পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:- শিক্ষা সংস্কৃতি সুরক্ষা মঞ্চ পশ্চিমবঙ্গ কাললা নগর কমিটির পক্ষ থেকে দেশের জাতীয় ঐক্য, অখণ্ডতা ও গৌরব রক্ষার বার্তা তুলে ধরে সোমবার কালনা শহরে একটি শান্তিপূর্ণ পথসভার আয়োজন করা হয়। কালনা কলেজের সামনে অনুষ্ঠিত এই কর্মসূচির আয়োজন করে শিক্ষা সংস্কৃতি সুরক্ষা মঞ্চ, পশ্চিমবঙ্গ – কালনা নগর।
আয়োজকদের টাঙানো ব্যানারে দাবি করা হয়, দেশের ছাত্র, শিক্ষক ও শিক্ষা ব্যবস্থাকে কেন্দ্র করে বিভিন্ন দেশবিরোধী শক্তি ও সংগঠন ষড়যন্ত্র করছে। সেই প্রেক্ষিতেই দেশবিরোধী অপশক্তির বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তোলা এবং ভারতের জাতীয় ঐক্য, অখণ্ডতা ও গৌরব রক্ষার আহ্বান জানিয়ে এই পথসভার আয়োজন করা হয়েছে।ব্যানারে আরও উল্লেখ করা হয়েছে, এই কর্মসূচিতে ছাত্র-যুব, শিক্ষক, শিক্ষানুরাগী ও জাতীয়তাবাদী নাগরিকদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়। আয়োজকদের বক্তব্য, দেশের শিক্ষা, সংস্কৃতি এবং জাতীয় স্বার্থ রক্ষায় সাধারণ মানুষকে আরও সচেতন করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।সোমবার বিকেল ৪টা থেকে শুরু হওয়া এই পথসভায় সংগঠনের সদস্য ও সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। কর্মসূচি চলাকালীন শান্তিপূর্ণ পরিবেশ বজায় ছিল।
Categories
জাতীয় অখণ্ডতা ও গৌরব রক্ষার আহ্বান, কালনায় শিক্ষা সংস্কৃতি সুরক্ষা মঞ্চের সভা।