Categories
বিবিধ

যানজট রুখতে প্রশাসনের উদ্যোগ, তবুও নিয়ম মানছেন না টোটোচালকরা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহরকে যানজট মুক্ত করতে একাধিক পদক্ষেপ নিচ্ছে ট্রাফিক পুলিশের তরফ থেকে, রাস্তার উপর অবৈধভাবে পার্কিং করলেই নেওয়া হচ্ছে আইনি ব্যবস্থা,তবুও হুশ ফিরছে না টোটো চালকদের। ফের ৬০ নম্বর জাতীয় সড়কের উপরে অবৈধ ভাবে পার্কিং করছেন টোটো চালকরা। বৃহস্পতিবার বিকেলে এমনই চিত্র উঠে এলো।

Share This
Categories
বিবিধ

গৌরব গুইন মেমোরিয়াল কলেজে শেষ দিনের শিবিরে চারা গাছ বিলি।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহরের গৌরভ গুইন মেমোরিয়াল কলেজে জনকল্যাণ শিবিরের আয়োজন করা হয়। বৃহস্পতিবার শেষ দিনের শিবিরে পৃথিবীর ভারসাম্যতা রক্ষার্থে এবং সবুজ আয়নকে ধরে রাখতে চারা গাছ বিলি করা হয় প্রশাসনের তরফ থেকে। এই দিন চারাগাছ বিলি করলেন BDO দীপাঞ্জন ভট্টাচার্য, চন্দ্রকোনারোড পুলিশ বিট হাউসের IC অনুপ ভট্টাচার্য সহ অন্যান্য প্রশাসনিক ব্যক্তিবর্গ।

Share This
Categories
বিবিধ

মোথাবাড়িতে জমি বিতর্ক, কাঠগড়ায় পঞ্চায়েত সমিতি সদস্যের স্বামী।

মালদা, নিজস্ব সংবাদদাতা:– তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্যের স্বামী তথা তৃণমূল নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ দুই গ্রামবাসীর। থানায় অভিযোগ জানালেও কোন লাভ না হওয়ায় জেলার পুলিশ সুপার জেলাশাসক ও মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন গ্রামের দুটি পরিবার। মালদার মোথাবাড়ি থানার গঙ্গাপ্রসাদ গ্রাম পঞ্চায়েতের দেবীপুর এলাকার ঘটনা। বারবার যোগাযোগ করার চেষ্টা হলেও অভিযুক্ত তৃণমূল নেতার প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
কালিয়াচক দুই নম্বর ব্লকের অন্তর্গত মোথাবাড়ি থানার অধীন, গঙ্গাপ্রসাদ গ্রাম পঞ্চায়েতের দেবীপুর এলাকার বাসিন্দা, রামকৃষ্ণ ঘোষ ও রাজেশ মন্ডল এর অভিযোগ তাদের কুড়ি শতক জায়গা দখল করেছে কালিয়াচক ২ পঞ্চায়েত সমিতির সদস্য বিউটি মণ্ডলের স্বামী তথা তৃণমূল নেতা পিন্টু মন্ডল। এবং এ নিয়ে প্রতিবাদ করলে তাদের লাগাতার হুমকি দেওয়া হচ্ছে। এতদিন তৃণমূলের সরকার ছিল সেই কারণে বারবার অভিযোগ জানিও কোন লাভ হয়নি। তৃণমূলের সরকার থাকার কারণে পুলিশ কোন ব্যবস্থা নেই নি। তারা মোথাবাড়ি থানায় অভিযোগ জানিয়েছেন কিন্তু কোন লাভ হচ্ছে না। বাধ্য হই পুলিশ সুপার জেলাশাসক ও মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন তারা। ওই তৃণমূল নেতার দাপটে এলাকায় শান্তিতে থাকতে পারছেন না তারা বলে তাদের অভিযোগ।
বারবার যোগাযোগ করার চেষ্টা হলেও ওই তৃণমূল নেতা পিন্টু মণ্ডল বা তার স্ত্রী বিউটি মণ্ডলের সাথে যোগাযোগ করা যায়নি।
আর এই ঘটনা ঘিরে শুরু হয়েছে তৃণমূল বিজেপি তরজা।

Share This
Categories
বিবিধ

যানজট ও জনভোগান্তি দূর করতে বিডিওর দ্বারস্থ কেপিপি (ইউনাইটেড)।

মালদা, নিজস্ব সংবাদদাতা:— কামতাপুর পিপলস্ পাটি (ইউনাইটেড),এর পক্ষ থেকে মালদহে বামনগোলা ব্লকে বিডিও অফিসের চার দফা দাবিতে ডেপুটেশন ।বৃহস্পতিবার পাকুয়াহাট হাটের ডাকবাংলা ডেইলি মার্কেটে,জায়গা পরিবর্তন করার জন্য ডেপুটেশন দেওয়া হচ্ছে।জানা গিয়েছে এদিন পাকুয়াহাট কামতাপুর পিপলস পার্টি অফিস থেকে একটি র‍্যালিবের করে গোটা এলাকা পরিক্রমা করে বিডিও অফিসে জমায়েত হয়। সেখানে ডাকবাংলা মোড়ে ডেলি মার্কেটের জায়গা ছোট হয়ে যাওয়ার কারনে রাস্তার দুই ধারে দোকান পাট বসে পরছে । ফলে ভোর তিনটা থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন গাড়ী এমনকি সাইকেল বা মোটর সাইকেল পর্যন্ত যাতায়াত করার সমস্যা হয়ে পড়ছে দীর্ঘক্ষণ রাস্তায় জ্যাম্প হয়ে যাচ্ছে । তাই জনগনের অসুবিধার কথা ভেবে ডাক বাংলা মোড় থেকে ডেলি মার্কেট তুলে নিয়ে হাটের ভিতরে বসাবার ব্যবস্থা দাবি জানান। এছাড়াও দাবি রয়েছে পানের বাজার কিষান মান্ডি থেকে সরিয়ে গরুহাটে আনতে হবে।কিষান মান্ডিব্লকের এক সাইডে হওয়াতে দুরের পান চাষীরা যাতায়াত বেজায় অসুবিধায় পরছেন।পান চাষীরা কিষাণ মান্ডির বদলে পান বিক্রি করার জন্য পাকুয়াহাটে ব্যবস্থা করা হোক। এছাড়াও জন সাধারনের সুবিধার্থে পযাপ্ত বাথরুমের ব্যবস্থা করা হোক। পাকুয়াহাট এলাকায় হাটের মধ্যে কোন বাথরুম না থাকায় হার্টের দোকান থেকে শুরু করে বিভিন্ন ব্যবসায়িক সমস্যা মুখে পড়ছে।এছাড়াওনহার্টের আবর্জনা নোংরা হাটের মধ্যেই ফেলে রাখা হচ্ছে যার ফলে হার্টের মজার দুর্গন্ধ ছড়াচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার দাবি জানিয়েছেন।এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন কামাতাপুর পিপলস্ পার্টি ইউনাইটেড সাধারণ সম্পাদক সুভাষ বর্মন সহ বিভিন্ন কর্মী সমর্থকরা।

Share This
Categories
বিবিধ

চৈতন্য মহাপ্রভুর স্মৃতিবিজড়িত আম উৎসবে মুখর মালদা।

মালদা, নিজস্ব সংবাদদাতা:— মালদা মানেই আম, বুলবুলচন্ডী মদন মোহন জিউর মন্দিরের অনুষ্ঠিত হলো আম উৎসব।৫১২ বছর আগে এসে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু মালদহে এসে আম সেবা নিয়েছিলেন। সেজন্য বিগত কয়েক বছর ধরে বুলবুলচন্ডী শ্রী শ্রী রাধা মদন মোহন জিউর মন্দিরে আম উৎসব উৎযাপন হয়ে আসছে। বৃহস্পতিবার রাতে এবারও সেই উৎসব বেশ ধুমধাম করে হয়। হিম সাগর সহ বিভিন্ন আমের উপরে তিলক অঙ্কন করে বিশেষ শৃঙ্গার করা হয়। সন্ধ্যায় বিশেষ সন্ধ্যারতি হয়। রাতে পদাবলি কীর্তনে জেলা বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা আম মেলা দেখতে আসে। প্রচুর ভিড় উপচে পড়ে। মন্দিরের সেবায়েত প্রভুপাদ শ্রীমৎ গৌতম গোস্বামী বলেন, এদিন আম উৎসব উৎযাপন উপলক্ষ্যে নাম , পদাবলি কীর্তন হয়। প্রচুর ভক্তরা এসেছিলেন। আমরা প্রভুর সেবা করে আপ্লুত।

Share This
Categories
বিবিধ

২১ জুনের প্রস্তুতিতে গড়বেতায় বিশেষ যোগাভ্যাস কর্মসূচি।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- আগামী একুশে জুন আন্তর্জাতিক যোগ দিবসকে সামনে রেখে বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের গড়বেতা শহরের স্টেডিয়ামে যোগ ব্যায়াম শিবিরের আয়োজন করা হয়। এই যোগ ব্যায়াম শিবিরে উপস্থিত ছিলেন গড়বেতা বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রদীপ লোধা সহ একাধিক ব্যক্তিবর্গ। এই দিন বিধায়ক জানিয়েছেন আগামী একুশে জুন কে সামনে রেখে এই কর্মসূচি।

Share This
Categories
বিবিধ

আন্তর্জাতিক যোগ দিবসকে সামনে রেখে পুলিশ লাইন মাঠে বিশেষ যোগাভ্যাস।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- আগামী ২১শে জুন আন্তর্জাতিক যোগ দিবসকে সামনে রেখে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে পুলিশ লাইন মাঠে যোগ ব্যায়াম অনুষ্ঠিত হল বৃহস্পতিবার। এই দিন উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা,জেলাশাসক বিজন কৃষ্ণা আই এ এস সহ জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকেরা। এই দিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জেলা পুলিশ সুপার জানিয়েছেন আমরা প্রত্যেকদিন একটু একটু করে বুড়ো না হয়ে আরো একটু সুন্দর ও স্বাস্থ্যবান হবো! পাশাপাশি তিনি আরো জানিয়েছেন পুলিশ লাইনের সমস্ত আবাসিকরা এবং ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেছিলেন এই প্রস্তুতি পর্বে।

