Categories
রিভিউ

আজ ২৭ ফেব্রুয়ারী, ইতিহাসের দিকে চোখ বুলিয়ে দেখে নেব ইতিহাসের এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু, দিনসহ ঘটে যাওয়া ঘটনা।।।

আজ ২৭ ফেব্রুয়ারী, ইতিহাসের দিকে চোখ বুলিয়ে দেখে নেব ইতিহাসের এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু, দিনসহ ঘটে যাওয়া ঘটনা।।।

আজ ২৭ ফেব্রুয়ারী । এক নজরে দেখে নিই ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
আজ যাদের জন্মদিন—-

০২৭২ – রোমান সম্রাট মহান কন্সট্যান্টাইন জন্মগ্রহণ করেন ।

১৮০৭ – আমেরিকান কবি ও শিক্ষাবিদ হেনরি ওয়েডসওয়ার্থ লংফেলো জন্মগ্রহণ করেন।

১৮৩২ – সাংবাদিক আলফ্রেড পোলার্ড এডওয়ার্ড জন্মগ্রহণ করেন।

১৮৪৬ – জার্মান ইতিহাসবিদ ও রাজনীতিবিদ ফ্রানয এর্দমান মেহরিং জন্মগ্রহণ করেন।

১৮৫৩ – বাঙালি কবি নবীনচন্দ্র দাশ।

১৮৮১ – লাউৎসেন এখবার্টস ইয়ান ব্রাউয়ার, ওলন্দাজ গণিতবিদ।

১৯০২ – নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান লেখক জন স্টাইন্‌বেক্‌ জন্মগ্রহণ করেন।

১৯১২ – ভারত বংশোদ্ভূত ফরাসি লেখক, কবি ও নাট্যকার লরেন্স ডুরেল জন্মগ্রহণ করেন।
১৯২৬ – নোবেল পুরস্কার বিজয়ী কানাডিয়ান নিউরোবায়োলজি ডেভিড হান্টার হুবেল জন্মগ্রহণ করেন।
১৯২৯ – ব্রাজিলিয়ান ফুটবলার দালমা পেরেইরা দিয়াস দস সান্তোস জন্মগ্রহণ করেন ।

১৯৪০ – ভি বিশ্বনাধন, ভারতীয় চিত্রশিল্পী।
১৯৪২ – পুরস্কার বিজয়ী আমেরিকান রসায়নবিদ রবার্ট হাওয়ার্ড গ্রাবস জন্মগ্রহণ করেন।
১৯৫৩ – বংশোদ্ভূত বতসোয়ানা লেফটেন্যান্ট, রাজনীতি ও ৪র্থ প্রেসিডেন্ট ইয়ান খামা জন্মগ্রহণ করেন।

১৯৫৭ – ইংরেজ অভিনেতা টিমোথি স্পাল জন্মগ্রহণ করেন।
১৯৭৮ – জর্জিয়ান ফুটবলার কাখা কালাডযে জন্মগ্রহণ করেন।
১৯৮১ – আমেরিকান গায়ক, গীতিকার, প্রযোজক ও অভিনেতা জশ গ্রবান জন্মগ্রহণ করেন।
১৯৮৫ – রাশিয়া ফুটবলার ডিনিয়ার বিলইয়ালেটডিনভ জন্মগ্রহণ করেন।
ইতিহাসের পাতায় আজকের দিনের ঘটনাবলী—-
১৫০৯ – ব্রাজিলের ওপর পর্তূগালের দীর্ঘমেয়াদী কর্তৃত্ব শুরু হয়।
১৫৫৭ – লন্ডনে রাশিয়ার দূতাবাস কাজ শুরু করে।
১৫৯৪ – চতুর্থ হেনরি ফ্রান্সের রাজা হিসেবে অভিষিক্ত হন।
১৭০১ – পোলান্ড ও সুইডেনের মধ্যে ৬ দিনের যুদ্ধ সংঘটিত হয়।
১৮০৩ – ভারতের বোম্বেতে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটে।
১৮৪৪ – ডোমিনিকান প্রজাতন্ত্রের ওপর হাইতির দখলদারিত্বের অবসান ঘটে এবং দেশটি স্বাধীনতা লাভ করে।
১৮৫৮ – ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঝাঁসি দখল করে।
১৮৬৫ – মিসৌরিতে গৃহযুদ্ধ শুরু হয়।
১৮৭৪ – ব্রিটেনে প্রথম বেসবল খেলা শুরু হয়।
১৯০০ – ম্যাকডোনাল্ডের নেতৃত্বে ব্রিটিশ লেবার পার্টি প্রতিষ্ঠিত হয়।
১৯৩৩ – কমিউনিস্ট ষড়যন্ত্রের অজুহাতে জার্মান নাৎসিরা রাইখস্টাগে অগ্নিসংযোগ করে।
১৯৩৯ – ব্রিটেন ও ফ্রান্স স্পেনের জেনারেল ফ্রাংকোর গণবিরোধী সরকারকে স্বীকৃতি দেয়।
১৯৪২ – জাপানী জঙ্গী বিমানগুলো মিত্র বাহিনীর জাহাজগুলোর ওপর বোমা বর্ষণ শুরু করে।
১৯৬৭ – মহাশূন্যে পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৭৩ – বাংলাদেশ আণবিক শক্তি কমিশন গঠিত হয়।
১৯৭৪ – বাংলাদেশকে স্বীকৃতি দেয় নাইজেরিয়া।
১৯৯১ – বাংলাদেশে পঞ্চম সাধারণ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের পুনর্যাত্রা শুরু।
২০০২ – ভারতের গুজরাটে হিন্দু তীর্থযাত্রীদের বহনকারী ট্রেনে ইসলামিক উগ্রবাদীরা অগ্নিসংযোগ করে। এতে দগ্ধ হয়ে ১৫টি শিশুসহ ৭০ জনের মত নিহত হয়।
২০০৪ – ২৭ ফেব্রুয়ারি বাংলা একাডেমিতে অনুষ্ঠিত একুশে বইমেলা থেকে ফেরার পথে জামায়াতুল মুজাহেদিন বাংলাদেশ নামক ইসলামী জঙ্গি সংগঠনের আক্রমণের শিকার হন বাংলাদেশী ভাষাবিজ্ঞানী, সাহিত্যক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হুমায়ুন আজাদ।

এই দিনে মৃত্যুবরণ করেন যারা—-

১৬৫৯ – হার্ভার্ড কলেজের প্রথম সভাপতি হেনরি ডানস্টের মৃত্যুবরণ করেন।
১৭৭৬ – স্কট চিত্রশিল্পী জর্জ ম্যামসন মৃত্যুবরণ করেন।
১৮৩৪ – প্রাবন্ধিক সমালোচক ও কবি চার্লস ল্যাম্প মৃত্যুবরণ করেন।
১৮৮৭ – রাশিয়ান সুরকার ও রসায়নবিদ আলেকজান্ডার বরডিন মৃত্যুবরণ করেন।

১৯৩১ – চন্দ্রশেখর আজাদ ভারতের স্বাধীনতা আন্দোলনের এক বিপ্লবী ।
১৯৩৬ – নোবেল পুরস্কার বিজয়ী রাশিয়ান শারীরবিজ্ঞানী ইভান পেত্রোভিচ পাভলভ মৃত্যুবরণ করেন।
১৯৪০ – জার্মান স্থপতি পিটার বারনেস মৃত্যুবরণ করেন।

১৯৫৬ – গনেশ বাসুদেব মাভালঙ্কার ভারতের স্বাধীনতা সংগ্রামের এক বিপ্লবী ও লোকসভার প্রথম স্পিকার তথা অধ্যক্ষ ।
১৯৬৫ – কার্তিকচন্দ্র দাশগুপ্ত বাঙালি সাহিত্যিক ও সাংবাদিক।
১৯৭৭ – আমেরিকান লেখক জন ডিকসন কার মৃত্যুবরণ করেন।

১৯৮৯ – (ক) শিবপ্রসাদ চট্টোপাধ্যায়, ভারতীয় বাঙালি ভূগোলবিদ ও ভারতীয় ভূগোলের জনক।
(খ) নোবেল বিজয়ী অস্ট্রিয়ান প্রাণিবিজ্ঞানী কনরাড লরেঞ্জের মৃত্যুবরণ করেন।
১৯৯৩ – লিলিয়ান গিশ, মার্কিন অভিনেত্রী, পরিচালক ও লেখিকা।
১৯৯৮ – নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান বিজ্ঞানী জর্জ হার্বার্ট হিচিংস মৃত্যুবরণ করেন।
২০০২ – আইরিশ কৌতুকাভিনেতা, অভিনেতা ও লেখক স্পাইক মিলিগান মৃত্যুবরণ করেন।
২০১০ – ভারতরত্নে ভূষিত সমাজকর্মী, রাজনীতিক নানাজী দেশমুখ।
২০১১ – নাজমউদ্দিন এরবাকান, তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী।

২০১২ : শৈলেন মান্না ভারতের তথা পশ্চিমবঙ্গের কিংবদন্তি ফুটবল খেলোয়াড় ।
২০১৩ – জার্মান বংশোদ্ভূত ফরাসি কূটনীতিক ও লেখক স্টেফানে হেসেল মৃত্যুবরণ করেন।
২০১৫ – রাশিয়ান শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও প্রথম উপ-প্রধানমন্ত্রী বরিস নেমটসভ মৃত্যুবরণ করেন।

।।তথ্য : সংগৃহীত ইন্টারনেট।।

Share This
Categories
রিভিউ

আজ ২৬ ফেব্রুয়ারী, ইতিহাসের দিকে চোখ বুলিয়ে দেখে নেব ইতিহাসের এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু, দিনসহ ঘটে যাওয়া ঘটনা।।।।

আজ ২৬ ফেব্রুয়ারী । এক নজরে দেখে নিই ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
দিবস—–

(ক) স্বাধীনতা দিবস (কুয়েত)
আজ যাদের জন্মদিন—-

১৮০২ – ভিক্টর হুগো, ফরাসি সাহিত্যিক, রাজনীতিবিদ এবং মানবাধিকার কর্মী।

১৮৬১ – বুলগেরিয়ার জার প্রথম ফার্দিনান্দের জন্মগ্রহণ করে।

১৮৬৯ – রুশ বিপ্লবী ও লেনিনের জীবনসঙ্গিনী নাদেজদা ক্রুপস্কায়া জন্মগ্রহণ করেন।

১৯০০ – অনাথনাথ বসু,বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ।

১৯০৮ – শিশু সাহিত্যিক লীলা মজুমদার জন্মগ্রহণ করেন।

১৯০৯ – তালাল বিন আবদুল্লাহ, জর্ডান এর দ্বিতীয় বাদশাহ।

১৯৩৬ – নূর মোহাম্মদ শেখ, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী একজন শহীদ মুক্তিযোদ্ধা৷

১৯৩৭ – মনমোহন দেসাই প্রখ্যাত ভারতীয় চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক ।

১৯৬৩ – চন্দন সেন, বিশিষ্ট ভারতীয় বাঙালি নট, নাট্যকার, নির্দেশক, মঞ্চ পরিকল্পক।
১৯৭৩ – ওলে গানার সলশেয়ার, একজন নরওয়েজীয় ফুটবলার।

১৯৮২ – লি না, চীন তথা এশিয়ার ১ম খেলোয়াড় হিসেবে যে-কোন গ্রাণ্ড স্লাম বিজয়ী।
ইতিহাসের পাতায় আজকের দিনের ঘটনাবলী—-
৩১৯ – চন্দ্রগুপ্ত মৌর্য পাটলিপুত্রের (পাটনা) সম্রাট হিসেবে কার্যভার গ্রহণ করেন।
১৫৩১ – লিসবনে ভূমিকম্পে ২০ হাজার লোক নিহত।
১৭৯৭ – ব্যাংক অব ইংল্যান্ড প্রথম এক পাউন্ডের নোট প্রচলন করে।
১৮৪৮ – দ্বিতীয় ফরাসি প্রজাতন্ত্র স্থাপিত।
১৮৬৩ – লিংকন জাতীয় মুদ্রানীতি স্বাক্ষর করেন।
১৮৭০ – নিউ ইয়র্কে প্রথম সাবওয়ে লাইন খুলে দেওয়া হয়।
১৮৭১ – ফ্রান্স-জার্মানির মধ্যে ভার্সাই চুক্তি স্বাক্ষর।
১৮৮৪ – ব্রিটেন ও পর্তুগালের মধ্যে প্রথম চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯০৭ – রয়েল অয়েল ও শেল একত্র হয়ে ব্রিটিশ পেট্রোলিয়ামের যাত্রা শুরু।
১৯২১ – ইরান ও সাবেক সোভিয়েত ইউনিয়নের মধ্যে একটি মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৩১ – কলকাতায় মুসলিম ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।
১৯৩৭ – ব্রিটিশ বাংলার প্রায় সওয়া ২ লাখ চটকল শ্রমিকের ৭৪ দিনের সাধারণ ধর্মঘট শুরু।
১৯৫২ – ব্রিটেন পারমাণবিক বোমা তৈরির কথা ঘোষণা করে।
১৯৬৯ – রাওয়ালপিন্ডিতে সরকার ও বিরোধী দলের মধ্যে গোল টেবিল বেঠক।
১৯৮০ – ইসরাইল ও মিশরের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপন।
১৯৮৭ – জাতীয় সংসদে বাংলা ভাষা প্রচলন বিল পাস।
১৯৯১ – উপসাগরীয় যুদ্ধের অবসান।

এই দিনে মৃত্যুবরণ করেন যারা—-

১৫৭৭ – সুইডেনের রাজা ষোড়শ এরিক মৃত্যুবরণ করেন।

১৯৬৬ – বিনায়ক দামোদর সাভারকর – ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ও হিন্দুত্ববাদী নেতা।

১৯৮০ – শ্যামমোহিনী দেবী নিখিল ভারত নারীশিক্ষা পরিষদের প্রতিষ্ঠাত্রী ও স্ত্রীশিক্ষা বিস্তারসহ ভারতের স্বাধীনতা আন্দোলনের এক অগ্রণী ব্যক্তিত্ব।

১৯৮৫ – সন্তোষকুমার ঘোষ ভারতের প্রখ্যাত বাঙালি সাহিত্যিক ও সাংবাদিক।
১৯৮৬ – ইরানের বিশিষ্ট সঙ্গীতজ্ঞ ও সঙ্গীত শিল্পী গোলাম মোহসিন বানান মৃত্যুবরণ করেন।

২০০৮ – স্বনামধন্য বাঙালি চিন্তাবিদ, শিক্ষাবিদ, দার্শনিক, এবং সাহিত্য সমালোচক শিবনারায়ণ রায়।

২০১৫ – অভিজিৎ রায়, বাংলাদেশী প্রগতিশীল ও মুক্তচিন্তার অন্যতম পথিকৃৎ, মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা। লেখক এবং ব্লগার।

১৯৩৭ – হরিচাঁদ ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র রাজস্বী গুরুচাঁদ ঠাকুরের মহাপ্রয়াণ দিবস।

।।তথ্য : সংগৃহীত ইন্টারনেট।।

Share This
Categories
রিভিউ

আজ ২৫ ফেব্রুয়ারী, ইতিহাসের দিকে চোখ বুলিয়ে দেখে নেব ইতিহাসের এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু, দিনসহ ঘটে যাওয়া ঘটনা।।।

আজ ২৫ ফেব্রুয়ারী । এক নজরে দেখে নিই ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
দিবস—–
(ক)  জাতীয় দিবস (কুয়েত),
(খ) সোভিয়েত দখল দিবস (জর্জিয়া),
(গ) বিপ্লব দিবস (সুরিনাম)
আজ যাদের জন্মদিন—-

১৬৪৪ – টমাস নিউকমেন, ইংরেজ আবিষ্কারক।

১৭৭৮ – হোজে দে সান মার্টিন, আর্জেন্টাইন জেনারেল এবং পেরুর প্রথম রাষ্ট্রপতি।
১৮৪১ – ফরাসি চিত্রশিল্পী ও ভাস্কর পিয়ের-অগ্যুস্ত রেনোয়া জন্মগ্রহণ করেন।
১৮৪২ – জার্মান লেখক কবি ও নাট্যকার কার্ল মে জন্মগ্রহণ করেন।
১৮৫৫ – অস্ট্রেলীয় ক্রিকেটার জর্জ জন বোনর জন্মগ্রহণ করেন।
১৮৬৬ – ইতালীয় দার্শনিক ও রাজনীতিবিদ বেনেডেটো ক্রকে জন্মগ্রহণ করেন।

১৮৭৩ – ইতালিয়ান আমেরিকান অভিনেতা এনরিকো কারুসো জন্মগ্রহণ করেন।
১৯০৭ – তুর্কি সাংবাদিক, লেখক ও কবি সাবাহাতিন আলী জন্মগ্রহণ করেন।

১৯১৬ – খ্যাতিমান বাঙালি ভাস্কর শঙ্খ চৌধুরী।
১৯১৭ – ইংরেজ লেখক, কবি, নাট্যকার ও সমালোচক অ্যান্থনি বার্জেস জন্মগ্রহণ করেন।
১৯২৪ – হিউ হাক্সলি, ইংরেজ-মার্কিন জীববিজ্ঞানী।
১৯৪৩ – জর্জ হ্যারিসন, বিংশ শতাব্দীর অত্যন্ত প্রতিভাবান একজন জনপ্রিয় গায়ক এবং গিটারবাদক।
১৯৪৮ – ইতালিয়ান লেখক আলডো বুসি জন্মগ্রহণ করেন।
১৯৫৩ – স্পেনীয় শিক্ষাবিদ, রাজনীতিবিদ হোসে মারিয়া আযনার জন্মগ্রহণ করেন।
১৯৫৫ – লিয়ান হানলেই, হলিউড অভিনেত্রী।
১৯৭১ – আমেরিকান অভিনেতা, পরিচালক ও প্রযোজক সেয়ান আস্টিন জন্মগ্রহণ করেন।
১৯৭৪ – লরি ফর্টিয়েই, মার্কিন অভিনেত্রী।
১৯৭৪ – দিব্যা ভারতী, একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী।
১৯৮১ – পার্ক জি-সুং, একজন দক্ষিণ কোরীয় ফুটবল খেলোয়াড়।

১৯৮১ – শহীদ কাপুর, বলিউড অভিনেতা।
১৯৮৬ – অলিভার ফেলপস, হ্যারি পটার চলচ্চিত্রে অভিনয়ের জন্য বিখ্যাত অভিনেতা।

১৯৮৭ – নাটালি ড্রাইফাস, হলিউড অভিনেত্রী।
১৯৯০ – ব্রাজিলিয়ান ফুটবল খেলোয়াড় জেফারসন আল্ভেস অলিভেইরা জন্মগ্রহণ করেন।

১৯৯৩ – সৌম্য সরকার , একজন বাংলাদেশি , ক্রিকেটার ।
১৯৯৭ – আমেরিকান অভিনেত্রী ইসাবেল ফুহরমান জন্মগ্রহণ করেন।
ইতিহাসের পাতায় আজকের দিনের ঘটনাবলী—-
১৫৮৬ – সম্রাট আকবরের সভাকবি বীরবল নিহত হন।
১৭৫৩ – বৃটিশ চিকিৎসক রিচার্ড হকিস্টি এস্কোরবেট রোগ নিরাময়ের উপায় আবিষ্কার করেন।
১৭৭৪ – ক্রিকেট খেলার আইন-কানুন সূত্রবদ্ধ হয়।
১৮৩৬ – স্যামুয়েল কোল্ট কোল্ট রিভলবারের প্যাটেন্ট পান।
১৮৪৭ – স্টেট ইউনিভার্সিটি অব আইওয়া প্রতিষ্ঠিত হয়।
১৮৬২ – মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম কাগজের মুদ্রা চালু হয়।
১৯০৮ – হাডসন নদীর নিচ দিয়ে প্রথম টানেল খুলে দেওয়া হয়।
১৯১৬ – প্রথম বিশ্বযুদ্ধ: জার্মানরা ফ্রান্সের ফর দুয়ামোঁ নামক দুর্গ দখল করে নেয়।
১৯২৬ – ফ্রান্সিসকো ফ্রাঙ্কো ফ্রান্সের জেনারেল মনোনীত হন।
১৯৩২ – অ্যাডলফ হিটলার জার্মান নাগরিকত্ব লাভ করেন।
১৯৩৩ – জাপান লীগ অফ নেশনস্ পরিত্যাগ করে।
১৯৩৮ – লর্ড হ্যালিফ্যাঙ্ ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী হন।
১৯৪৫ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: তুরস্ক জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
১৯৪৫ – মার্কিন বিমান টোকিও আক্রমণ করে।
১৯৫৪ – সিরিয়ায় প্রেসিডেন্ট আদিব আল শিশাকলির স্বৈরাচারি সরকারের বিরুদ্ধে গণ-বিদ্রোহ শুরু হয়।
১৯৫৪ – জামাল আবদেল নাসের মিশরের প্রধানমন্ত্রী হন।
১৯৭২ – প্রথম অনারব মুসলিম দেশ দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া।
১৯৭৭ – কুমিল্লার ময়নামতিতে ১৩শ’ বছর আগের স্বর্ণমুদ্রার সন্ধান পাওয়া যায়।
১৯৮৬ – ফিলিপাইনের স্বৈরাচারি শাসক ও ‘আজীবন প্রেসিডেন্ট’ ফার্ডিনান্ড মার্কোস সপরিবারে দেশ থেকে পালিয়ে যান।
১৯৮৬ – কোরাজন অ্যাকুইনো ফিলিপাইনের রাষ্ট্রপতি নির্বাচিত হন।
১৯৯১ – মার্কিন নেতৃত্বাধীন মিত্র বাহিনীর হাতে ২০ হাজার ইরাকি সেনা বন্দী হয়।
১৯৯১ – ন্যাটো জোটের প্রতিদ্বন্দ্বি ওয়ারশো জোটের দেশগুলো এই সামরিক জোটকে বিলুপ্ত ঘোষণা করেন।
১৯৯১ – উপসাগরীয় যুদ্ধ: ইরাকি স্কাড ক্ষেপণাস্ত্র সৌদি আরবের দাহরানে মার্কিন সামরিক ঘাটিতে আঘাত করে ফলে ২৮জন মার্কিন সেনা নিহত হয়।
১৯৯৪ – হেবরন মসজিদ হত্যাকাণ্ড: পশ্চিম তীরের হেবরন শহরে ইব্রাহিমী মসজিদে গোলাগুলির ঘটনায় ২৯জন ফিলিস্তিনি নিহত ও ১২৫জন আহত হয়।
১৯৯৪ – অধিকৃত ফিলিস্তিনের আলখলিল শহরে হযরত ইব্রাহীম (আঃ)’র মাজারে একজন উগ্র ইহুদিবাদী নামাজরত রোজাদারদের ওপর গুলি চালালে ২৯ জন শহীদ এবং আরো অনেক ফিলিস্তিনী আহত হয়।
২০০৯ – ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহ সংঘটিত হয়।

এই দিনে মৃত্যুবরণ করেন যারা—-

১৪৯৫ – সুলতান জেম, উসমানীয় রাজনীতিবিদ।
১৬৩৪ – অস্ট্রীয় সাধারণ ও রাজনীতিবিদ আলব্রেশট ভন ওয়ালেন্সটেইন মৃত্যুবরণ করেন।

১৭১৩ – প্রুশিয়ার রাজা প্রথম ফ্রেডরিক মৃত্যুবরণ করেন।

১৭২৩ – ইংরেজ স্থপতি ক্রিস্টোফার রেন মৃত্যুবরণ করেন।
১৮৬৪ – মাকির্ন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি উইলিয়াম হেনরী হ্যারিসনের সহধর্মনী ও মার্কিন রাষ্ট্রপতি বেনজামিন হ্যারিসনের নানী অ্যানা হ্যারিসন মৃত্যুবরণ করেন।
১৮৬৬ – ইতালীয় দার্শনিক বেনোদেত্তো ক্রোচে মৃত্যুবরণ করেন।
১৮৭৪ – ভারতীয় বাঙালি বিচারপতি দ্বারকানাথ মিত্র প্রয়াত হন।
১৮৯৯ – রয়টার সংবাদ সংস্থার জনক পল রয়টার মৃত্যুবরণ করেন।
১৯৫০ – নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান ডাক্তার জর্জ রিচার্ডস মিনট মৃত্যুবরণ করেন।
১৯৫৩ – সের্গে‌ই উইনোগ্রাডস্কি, ইউক্রেনীয়-রুশ অণুজীববিজ্ঞানী ও বাস্তুতন্ত্রবিদ।
১৯৫৬ – ইরানের বিখ্যাত শিক্ষাবিদ ও কবি আলী আকবর দেহখোদা মৃত্যুবরণ করেন।

১৯৫৭ – সুনির্মল বসু বাঙালি শিশুসাহিত্যিক ও কবি।
১৯৬৫ – ফিলিপ বেবিংটন, ব্রিটিশ বিমান বাহিনীর অফিসার।
১৯৬৬ – জেমস ডি. নরিস, মার্কিন ব্যবসায়ী।
১৯৭১ – নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ রসায়নবিদ থিওডোর সভেডবার্গ মৃত্যুবরণ করেন।

১৯৭৫ – এলাইজা মুহাম্মদ, মার্কিন ধর্মীয় নেতা (জন্ম
১৯৮৩ – নাট্যকার টেনেসি উইলিয়াম মৃত্যুবরণ করেন।
১৯৯৩ – ইরানের প্রখ্যাত আলেম ও ধর্মতত্ত্ববিদ আয়াতুল্লাহ মির্যা হাশেম আমোলী মৃত্যুবরণ করেন।

১৯৯৭ – রয়টার্স সংবাদ সংস্থার প্রতিষ্ঠাতা পল জুলিয়াস মৃত্যুবরণ করেন।
১৯৯৭ – ক্যাল আব্রামস, মার্কিন বেসবল খেলোয়াড়।
১৯৯৯ – নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান রসায়নবিদ গ্লেন থিওডোর সিবোর্গ মৃত্যুবরণ করেন।
২০০৩ – ইতালিয়ান অভিনেতা আলবার্তো সরডি মৃত্যুবরণ করেন।
২০০৯ – আমেরিকান লেখক ফিলিপ হোসে ফার্মের মৃত্যুবরণ করেন।

