Categories
বিবিধ

কল্যাণীতে দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু, খুঁটি পুজো ঘিরে উৎসবের আমেজ গোটা এলাকায়।

নিজস্ব সংবাদদাতা, নদীয়া:- শারদ উৎসবের আর কয়েক মাস বাকি। কিন্তু তার আগেই উৎসবের আবহে মেতে উঠতে শুরু করেছে শহর কল্যাণী । রবিবার ছুটির দিনে সকালে ৫৫ তম দুর্গা উৎসবের খুঁটি পুজোর আয়োজন করে, এ ৯ স্কয়ার পার্ক।
জানা গিয়েছে, বিগত বছরের ধারাবাহিকতা বজায় রেখে এবারও জাঁকজমকপূর্ণভাবে দুর্গাপুজোর আয়োজন করা হচ্ছে। খুঁটি পুজোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো প্রস্তুতি পর্ব। আয়োজকরা জানিয়েছেন, এবারো পুজোর মন্ডপ ও প্রতিমায় চমক থাকবে’। সেই লক্ষ্যকে সামনে রেখেই শুরু হয়েছে পরিকল্পনা ও প্রস্তুতি। এবারের ভাবনা ” “পঞ্চ কেদার ” !

খুঁটি পুজো উপলক্ষে ক্লাব প্রাঙ্গণে উপস্থিত ছিলেন সংগঠনের প্রবীণ সদস্য, শুভানুধ্যায়ী এবং স্থানীয় বাসিন্দারা। খুঁটি পুজোর মধ্য দিয়ে কল্যাণী সহ পার্শ্ববর্তী অঞ্চলে ইতিমধ্যেই উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে।
প্রতিবছরের মতো এবারও কল্যাণী এ ৯ স্কয়ার পার্কের পুজোকে ঘিরে দর্শনার্থীদের মধ্যে বিশেষ আগ্রহ তৈরি হয়েছে। এখন সকলের নজর, এবারের অভিনব ভাবনা কতটা সফলভাবে বাস্তবায়িত হয় তার দিকে।
সবমিলিয়ে, খুঁটি পুজোর মধ্য দিয়ে শুরু হলো কল্যাণী শহরের অন্যতম ঐতিহ্যবাহী দুর্গোৎসবের কাউন্টডাউন।
এদিন সকাল থেকেই সংগঠন সদস্যদের পাশাপাশি এলাকার ছোট বড়ো মাঝ বয়সী মানুষের সঙ্গে মহিলাদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা গেল।
শঙ্খ ধনী ও ঢাকের আওয়াজ গোটা এলাকায় ছড়িয়ে পড়লো উৎসবের আমেজ । এখন থেকে দিন গোনা শুরু হলো মা আসবে মা আসবে।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *