Categories
বিবিধ

যাত্রীদের দীর্ঘ অপেক্ষার অবসান, নতুন এসি লোকালে বারাসাত থেকে শিয়ালদহ যাত্রা আরও আরামদায়ক।

শিয়ালদহ, নিজস্ব সংবাদদাতা:- শিয়ালদহ থেকে বারাসত পর্যন্ত নতুন এসি লোকাল ট্রেন চালু করছে পূর্ব রেল। সোমবার, ৬ জুলাই থেকে ওই ট্রেন চলা শুরু করল এই রুটে। আজ সকাল ১১ টা ২৯ মিনিটে বারাসাত স্টেশন থেকে ছাড়ে বারাসাত শিয়ালদা গামী নতুন এসি ট্রেন। এ ছাড়াও বিভিন্ন শাখায় একাধিক গুরুত্বপূর্ণ রুটে নতুন ট্রেন চালু করা হচ্ছে সোমবার থেকে।রেলের তরফে জানানো হয়েছে, নতুন এসি লোকালটি শিয়ালদহ থেকে বারাসত পর্যন্ত যথাক্রমে বিধাননগর রোড, দমদম জংশন, দমদম ক্যান্টনমেন্ট, বিরাটি, মধ্যমগ্রামে থামবে। যথারীতি এই নতুন এসি ট্রেন চালু হওয়ায় খুশির হাওয়া যাত্রীদের মধ্যে। যদিও ভাড়া একটু বেশি হলেও স্বস্তিতে সাধারণ মানুষ বারাসাত শিয়ালদা রুটের এই নতুন ট্রেনের চড়তে পারবেন। এদিনের এই এসি লোকাল উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসাতের বিধায়ক শংকর চ্যাটার্জি তিনি নিজেও চললেন এই নতুন এসি ট্রেনে।

Share This
Categories
বিবিধ

গরম থেকে স্বস্তি মিললেও বৃষ্টিতে বিপাকে ব্যবসায়ীরা, কল্যাণীর বাজারে দেখা গেল মন্দার ছবি।

নদীয়ার কল্যাণী, নিজস্ব সংবাদদাতা:- লাগাতার বৃষ্টিতে শিকেয় ব্যবসা রাস্তা ঘাট ফাঁকা বাজারে নেই ক্রেতা, দুর্চিন্তায় ব্যবসায়ীরা!
তীব্র গরম অস্বস্তিকর আবহাওয়ায় নাজেহাল ছিল নদীয়া জেলার কল্যাণী সহ গোটা রাজ্যের মানুষ। সেই পরিস্থিতির মধ্যে মৌসুমী বায়ুর হাত ধরে দক্ষিণ বঙ্গে প্রবেশ করলো বর্ষা। কয়েক দিন ধরে কালো মেঘের দল আকাশ দখল করে। দক্ষিণ বঙ্গের বিভিন্ন জেলা জুড়ে বৃষ্টির চোখরাঙানি দেখা গেল। শুক্রবার ভোর থেকে কল্যাণী সহ গয়েশপুর অঞ্চলে শুরু হয় বৃষ্টির দাদা গিরি।
সকাল থেকে লাগাতার বৃষ্টির কারণে নাজেহাল সাধারণ মানুষ।
সকাল থেকেই ফাঁকা রাস্তা ঘাট,এর প্রভাব পড়তে দেখা গেল বাজার গুলোতে।
বৃষ্টির কারণে বাজারে দেখা মিললো না ক্রেতা। স্বাভাবিক ভাবেই ক্ষতির মুখে ব্যবসায়ীরা।
অনেকেই মনে করছেন অস্বস্তিকর আবহাওয়ার পরিবর্তন হলেও এভাবে বৃষ্টি কয়েক দিন চললে বড়ো সমস্যায় পড়বে ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ।

Share This
Categories
বিবিধ

ঝলঝলিয়া রেল ব্যারাক কলোনিতে চাঞ্চল্য, জানালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্ক বাসিন্দাদের।

মালদা, নিজস্ব সংবাদদাতা:– ফের মালদার শহরের বুকে ঘটল ভয়াবহ চুরির ঘটনা! রাতের অন্ধকারে নয়, প্রকাশ্য দিনের আলোয় রেল কোয়ার্টারের জানালা ভেঙে ঘরে ঢুকে কয়েক লক্ষ টাকার সোনাদানা সহ নগদ লক্ষাধিক টাকা হাতিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হল মালদা শহরের ঝলঝলিয়া রেলওয়ে ব্যারাক কলোনী এলাকায়। জানা গেছে, ওই এলাকার এক রেল কোয়ার্টারে দীর্ঘদিন বসবাস করেন পেশায় রেল কর্মচারী মনোজ কুমার আগরওয়ালা।বুধবার তার বাড়িতেই চুরির ঘটনা ঘটে। জানা গেছে, বুধবার বেলা পৌনে এগারোটা থেকে বেলা দেড়টা পর্যন্ত মনোজবাবুর রেল কোয়ার্টারে ছিলেন না। কোয়ার্টারে তালা মেরে স্ত্রীকে সঙ্গে নিয়ে মহানন্দাপল্লী এলাকায় তার নতুন বাড়িতে যান। সেখান থেকে বেলা দেড়টা নাগাদ রেল কোয়ার্টারে ফিরে আসেন। আর ফিরে এসে কোয়ার্টারে ঢুকতে গিয়েই তাদের চোখ কার্যত কপালে ওঠে।লক্ষ্য করেন কোয়ার্টারের জানালা ভাঙা। ঘরের আলমারি ভাঙা। আলমারির লকারে রাখা নগদ লক্ষাধিক টাকা সহ কয়েক লক্ষ টাকার সোনার অলঙ্কার উধাও। যা দেখেই মনোজবাবুর স্ত্রী কান্নায় ভেঙে পড়েন। সঙ্গে সঙ্গে খবর দেন ইংরেজবাজার থানায়। খবর পাওয়ার আধঘন্টার মধ্যেই পুলিশ গিয়ে গোটা ঘটনা খতিয়ে দেখে’ তদন্ত শুরু করে। তবে তদন্ত শুরু করলেও, শুক্রবার খবর লেখা পর্যন্ত পুলিশ চুরির কোন কিনারা করতে পারেনি বলে জানা গেছে।

Share This
Categories
বিবিধ

মিলকি গ্রামীণ হাসপাতালের পরিষেবায় সন্তুষ্ট অ্যাসিস্ট্যান্ট সিএমওএইচ, ভবিষ্যতে উন্নতির আশ্বাস।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- মালদা জেলা স্বাস্থ্য বিভাগের অ্যাসিস্ট্যান্ট সিএমওএইচ-এর দায়িত্ব পেয়েই ইংরেজবাজার ব্লকের মিলকি গ্রামীণ হাসপাতাল পরিদর্শন করলেন ডাঃ হেমনারায়ণ ঝা। এদিন তিনি অ্যাসিস্ট্যান্ট সিএমওএইচ হিসেবে মিলকি গ্রামীণ হাসপাতাল পরিদর্শনে যান। হাসপাতালের পরিকাঠামো থেকে শুরু করে চিকিৎসা পরিষেবা প্রদানের দিকটি খতিয়ে দেখেন। পাশাপাশি কথা বলেন রোগী ও রোগীর পরিবারবর্গ সহ হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্য ‘কর্মীদের সঙ্গে। এরপর অ্যাসিস্ট্যান্ট সিএমওএইচ ডাঃ হেমনারায়ণ ঝা সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, মিলকি গ্রামীণ হাসপাতাল খুব ভালোভাবে চলছে। হাসপাতালে আগত রোগীরা যথাযথ চিকিৎসা পরিষেবা পাচ্ছেন। তবে আগামী দিনে মিলকি গ্রামীণ হাসপাতালে যাতে আরও উন্নত চিকিৎসা পরিষেবা মেলে তা নিশ্চিত করতেই আজ তিনি পরিদর্শনে এসেছেন।

Share This
Categories
বিবিধ

গভীর রাতে ফিল্ম সিটিতে হানা, বাধা পেয়ে বাইক ফেলে চম্পট দুষ্কৃতীদের।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহর সংলগ্ন ডুকি প্রয়াগ ফিল্ম সিটিতে চুরি করতে এসে বাইক ফেলে চম্পট দুষ্কৃতীরা। বিশেষ সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার গভীর রাতে বাইকে করে দুষ্কৃতীরা চুরি করার উদ্দেশ্যে প্রয়াগ ফিল্ম সিটির মধ্যে প্রবেশ করে। এরপর কর্মরত নিরাপত্তা রক্ষীদের তৎপরতায় বাধা দেয় দুষ্কৃতীদের। সেই সময় ভীতস্তত হয়ে তিনটি বাইক ফেলে চম্পট দেয় দুষ্কৃতীরা। তৎক্ষণাৎ নিরাপত্তা রক্ষীদের তৎপরতায় খবর দেওয়া হয় চন্দ্রকোনারোড বিট হাউসের পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তিনটি বাইক উদ্ধার করার পাশাপাশি গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করে পুলিশ। অন্যদিকে এই ঘটনা ছড়িয়ে পড়তে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

