Categories
বিবিধ

ধর্মঘটের জেরে কেষ্টপুরে অ্যাপ ক্যাব পরিষেবায় প্রভাব, রাস্তায় নেমে প্রচারে সমর্থকরা।

কলকাতা, নিজস্ব সংবাদদাতা:- ভাড়া বৃদ্ধি, বাণিজ্যিক ক্ষেত্রে প্রাইভেট বাইক ট্যাক্সি নিষিদ্ধকরণ, কলকাতায় সিএনজি সমস্যার সমাধান-সহ ১১ দফা দাবিতে সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টার অ্যাপ ক্যাব ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। তার প্রভাব পড়েছে কেষ্টপুর এলাকাতেও। ধর্মঘট সমর্থনকারীরা রাস্তায় নেমে চলাচলকারী অ্যাপ ক্যাব থামিয়ে চালকদের ধর্মঘটে সামিল হওয়ার আবেদন জানান। এর ফলে কিছু সময়ের জন্য এলাকায় যানচলাচলে প্রভাব পড়ে এবং যাত্রীদেরও ভোগান্তির মুখে পড়তে হয়।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *