Categories
বিবিধ

রাস্তা থেকে সরল বালি-পাথর ও আবর্জনা, কালচিনিতে সাফাই অভিযানে স্থানীয়দের সহযোগিতা।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা : সেবা সংকল্প অভিযানের অঙ্গ হিসেবে রবিবার কালচিনি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে কালচিনি এলাকায় সাফাই অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হল। এদিনের এই কর্মসূচিতে কালচিনি গ্রাম পঞ্চায়েতের প্রধান, এলাকার বাসিন্দা, ব্যবসায়ী সমিতির সদস্য-সহ স্থানীয়রা অংশগ্রহণ করেন।

এদিন কালচিনি চৌপথি সংলগ্ন বিভিন্ন এলাকায় সাফাই অভিযান চালানো হয়। বিশেষ করে সড়কের উপর পড়ে থাকা বালি, পাথর ও অন্যান্য আবর্জনা পরিষ্কার করা হয়। দীর্ঘদিন ধরে রাস্তার ধারে ও চৌপথি এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা সরিয়ে এলাকার পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বার্তা দেওয়া হয়।

পঞ্চায়েতের এই উদ্যোগে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরাও সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আগামীদিনেও এলাকার পরিচ্ছন্নতা বজায় রাখতে স্থানীয়দের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

Share This
Categories
বিবিধ

রতুয়ায় অস্ত্র উদ্ধারে চাঞ্চল্য, দুটি পাইপগান ও চার কার্তুজ উদ্ধার সামসি ফাঁড়ির পুলিশের

মালদা, নিজস্ব সংবাদদাতা:- ফের আগ্নেয়াস্ত্র উদ্ধারে চাঞ্চল্য ছড়াল মালদহের রতুয়ায়। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ এক ব্যক্তিকে গ্রেফতার করল রতুয়া থানার সামসি ফাঁড়ির পুলিশ। ধৃতের নাম খালেদুর রহমান ওরফে পিন্টু। বাড়ি রতুয়া থানার চাঁদমনি-২ গ্রাম পঞ্চায়েতের বালুপুর গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে বালুপুর এলাকায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালায় সামসি ফাঁড়ির পুলিশ।সেখান থেকেই পিন্টুকে পাকড়াও করা হয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে দুটি ওয়ান-শাটার পাইপগান এবং চার রাউন্ড কার্তুজ উদ্ধার হয়।উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও কার্তুজ বাজেয়াপ্ত করেছে পুলিশ।পুলিশের দাবি, ধৃতের বিরুদ্ধে আগেও অপরাধমূলক রেকর্ড রয়েছে। ফলে এই আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনাকে ঘিরে তদন্তে একাধিক প্রশ্ন সামনে এসেছে। কোথা থেকে অস্ত্রগুলি এল, কী উদ্দেশ্যে সেগুলি মজুত করা হয়েছিল এবং এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না—তা খতিয়ে দেখছে পুলিশ।রবিবার ধৃতকে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়। তদন্তের স্বার্থে ধৃতকে ১৪ দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ। অস্ত্র উদ্ধারের ঘটনায় রতুয়া এলাকায় নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে।

Share This
Categories
বিবিধ

মহিষবাথানীতে কংগ্রেসের শক্তি বাড়ানোর দাবি, যোগ দিলেন ১৩ অঞ্চল সদস্য ও এক পঞ্চায়েত সমিতির সদস্য।

মালদা, নিজস্ব সংবাদদাতা :- পুরাতন মালদার মহিষবাথানী অঞ্চলের বরকোল এলাকায় কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হল বড়সড় যোগদান কর্মসূচি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ মালদার সাংসদ ঈশা খান চৌধুরী, প্রাক্তন বিধায়ক ভূপেন্দ্রনাথ হালদার, কংগ্রেস নেতা মোত্তাকিন আলম, উদয় মণ্ডল-সহ দলের অন্যান্য নেতৃত্ব।কংগ্রেসের দাবি, এদিন প্রায় ১৩ জন অঞ্চল সদস্য, একজন পঞ্চায়েত সমিতির সদস্য এবং কয়েকশো কর্মী-সমর্থক কংগ্রেসে যোগদান করেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে সাংসদ ঈশা খান চৌধুরীর হাত ধরে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে স্বাগত জানানো হয়।এই যোগদান কর্মসূচির নেতৃত্বে ছিলেন সারাফত আলী। তাঁর নেতৃত্বেই সদস্য ও কর্মী-সমর্থকেরা কংগ্রেসে যোগদান করেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।যোগদানের পর সারাফত আলী বলেন,বিজেপির সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করতে গেলে কংগ্রেসের প্রয়োজন। তাই আগামী দিনে বিজেপির বিরুদ্ধে লড়াই আরও শক্তিশালী করতেই কংগ্রেসের সঙ্গে আমরা যুক্ত হয়েছি।এদিনের কর্মসূচিকে ঘিরে বরকোল এলাকায় কংগ্রেস কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। কংগ্রেস নেতৃত্বের দাবি, এই যোগদানের ফলে মহিষবাথানী অঞ্চলে দলের সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি পেল।

Share This
Categories
বিবিধ

মোথাবাড়িতে মিনাক্ষী মুখার্জির জনসভা, বৈধ ভোটারদের নাম পুনর্ভুক্তির দাবি।

মালদা, নিজস্ব সংবাদদাতা:– ভোটার তালিকা থেকে বাদ পড়া বৈধ ভোটারদের নাম পুনরায় তালিকায় অন্তর্ভুক্ত করা সহ একাধিক দাবীতে রবিবার মালদার মোথাবাড়িতে জনসভা করল সিপিআইএম। কালিয়াচক-২ এরিয়া কমিটির ডাকে মোথাবাড়ি ট্যাক্সি স্ট্যান্ডে আয়োজিত এই সভায় প্রধান বক্তা হিসেবে হাজির ছিলেন সিপিআইএমের রাজ্যনেত্রী তথা কেন্দ্রীয় কমিটির সদস্য মিনাক্ষী মুখার্জি। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন সিপিআইএম জেলা সম্পাদক কৌশিক মিশ্র, রাজ্য কমিটির সদস্য জামিল ফিরদৌস, সিপিআইএম নেতা নৈমুদ্দিন শেখ, আসরাউল হক সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। এদিনের সভায় একাধিক স্থানীয় ও জনস্বার্থের বিষয় তুলে ধরেন বক্তারা। এর মধ্যে ভোটার তালিকা থেকে বাদ পড়া বৈধ ভোটারদের নাম দ্রুত পুনরায় তালিকায় ফিরিয়ে আনার দাবী জানানো হয়। পাশাপাশি গঙ্গাভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা, ভাঙনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, গরিব মানুষের জন্য ১০০ দিনের কাজ এবং কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবীও তোলা হয়। মিনাক্ষী মুখার্জি অন্যান্য সহ বক্তারা তাদের বক্তব্যে এই বিষয়গুলিতে নিজেদের রাজনৈতিক অবস্থান ও দাবীর কথা তুলে ধরেন। সভাকে কেন্দ্র করে মোথাবাড়ি ট্যাক্সি স্ট্যান্ড এলাকায় সিপিআইএম কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।

Share This
Categories
বিবিধ

খড়গপুরে বড়সড় রেল দুর্ঘটনা, লাইনচ্যুত কয়লাবোঝাই মালগাড়ির তিন বগি।।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- চলন্ত কয়লাবোঝাই মালগাড়ির তিনটি বগি লাইনচ্যুত হয়ে উল্টে পড়াকে ঘিরে চাঞ্চল্য ছড়াল পশ্চিম মেদিনীপুরে। দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের রামপুরা রেলগেটের কাছে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, চলন্ত অবস্থায় আচমকাই কয়লাবোঝাই মালগাড়ির তিনটি বগি রেললাইন থেকে লাইনচ্যুত হয়ে যায়। এরপর বগিগুলি রেললাইনের পাশে উল্টে পড়ে। ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিক ও কর্মীরা। ইতিমধ্যেই শুরু হয়েছে লাইনচ্যুত বগিগুলি সরিয়ে উদ্ধারের কাজ। কী কারণে চলন্ত মালগাড়ির তিনটি বগি লাইনচ্যুত হল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার কারণ খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ।

Share This
Categories
বিবিধ

প্রদ্যুৎ পাঁজার প্রয়াণে শোক কেশপুরে, শেষ শ্রদ্ধায় উপস্থিত দলীয় নেতা-কর্মীরা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- শারীরিক অসুস্থতার কারণে প্রয়াত হলেন পশ্চিম মেদিনীপুরের কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ পাঁজা। তাঁর প্রয়াণের খবর ছড়িয়ে পড়তেই কেশপুরের রাজনৈতিক মহলে শোকের আবহ তৈরি হয়। জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন প্রদ্যুৎ পাঁজা। চিকিৎসার জন্য তাঁকে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই গত শুক্রবার রাতে তাঁর মৃত্যু হয় বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। তাঁর মৃত্যুর খবর পেয়ে কেশপুরের বিধায়ক শিউলি সাহা শ্রদ্ধা জানান।
রবিবার প্রদ্যুৎ পাঁজার মরদেহ এসে পৌঁছয় কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে। সেখানে দলীয় নেতাকর্মী ও অনুগামীরা উপস্থিত হয়ে প্রয়াত নেতাকে শেষ শ্রদ্ধা জানান। দলীয় পতাকায় তাঁর মরদেহ ঢেকে দেওয়া হয়। এরপর ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলের নেতা-কর্মীরা। দীর্ঘদিন ধরে কেশপুরের তৃণমূল কংগ্রেসের সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন প্রদ্যুৎ পাঁজা। ব্লক সভাপতি হিসেবে দলের সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। রবিবার ব্লক কার্যালয়ে প্রয়াত নেতাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে উপস্থিত হন দলের বহু কর্মী-সমর্থক। প্রদ্যুৎ পাঁজার প্রয়াণে শোক প্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেসের নেতাকর্মী এবং স্থানীয় রাজনৈতিক মহলের একাংশ। তাঁর মৃত্যুতে কেশপুরের দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে।

Share This
Categories
বিবিধ

পড়াশোনায় আগ্রহ বাড়াতে উদ্যোগ, গড়বেতা ৩ নম্বরে মেধা অন্বেষণ পরীক্ষায় পড়ুয়াদের উৎসাহ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ছাত্রছাত্রীদের মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানো এবং মেধার বিকাশ ঘটানোর লক্ষ্যে মেধা অন্বেষণ পরীক্ষার আয়োজন করা হল পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকে। রবিবার চন্দ্রকোনারোড শহর সংলগ্ন ডাবচা নবকোলা হাই স্কুলে এই পরীক্ষার আয়োজন করা হয়। জানা গিয়েছে, ব্লকের বিভিন্ন স্কুল থেকে প্রায় ৫০০ জন ছাত্রছাত্রী এই মেধা অন্বেষণ পরীক্ষায় অংশগ্রহণ করে। নির্দিষ্ট সময়ে পরীক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষায় বসে। পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের প্রতিযোগিতামূলক মানসিকতা গড়ে তোলা এবং নিজেদের মেধা যাচাইয়ের সুযোগ করে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে।
উদ্যোক্তাদের দাবি, এই ধরনের পরীক্ষার মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনার প্রতি আগ্রহ আরও বাড়বে। পাশাপাশি ভবিষ্যতে তাদের প্রতিভা ও মেধাকে আরও বিকশিত করার সুযোগ তৈরি হবে। আগামী দিনেও ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে এ ধরনের শিক্ষামূলক উদ্যোগ অব্যাহত রাখা হবে বলে জানানো হয়েছে।
এই দিনের মেধা অন্বেষণ পরীক্ষায় উপস্থিত ছিলেন স্বপন কুমার ঘোষ, রাহুল সালুই, প্রসেনজিৎ কুণ্ডু, চঞ্চল মণ্ডল-সহ একাধিক শিক্ষক-শিক্ষিকা। পরীক্ষাকে ঘিরে ছাত্রছাত্রীদের মধ্যে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যায়।

Share This
Categories
বিবিধ

মোদি জন্মদিনে বিশেষ কর্মসূচি, নাট্য পরিবেশনায় তুলে ধরা হল উন্নয়ন ও জনকল্যাণের বার্তা।

মালদা, নিজস্ব সংবাদদাতা:— প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে সারা রাজ্যের পাশাপাশি মালদাতেও চলছে ‘সেবা সংকল্প অভিযান’ কর্মসূচি। সেই কর্মসূচিরই অঙ্গ হিসেবে শনিবার সন্ধ্যায় পুরাতন মালদার মুচিয়া গ্রাম পঞ্চায়েতের মুচিয়া মহাদেবপুর রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণে আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠানে বিশেষ নাট্যশালার মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দীর্ঘ ২৫ বছরের রাজনৈতিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরা হয়। অভিনয় ও বিভিন্ন পরিবেশনার মধ্য দিয়ে দেশের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন এবং জনকল্যাণমূলক উদ্যোগের চিত্র সাধারণ মানুষের সামনে তুলে ধরেন শিল্পীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, মুচিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান পলি দাস, পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ অসিত সরকার-সহ অন্যান্য জনপ্রতিনিধি ও দলীয় কর্মীরা। প্রধানমন্ত্রীর জন্মদিনকে কেন্দ্র করে আয়োজিত এই বিশেষ কর্মসূচিতে স্থানীয় মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো ।

Share This
Categories
বিবিধ

ধানজমির উপর ঝুলছে বিদ্যুতের তার, ৩ হাতির মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-পশ্চিম মেদিনীপুরে ফের হাতি মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল। এবার একই সঙ্গে মৃত্যু হল দুই শাবক হাতি এবং একটি পূর্ণবয়স্ক হাতির। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার পিড়াকাটা রেঞ্জের রঞ্জা বিটের হাড়তড়া এলাকায়।
রবিবার সকালে ধানজমিতে তিনটি হাতিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমাতে শুরু করেন এলাকার মানুষজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বনদপ্তরের কর্মীরাও।
ঠিক কী কারণে তিনটি হাতির মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দাদের একাংশের অনুমান, বিদ্যুৎস্পৃষ্ট হয়েই হাতিগুলির মৃত্যু হয়ে থাকতে পারে। কারণ, যে ধানজমিতে হাতিগুলিকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে, তার উপর দিয়ে বিদ্যুতের তার ঝুলতে দেখা গিয়েছে। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, চাষের কাজে পাম্প চালানোর জন্য ওই ধানজমির উপর দিয়ে বিদ্যুতের তার নিয়ে যাওয়া হয়েছিল। সেই তারে বিদ্যুৎ সংযোগের কারণেই হাতিগুলির মৃত্যু হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। যদিও এই মুহূর্তে হাতি মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিতভাবে জানায়নি বনদপ্তর। পিড়াকাটা রেঞ্জের এক বনকর্তা জানিয়েছেন, ময়নাতদন্তের পরই হাতিগুলির মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ইতিমধ্যেই মৃত হাতিগুলিকে উদ্ধার করে ময়নাতদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে।
একসঙ্গে তিনটি হাতির মৃত্যুর ঘটনায় স্বাভাবিকভাবেই মন খারাপ এলাকার বাসিন্দাদের। মৃত হাতিগুলিকে দেখতে সকাল থেকেই ভিড় জমিয়েছেন বহু মানুষ। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতি মৃত্যুর ঘটনা জঙ্গলমহলে আগেও ঘটেছে। ফলে এবারও বিদ্যুতের তারের ভূমিকা ছিল কি না, সেই প্রশ্নই এখন সামনে।

Share This
Categories
বিবিধ

ধানজমির উপর ঝুলছে বিদ্যুতের তার, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ হাতির মৃত্যুর প্রাথমিক অনুমান।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুরে ফের হাতির মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য রবিবার সকালে পিড়াকাটা রেঞ্জের রঞ্জা বিটের হাড়তড়া এলাকায় ধানজমি থেকে উদ্ধার হয় দুটি শাবক সহ তিনটি হাতির মৃতদেহ। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমে যায় স্থানীয় বাসিন্দাদের।
ঘটনার তদন্তে নামে মেদিনীপুর বনবিভাগ। ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্তের পর বনবিভাগের DFO জোন্স জাস্টিন জানান, প্রাথমিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়েই তিনটি হাতির মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে।
তবে যে বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে হাতিগুলির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান, সেই তারটি বৈধভাবে নেওয়া হয়েছিল, নাকি অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ করা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে বনবিভাগ সূত্রে জানানো হয়েছে।
ঘটনাস্থলের ধানজমির উপর দিয়ে বৈদ্যুতিক তার ঝুলতে দেখা গিয়েছে। স্থানীয়দের অনুমান, ধানজমিতে চাষের কাজে পাম্প চালানোর জন্য ওই তার নিয়ে যাওয়া হয়েছিল। তবে সেই সংযোগের বৈধতা এবং হাতিগুলি ঠিক কীভাবে বিদ্যুৎস্পৃষ্ট হল, তা তদন্তের পরই স্পষ্ট হবে।
একসঙ্গে তিনটি হাতির মৃত্যুর ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, ধানজমির উপর দিয়ে নেওয়া ওই বিদ্যুৎ সংযোগের নিরাপত্তা ব্যবস্থা যথাযথ ছিল কি না। বনবিভাগ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।

Share This