Share This
Categories
বিবিধ

শ্রম দপ্তরের উদ্যোগে ফের চালু অ্যালায়েন্স জুটমিল।

জগদ্দল, নিজস্ব সংবাদদাতা:- তৃণমূল জমানায় জুটশিল্প একেবারে মুখ থুবড়ে পড়েছে। ব্যারাকপুর শিল্পাঞ্চলের একাধিক জুটমিল বন্ধ হয়ে গিয়েছে। শ্রম মন্ত্রীর দ্বায়িত্ব পাবার পর শ্রমিক নেতা অর্জুন সিং শিল্পাঞ্চলের বন্ধ থাকা জুটমিল খোলার উদ্যোগ নেন। শ্রম মন্ত্রীর উদ্যোগে অবশেষে খুলছে জগদ্দলের এলায়ন্স জুটমিল। প্রসঙ্গত, ২০২৫ সালের ২৬ ডিসেম্বর থেকে বন্ধ জগদ্দলের অ্যালায়েন্স জুটমিল। কর্মহীন হয়ে পড়েছিলেন স্থায়ী-অস্থায়ী মিলিয়ে আড়াই হাজার শ্রমিক। মঙ্গলবার কলকাতার নিউ সেক্রেটারিয়েটে পশ্চিমবঙ্গ সরকারের শ্রম বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী অর্জুন সিং-এর নেতৃত্বে এবং প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্যের উপস্থিতিতে মালিকপক্ষ এবং শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বিশেষ শ্রম কমিশনার আশিস সরকার এবং শ্রম কমিশনারেটের অন্যান্য আধিকারিকরাও উক্ত ওই বৈঠকে হাজির ছিলেন। সমস্যার সমাধানে বিস্তারিত আলোচনা করা হয় ওই বৈঠকে। অবশেষে দীর্ঘ আলোচনার পর সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে, আজ, বুধবার থেকে ওই মিলে পুনরায় উৎপাদন শুরু হবে। প্রসঙ্গত, প্রায় দীর্ঘ ছয় মাস পর মিলটি পূনরায় খুলতে চলেছে এবং এর ফলে শ্রমিক মহল্লায় খুশির জোয়ার। রাজ্যের শ্রমমন্ত্রী অর্জুন সিং বলেন, তৃণমূল সরকারের আমলে জুটশিল্প প্রায় শেষের পথে চলে গিয়েছিল। মিলগুলোকে আধুনিকীরকরনের উদ্যোগ নেয়নি বিগত সরকার। মন্ত্রীর আশা, ডবল ইঞ্জিন সরকারের হাত ধরে ফের ঘুরে দাঁড়াবে জুটশিল্প।

Share This
Categories
বিবিধ

আরজি কর কাণ্ডে নতুন মোড়, পানিহাটি শ্মশানে সিবিআই দলের উপস্থিতি।

পানিহাটি, নিজস্ব সংবাদদাতা:- আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় নতুন করে তদন্ত শুরু করেছে সিবিআই। সেই তদন্তের সূত্র ধরেই বুধবার দুপুরে সিবিআইয়ের তিন সদস্যের একটি প্রতিনিধি দল পানিহাটি শ্মশানে পৌঁছে বিভিন্ন নথি খতিয়ে দেখে এবং শ্মশান কর্মীদের সঙ্গে কথা বলে। দীর্ঘদিন ধরে বিচার দাবিতে সরব মৃতার পরিবার। নতুন করে তদন্ত শুরু হওয়ায় ফের আশার আলো দেখছেন তাঁরা। এখন নজর, এই তদন্তে নতুন কোনও তথ্য সামনে আসে কি না এবং প্রকৃত দোষীরা আদৌ শাস্তির মুখোমুখি হয় কি না।

Share This
Categories
বিবিধ

৫৮ বছরে পদার্পণ, খুঁটি পুজো ঘিরে উৎসবের আমেজ মানিকতলায়।

নদীয়া-কল্যাণী, নিজস্ব সংবাদদাতা:-৫৮ তম দূর্গা পুজোর খুঁটি পুজো ঘিরে উৎসবের আমেজ ফুটে উঠলো মানিকতলা অগ্রগামী ক্লাব প্রাঙ্গণে।
বিগত বছরের মতো এবারও কল্যাণীর গয়েশপুর পৌর এলাকার মানিকতলা অগ্রগামী ক্লাব দূর্গা পুজো করছে। এবার ৫৮ তম বর্ষে পদার্পণ করলো।
বুধবার সকালে দূর্গা পুজোর খুঁটি পুজো অনুষ্ঠিত হলো।
জানা যায় এবারের ভাবনা “মাটির তৈরি সবচেয়ে বড় দূর্গা প্রতিমা” এই খুঁটি পুজো দিয়ে উৎসবের শুভ সূচনা করলেন সংগঠনের সদস্যরা।

Share This