Categories
বিবিধ

জটেশ্বরে খুদে শিল্পীর হাতে দুর্গারূপ, সত্যজিতের তৈরি প্রতিমা দেখতে ভিড় স্থানীয়দের।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- বয়স মাত্র ১৪ বছর। এই বয়সেই নিজের হাতে দুর্গা প্রতিমা তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে ফালাকাটা ব্লকের জটেশ্বর হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্র সত্যজিৎ হাজরা। জটেশ্বর কলেজপাড়ার বাসিন্দা এই খুদে শিল্পী নিজের হাতে প্রতিমা তৈরি করে নিজেই পুজো করে। প্রতিমা তৈরির কাজ শেষ করে আজ থেকেই শুরু হয়েছে পুজো। জানা গিয়েছে, ছোট থেকেই মাটি দিয়ে খেলতে খেলতে পুতুল তৈরি করত সত্যজিৎ। সেখান থেকেই প্রতিমা তৈরির প্রতি আগ্রহ জন্মায় তার। বর্তমানে পড়াশোনা ও খেলাধুলার পাশাপাশি সমান তালে চলে প্রতিমা নির্মাণের কাজ। মাটি, খড়, সুতো ও কাঠ-সহ বিভিন্ন উপকরণ দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করেছে সে।সত্যজিতের এই কাজে পরিবারের সদস্যরাও সহযোগিতা করেন। প্রতিমা তৈরির প্রয়োজনীয় সরঞ্জাম কিনে দেওয়া থেকে শুরু করে বিভিন্ন কাজে পাশে থাকেন তাঁরা। ছোট বয়সে নিজের হাতে দুর্গা প্রতিমা তৈরি করে নিজেই পুজোর আয়োজন করায় সত্যজিতের প্রতিভা নজর কেড়েছে স্থানীয়দের। তার তৈরি প্রতিমা ও পুজো দেখতে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ভিড় জমাচ্ছেন।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *