Categories
বিবিধ

শিশুদের সুপ্ত প্রতিভার বিকাশে উদ্যোগ, গাজোলে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।

মালদা, নিজস্ব সংবাদদাতা:—- গাজোলে শিশু অঙ্গনের ৪১তম বর্ষের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান, সংবর্ধিত বিশিষ্ট সাংবাদিকরাও। পড়াশোনার পাশাপাশি শিশুদের সুপ্ত প্রতিভার বিকাশ, সৃজনশীলতার প্রকাশ এবং সাংস্কৃতিক চর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে অনুষ্ঠিত হলো শিশু অঙ্গনের ৪১তম বর্ষের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। রবিবার গাজোলের কদুবাড়ি এলাকার একটি বেসরকারি লজে আয়োজিত এই অনুষ্ঠানকে ঘিরে শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও ছাত্রছাত্রীদের মধ্যে ছিল উৎসাহ-উদ্দীপনা।
অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মালদা ভারত সেবাশ্রম সংঘ ও গাজোলের ঘাকশোল ভারত সেবাশ্রম সংঘের স্বামীজিরা। তাঁদের পাশাপাশি উপস্থিত ছিলেন অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজোল বিধানসভার বিধায়ক চিন্ময় দেব বর্মন, গাজোলের বিডিও সুমন ঘোষ, শিশু অঙ্গনের উপদেষ্টা মানিক কুণ্ড-সহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং বহু ছাত্রছাত্রী। বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে শিশুদের মধ্যে বিশেষ উৎসাহ লক্ষ্য করা যায়।

Share This
Categories
বিবিধ

দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণির পড়ুয়াদের নিয়ে মেধা যাচাই, মুচিয়ায় নিখিল বঙ্গের বিশেষ উদ্যোগ।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে শুরু হয়েছে রাজ্যব্যাপী ‘নিখিল বঙ্গ মেধা উৎকর্ষ অভিযান’। সেই অভিযানের অঙ্গ হিসেবে রবিবার পুরাতন মালদার মুচিয়া গ্রাম পঞ্চায়েতের মুচিয়া অঞ্চল চন্দ্রমোহন হাই স্কুলে অনুষ্ঠিত হল মেধা উৎকর্ষ অভিযান পরীক্ষা। এবিটিএ মালদা সার্কেল সেক্রেটারি বিরাজ সরকার জানান , মালদা সার্কেলে এই পরীক্ষায় মোট ৫২৮ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। এর মধ্যে পুরাতন মালদার মুচিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ১৪টি প্রাথমিক বিদ্যালয় থেকে মোট ১৫৯ জন পড়ুয়া পরীক্ষায় অংশ নেয়। দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণির ছাত্রছাত্রীরা এই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পায়। প্রাথমিক স্তর থেকেই পড়ুয়াদের মেধার বিকাশ, শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং প্রতিভার বিকাশের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই ধরনের পরীক্ষা পড়ুয়াদের পড়াশোনার মান যাচাই করার পাশাপাশি তাদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলতেও সাহায্য করবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহলের একাংশ।

Share This
Categories
বিবিধ

যুব সংগঠনকে হাতিয়ার করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা, চাঁচলে নতুন সাংগঠনিক কৌশল কংগ্রেসের।

মালদা, নিজস্ব সংবাদদাতা : – রাজ্যে পালাবদলের পর দীর্ঘদিনের নিষ্ক্রিয়তা কাটিয়ে এবার চাঁচলে সংগঠন পুনরুজ্জীবিত করতে মাঠে নামল কংগ্রেস। বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক লড়াই জোরদার করতে যুব ও ছাত্র সংগঠনকে সামনে রেখে পুনর্গঠনের কাজ শুরু করেছে হাত শিবির।
শনিবার চাঁচল বিধানসভার উমেশ ভবনে কংগ্রেসের দলীয় কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। মালদা জেলা যুব কংগ্রেসের সভাপতি সরওয়ার জাহানের উপস্থিতিতে এই সভায় চাঁচল বিধানসভা যুব কংগ্রেসের নতুন সভাপতি হিসেবে মোহাম্মদ হাসানের নাম ঘোষণা করা হয়। দায়িত্ব হস্তান্তরের পর দলীয় কার্যালয়ে বুথ স্তর থেকে ব্লক স্তর পর্যন্ত সংগঠনকে শক্তিশালী করার কৌশল এবং আগামী দিনের আন্দোলনের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, চাঁচলে দীর্ঘদিন ধরে চলা অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব ও প্রাতিষ্ঠানিক দুর্বলতা দলটির পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব ফেলেছে। সেই দুর্বলতা কাটিয়ে তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে এলাকাজুড়ে নিজেদের শক্ত ঘাঁটি পুনরুদ্ধার করতেই দল এই পদক্ষেপ নিয়েছে।
জেলা যুব কংগ্রেস সভাপতি সরওয়ার জাহান বলেন, “যুব সংগঠনকে পুনর্গঠিত করে সাধারণ মানুষের নিত্যদিনের সমস্যা ও দাবিদাওয়া নিয়ে মাঠে নামার পূর্ণ প্রস্তুতি চলছে।”
নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ হাসান জানান, “বুথ স্তর থেকে সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি অন্যায় ও অবিচারের বিরুদ্ধে যুবসমাজকে সংগঠিত করে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই আমাদের প্রথম লক্ষ্য।”
রাজ্যের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে চাঁচলে কংগ্রেসের যুব সংগঠনকে সামনে রেখে এই নতুন তৎপরতা আগামী দিনে কতটা প্রভাব ফেলে, তা নিয়ে ইতিমধ্যেই স্থানীয় রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

Share This
Categories
বিবিধ

মদ ও জুয়ার আসরের প্রতিবাদ ঘিরে সংঘর্ষের অভিযোগ, মালদা মেডিক্যাল কলেজে ভর্তি বিজেপি কর্মী।

মালদা, নিজস্ব সংবাদদাতা : – নেশা এবং জুয়ার আসরের প্রতিবাদ। এক বিজেপি কর্মীকে মারধোর করার অভিযোগ উঠল। রাজনৈতিক প্রতিহিংসার শিকার। জেলা বিজেপি নেতৃত্বকে লিখিত আকারে জানিয়েছি পাল্টা দাবি অভিযুক্তের। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য মালদার ইংলিশ বাজার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মিশন ঘাট এলাকায়। জানা গেছে আহত বিজেপি কর্মী কৌশিক সরকার মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। তার অভিযোগ গতকাল রাতে এলাকায় মদ এবং জুয়ার আসরের প্রতিবাদ করেছিল সে। প্রতিবাদ করাই স্থানীয় রাজুকুন্ডু এবং তার দলবল তাকে মারধর করে বলে অভিযোগ। পরে তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। অন্যদিকে পাল্টা রাজু কুন্ডু দাবি করেন, এলাকায় তিনি সমাজসেবী হিসেবে পরিচিত। পূজা হোক কিংবা দুঃস্থ মানুষদের সাহায্য করা, তার কাছেই এলাকার মানুষজন এসে থাকেন। তাই সরকার পরিবর্তন হতে রাজনৈতিক প্রতিহিংসার শিকার তিনি। তাকে ফাঁসানো হচ্ছে। তা ছাড়া যে সময় এই ঘটনা ঘটেছিল সেই সময় তিনি বাড়িতেই ছিলেন। তার বাড়ির সিসিটিভি ক্যামেরায় তা রয়েছে। তিনি এই বিষয়টি লিখিত আকারে জেলা বিজেপি নেতৃত্বকেও জানিয়েছেন। এদিকে জানা গেছে এই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ দুইজনকে আটক করেছে।

Share This
Categories
বিবিধ

সম্প্রীতির বন্ধনে দুর্গোৎসবের সূচনা, হরিশ্চন্দ্রপুরের গ্রামে প্রথম পুজো ঘিরে উৎসাহ।

