নিজস্ব সংবাদদাতা : কালনা, ২৭ জুলাই — সিপিআইএমের ধাত্রীগ্রাম শাখার উদ্যোগে সোমবার ধাত্রীগ্রাম গ্রাম পঞ্চায়েতে স্মারকলিপি প্রদান করা হয়। তার আগে পঞ্চায়েত দপ্তরের সামনে বিক্ষোভ সভায় দাবিগুলির সমর্থনে বক্তব্য রাখেন– রাখোহরি সেন, বৃন্দাবন বসাক, সুভাষ সরকার, কৃষ্ণচন্দ্র চাল প্রমূখ। সভা পরিচালনা করেন— অসীম চক্রবর্তী । অন্যদিকে ডালিম বসু, কিতাব আলী শেখ, নকির শেখ, ছাত্তার মিয়া, বিক্রম মুর্মুকে নিয়ে গঠিত একটি প্রতিনিধি দল পঞ্চায়েত প্রধানকে বিভিন্ন দাবিতে স্মারকলিপি প্রদান করে। দাবিগুলি হল–প্রকৃত ভোটারদের ভোটার তালিকায় নাম নথিভুক্ত করা ও ট্রাইবুনালে আবেদনকারীদের সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না করা। অচল পঞ্চায়েতে সচল করে নাগরিক পরিষেবা দেওয়া, ১০০ দিনের কাজ চালু করা, গ্রাম পঞ্চায়েত এলাকায় বেহাল রাস্তা সংস্কার করা ও রাস্তার পাশের জঙ্গল পরিষ্কার করা, ড্রেন সংস্কার করে নিকাশি ব্যবস্থা ভালো রাখা, এলাকায় পানীয় জলের যোগান অব্যাহত রাখা, ক্ষেতমজুরদের সরকারি নির্ধারিত মজুরি চালু করা, নির্বাচনী প্রতিশ্রুতি মত সমস্ত যোগ্য মহিলাদের “অন্নপূর্ণা যোজনায়” মাসিক ৩০০০ টাকা ভাতা দেওয়া, ধাত্রীগ্রাম রেলস্টশন এলাকায় উচ্ছেদ হওয়া গরীব বস্তিবাসীদের পুনর্বাসনের লক্ষ্যে ত্রিপল ও ত্রাণের ব্যবস্থা করা, ধাত্রীগ্রামের গুরুত্বপূর্ণ সড়ক আটকে চলা সবজি বাজার স্থানান্তর করা, ধাত্রীগ্রাম পোষ্ট অফিস মোড় থেকে বাধাগাছি রাস্তা সংস্কার করা, ধাত্রীগ্রাম ফুটবল মাঠ সংলগ্ন রাস্তা ও বাজারের ভেতরে রাস্তা সংস্কার করতে হবে। বক্তারা বলেন –রাজ্য সরকার পরিবর্তনের পর গ্রামাঞ্চলে পঞ্চায়েত ব্যবস্থা নিষ্ক্রিয় হয়ে পড়েছে। ফলে নাগরিক পরিষেবা কার্যাতঃ ভেঙে পড়েছে। তাই নাগরিক পরিষেবা কার্যকর করা ও উন্নয়ণ মূলক কাজ চালু করার দাবি করছি আমরা।
Categories
পুনর্বাসন, পানীয় জল ও রাস্তা সংস্কারের দাবিতে ধাত্রীগ্রাম গ্রাম পঞ্চায়েত ঘেরাও করে স্মারকলিপি।।