Share This
Categories
বিবিধ

অক্লান্ত পরিশ্রমের সম্মান, জার্নাল অফ ডেন্টাল অ্যান্ড মেডিকেল সায়েন্সে প্রকাশিত মানিকচকের সাফল্যের কাহিনি।

মালদা, নিজস্ব সংবাদদাতা:– বন্যা কালে অক্লান্ত পরিশ্রম করে মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিয়েছেন মানিকচক ব্লক স্বাস্থ্য বিভাগের কর্মীরা। আর সেই পরিশ্রমকেই সকলের কাছে দৃষ্টান্ত তুলে ধরে স্বীকৃতি দিলো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ সাইন্টিফিক রিসার্চ(আন্তর্জাতিক বৈজ্ঞানিক গবেষণা) সংস্থা। জার্নাল অফ ডেন্টাল অ্যান্ড মেডিকেল সায়েন্স তুলে ধরা হলো মানিকচক স্বাস্থ্য বিভাগের কাজ। আর এতেই বেজায় খুশি স্বাস্থ্যকর্মীরা। হাতে এসে পৌঁছেছে মানিকচক ব্লক স্বাস্থ্য বিভাগের কাছে। স্বাস্থ্যকর্মীদের যে অক্লান্ত পরিশ্রম তা একেবারেই দৃষ্টান্ত এমনটাই জানলেন ডঃ অভিক শঙ্কর কুমার।

২০২৪ এবং ২০২৫ সালে পরপর দু বছর বন্যায় প্লাবিত হয়েছে মালদার মানিকচক ব্লকের বিস্তীর্ণ এলাকা। বিশেষ করে ভুতনি চরের লক্ষাধিক মানুষ সে বন্যায় সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে। আর এই বন্যা পরিস্থিতিতে পরপর দুবছর অক্লান্ত পরিশ্রম করে গেছে মানিকচক ব্লক স্বাস্থ্য বিভাগের সমস্ত স্তরের কর্মীরা। মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা দিয়ে দৃষ্টান্ত নজির গড়েছে। শক্তকর্মীদের সেই অক্লান্ত পরিশ্রমকে স্বীকৃতি দিয়েছে এবার ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ সাইন্টিফিক রিসার্চ সংস্থা। আন্তর্জাতিক স্তরে বের হওয়া তাদের জার্নালে তুলে ধরা হয়েছে স্বাস্থ্য কর্মীদের সেই পরিশ্রম। যা বুননা পরিস্থিতি কোন প্রান্তে হলে কিভাবে পরিষেবা পৌঁছে দিতে হয় তার জন্য এক অন্যরকম দৃষ্টান্ত গড়েছে মানিকচক ব্লক স্বাস্থ্য বিভাগ। স্বাস্থ্য দপ্তরের কর্মীরা এই গোটা বিষয় নিয়ে বেজায় আপ্লুত।

Share This
Categories
বিবিধ

সুপ্রিম কোর্টের লড়াইয়ের পর মিলল স্বস্তি, মালদা সীমান্তে পরিবারের সদস্যদের সঙ্গে মিলন।

মালদা, নিজস্ব সংবাদদাতা:—- কোর্টের রায়ে অবশেষে প্রায় বছর পর বাংলাদেশ থেকে স্বদেশে ফিরলেন বীরভূমের পরিযায়ী শ্রমিক সোনালি খাতুনের স্বামী দানেশ সেখ, সুইটি বিবি সহ তার দুই নাবালক সন্তান। বুধবার তাদের মালদার মহদিপুর সীমান্ত দিয়ে দেশে ফিরিয়ে আনা হয়। আর তারা দেশে ফিরতেই তাদের আত্মীয় পরিজনদের চোখেমুখে স্বস্তির ছাপ ফুটে ওঠে। উল্লেখ্য, গত বছর ২২ শে জুন বাংলাদেশি সন্দেহে দিল্লি পুলিশ পশ্চিমবঙ্গের বীরভূম জেলার পাইকর গ্রামের পরিযায়ী শ্রমিক সোনালি খাতুন, তার স্বামী দানেশ সেখ সহ মোট ছয়জনকে গ্রেপ্তার করে। পরবর্তীতে তাদের বাংলাদেশে পুশব্যাক করার অভিযোগ উঠে আসে। তাই তাদের স্বদেশে ফেরানোর আর্জি নিয়ে প্রথমে পরিবারবর্গ কোলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এবং পরবর্তীতে সুপ্রিম কোর্টের দরজা নাড়েন। এরপর আদালতের নির্দেশে গত বছর ৫ই ডিসেম্বর অন্তঃসত্ত্বা সোনালি খাতুন সহ তার নাবালক সন্তানকে দেশে ফিরিয়ে আনা হয়। তবে সোনালি খাতুন দেশে ফিরলেও, তার স্বামী দানেশ সেখ, সুইটি বিবি সহ তার দুই নাবালক সন্তানের দেশে ফেরা হয়নি। অবশেষে দীর্ঘ আইনি লড়াই ও টানাপোড়েন শেষে বুধবার তাদের মালদার মহদিপুর সীমান্ত দিয়ে দেশে ফিরিয়ে আনা হয় বলে জানা গেছে। স্বভাবতই তারা দেশে ফিরে আসায় স্বস্তির নিঃশ্বাস ফেলেন তাদের আত্মীয় পরিজনরা।

Share This
Categories
বিবিধ

‘টাকা ফেরত দাও’ দাবিতে সরব বাসিন্দারা, খড়্গপুরে প্রাক্তন তৃণমূল নেতাকে ঘিরে বিক্ষোভ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল থানার অন্তর্গত জিন শহর এলাকায় অজিত দাস মহাপাত্রের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হলেন এলাকার বাসিন্দারা। বৃহস্পতিবার তাঁর বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখানোর পাশাপাশি তাঁকে লক্ষ্য করে ডিম থেরাপি করা হয়।
স্থানীয়দের দাবি, প্রধানমন্ত্রী আবাস যোজনা বা সরকারি আবাসন প্রকল্পে বাড়ি পাইয়ে দেওয়ার নাম করে একাধিক গরিব পরিবারের কাছ থেকে প্রায় ২০ হাজার টাকা করে নেওয়া হয়েছে। এছাড়াও কারখানায় চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ১৫ হাজার টাকা করে আদায়ের অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। একইসঙ্গে এলাকায় রাস্তা নির্মাণের কাজ থেকে মোটা অঙ্কের কাটমানি নেওয়ার অভিযোগ রয়েছে।বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে টাকা ফেরতের দাবি জানিয়েও কোনও সুরাহা না হওয়ায় তাঁরা এদিন অজিত দাস মহাপাত্রের বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান। সেই সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তাঁকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়। ঘটনায় ব্যাপক সৌর গোল পড়ে যায় খড়্গপুরের জিন শহর এলাকায়।

Share This
Categories
বিবিধ

শেকোশোল থেকে রাজ্যজুড়ে নারী নির্যাতন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব বামেরা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বেশ কয়েক সপ্তাহ আগে পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় থানার শেকোশোলে এক মহিলার নির্যাতিত হয় বলে অভিযোগ তোলে বাম সংগঠন। এই ঘটনায় জড়িত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং সারা রাজ্য জুড়ে নারী নির্যাতনের অপরাধীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার বাম সংগঠনের মহিলা সংগঠন এবং ছাত্র যুব সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল করে গোয়ালতোড় থানায় স্মারকলিপি প্রদান করল বাম সংগঠন। এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন একাধিক মহিলা নেতৃত্ব এবং ছাত্র যুব সংগঠনের কর্মী সমর্থকেরা। এই দিন উপস্থিত ছিলেন মহিলা সংগঠনের জেলা সাধারণ সম্পাদিকা নাসিমা বিবি,বাম সংগঠনের জেলা সদস্য সৌগত পন্ডা,সনৎ চক্রবর্তী,প্রাক্তন বিধায়ক কৃষ্ণপ্রসাদ দুলে সহ ছাত্র যুব সংগঠনের একাধিক কর্মী সমর্থকেরা।

Share This
Categories
বিবিধ

পাঁশকুড়া স্টেশন থেকে বাজার যাওয়ার মূল রাস্তা বেহাল, প্রশাসনের হস্তক্ষেপে মিলল সাময়িক স্বস্তি।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বেশ কয়েকদিন ধরে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া রেলপুল সংলগ্ন রাস্তার বেহাল দশা,পাঁশকুড়া স্টেশন থেকে বাজার সহ তমলুক যাওয়ার মূল রাস্তার ওপর দীর্ঘদিন ধরে বড় বড় গর্ত হওয়ার ফলে বারংবার দুর্ঘটনার কবলে পড়তে হয়েছে বিভিন্ন যানবাহনকে । যাত্রীবাহী বাস ট্রেকার সহ লরি টোটো অটো বাইক সহ বিভিন্ন যানবাহন ওই রাস্তা দিয়েই যাতায়াত করে । বেশ কয়েকদিন ধরে বহু বাইক আরোহী দুর্ঘটনার কবলে পড়ে । প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার ভারী বৃষ্টির মধ্যেই সাময়িক সম্প্রসারণ হয়,তবে ভারী বর্ষা থামলে ওই রাস্তা নতুন করে সম্প্রসারণ হবে বলে প্রশাসন সূত্রে জানা যায় ।

Share This