মালদা, নিজস্ব সংবাদদাতা:—- একদিকে কালীমন্দির, অন্যদিকে মাদ্রাসা। মাঝখানে মন্দির প্রাঙ্গণে দুর্গাপুজোর আয়োজন। ধর্মীয় পরিচয় আলাদা হলেও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ দুই সম্প্রদায়ের মানুষ। সেই সম্প্রীতির আবহেই এবার প্রথমবার দুর্গাপুজোর আয়োজন ঘিরে উৎসবের মেজাজ হরিশ্চন্দ্রপুরের বাংরুয়া নয়াটোলায়। মহালয়ার শুভলগ্নে খুঁটিপুজোর মধ্য দিয়ে শুরু হল পুজোর প্রস্তুতি। শনিবার হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বাংরুয়া নয়াটোলা সার্বজনীন দুর্গাপুজো কমিটির উদ্যোগে এই খুঁটিপুজো হয়। পুজো কমিটি সূত্রে জানা গিয়েছে, এলাকায় আগে কখনও দুর্গাপুজোর আয়োজন হয়নি। এবারই প্রথম স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় পুজোর আয়োজন করা হচ্ছে। উদ্যোক্তাদের অনুমান, পুজোয় খরচ হবে প্রায় দু’লক্ষ টাকা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাংরুয়া নয়াটোলায় দীর্ঘদিন ধরেই হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মানুষ পাশাপাশি বসবাস করছেন। এলাকার একদিকে রয়েছে কালীমন্দির, অন্যদিকে মুসলিম সম্প্রদায়ের মাদ্রাসা। দুই সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার সম্পর্ক দীর্ঘদিনের। এবার সেই এলাকার মন্দির প্রাঙ্গণে প্রথমবার দুর্গাপুজোর আয়োজন যেন সম্প্রীতির ছবিতে যোগ করল নতুন মাত্রা। পুজোকে কেন্দ্র করে শুধু উৎসবের আনন্দ নয়, সামাজিক সচেতনতার বার্তাও তুলে ধরার উদ্যোগ নিয়েছেন উদ্যোক্তারা। পুজোমণ্ডপে শিশু শ্রম ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক বার্তা তুলে ধরা হবে। এর মাধ্যমে সামাজিক দায়বদ্ধতার বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে চান তাঁরা।
এলাকায় প্রথম দুর্গাপুজোকে ঘিরে শিশু থেকে প্রবীণ, সকলের মধ্যেই উচ্ছ্বাস দেখা যাচ্ছে। একদিকে কালীমন্দির, অন্যদিকে মাদ্রাসা—মাঝখানে দুর্গাপুজোর আয়োজন। বাংরুয়া নয়াটোলার এই দৃশ্য যেন মনে করিয়ে দেয়, ধর্মীয় পরিচয় আলাদা হলেও মানুষের মধ্যে ভালোবাসা, পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার বন্ধনই সমাজকে একসূত্রে বেঁধে রাখে। নতুন এই পুজো তাই কেবল ধর্মীয় উৎসব নয়, বরং দীর্ঘদিনের সম্প্রীতির সম্পর্ককে আরও দৃঢ় করার এক আন্তরিক প্রয়াস। ধর্ম যার যার, উৎসবের আনন্দ সবার—এই বার্তাই যেন ছড়িয়ে পড়ছে বাংরুয়া নয়াটোলার আকাশে-বাতাসে

Share This
Categories
বিবিধ

মঙ্গলবাড়ি মহানন্দার ঘাটে ভক্তিময় পরিবেশ, রতন চৌধুরীর উদ্যোগে মহিলাদের বিশেষ তর্পণ।

পুরাতন মালদা, নিজস্ব সংবাদদাতা :- পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনা। মহালয়ার পুণ্য প্রভাতে মহানন্দার ঘাটে পিতৃ তর্পণের চেনা ছবির পাশাপাশি নজর কাড়ল মহিলাদের দেব তর্পণ ও ঋষি তর্পণ। পুরাতন মালদার মঙ্গলবাড়ি মহানন্দার ঘাটে ভক্তিভরে এই তর্পণে সামিল হন বহু মহিলা।শাস্ত্রীয় রীতি মেনে পিতৃ তর্পণের পরিবর্তে তাঁরা দেব তর্পণ ও ঋষি তর্পণ করেন। পতঞ্জলি যোগ সমিতির সদস্য রতন চৌধুরীর উদ্যোগে এই বিশেষ তর্পণের আয়োজন করা হয়। মহালয়ার সকালে মহানন্দার ঘাটে মহিলাদের এই ধর্মীয় আচার পালন ঘিরে তৈরি হয় ভক্তিময় পরিবেশ। পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষকে স্বাগত জানিয়ে প্রার্থনায় অংশ নেন তাঁরা।

Share This
Categories
কবিতা বিবিধ

কবিতা — এক মুঠো সাহস।

ভয় যদি এসে দরজায় দাঁড়ায়, চোখ নামিয়ো না আর, বুকের ভেতর সাহস নিয়ে খুলে দিও দুয়ার।

পথ যদি হয় বন্ধুর মতো, পাথর বিছানো পথে, নিজের শক্তি চিনতে শেখো প্রতিটি বাধার সাথে।

সবাই যদি পাশে না থাকে, একলা চলতে শেখো, হাজার কণ্ঠ নিরুৎসাহ দিলেও স্বপ্নটাকে দেখো।

হেরে যাওয়া লজ্জা নয়, চেষ্টা ছেড়ে দেওয়া ক্ষতি, ব্যর্থতারই বুকে লুকায় সাফল্যের প্রথম স্মৃতি।

ঝড়ের মুখে দাঁড়িয়ে যারা আকাশ ছুঁতে চায়, তারাই একদিন নতুন সূর্য নিজের হাতে পায়।

সাহস মানে ভয় না থাকা এমন কথা নয়, ভয়কে সঙ্গী করেই এগোনো সাহসেরই পরিচয়।

তাই এক মুঠো সাহস নিয়ে পা বাড়াও আজ, তোমার ভেতরেই লুকিয়ে আছে আগামীর নতুন সমাজ।

Share This
Categories
কবিতা বিবিধ

কবিতা  — শিউলি ঝরা উঠোন।

ভোরের আলো উঠোন ছুঁয়ে শিউলি ঝরায় হাসি, সাদা পাপড়ি কমলা বোঁটায় ভরে মাটির রাশি।

মায়ের হাতে ফুলের ঝুড়ি, পায়ে শিশির ভেজা, পুজোর দিনের স্মৃতিগুলো মনকে দেয় যে সেজে।

দূরে কোথাও ঢাকের শব্দ বাতাস বেয়ে আসে, শরৎ যেন নরম হাতে স্বপ্ন এঁকে যায় ঘাসে।

কাশফুলেরা নদীর ধারে দোল খায় আপন মনে, নীল আকাশের সাদা মেঘ গল্প লেখে গগনে।

শিউলি বলে, “ক্ষণিক জীবন, তবু সুবাস দাও,” নিজে ঝরে মাটির বুকে অন্যের মন ভরাও।

মানুষ যদি শিখতে পারে ফুলের এই ভাষা, অল্প সময়ের জীবনেও ছড়াবে ভালোবাসা।

তাই তো প্রতিটি শরৎভোরে উঠোনে ফুল কুড়াই, শিউলির গন্ধে হারিয়ে গিয়ে শৈশব ফিরে পাই।

Share This
Categories
কবিতা বিবিধ

কবিতা  — অচেনা স্টেশনে।

অচেনা এক স্টেশনে আজ নেমে পড়েছি একা, চারদিকে কত মানুষের ভিড়, তবু আপন কেউ দেখা।

কেউ ছুটছে ট্রেন ধরতে, কেউ খুঁজছে তার সাথি, কেউবা চোখের জল লুকিয়ে বিদায় জানায় রাতি।

চায়ের কাপে ধোঁয়া ওঠে, ঘোষণা ভাসে কানে, অজানা কত গল্প জমে এই স্টেশনের টানে।

একটি শিশু বাবার হাত ধরে হাসতে হাসতে যায়, এক বৃদ্ধ তাঁর পুরনো ব্যাগে স্মৃতি বয়ে বেড়ায়।

আমিও বসে ভাবছি শুধু, কোথায় আমার ঠিকানা? যে পথ ছেড়ে এসেছি পেছনে, সেখানে কি ফেরা যায় না?

হঠাৎ দূরে ট্রেনের আলো অন্ধকারে জ্বলে, মনে হলো নতুন সকাল ডাকছে আমায় চলে।

জীবন এক চলমান যাত্রা, স্টেশন আসে যায়, কেউ থাকে না চিরকাল পাশে, তবু পথ থেমে না যায়।

অচেনা পথ ভয় নয় আর, মনকে দিলাম বুঝিয়ে— কখনও কখনও নতুন ঠিকানা মেলে পুরনো পথ হারিয়ে।

Share This
Categories
কবিতা বিবিধ

কবিতা  — মেঘের চিঠি।

আকাশজুড়ে মেঘের ভেলা ভেসে চলে দূরে, কে যেন তার চিঠি লিখেছে নীল খামেরই ঘরে।

মেঘের বুকে জমা আছে কত না বলা কথা, কোথাও হাসির রং লেগেছে, কোথাও জমেছে ব্যথা।

পাহাড় ছুঁয়ে, নদী পেরিয়ে মেঘ যায় দেশান্তরে, বৃষ্টির ভাষা পৌঁছে দেয় শুকনো মাটির ঘরে।

কৃষক তখন আকাশ দেখে বোনে ফসলের আশা, শিশুর চোখে বৃষ্টি মানে কাগজ নৌকার ভাষা।

মেঘের চিঠি পড়তে গেলে মনটা খোলা চাই, প্রকৃতিরও হৃদয় আছে— তা বুঝতে শেখা চাই।

কখনও মেঘে রোদ লুকোয়, কখনও ঝরে জল, তবু আকাশ হারায় না তার অসীম নীলের বল।

জীবনেও মেঘ জমলে ভেবো না সব শেষ, বৃষ্টির পরে রংধনু আসে, ফিরে আসে আলোর রেশ।

Share This