২০১২ – মার্থা‌ স্টুয়ার্ট‌, মার্কিন অভিনেত্রী।
২০১২ – সুইডিশ অভিনেতা ও পরিচালক এরলান্দ জোসেফসন মৃত্যুবরণ করেন।
২০১৪ – স্প্যানিশ গিটার, গীতিকার ও প্রযোজক পাকো ডে লুসিয়া মৃত্যুবরণ করেন।
২০১৫ – ইউজেন ক্লার্ক, মার্কিন জীববিজ্ঞানী।
২০১৫ – টেরি গিল, ইংরেজ-অস্ট্রেলীয় অভিনেতা।
২০১৯ – নিখিল সেন, বাংলাদেশের একজন প্রতিথযশা নাট্যকার ও সংস্কৃতিকর্মী।

।।তথ্য : সংগৃহীত ইন্টারনেট।।

Share This
Categories
প্রবন্ধ রিভিউ

স্মরণে প্রতিথযশা নাট্যকার ও সংস্কৃতিকর্মী – নিখিল সেন।।।।

নিখিল সেনগুপ্ত ছিলেন বাংলাদেশের একজন কিংবদন্তি নাট্যকার ও সাংস্কৃতিক কর্মী।  তিনি একজন অভিনেতা, মুখোশ শিল্পী, ভাষা যোদ্ধা, মুক্তিযোদ্ধা এবং রাজনীতিবিদ হিসেবেও পরিচিত ছিলেন।  তিনি ২০১৫ সালে আবৃত্তিতে অবদানের জন্য শিল্পকলা পদক এবং নাটকে বিশেষ অবদানের জন্য ২০১৮ সালে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদক লাভ করেন। নিখিল সেন কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন।  ১৯৫২ সালে ভাষা আন্দোলনে যোগ দেন এবং পাকিস্তানি শাসনামলে কমিউনিস্ট পার্টির সদস্য হিসেবে দীর্ঘদিন আত্মগোপন করেন।  ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হলে তিনি যুদ্ধে যোগ দেন।
নিখিল সেনগুপ্ত ১৯৩১ সালের ১৬ এপ্রিল বরিশালের কালাশ গ্রামে জন্মগ্রহণ করেন।

তার পুরো নাম নিখিল সেনগুপ্ত কিন্তু তিনি নিখিল সেন এবং নিখিল দা নামেও পরিচিত।  তাঁর পিতার নাম যতীশ চন্দ্র সেনগুপ্ত এবং মাতার নাম সরোজিনী সেনগুপ্ত।  নিখিল দম্পতির দশ সন্তানের মধ্যে চতুর্থ।  তিনি মাধ্যমিক পাশ করে উচ্চ শিক্ষার জন্য কলকাতা সিটি কলেজে যোগ দেন এবং কলকাতা থেকে স্নাতক শেষ করে বরিশালে ফিরে আসেন।
১৯৪১ সাল থেকে নিখিল বরিশালের সাংস্কৃতিক কর্মকাণ্ড বিশেষ করে নাট্য ও আবৃত্তির সঙ্গে জড়িত ছিলেন।  তিনি ১৯৫১ সালে প্রতিষ্ঠিত বরিশাল শিল্পী সংসদের একজন প্রতিষ্ঠাতা সদস্য। ১৯৫২ সালে তিনি বরিশাল থিয়েটার নামে একটি সাংস্কৃতিক দল গঠন করেন।  নিখিল সেন নিখিল সিরাজের স্বপ্ন নাতে সিরাজ চরিত্রে অভিনয়ের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করেন।  পরে অনেক নাটকে অভিনয় করেছেন।
২০০৫ সাল পর্যন্ত তিনি ২৮টি মঞ্চ নাটক পরিচালনা করেছেন।  এর মধ্যে উল্লেখযোগ্য হলো মনোজ মিত্রের সাজানো গার্ডেন, মমতাজউদ্দিন আহমেদের নীলদর্পণ এবং মামুনুর রশীদের ওরা কদম আলী।
জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন সম্মাননা, শহীদ মুনীর চৌধুরী পুরস্কার, শিল্পকলা পদক, শিল্পকলায় একুশে পদক।
২০১৯ সালের ২৫ ফেব্রুয়ারি বার্ধক্য জনিত কারনে তিনি প্রয়াত হন।

।। তথ্য : সংগৃহীত উইকিপিডিয়া ও বিভিন্ন ওয়েবসাইট।।

Share This
Categories
রিভিউ

আজ ২৪ ফেব্রুয়ারী, ইতিহাসের দিকে চোখ বুলিয়ে দেখে নেব ইতিহাসের এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু, দিনসহ ঘটে যাওয়া ঘটনা।।।

আজ ২৪ ফেব্রুয়ারী । এক নজরে দেখে নিই ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
দিবস—–

(ক) কেন্দ্রীয় শুল্ক দিবস (ভারত)
আজ যাদের জন্মদিন—-
১১০৩ – জাপানের সম্রাট তোবা।

১৩০৪ – বিখ্যাত পরিব্রাজক ইবনে বতুতা জন্মগ্রহণ করেন।

১৫০০ – রোমান সম্রাট পঞ্চম চার্লস জন্মগ্রহণ করেন।
১৫৫৭ – রোমান সম্রাট মাটিয়াস জন্মগ্রহণ করেন।
১৬১৯ – ফরাসি চিত্রশিল্পী ও তাত্ত্বিক চার্লস লি ব্রুন জন্মগ্রহণ করেন।

১৭৮৬ – ভিলহেল্ম গ্রিম, জার্মান লেখক।

১৮৩১ – জার্মান জেনারেল, রাজনীতিবিদ ও চ্যান্সেলর লিও ভন কাপরিভি জন্মগ্রহণ করেন।

১৮৩৭ – রোসালিয়া ডি কাস্ত্রো, স্প্যানিশ কবি।
১৮৪২ –   ইতালীয় সাংবাদিক, লেখক ও সুরকার আরিগ বইটো জন্মগ্রহণ করেন।

১৮৬৭ – স্যার কেদারনাথ দাস, কলকাতার খ্যাতনামা স্ত্রীরোগবিশেষজ্ঞ ও চিকিৎসাশাস্ত্রের শিক্ষক।
১৮৯২ – রুশ লেখক কনস্তানতিন ফেদিন জন্মগ্রহণ করেন।
১৯২৪ – তালাত মাহমুদ, বিখ্যাত ভারতীয় গজল গায়ক।
১৯২৭ – ফরাসি অভিনেত্রী ইমানুয়েল রিভা জন্মগ্রহণ করেন।
১৯৩১ – ইংরেজ ক্রিকেটার ও কোচ ডেনিস ব্রায়ান ক্লোজ জন্মগ্রহণ করেন।

১৯৩১ – তরুণকুমার চট্টোপাধ্যায়, বাংলার বিশিষ্ট চলচ্চিত্র ও মঞ্চাভিনেতা মহানায়ক উত্তম কুমারের অনুজ।
১৯৩৯ – জামাল নজরুল ইসলাম, বাংলাদেশের বিশিষ্ট পদার্থবিজ্ঞানী ও গণিতবিদ।
১৯৪০ – ডেনিস ল, স্কটল্যান্ডের একজন অবসরপ্রাপ্ত স্কটিশ ফুটবল খেলোয়াড়।
১৯৪৩ – বিংশ শতাব্দীর অত্যন্ত প্রতিভাবান একজন জনপ্রিয় গায়ক ও গিটারিস্ট জর্জ হ্যারিসন জন্মগ্রহণ করেন।

১৯৫৫ – স্টিভ জবস, অ্যাপল কম্পিউটার এর অন্যতম প্রতিষ্ঠাতা।
১৯৫৬ – জুডিথ বাটলার, আমেরিকান দার্শনিক, তাত্ত্বিক ও লেখক।
১৯৬৭ – নোবেল পুরস্কার বিজয়ী অস্ট্রেলিয়ান পদার্থবিজ্ঞানী ব্রায়ন পি. শেমিডিট জন্মগ্রহণ করেন।

১৯৮১ – মোহাম্মদ সামি, পাকিস্তানি ক্রিকেটার।
১৯৮১ – অস্ট্রেলিয়ান টেনিস খেলোয়াড় লেইটন হিউইট জন্মগ্রহণ করেন।

১৯৮২ – ইমানুয়েল ভিলা, আর্জেন্টাইন ফুটবলার।
ইতিহাসের পাতায় আজকের দিনের ঘটনাবলী—-
১৭৩৯ – কারণালের যুদ্ধ: ইরানের শাসক নাদির শাহর বাহিনী মুঘল সম্রাট মুহাম্মদ শাহর বাহিনীকে পরাজিত করে।
১৮২১ – মেক্সিকোর স্বাধীনতা যুদ্ধের চূড়ান্ত পর্যায় সংঘটিত হয়।
১৮৪৮ – ফ্রান্সের রাজা লুই ফিলিপের ক্ষমতাত্যাগ।
১৮৭৩ – আজকের দিনে প্রথম কলকাতার আর্মেনিয়া ঘাট থেকে শিয়ালদহ পর্যন্ত ভারতীয় উপমহাদেশের প্রথম ঘোড়ায় টানা ট্রামগাড়ি চালু হয়।
১৮৭৬ – অবিভক্ত বাংলার প্রথম ঘোড়ায় টানা ট্রামগাড়ি কলকাতার শিয়ালদহ স্টেশন হতে চালু হয়।
১৮৯১ – ব্রাজিলে ফেডারেল পদ্ধতির সংবিধান চালু হয়।
১৮৯৫ – কিউবা স্পেনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে।
১৯১৮ – এস্তোনিয়ার স্বাধীনতা ঘোষণা।
১৯২০ – নাৎসি পার্টি গঠন করা হয়।
১৯৩৮ – যুক্তরাষ্ট্রে প্রথম নাইলনের বাণিজ্যিক উৎপাদন শুরু হয়।
১৯৩৯ – আর্জেন্টিনার বিরুদ্ধে উরুগুয়ে যুদ্ধ ঘোষণা করে।
১৯৪৫ – সংসদে একটি ডিক্রি পাঠ করার পর মিশরের প্রধানমন্ত্রী আহমাদ মাহির পাশা নিহত হন।
১৯৪৮ – লুই ফিলিপ ফ্রান্সের সিংহাসন ত্যাগ করেন।
১৯৪৯ – মিশর এবং দখলদার ইসরাইল রোডস দ্বীপে যুদ্ধ-বিরতি ও অনাক্রমণ চুক্তি স্বাক্ষর করে।
১৯৫২ – ভাষা আন্দোলনের স্মরণে ঢাকায় প্রথম শহীদ মিনার নির্মিত হয়। কয়েক দিন পরেই এটি পুলিশ ধ্বংস করে দেয়।
১৯৬৩ – জে. আঙ্কারা কর্তৃক ঘানার প্রেসিডেন্ট নক্রুমা বিতাড়িত হন।
১৯৬৬ – ঘানায় সামরিক অভ্যুত্থান হয়।
১৯৭২ – বাংলাদেশকে স্বীকৃতি দেয় ফিলিপাইন।
১৯৭৫- জাতির জনক শেখ মুজিবুর রহমান “বাকশাল” প্রতিষ্ঠা করেন।
১৯৯১ – মার্কিন নেতৃত্বাধীন মিত্রবাহিনী কুয়েত শহর দখল করে নেয়।
১৯৯৭ – উড়িষ্যায় ধর্মসভায় অগ্নিকান্ডে দুইশত জন মৃত্যুবরণ করে।
২০০৮ – ফিদেল কাস্ত্রো কিউবার রাষ্ট্রপতির পদ থেকে অবসর নেন। তিনি কিউবার কমিউনিস্ট পার্টির প্রধান হিসেবে আরো ৩ বছর বহাল ছিলেন।

এই দিনে মৃত্যুবরণ করেন যারা—-

১৬৬৬ – নিকোলাস লানিয়ার, ইংরেজ সুরকার ও চিত্রশিল্পী।
১৭১৪ – এডমন্ড এন্ড্রুজ, ইংরেজ রাজনীতিবিদ, নিউ ইয়র্কের চতুর্থ কর্নেল গভর্নর।
১৭৭৭ – পর্তুগালের রাজা প্রথম জোসেফ।
১৮১০ – ইংরেজ পদার্থবিদ স্যার হেনরি ক্যাভেনডিস মৃত্যুবরণ করেন।

১৮১৫ – রবার্ট ফুলটন, আমেরিকান প্রকৌশলী।
১৮৫৬ – নিকোলাই লেবাচেভস্কি, রুশ গণিতবিদ।
১৮৭৬ – আমেরিকান বংশোদ্ভূত লাইবেরিয়ার রাজনীতিবিদ ও ১ম রাষ্ট্রপতি জোসেফ জেনকিনস রবার্টস মৃত্যুবরণ করেন।
১৯১০ – উসমান হামদি বে, উসমানীয় প্রশাসক, বুদ্ধিজীবী, শিল্প বিশেষজ্ঞ।

