Categories
বিবিধ

পৃথিবীর ভারসাম্য রক্ষায় কুইকোটার জাহের স্থানে বৃক্ষরোপণ,উদ্যোগ ভারত জাকাত মাঝি পরগনা মহলের।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-পৃথিবীর পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়ন ধরে রাখার লক্ষ্যে বৃক্ষরোপণের উদ্যোগ নিল ভারত জাকাত মাঝি পরগনা মহল। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের কুইকোটা এলাকায় আদিবাসী সম্প্রদায়ের জাহের স্থানে এই বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই দিন জাহের স্থানে মূলত শাল গাছের চারা রোপণ করা হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এদিন প্রায় ৪০০টি গাছের চারা রোপণ করা হয়েছে। পরিবেশ রক্ষার পাশাপাশি আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী জাহের স্থানগুলির সবুজ পরিবেশ বজায় রাখাও এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।
ভারত জাকাত মাঝি পরগনা মহলের অন্যতম নেতা শিবলাল মুর্মু জানান, এই বৃক্ষরোপণ কর্মসূচি আগামী দিনেও অব্যাহত থাকবে। জেলার বিভিন্ন জাহের স্থানে পর্যায়ক্রমে বৃক্ষরোপণ করা হবে বলেও তিনি জানান।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *