Categories
বিবিধ

এক রাতে তিন বাড়িতে চুরি, খাসি-টাকা-সামগ্রী উধাও নতুনগ্রামে।

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:- জামাই ষষ্ঠীর রাতে অভিনব কায়দায় বাড়ি থেকে খাসি চুরি করে নিয়ে পালালো চোরেরা। একই সাথে পাশাপাশি আরও দুটি বাড়িতে টাকা পয়সা এবং অন্যান্য সামগ্রী চুরি গিয়েছে, ঘটনাটি ঘটেছে কালনা থানার অন্তর্গত নতুনগ্রাম এলাকায়। রবিবার সকালে ঘটনাস্থলে এসে তদন্ত করে যায় কালনা থানার পুলিশ। নিলুফা বিবি নামে এক গৃহবধূ এদিন রবিবার তিনি জানান, চুরির সময় ছাগলগুলি যাতে চিৎকার না করতে পারে তার জন্য, তিনটি ছাগলের মুখে ব্লাক টেপ লাগিয়ে দেয় চোরেরা। তিনটি ছাগলের মুখে ব্লাক টেপ লাগিয়ে দুটি খাসি চুরি করে নিয়ে চলে যায় চোরেরা। যার মধ্যে ব্লাক টেপ লাগানো একটি ছাগল মারা যায়। অন্যদিকে অসুস্থতার কারণে নূরনেসা বিবি তার বৌমার ঘরে গতকাল রাতে শুয়েছিলেন, আর সেই সুযোগে ঘর ফাঁকা পেয়ে তার ঘরে থাকা বিভিন্ন সামগ্রী এবং বেশ কিছু ক্যাশ টাকা নিয়ে চলে যায় চোরেরা। পাশাপাশি আরো আর একটি বাড়িতেও চুরি হয়েছে বেশ কিছু সামগ্রী ও টাকা-পয়সা। ঘটনায় এলাকায় ছড়িয়েছে আতঙ্ক।

Share This
Categories
বিবিধ

ফালাকাটায় নানা কর্মসূচিতে পালিত হল পশ্চিমবঙ্গ দিবস।

ফালাকাটা, নিজস্ব সংবাদদাতা : – পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে শনিবার ফালাকাটার স্টেশন মোড়ে নানা কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করা হয়। এদিন শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর এলাকায় সাফাই অভিযান, বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। সমাজসেবামূলক কর্মসূচির মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ দিবস উদ্‌যাপন করা হয় বলে জানান আয়োজকেরা।

Share This
Categories
বিবিধ

জটেশ্বর ফাঁড়ির অভিযানে ধ্বংস ২০০ লিটার চোলাই মদ, কড়া বার্তা পুলিশের।।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- অবৈধ চোলাই মদের বিরুদ্ধে অভিযানে নামল জটেশ্বর ফাঁড়ির পুলিশ। শনিবার ফালাকাটা ব্লকের ধুলাগাও এলাকায় জটেশ্বর ফাঁড়ির ওসি জগদীশ রায়ের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। ওই অভিযানে প্রায় ২০০ লিটার অবৈধ চোলাদ মদ নষ্ট করার পাশাপাশি মদ তৈরির নানা সরাঞ্জম বাজেয়াপ্ত করে পুলিশ। যদিও ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। জটেশ্বর ফাঁড়ির ওসি জগদীশ রায় বলেন, অবৈধ চোলাই মদের বিরুদ্ধে এই ধরণের অভিযান লাগাতার চলবে।

Share This
Categories
বিবিধ

হাইরোডে টোটো চলাচলে নিষেধাজ্ঞার বার্তা, ফালাকাটায় সচেতনতা শিবির

ফালাকাটা, নিজস্ব সংবাদদাতা :- টোটোচালকদের ট্রাফিক নিয়ম সম্পর্কে সচেতন করতে শনিবার ফালাকাটা ট্রাফিক মোড়ে একটি সচেতনতা শিবিরের আয়োজন করল ফালাকাটা ট্রাফিক পুলিশ। শিবিরে উপস্থিত টোটোচালকদের নিরাপদ ও নিয়ম মেনে যানবাহন চালানোর বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত করা হয়।
ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জাতীয় সড়ক বা হাইরোডে টোটো চালানো যাবে না। পাশাপাশি ফুটপাত দখল করে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা, রাস্তার মাঝখানে যাত্রী ওঠানামা করানো এবং যান চলাচলে বাধা সৃষ্টি করা থেকেও বিরত থাকার নির্দেশ দেওয়া হয়। নির্দিষ্ট স্ট্যান্ডে দাঁড়ানো এবং ট্রাফিক সিগন্যাল মেনে চলার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।

Share This
Categories
বিবিধ

বিশ্ব যোগ দিবসে জলদাপাড়ায় ব্যতিক্রমী আয়োজন, যোগ ব্যায়ামে সামিল কুনকি হাতি।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা : বিশ্ব যোগা দিবসে এক অভূতপূর্ব দৃশ্য দেখা গেল জলদাপাড়া জাতীয় উদ্যানে। কুনকি হাতিদের পিঠের ওপর বসে যোগ ব্যায়াম করলেন মহুতরা। পাশাপাশি বনকর্মী ও আধিকারিকরা নদীর পাড়ে যোগ ব্যায়াম করেন। আন্তর্জাতিক যোগা দিবসের সকালে হলং নদীর জলে এসে হাজির হয় ছয়টি কুনকি হাতি। যোগ ব্যায়াম দিবসে তারা অংশ নিলেন মাহুতদের মাধ্যমে।মানুষ ও হাতির মিলিতভাবে যোগ দিবস উদযাপনের এই ছবি সকলের সামনে আনলেন জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ।

