত বলে মনে হচ্ছে।

বিশ্ব থ্যালাসেমিয়া দিবস ২০২৫ এর তাৎপর্য—

এই দিনটি অত্যাবশ্যক কারণ এটি থ্যালাসেমিয়া সম্পর্কে লোকেদের বলার উপর ফোকাস করে, এটির কারণ কী এবং কী লক্ষণগুলি সন্ধান করা উচিত। থ্যালাসেমিয়া এড়াতে সবাইকে সুস্থ জীবনযাপনে উৎসাহিত করার একটি সুযোগ। এছাড়াও, এটি থ্যালাসেমিয়ায় আক্রান্ত ব্যক্তিরা কী সমস্যার মুখোমুখি হয় এবং কেন তাদের সঠিক যত্ন এবং সহায়তা দেওয়া গুরুত্বপূর্ণ তা তুলে ধরে। বিশ্ব থ্যালাসেমিয়া দিবস আমরা থ্যালাসেমিয়াকে কীভাবে চিকিত্সা করি তা উন্নত করার জন্য চলমান গবেষণার প্রয়োজনীয়তার কথাও সবাইকে স্মরণ করিয়ে দেয়।

বিশ্ব থ্যালাসেমিয়া দিবসের ইতিহাস—

থ্যালাসেমিয়া ইন্টারন্যাশনাল ফেডারেশন (টিআইএফ) নামে একটি গ্রুপকে ধন্যবাদ ১৯৯৪ সালে প্রথম বিশ্ব থ্যালাসেমিয়া দিবস হয়েছিল। এই গ্রুপটি, যেটি বিশ্বব্যাপী থ্যালাসেমিয়া মোকাবেলা করা ব্যক্তি এবং পরিবারকে সাহায্য করে, ১৯৮৬ সালে মিঃ প্যানোস এঙ্গেলোজস এবং যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, গ্রীস, ইতালি এবং সাইপ্রাসের পরিবারগুলি দ্বারা শুরু হয়েছিল। থ্যালাসেমিয়ায় মারা যাওয়া মিঃ প্যানোসের ছেলে জর্জকে স্মরণ করার জন্য তারা এই দিনটি তৈরি করেছিলেন। সেই থেকে, থ্যালাসেমিয়া সম্পর্কে এবং কীভাবে এটি সর্বত্র মানুষ ও পরিবারকে প্রভাবিত করে তা ছড়িয়ে দেওয়ার জন্য আমরা প্রতি বছর ৮ মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালন করি।
থ্যালাসেমিয়া একটি জিনগত রোগ। যদি বাবা ও মায়ের দু’জেনই থ্যালাসেমিয়ার বাহক হন, তা হলে সন্তানের থ্যালাসেমিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুব বেশি।
থ্যালাসেমিয়া একটি ব্লাড ডিজঅর্ডার যার ফলে শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কমে যায়। প্রধানত তিন ধরনের থ্যালাসেমিয়া হয়। আলফা থ্যালাসেমিয়া, বিটা থ্যালাসেমিয়া ও থ্যালাসেমিয়া মাইনর। থ্যালাসেমিয়ায় আক্রান্ত হলে রক্তে লোহিত রক্ত কণিকা ও হিমোগ্লোবিনের পরিমাণ অতিরিক্ত মাত্রায় কমে যায়। যার ফলে রক্তাল্পতার সমস্যা দেখা দেয়।

থ্যালাসেমিয়ার লক্ষণ—

ক্লান্তি, হাড় ভঙ্গুর হয়ে যাওয়া, দুর্বলতা, ফ্যাকাশে ত্বক, শরীরে আয়রন জমা হওয়া, হার্টের সমস্যা প্রভৃতি বিষয়।
চিকিৎসকদের মতে, এ রোগের ফলে আক্রান্তের শরীরে নির্দিষ্ট পরিমাণ রক্ত তৈরি হয় না, যার ফলে অন্যের রক্ত ট্রান্সফিউশন নিয়ে তাদের জীবন চালাতে হয়। বাবা-মা উভয়ই ত্রুটিযুক্ত জীন বহন করলে সে ক্ষেত্রে প্রতি গর্ভাবস্থায় সন্তানের ২৫ শতাংশ থেলাসেমিয়া রোগী হওয়ার সম্ভাবনা থাকে। ২৫ শতাংশ সুস্থ্য এবং ৫০ শতাংশ বাহক হওয়ার সম্ভাবনা থাকে। বেশিরভাগ থ্যালাসেমিয়া আক্রান্তের পেছনে বাবা-মায়ের থ্যালাসেমিয়া বাহক হওয়ার কারণ রয়েছে। তাই চিকিৎসকদের পরামর্শ বিয়ের আগে অবশ্যই থ্যালাসেমিয়া পরীক্ষা করানো উচিত। যাতে বাবা-মা বাহক হলেও ৭৫ শতাংশ রোগী ও বাহক কমিয়ে আনা সম্ভব।
তাই রোগটি সম্পর্কে জনসচেতনতা বাড়াতে সারাবিশ্বে দিনটি পালিত হয়ে আসছে ।

।। তথ্য : সংগৃহীত উইকিপিডিয়া ও বিভিন্ন ওয়েবসাইট।।

Share This
Categories
প্রবন্ধ রিভিউ

আজ বিশ্ব রেডক্রস দিবস, জানুন দিনটি কেন পালিত হয় এবং গুরুত্ব।

বিশ্ব রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট দিবস ২০২৪ বিশ্ব রেড ক্রস দিবস প্রতি বছর ৮ মে প্রাকৃতিক দুর্যোগ, সংঘাত এবং সংকট দ্বারা প্রভাবিত ব্যক্তিদের সম্মান জানাতে এবং রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট আন্দোলনের মানবিক নীতির উপর জোর দেওয়ার জন্য পালিত হয়। এই দিনটি সংস্থাগুলির প্রতিষ্ঠাতা হেনরি ডুনান্টের জন্মদিনকে স্মরণ করে বিশ্বব্যাপী রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট আন্দোলনের মানবিক প্রচেষ্টার প্রতি শ্রদ্ধা নিবেদন করে।

প্রতি বছর ৮ মে বিশ্ব রেড ক্রস দিবস পালিত হয়। ইতিহাস, তাৎপর্য, থিম এবং কার্যক্রম জানুন।

বিশ্ব রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট দিবস ২০২৫—

প্রতি বছর ৮ই মে বিশ্বব্যাপী ব্যক্তিবর্গ বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালনে একত্রিত হয়। এই অনুষ্ঠানে আন্তর্জাতিক রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট আন্দোলনের মৌলিক নীতিগুলি তুলে ধরা হয়। এটি রেড ক্রসের আন্তর্জাতিক কমিটির প্রতিষ্ঠাতা এবং নোবেল শান্তি পুরস্কারের উদ্বোধনী প্রাপক হেনরি ডুনান্টের প্রতি শ্রদ্ধা হিসেবে কাজ করে। একটি বার্ষিক থিম্যাটিক ফোকাস সহ, সবাইকে শান্তির দিকে ইতিবাচকভাবে অবদান রাখার জন্য অনুরোধ করা হচ্ছে।

বিশ্ব রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট দিবস ২০২৫: তারিখ—

৮ মে শেষ পর্যন্ত বেছে নেওয়া হয়েছিল কারণ এটি রেড ক্রসের আন্তর্জাতিক কমিটির প্রতিষ্ঠাতা হেনরি ডুনান্টের জন্মবার্ষিকী। প্রথম ‘আন্তর্জাতিক রেড ক্রস দিবস’, যেমনটি পরিচিত ছিল, ১৯৪৮ সালের ৮ মে পালিত হয়েছিল।

বিশ্ব রেড ক্রস দিবস ২০২৫: থিম—

২০২৫ সালের বিশ্ব রেড ক্রস দিবসের প্রতিপাদ্য হল “মানবতাকে বাঁচিয়ে রাখা”, যা বৈষম্য, স্বাস্থ্য সমস্যা এবং সংঘাতের মতো চ্যালেঞ্জিং সময়ে মানবিক আদর্শকে সমুন্নত রাখার গুরুত্বের উপর জোর দেয়। এই প্রতিপাদ্যটি দয়া, শান্তি এবং আশাবাদ ছড়িয়ে দেওয়ার জন্য পদক্ষেপ নেওয়ার আহ্বান হিসাবে কাজ করে এবং প্রয়োজনে ত্রাণ সরবরাহকারী রেড ক্রসের স্বেচ্ছাসেবকদের নিঃস্বার্থ সেবাকে সম্মান জানায় ।

এছাড়াও, অন্য একটি সূত্রে এই প্রতিপাদ্যটি “মানবতাকে বাঁচিয়ে রাখা: আশা, সাহায্য, নিরাময়” হিসাবে উল্লেখ করা হয়েছে, যা মানব জীবন এবং মর্যাদা রক্ষার জন্য সংস্থার লক্ষ্য তুলে ধরে ।

বিশ্ব রেড ক্রস দিবস: তাৎপর্য—-

বিশ্ব রেড ক্রস দিবস গুরুত্বপূর্ণ কারণ এটি সংগঠনের নীতি, মিশন এবং ক্রিয়াকলাপ সম্পর্কে সচেতনতা বাড়াতে একটি প্ল্যাটফর্ম হিসাবে কাজ করে। এটি সংকটের সময় মানবতা, সহানুভূতি এবং সংহতির তাৎপর্য তুলে ধরে। বিশ্ব রেড ক্রস দিবস পালন করা ব্যক্তিদের রেড ক্রসের গুরুত্বপূর্ণ মানবিক প্রচেষ্টা এবং বিশ্বব্যাপী মানবিক মূল্যবোধের পক্ষে সমর্থন প্রদর্শনের অনুমতি দেয়।

বিশ্ব রেড ক্রস দিবস ২০২৫ : ইতিহাস——

বিশ্ব রেড ক্রস দিবসের উৎপত্তি প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে পাওয়া যায়, যেখানে রেড ক্রস শান্তির প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ১৯৩৪ সালে, টোকিওতে ১৫ তম আন্তর্জাতিক সম্মেলনে রেড ক্রস ট্রুস রিপোর্ট প্রবর্তন করা হয়েছিল, সংঘাতের সময় আহত সৈন্যদের সুরক্ষার নীতিগুলি উপস্থাপন করে। এই নীতিগুলি ১৯৪৬ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বাস্তবায়িত হয়েছিল। পরবর্তীকালে, “লীগ অফ দ্য রেড ক্রস সোসাইটিজ (এলওআরসিএস)”-এর বোর্ড অফ গভর্নরস হেনরি ডুনান্টের জন্মদিনের সম্মানে 8 মে একটি বার্ষিক স্মরণের প্রস্তাব করেছিল। রেড ক্রসের স্বেচ্ছাসেবক ও কর্মীদের প্রতিশ্রুতি এবং বীরত্বকে সম্মান জানাতে বিশ্ব রেড ক্রস দিবস উদযাপন উপলক্ষে এই প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে ১৯৪৮ সালে গৃহীত হয়েছিল।

বিশ্ব রেড ক্রস দিবস ২০২৫ : কার্যক্রম—

বিশ্ব রেড ক্রস দিবস মানবিক প্রচেষ্টাকে সমর্থন করার জন্য এবং রেড ক্রসের জন্য অনুদান সংগ্রহের জন্য বিভিন্ন কার্যক্রমের আয়োজন করে। এই কার্যক্রমগুলি রক্তদান ইভেন্ট, প্রাথমিক চিকিৎসা কর্মশালা, তহবিল সংগ্রহের ড্রাইভ, সচেতনতামূলক উদ্যোগ এবং ব্যতিক্রমী স্বেচ্ছাসেবক এবং মানবিক কৃতিত্বের স্বীকৃতি অন্তর্ভুক্ত করে। এই ইভেন্টগুলিতে জড়িত হওয়া ব্যক্তিদের রেড ক্রসের দুর্বলদের সাহায্য করার লক্ষ্যকে এগিয়ে নিতে সক্রিয় ভূমিকা পালন করতে দেয়।

স্বাস্থ্য এবং সচেতনতার উপর ফোকাস করুন—-

বিশ্ব রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট দিবস শান্তিকে স্মরণ করে এবং স্বাস্থ্য সচেতনতা প্রচার করে। সঙ্গীত এবং টেলিভিশন বার্তার মাধ্যমে, ব্রিটিশ রেড ক্রসের সহায়তায় বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষকে যক্ষ্মা, H.I.V./AIDS, এবং ম্যালেরিয়ার মতো রোগ প্রতিরোধ ও চিকিৎসার বিষয়ে শিক্ষিত করা হয়।

।। তথ্য : সংগৃহীত উইকিপিডিয়া ও বিভিন্ন ওয়েবসাইট।।

Share This
Categories
প্রবন্ধ রিভিউ

আজ ০৮ মে, ইতিহাসের দিকে চোখ বুলিয়ে দেখে নেব ইতিহাসের এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু, দিনসহ ঘটে যাওয়া ঘটনা।

আজ ০৮ মে। এক নজরে দেখে নিই ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
দিবস—–
(ক)  বিশ্ব রেডক্রস দিবস ৷
(খ) বিশ্ব থ্যালাসেমিয়া দিবস।
আজ যাদের জন্মদিন—-

১৮৮৪ – হ্যারি এস. ট্রুম্যান, মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৩তম রাষ্ট্রপতি।
১৮৯৫ -এডমন্ড উইলসন, মার্কিন ঔপন্যাসিক, নাট্যকার ও কবি ।
১৮৯৯ – ফ্রিড্রিখ হায়েক, একজন অস্ট্রীয় অর্থনীতিবিদ।
১৯০৩ – আলভিন রবার্ট কর্নেলিয়াস, পাকিস্তানের প্রধান বিচারপতি।
১৯০৬ – রোবার্তো রোসেলিনি, ইতালীয় চলচ্চিত্র পরিচালক।
১৯১১ – আ. ন. ম. বজলুর রশীদ, বাংলাদেশী সাহিত্যিক ও শিক্ষাবিদ।
১৯১৬ – জোয়াও হ্যাভেলাঞ্জ, ব্রাজিলীয় ব্যবসায়ী এবং ক্রীড়া কর্মকর্তা।
১৯২৪ – কলিম শরাফী, বাংলাদেশী সঙ্গীত শিল্পী।
১৯২৬ – জোয়াও হ্যাভেলাঞ্জ, প্রখ্যাত ব্রিটিশ সম্প্রচারক, লেখক এবং প্রামাণ্যচিত্র নির্মাতা।
১৯২৯ – গিরিজা দেবী, সেনিয়া ও বারাণসী ঘরানার ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী ।
১৯৩৭ – থমাস পিনচন, আমেরিকান উপন্যাসিক।
১৯৩৮ – জাভেদ বার্কি, পাকিস্তানের সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার এবং অধিনায়ক।
১৯৪২ – রবিন হবস, সাবেক ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেটার।
১৯৪৪ – চলপতি রাও, ভারতীয় অভিনেতা।
১৯৪৭ – এইচ রবার্ট হরভিটস, মার্কিন জীববিজ্ঞানী।
১৯৪৭ – শর্মিলী আহমেদ, বাংলাদেশী টেলিভিশন এবং চলচ্চিত্র অভিনেত্রী।
১৯৫৭ – রিনো কাতাসে, জাপানি অভিনেত্রী।
১৯৬০ – ফ্রাংকো বারেসি , ইতালীয় ফুটবল খেলোয়াড়।
১৯৬১ – বিল ডি ব্লাজিও মার্কিন রাজনীশাহিত।
১৯৭০ – মাইকেল বেভান, সাবেক অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেট তারকা।
১৯৭০ – লুইস এনরিকে, স্পেনীয় ফুটবল ম্যানেজার এবং প্রাক্তন খেলোয়াড়।
১৯৭৫ – এনরিক ইগলেসিয়াস, স্প্যানিশ-আমেরিকান গায়ক, গীতিকার, অভিনেতা এবং সংগীত প্রযোজন।
১৯৮১ – স্টিফেন এমেল, কানাডিয়ান অভিনেতা।
১৯৯৩ – প্যাট কামিন্স, অস্ট্রেলিয়ান ক্রিকেটার।

ইতিহাসের পাতায় আজকের দিনের ঘটনাবলী—-

১৭৯৪ – ফ্রান্সের রসায়ন বিজ্ঞানের জনক এ্যান্থেনিও লেভিকে ফাঁসিতে ঝোলানো হয়েছিল।
১৮৬৩ – ভারতে প্রথম রেডক্রস দিবস উদযাপিত হয়।
১৮৮৪ – হ্যারি এস. ট্রুম্যান, মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৩তম রাষ্ট্রপতি।
১৯০২ – দক্ষিণ ফ্রান্সে অবস্থিত একটি পাহাড় থেকে বিকট শব্দে হঠাৎ অগ্ন্যুৎপাত শুরু হওয়ায় সেন পিয়ারে নামের একটি শহর সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।
১৯০৩ – আলভিন রবার্ট কর্নেলিয়াস, পাকিস্তানের প্রধান বিচারপতি।
১৯১১ – আ. ন. ম. বজলুর রশীদ, বাংলাদেশী সাহিত্যিক ও শিক্ষাবিদ।
১৯২১ – রুমানিয়ায় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়।
১৯২৪ – কলিম শরাফী, বাংলাদেশী সঙ্গীত শিল্পী।
১৯৪৫ – সোভিয়েত লাল ফৌজের বার্লিন বিজয়ের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফ্যাসিস্ট জার্মানির পরাজয় ঘটে।
১৯৬২ – রবীন্দ্রনাথের জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় উদ্বোধন করা হয়।
১৯৯৬ – দক্ষিণ আফ্রিকায় বর্ণবৈষম্য যুগের পরবর্তী নতুন সংবিধান চালু হয়।

এই দিনে মৃত্যুবরণ করেন যারা—-

১৭৮৮ – জিওভান্নি আন্তোনিও স্কোপোলি, তাইরলীয় চিকিৎসক ও প্রকৃতিবিদ।
১৭৯৪ – অঁতোয়ান লাভোয়াজিয়ে, ফরাসি অভিজাত এবং রসায়নবিদ।
১৮৭৩ – রাজনৈতিক অর্থনীতিবিদ জন স্টুয়ার্ট মিল।
১৮৮০ – ফরাসি ঔপন্যাসিক গুস্তাভ ফোবের।
১৯০৩ – পল গোগাঁ, ফরাসি চিত্রকর।
১৯৬৫ – ওয়ালি হার্ডিঞ্জ, ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেট তারকা ও ফুটবলার ছিলেন।
১৯৮১ – কলকাতা হাইকোর্টের প্রথম ভারতীয় স্থায়ী প্রধান বিচারপতি ফণিভূষণ চক্রবর্তী।
১৯৮৮ – রবার্ট এ হাইনলাইন, মার্কিন বৈজ্ঞানিক কল্পকাহিনী লেখক।
১৯৯৩ – দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়, ভারতের একজন প্রখ্যাত মার্কসবাদী দার্শনিক।
১৯৯৯ – ডার্ক বোগার্ড, ইংরেজ অভিনেতা ও লেখক।
২০০৮ – জ্ঞানেশ মুখোপাধ্যায়, ভারতীয় বাঙালি অভিনেতা,পরিচালক ও নাট্যব্যক্তিত্ব।
২০২৩ – প্রখ্যাত কথা সাহিত্যিক সমরেশ মজুমদার।

।।তথ্য : সংগৃহীত ইন্টারনেট।।

Share This