Categories
বিবিধ

বাজেটে কোলাঘাটে ফ্লাওয়ার মার্কেট হাব, দীর্ঘ আন্দোলনের জয়ে খুশি ফুলচাষীরা।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ও পাঁশকুড়া ব্লকের অন্যতম প্রধান কৃষিজ ফসল “ফুল” চাষের বিপণনের উপযুক্ত সুবিধা সুনিশ্চিত করতে কোলাঘাট এলাকায় একটি সুসংহত ফ্লাওয়ার মার্কেট হাব (যেখানে গ্রেডিং-সর্টিং-প্যাকিং ও কোল্ড চেনের সুবিধা থাকবে) গড়ে তোলার যে ঘোষণা ২২ জুন নবনির্বাচিত পশ্চিমবঙ্গ সরকারের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বাজেট ভাষনে করেছেন এবং সেজন্য ১০ কোটি টাকা বরাদ্দ করার কথা ঘোষণা করা হয়েছে,তাকে স্বাগত জানিয়েছে মেদিনীপুর জেলা ফুলচাষী ও ফুলব্যবসায়ী সমিতি। সমিতির সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক এক বিবৃতিতে বলেন, মেদিনীপুর জেলার ফুলচাষী ও ফুলব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবী ছিল- ফুলচাষ সংশ্লিষ্ট অবিভক্ত মেদিনীপুর জেলায় একটি ‘ফুলের হাব’ গড়ে তোলা হোক। রাজ্যের নবগঠিত সরকার সেই দাবীকে মান্যতা দিয়ে কোলাঘাটে সেই হাব গড়ে তোলার ঘোষণা করেছেন। এজন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমরা অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি অতি সত্বর আমাদের সমিতির প্রতিনিধি,সংশ্লিষ্ট প্রশাসনিক প্রতিনিধি সহ সবাইকে নিয়ে এই ব্যাপারে উচ্চ পর্যায়ের সভা আহ্বান করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হোক। আমাদের দাবী-কেন্দ্রীয় সরকার “ফুল”কে ‘অর্থকরী কৃষিপণ্য’ হিসাবে ঘোষণা করে ‘ফসল বীমা প্রকল্পে’র অন্তর্ভুক্তিকরণ, ফুল থেকে উপজাত সামগ্রী তৈরীর বন্দোবস্ত, রেল ও বিমানে ফুল পাঠানোর জন্য ‘কোটা’ পদ্ধতি চালু, ফুলের গবেষণাগার গড়ে তোলার উদ্যোগ নিক। নারায়নবাবুর আরো দাবী বর্তমান কেন্দ্রীয় সরকার কত কয়েক বছর পূর্বে ঘোষণা করেছিল পূর্ব মেদিনীপুর জেলায় একটি ক্লাস্টার প্রকল্প চালু করা হবে। সেইমতো পাঁশকুড়া-কোলাঘাট এলাকায় কেন্দ্রীয় প্রতিনিধিদল পরিদর্শনও করেছিলেন। যে প্রকল্প এখনো রূপায়িত হয়নি। এবারকার বাজেটেও ওই ক্লাস্টার প্রকল্প চালু করার কথা বলা হয়েছে এবং দু কোটি টাকা বরাদ্দের কথা ঘোষণা করা হয়েছে। আমরা অতি দ্রুত জেলায় ওই প্রকল্প চালুর উদ্যোগ নেওয়ার জন্য অনুরোধ করছি।

Share This
Categories
বিবিধ

চৈতন্যস্মৃতিধন্য রামকেলিতে রাজ্যপাল, পবিত্র ভূমির উন্নতির কামনা আর. এন. রবির।

মালদা, নিজস্ব সংবাদদাতা:– ক্রেতা যুগে এখানের রাম সীতা এসেছিলেন ৫০০ বছর আগে মহাপ্রভু চৈতন্যদেব এসেছিলেন ‌ এই পবিত্র ভূমিতে এসে আমার খুব ভালো লাগলো। এখানকার উন্নতি হোক। মানুষ বেশি করে আসুক এখানে।
মালদার রামকেলি মন্দির পরিদর্শন করে এ কথা বলেন রাজ্যপাল আর এন রাবি।
মঙ্গলবার মালদা সফরে এসে তিনি মালদার গৌড়ের মহাপ্রভু চৈতন্যদেবের স্মৃতি বিজড়িত রাম কেলি মন্দির পরিদর্শন করেন।

Share This
Categories
বিবিধ

ধর্মরক্ষার আত্মবলিদান স্মরণে মালদায় বিশেষ অনুষ্ঠান, অংশ নিলেন রাজ্যপাল।

মালদা, নিজস্ব সংবাদদাতা:– ধর্ম রক্ষার্থে আজ থেকে প্রায় সাড়ে তিনশো বছর আগে শহিদ হয়েছিলেন শিখ ধর্মের গোড়া পত্তনকারী দশজন শিখ গুরুর মধ্যে নবম ধর্মগুরু তেগ বাহাদুরজি। তাই ধর্ম রক্ষার্থে তাঁর আত্মবলিদান স্মরণ করতে ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে মঙ্গলবার দেশের মোট ৬০টি প্রান্তে পালিত হল গুরু তেগ বাহাদুরের ৩৫০তম শহিদ বার্ষিকী। যা মালদায় পালিত হল পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর.এন রবির উজ্জ্বল উপস্থিতিতে। এই উপলক্ষে এদিন পুরাতন মালদার শর্বরী এলাকার গুরু দুয়ারায় তেগ বাহাদুরজির জীবনী তুলে ধরে এক প্রদর্শনী আয়োজন করা হয়। পাশাপাশি পুরাতন মালদার কালাচাঁদ হাইস্কুলে তেগ বাহাদুরজির স্মরণ সভার আয়োজন চোখে পড়ে। দুটি অনুষ্ঠানেই অংশ নেন রাজ্যপাল আরএন রবি। এছাড়াও উপস্থিত ছিলেন ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের অধিকর্তা ডঃ আশিস গিরি সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।

Share This
Categories
বিবিধ

ফেনসিডিল উদ্ধার কাণ্ডে নাম জড়ানো বকুল শেখ গ্রেপ্তার, মালদা আদালতে পেশ।

মালদা, নিজস্বসংবাদদাতা:– পুরনো একটি মামলায় গ্রেপ্তার হলো। কালিয়াচকের তৃণমূল নেতা বকুল শেখ। সোমবার রাতে নওদা যদুপুর এলাকার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেছে কালিয়াচক থানার পুলিশ। মঙ্গলবার ধৃতকে মালদা আদালতে পেশ করে তদন্তকারী পুলিশ কর্তারা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি বছর মে মাসে সীমান্তে পাচারের আগেই বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করে কালিয়াচক থানার পুলিশ। এই ঘটনায় নাম জড়ায় তৃণমূলের নওদা যদুপুর অঞ্চল কমিটির প্রাক্তন সাধারণ সম্পাদক বকুল শেখের। যদিও ঘটনার পর থেকে বকুল শেখ গা ঢাকা দিয়েছিল বলে অভিযোগ।
যদিও এদিন আদালতে যাওয়ার পথে ধৃত বকুল শেখ দাবি করেছে, সোমবার রাতে তিনি বাড়িতে ঘুমিয়ে ছিলেন। আচমকায় পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। যে ফেনসিডিল পাচারের কথা বলা হচ্ছে তার সঙ্গে তিনি কোনোভাবেই জড়িত নন।
কালিয়াচক থানার পুলিশ জানিয়েছে, শুধু ফেনসিডিলই নয় , বিগত দিনে একাধিক সংঘর্ষ , বোমাবাজি, এলাকা দখল এবং খুনের বেশ কিছু মামলা এই বকুল শেখের বিরুদ্ধে রয়েছে। সেইসব সংক্রান্ত মামলাও আদালতে তোলা হবে বলে জানিয়েছে তদন্তকারী পুলিশ কর্তারা।

Share This
Categories
বিবিধ

মালদা সফরে রাজ্যপাল এন. রবি, প্রশাসনের কড়া নিরাপত্তা ও বিশেষ প্রস্তুতি।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- মঙ্গলবার একাধিক কর্মসূচিতে যোগ দিতে মালদায় এলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল এন রবি। সকাল প্রায় ১০টা নাগাদ বন্দে ভারত এক্সপ্রেসে মালদা টাউন স্টেশনে পৌঁছান তিনি। স্টেশনে জেলা প্রশাসনের আধিকারিকরা তাঁকে অভ্যর্থনা জানান। সেখান থেকে তিনি বাই কারে মালদার সার্কিট হাউসে এসে পৌঁছান।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রাজ্যপালের সফরসূচিতে রয়েছে পুরাতন মালদার গুরুদুয়ারায় শিখ সম্প্রদায়ের একটি ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ। এছাড়াও তিনি একটি বেসরকারি বিদ্যালয়ের অনুষ্ঠানে যোগ দেবেন এবং ছাত্র-শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করবেন। সফরের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে রাজ্যপাল জেলার ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্বসম্পন্ন গৌড়ের রামকেলি ধামও পরিদর্শন করবেন বলে জানা গেছে। রাজ্যপালের আগমনকে কেন্দ্র করে স্টেশন চত্বর থেকে বিভিন্ন কর্মসূচির স্থান পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সফর ঘিরে নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি।

Share This
Categories
বিবিধ

আলিপুরদুয়ার পুরসভায় অচলাবস্থার আবহ, মজুরির দাবিতে রাস্তায় ৪০০ অস্থায়ী কর্মী।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা : – বেতনের দাবিতে পথ অবরোধ আলিপুরদুয়ার পুরসভার অস্থায়ী কর্মীদের। গত বৃহস্পতিবার চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান পদত্যাগ করায় তৃনমূল পরিচালিত পুরসভার অচলাবস্থা শুরু হয়েছে। অপরদিকে অস্থায়ী কর্মীদের কাজ বন্ধ রেখে বিক্ষোভে নাকাল পুর-পরিষেবা । যদিও কর্মীদের মজুরির সমষ্যা মিটে যাবে বলে আশ্বাস দিয়েছেন এক্সিকিউটিভ অফিসার। জানা গিয়েছে, তৃনমূল পরিচালিত আলিপুরদুয়ার পুরসভায় প্রায় ৪০০ জন অস্থায়ি কর্মী আছেন।

Share This
Categories
বিবিধ

পাড়ো গ্রামে জাল নথিতে জমি রেকর্ডের অভিযোগ, তৃণমূল নেতার নামেও উঠল প্রশ্ন।

মালদা, নিজস্ব সংবাদদাতা:– জাল ওয়ারিশ সার্টিফিকেট ব্যবহার করে প্রতিবেশী পাঁচ ভাইয়ের বাস্তুভিটা-সহ প্রায় আড়াই বিঘা জমি নিজেদের নামে রেকর্ডভুক্ত করে নেওয়ার অভিযোগ উঠল হরিশ্চন্দ্রপুরের পাড়ো গ্রামে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এক তৃণমূল নেতা-সহ পাঁচজনের বিরুদ্ধে হরিশ্চন্দ্রপুর থানার পাশাপাশি ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার। অভিযোগকারী পরিবারের সদস্যরা হলেন মহম্মদ মহসীন, ইসরাইল হক, মঞ্জুর আলম, মহম্মদ নোমান ও রবিউল ইসলাম। তাঁদের অভিযোগ, স্থানীয় বাসিন্দা আসিরুল হক, আনিসুল হক-সহ পাঁচজন জাল নথির মাধ্যমে তাঁদের জমি নিজেদের নামে রেকর্ড করিয়ে নিয়েছেন। এই ঘটনার পিছনে স্থানীয় তৃণমূল নেতা ও ঠিকাদার কাশফুল হোদা ওরফে রাজা এবং তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের প্রধান শামিমা পারভিনের স্বামী দিল রোজের মদত রয়েছে বলেও অভিযোগ তুলেছেন তাঁরা। যদিও তাঁরা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে ভোগদখলে থাকা জমি ও বাস্তুভিটার নথি যাচাই করতে গিয়ে তাঁরা জানতে পারেন, তাঁদের সম্পত্তি অন্যদের নামে রেকর্ডভুক্ত হয়ে গিয়েছে। পরে খোঁজখবর নিয়ে তাঁরা জানতে পারেন, একটি ওয়ারিশ সার্টিফিকেটের ভিত্তিতেই ওই রেকর্ড সম্পন্ন হয়েছে।অভিযোগকারীদের বক্তব্য, ওই ওয়ারিশ সার্টিফিকেটটি জাল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযোগকারী ও অভিযুক্ত পক্ষের বাবার নাম একই হলেও তাঁদের পূর্বপুরুষ আলাদা। অভিযোগকারীদের দাবি, এই বিষয়টিকে কাজে লাগিয়ে দুই পরিবারকে একই বংশের সদস্য হিসেবে দেখিয়ে জালিয়াতির মাধ্যমে জমি রেকর্ড করানো হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের আরও অভিযোগ, ওয়ারিশ সার্টিফিকেট ইস্যুর আগে কোনও প্রকার স্থানীয় পঞ্চায়েত সদস্য দিয়ে যাচাই বা ভেরিফিকেশন করা হয়নি। বিষয়টি নিয়ে তাঁরা গত চার মাস ধরে প্রশাসনের বিভিন্ন দপ্তরে আবেদন জানিয়েও কোনও সুরাহা পাননি। ফলে পরিবারটি চরম অনিশ্চয়তা ও সংকটের মধ্যে দিন কাটাচ্ছে বলে দাবি। ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অভিযোগকারী পরিবারের সদস্যরা।

Share This
Categories
বিবিধ

ফালাকাটায় জমি মাপজোক ঘিরে তাণ্ডব, একই পরিবারের ৪ জনের উপর নৃশংস হামলার অভিযোগ।

নিজস্ব সংবাদদাতা, ওদলাবাড়ি:- মালবাজার ব্লকের ওদলাবাড়ির ঘিস বস্তি এলাকায় ঘিস নদীতে কর্মরত শ্রমিকদের নিয়ে সোমবার বিজেপির উদ্যোগে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় নদী শ্রমিকদের বিভিন্ন সমস্যা, কাজের পরিস্থিতি ও মজুরি সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপি নেতৃত্ব সরাসরি অভিযোগের সুরে বলেন, বিগত শাসক দলের আমলে নদীগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণ হয়নি এবং নদী শ্রমিকদের ন্যায্য অধিকারও অনেক ক্ষেত্রে উপেক্ষিত হয়েছে। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে শ্রমিকরা প্রাপ্য মজুরি ও কাজের সঠিক পরিবেশ থেকে বঞ্চিত হয়েছেন।

সভায় বক্তারা আরও বলেন, বর্তমান বিজেপি সরকার সাধারণ মানুষের স্বার্থকে সামনে রেখে কাজ করছে এবং “সবকা সাথ, সবকা বিকাশ” নীতিকে সামনে রেখে উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নের চেষ্টা করছে।

এদিনের সভায় উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা বিজেপির সম্পাদক পবন সিং, শ্রমিক ইউনিয়নের নেতা মহঃ মোস্তফা, জেলা কমিটির সদস্য মহঃ মজনুর, চালসা লোয়ার মন্ডলের বিজেপি নেতা মেহেবুব আলম সহ অন্যান্য নেতৃত্ব। স্থানীয় বহু শ্রমিক ও সাধারণ মানুষও সভায় উপস্থিত ছিলেন।

সভায় মূলত ঘিস নদীতে কর্মরত শ্রমিকদের কাজের সমস্যা, মজুরি প্রদান ও ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে। স্থানীয়দের একাংশের মতে, শ্রমিকদের দীর্ঘদিনের সমস্যাগুলি নিয়ে এ ধরনের আলোচনা এলাকায় নতুন করে সচেতনতা তৈরি করবে।

Share This
Categories
বিবিধ

ফালাকাটায় জমি মাপজোক ঘিরে তাণ্ডব, একই পরিবারের ৪ জনের উপর নৃশংস হামলার অভিযোগ।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- ফালাকাটা ব্লকের উমাচরণপুরে জমি মাপজোককে কেন্দ্র করে রবিবার চরম উত্তেজনা ছড়াল। অভিযোগ, ভোজালি, বল্লম, লাঠি-সোটা নিয়ে এক পরিবারের উপর নৃশংস হামলা চালায় অভিযুক্তরা। ঘটনায় গুরুতর জখম এক যুবক বর্তমানে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। আহত হয়েছেন একই পরিবারের আরও তিন সদস্য।
স্থানীয় সূত্রে জানা গেছে, উমাচরণপুরে রেশন ডিলার প্রহ্লাদ আগরওয়াল-এর জমির মাপজোক চলছিল। সেখানে উপস্থিত ছিলেন এলাকার বহু মানুষ। সেই সময় স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম-কে কেউ জিজ্ঞাসা করেন জমিটি কার। উত্তরে তিনি জানান, এটি ডিলার প্রহ্লাদ আগরওয়ালের জমি এবং তিনি আগে ওই জমিতে চাষ করতেন।
অভিযোগ, এই কথার পরই ক্ষিপ্ত হয়ে আব্দুল মজিদ প্রধান-এর পরিবারের সদস্যরা শফিকুল ইসলামের উপর ঝাঁপিয়ে পড়ে। তখন শফিকুল জ্বরে আক্রান্ত ছিলেন এবং স্যালাইন চলছিল। সেই অবস্থাতেই তাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।
বাবাকে বাঁচাতে ছুটে আসেন ছেলে উমর আহমেদ। অভিযোগ, তখনই সাইফুল আলম প্রধান ভোজালি দিয়ে উমরের উপর নৃশংস হামলা চালায়। তার মাথা, হাত ও শরীরের বিভিন্ন অংশে গভীর ক্ষত তৈরি হয়। একই সময় আইনুল হক প্রধান বল্লম দিয়ে আঘাত করে বলে অভিযোগ।
রক্তাক্ত অবস্থায় প্রথমে উমরকে Falakata Super Speciality Hospital-এ নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে Cooch Behar Government Medical College and Hospital-এ রেফার করা হয়। পরে অবস্থার অবনতি হলে North Bengal Medical College and Hospital-এ স্থানান্তর করা হয়। বর্তমানে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন তিনি।
এই হামলায় আহত হন শফিকুল ইসলামের স্ত্রী মানজিনা খাতুন এবং ছেলে মিশকাত আহমেদ-ও।
ঘটনা নিয়ে ডিলার প্রহ্লাদ আগরওয়াল বলেন,
“আমার জমি মাপজোকের কাজ চলছিল। শফিকুল শুধু বলেছিল জমিটা আমার এবং সে আগে চাষ করত। এই কথাতেই অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে শফিকুল ও তার পরিবারের উপর হামলা চালায়।”
তিনি আরও অভিযোগ করেন, জমি সংক্রান্ত বিবাদে এর আগেও তার গাড়ির চালককে লাঠি-সোটা দিয়ে মারধর করা হয়েছিল।
এলাকাবাসীর দাবি, অভিযুক্ত পরিবার দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছে। অভিযোগ, সুযোগ পেলেই অন্যের জমি দখল, ভয় দেখানো এবং হামলা চালানো ছিল তাদের নিয়মিত কায়দা। আতঙ্কের কারণে অনেকেই এতদিন মুখ খুলতে পারেননি।
অভিযুক্ত আব্দুল মজিদ প্রধান-এর বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, তিনি জোরপূর্বক একটি ৬০ বছরের পুরনো পৈতৃক বাড়ি দখল করে নিয়েছেন।
প্রতিবেশী শ্যামল চন্দ্র সাহা-র অভিযোগ, তার পরিবারের বহু পুরনো বাড়িটি জবরদখল করা হয়েছে। শ্যামলবাবুর দাদা গোপাল চন্দ্র সাহা জানান,
“থানায় অভিযোগ করা হয়েছিল। কিন্তু তৎকালীন পুলিশ প্রশাসন কোনও ব্যবস্থা নেয়নি। ফলে আমাদের পৈতৃক বাড়ি ছেড়ে যেতে বাধ্য হতে হয়েছে।”
এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন উমাচরণপুরের বাসিন্দারা। ঘটনাস্থলে বিপুল সংখ্যক মানুষ, বিশেষ করে মহিলারা জড়ো হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোরতম শাস্তির দাবি তোলেন। এলাকাবাসীর একাংশের দাবি—অভিযুক্ত পরিবারের প্রধান কার্যত একজন ‘জমি মাফিয়া’, যার বিরুদ্ধে প্রশাসনের অবিলম্বে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পুলিশের দ্রুত ও কড়া পদক্ষেপের দাবিতে সরব স্থানীয়রা।

Share This
Categories
বিবিধ

দোলং মোড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বাসযাত্রীরা।

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:- সোমবার কোচবিহার জেলার ঘোকসাডাঙ্গা থানার অন্তর্গত দোলং মোড় সংলগ্ন এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে। একটি যাত্রীবাহী বাস ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাস ও ট্রাকের চালক আহত হন। তবে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে এবং বাসের যাত্রীরা প্রাণে রক্ষা পান।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় পৌঁছানোর সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে একটি গাড়ি, যার জেরে বাস ও ট্রাকের মধ্যে সজোরে ধাক্কা লাগে। সংঘর্ষের ফলে দুই গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং উভয় চালক আহত হন।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ঘোকসাডাঙ্গা থানার পুলিশ। পুলিশ আহতদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে এবং দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে উদ্ধার করে রাস্তা স্বাভাবিক করার উদ্যোগ নেয়।
এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে এবং দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে।

Share This