Share This
Categories
বিবিধ

পশ্চিম মেদিনীপুরে কংগ্রেসের সংগঠন মজবুত করার বার্তা, চন্দ্রকোনারোডে ৪২ জনের যোগদান।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- রাজ্যে পালাবদলের পর জাতীয় কংগ্রেসের শক্তি বৃদ্ধি। রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড ব্লক কংগ্রেস কার্যালয় প্রাঙ্গনে বিভিন্ন রাজনৈতিক দল থেকে ৪২ জন কর্মী যোগদান করলেন জাতীয় কংগ্রেসে। এই দিন নব কংগ্রেস কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা কমিটির সভাপতি দেবাশীষ ঘোষ,কার্যকরী সভাপতি অরূপ মুখার্জি, ব্লক কার্যকারী সভাপতি শেখ সাদ্দাম আলী সহ অন্যান্য জাতীয় কংগ্রেসের কর্মী সমর্থকরা।

Share This
Categories
বিবিধ

কেশপুরের মোহবনীতে যোগ ব্যায়ামে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- রবিবার আন্তর্জাতিক যোগ দিবস। সারা দেশের পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ২ নম্বর শীর্ষা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে ভারত মাতার বীর সন্তান শহীদ ক্ষুদিরাম বসুর জন্ম ভিটে মোহবনীতে আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয় যোগ ব্যায়ামের মধ্য দিয়ে। এই দিন উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েতের সমস্ত কর্মী, আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মী এলাকার বিশিষ্ট সমাজসেবী প্রবীন হালদার,উৎপল পাঁজা, প্রলয় বাগ সহ অন্যান্য ব্যক্তিবর্গ।

Share This
Categories
বিবিধ

শতাধিক মানুষের অংশগ্রহণে চন্দ্রকোনারোডে যোগ দিবস উদযাপন।

পশ্চিম মেদিনীপুর , নিজস্ব সংবাদদাতা:- রবিবার সারা দেশের পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে পালন করা হলো আন্তর্জাতিক যোগ দিবস। এই দিন গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড ফুটবল ময়দানে আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়। এই দিন উপস্থিত ছিলেন শালবনী বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিমান মাহাতো, এছাড়াও উপস্থিত ছিলেন BDO দীপাঞ্জন ভট্টাচার্য, চন্দ্রকোনারোড পুলিশ বিট হাউসের IC অনুপ ভট্টাচার্য্য স্থানীয় বিশিষ্ট সমাজসেবী ধীমান কোলে সহ একাধিক ব্যক্তিবর্গ। এই দিন শতাধিক সাধারণ মানুষ এই আন্তর্জাতিক যোগ দিবসে সামিল হয়েছেন। যোগ ব্যায়ামের পাশাপাশি শান্তি কামনায় হোম যজ্ঞ করা হয়।

Share This
Categories
বিবিধ

আন্তর্জাতিক যোগ দিবসে ভূটানীরঘাটে বিশেষ যোগ কর্মসূচি, শতাধিক মানুষের অংশগ্রহণ।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রবিবার ফালাকাটা ব্লকের ভূটানীরঘাট নানাই বিপণন কেন্দ্র দুর্গা মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হল বিশেষ যোগ কর্মসূচি। সকাল থেকেই বিভিন্ন বয়সের মানুষ অনুষ্ঠানে যোগ দিতে ভিড় জমান। সম্মিলিত যোগাভ্যাসের মাধ্যমে সুস্থ জীবন যাপনের বার্তা ছড়িয়ে দেওয়া হয়। আয়োজকদের দাবি, ২০১৯ সাল থেকে প্রতিবছর এই এলাকায় আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয়ে আসছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে যোগচর্চার প্রতি আগ্রহও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। যদিও এদিন বৃষ্টির কারণে প্রত্যাশিত সংখ্যক মানুষ উপস্থিত থাকতে পারেননি, তবুও শতাধিক মানুষের অংশগ্রহণে অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়। ওই অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা জানান, নিয়মিত যোগাভ্যাস শরীর ও মনকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই যোগকে দৈনন্দিন জীবনের অংশ করে তোলার আহ্বানও জানানো হয় কর্মসূচি থেকে।

Share This
Categories
বিবিধ

হিমসাগর দিয়ে বিশেষ শৃঙ্গার, বুলবুলচন্ডীতে জমে উঠল আম উৎসব।

মালদা, নিজস্ব সংবাদদাতা:– মালদা মানেই আম, বুলবুলচন্ডী মদন মোহন জিউর মন্দিরের অনুষ্ঠিত হলো আম উৎসব।৫১২ বছর আগে এসে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু মালদহে এসে আম সেবা নিয়েছিলেন। সেজন্য বিগত কয়েক বছর ধরে বুলবুলচন্ডী শ্রী শ্রী রাধা মদন মোহন জিউর মন্দিরে আম উৎসব উৎযাপন হয়ে আসছে। বৃহস্পতিবার রাতে এবারও সেই উৎসব বেশ ধুমধাম করে হয়। হিম সাগর সহ বিভিন্ন আমের উপরে তিলক অঙ্কন করে বিশেষ শৃঙ্গার করা হয়। সন্ধ্যায় বিশেষ সন্ধ্যারতি হয়। রাতে পদাবলি কীর্তনে জেলা বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা আম মেলা দেখতে আসে। প্রচুর ভিড় উপচে পড়ে। মন্দিরের সেবায়েত প্রভুপাদ শ্রীমৎ গৌতম গোস্বামী বলেন, এদিন আম উৎসব উৎযাপন উপলক্ষ্যে নাম , পদাবলি কীর্তন হয়। প্রচুর ভক্তরা এসেছিলেন। আমরা প্রভুর সেবা করে আপ্লুত।

Share This