১৯১৪ – জোশুয়া চেম্বারলেইন, আমেরিকান জেনারেল ও রাজনীতিবিদ, মাইনের ৩২তম গভর্নর।
১৯২৫ – নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ রাজনীতিবিদ ও ১৬ তম প্রধানমন্ত্রী কার্ল ইয়ালমার ব্রান্তিং মৃত্যুবরণ করেন।

১৯২৭ – এডওয়ার্ড মার্শাল হল, ইংরেজ আইনজীবী ও রাজনীতিবিদ।
১৯৬৭ – নিজাম স্যার মীর উসমান আলি খান হায়দ্রাবাদ ও বেরার রাজ্যের শেষ নিজাম।
১৯৯০ – ইতালীয় সাংবাদিক ও রাজনীতিবিদ ও ৭ম সভাপতি সান্ড্রো পেরটিনি মৃত্যুবরণ করেন।
১৯৯৩ – ববি মুর, ইংরেজ ফুটবল খেলোয়াড়।

১৯৯৮ – ললিতা পাওয়ার ভারতীয় চলচ্চিত্র ও টিভি সিরিয়ালের খ্যাতনামা অভিনেত্রী।
১৯৯৯ – ড. আহমদ শরীফ, বাংলা সাহিত্যের গবেষক ও অধ্যাপক।
২০০১ – ক্লদ শ্যানন, মার্কিন গণিতবিদ, তড়িৎ ও কম্পিউটার প্রকৌশলী ও বিজ্ঞানী।
২০১৪ – আমেরিকান অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার হ্যারল্ড রামিস মৃত্যুবরণ করেন।
২০১৬ – আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া, বাংলাদেশি প্রত্নতাত্ত্বিক, গবেষক ও লেখক।

২০১৮ – শ্রীদেবী, ভারতীয় নায়িকা।

।।তথ্য : সংগৃহীত ইন্টারনেট।।

Share This
Categories
রিভিউ

আজ ২৩ ফেব্রুয়ারী, ইতিহাসের দিকে চোখ বুলিয়ে দেখে নেব ইতিহাসের এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু, দিনসহ ঘটে যাওয়া ঘটনা।।।।।

আজ ২৩ ফেব্রুয়ারী । এক নজরে দেখে নিই ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
দিবস—–
(ক) পিতৃভূমি দিবসের ডিফেন্ডার ( রাশিয়া )।
আজ যাদের জন্মদিন—-

১৬৮৫ – জার্মান বংশোদ্ভূত ইংরেজ অর্গানবাদক ও সুরকার জর্জ ফ্রিডেরিক হান্ডেল জন্মগ্রহণ করেন।

১৭২৩ – রিচার্ড‌ প্রাইস, ওয়েলশ-ইংরেজ মন্ত্রী ও দার্শনিক।

১৮৪০ – কালীপ্রসন্ন সিংহ, বাঙালি সাহিত্যিক, মহাকাব্য মহাভারতের বাংলায় অনুবাদক।
১৮৪০ – কার্ল মেনগের, অস্ট্রীয় অর্থনীতিবিদ ও শিক্ষাবিদ।

১৮৫০ – সিজার রিটজ, সুইস ব্যবসায়ী।
১৮৬৮ – আমেরিকান সমাজবিজ্ঞানী, ইতিহাসবিদ ও সমাজ সেবী ডব্লিউ. ই. বি. ডু বইস জন্মগ্রহণ করেন।
১৮৭৪ – এস্তোনিয়া আইনজীবী, রাজনীতিবিদ ও ১ম রাষ্ট্রপতি কনস্টানটিন পাটস জন্মগ্রহণ করেন।
১৮৮৩ – জার্মানি সুইস মনোবিজ্ঞানী ও দার্শনিক কার্ল জাস্পেরস জন্মগ্রহণ করেন।

১৮৮৯ – ভিক্টর ফ্লেমিং, মার্কিন পরিচালক।
১৮৯৭ – রাধারমণ মিত্র মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত ভারতের স্বাধীনতা সংগ্রামের এক বিপ্লবী ও সাহিত্য একাডেমী পুরস্কারপ্রাপ্ত বাঙালি সাহিত্যিক।
১৮৯৯ – এরিক কাস্টনার, জার্মান লেখক ও কবি।
১৯১৩ – প্রতুল চন্দ্র সরকার, পি সি সরকার নামে সুপরিচিত ভারতের প্রখ্যাত জাদুকর ।
১৯২৪ – নোবেল পুরস্কার বিজয়ী দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত আমেরিকান পদার্থবিদ অ্যালান ম্যাকলিয়ড করমাক জন্মগ্রহণ করেন।
১৯৪০ – পিটার ফন্ডা, মার্কিন অভিনেতা।
১৯৪৮ – ইংরেজ পরিচালক ও প্রযোজক বিল আলেকজান্ডার জন্মগ্রহণ করেন।
১৯৫৪ – ইউক্রেনীয় রাজনীতিবিদ ও ৩য় প্রেসিডেন্ট ভিক্টর য়ুশ্চেনকো জন্মগ্রহণ করেন।
১৯৫৯ – ক্লেটন এন্ডারসন, মার্কিন প্রকৌশলী ও জ্যোতির্বিজ্ঞানী।

১৯৬০ – অ্যালেন গ্রিফিন, অস্ট্রেলীয় রাজনীতিবিদ।
১৯৬৫ – আমেরিকান ব্যবসায়ী ও ডেল প্রতিষ্ঠিত মাইকেল সল ডেল জন্মগ্রহণ করেন।
১৯৭৪ – দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার হার্শেল গিবস জন্মগ্রহণ করেন।

১৯৮১ – ইংরেজ ফুটবলার গ্যারেথ ব্যারি জন্মগ্রহণ করেন।
১৯৮৩ – এমিলি ব্লান্ট, মার্কিন ইংরেজ অভিনেত্রী ও গায়িকা।
১৯৯২ – ব্রাজিলিয়ান ফুটবলার সাসেমিরো জন্মগ্রহণ করেন।
১৯৯৪ – ডাকোটা ফ্যানিং, মার্কিন অভিনেত্রী।
ইতিহাসের পাতায় আজকের দিনের ঘটনাবলী—-
১৭৯৯ – ফরাসী সেনা কমান্ডার নেপোলিয়ান বোনাপার্ট মিশর দখলের পর শ্যামে হামলা চালায়।
১৮৩১ – সাপ্তাহিক ‘সংবাদ সুধাকর’ প্রকাশিত হয়।
১৮৫৪ – অরেঞ্জ ফ্রি স্টেটের স্বাধীনতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
১৮৭১ – লন্ডনে ইউরোপীয় সরকারগুলোর প্রতিনিধিদের একটি সম্মেলন অনুষ্ঠিত হয় ।
১৮৮৬ – বিশিষ্ট রসায়নবিদ চার্লস মার্টিন হল মূল্যবান এ্যালুমিনিয়াম উৎপাদনের সুত্র আবিষ্কার করেন ।
১৮৮৭ – ফ্রেঞ্চ রিভিয়েরায় ভূমিকম্পের ফলে প্রায় ২,০০০ জন নিহত হয়।
১৮৯৮ – একটি খোলা চিঠি লেখার দায়ে ফ্রান্সে এমিল জোলাকে কারাবাস দেওয়া হয়।
১৯১৭ – রাশিয়ার পিটার্সবার্গে প্রথম আন্দোলনের মাধ্যমে ফেব্রুয়ারি বিদ্রোহের সূত্রপাত হয়।
১৯১৮ – সোভিয়েত লাল ফৌজ প্রতিষ্ঠিত হয়।
১৯১৩ – মেক্সিকোর পদচ্যুত রাষ্ট্রপতি ফ্রান্সিসকো মাদেরো গুলিতে নিহত হন।
১৯১৯ – বেনিতো মুসোলিনি ইতালিতে ফ্যাসিবাদী দল গঠন করে।
১৯৪২ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: জাপানি সাবমেরিন ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারার নিকট উপকূলে গোলাবর্ষণ করে।
১৯৪৪ – সোভিয়েত ইউনিয়ন কর্তৃক চেচেন ও ইংগুশদেরকে উত্তর ককেসাস থেকে মধ্য এশিয়ায় জোরপূর্বক স্থানান্তর শুরু হয়।
১৯৪৭ – দি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যানডারডাইজেশন (ISO)তথা আন্তর্জাতিক মান সংস্থা প্রতিষ্ঠিত হয়।
১৯৪৮ – ধীরেন্দ্রনাথ দত্ত পাকিস্তান গণপরিষদে উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলা ব্যবহারের দাবি জানান। তার দাবি অগ্রাহ্য হয়। এমনকি গণপরিষদের অনেক বাঙালি সদস্যও তার বিরোধিতা করেন।
১৯৫২ – ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে ঢাকা মেডিক্যাল কলেজ প্রাঙ্গণে প্রথম শহীদ মিনার নির্মাণ শুরু করে রাত্রির মধ্যে তা সম্পন্ন।
১৯৬৬ – সিরিয়ায় বাথ পার্টির সদস্য সালাহ জাদিদ অভ্যুত্থানে নেতৃত্ব দেন। এর ফলে জেনারেল আমিন আল-হাফিজের নেতৃত্বাধীন পূর্বের বাথপন্থি সরকার অপসারিত হয়।
১৯৬৯ – সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করে।
১৯৬৯ – গণঅভ্যুত্থানের মুখে প্রেসিডেন্ট আইয়ুব খান পদত্যাগে বাধ্য হন।
১৯৯১ – উপসাগরীয় যুদ্ধ: স্থল সেনারা সৌদি আরবের সীমানা অতিক্রম করে ইরাকে প্রবেশ করে ফলে যুদ্ধের স্থল পর্যায় শুরু হয়।
১৯৯৭ – স্কটল্যান্ডের ইডেনবার্গের রোর্সালন ইনস্টিটিউটের গবেষকগণ সর্বপ্রথম পূর্ণাঙ্গ ক্লোন ভেড়া ডলির জন্মের কথা প্রকাশ করেন ।
১৯৯৯ – কুর্দি বিদ্রোহী নেতা আবদুল্লাহ ওজালান আঙ্কারায় রাষ্ট্রোদ্রোহীতার অভিযোগে অভিযুক্ত হন।

এই দিনে মৃত্যুবরণ করেন যারা—-

১৭৬৬ – পোলিশ রাজা স্টানিস্লাও লেসযচয্য়ন্সকি মৃত্যুবরণ করেন।
১৭৯২ – ইংরেজ চিত্রশিল্পী জশুয়া রেনল্ডস মৃত্যুবরণ করেন ।
১৮২১ – ইংরেজ কবি জন কিটস মৃত্যুবরণ করেন ।
১৮৪৮ – জন কুইন্সি এডাম্‌স, মার্কিন যুক্তরাষ্ট্রের ষষ্ঠ রাষ্ট্রপতি।
১৮৫৫ – কার্ল ফ্রিড্‌রিশ গাউস, জার্মান গণিতবিদ এবং বিজ্ঞানী।

১৯০৪- মহেন্দ্রলাল সরকার ভারতীয় হোমিওপ্যাথিক চিকিৎসক সমাজ সংস্কারক ও ইণ্ডিয়ান অ্যাসোসিয়েশন অব কাল্টিভেশন অব সাইন্স এর প্রতিষ্ঠাতা।

১৯৩৪ – এডওয়ার্ড ইলগার, ইংরেজ সুরকার ও শিক্ষাবিদ।
১৯৪৫ – আলেক্সেই‌ নিকলাইয়েভিচ তল্‌স্তোয়, সোভিয়েত রুশ লেখক।

১৯৪৭ – হাকিম হাবিবুর রহমান, বাংলার বিশিষ্ট চিকিৎসক, লেখক, রাজনীতিবিদ।
১৯৫৫ – ফরাসি কবি, লেখক ও নাট্যকার পল ক্লাউডেল মৃত্যুবরণ করেন ।

১৯৬২ – সুনয়নী দেবী,স্বশিক্ষিত খ্যাতিমান ভারতীয় চিত্রশিল্পী ।
১৯৬৫ – ইংরেজ কমিক অভিনেতা, লেখক ও চলচ্চিত্র পরিচালক স্ট্যান লরেল মৃত্যুবরণ করেন ।

১৯৬৯ – মধুবালা, ভারতীয় অভিনেত্রী।
১৯৭৩ – নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান ডাক্তার ডিকিনসন ডাব্লিউ রিচার্ডস মৃত্যুবরণ করেন ।
১৯৭৬ – নোবেলশান্তি পুরস্কার বিজয়ী রানে কাস্যাঁ মৃত্যুবরণ করেন।
১৯৯৬ – পল সাগপাক, এস্তোনীয় ভাষাবিদ।

১৯৯৮ – রমন লাম্বা, ভারতীয় ক্রিকেট খেলোয়াড়।
২০০১ – রবার্ট এনরিকো, ফরাসি পরিচালক ও চিত্রনাট্যলেখক।
২০০৮ – স্লোভেনীয় অর্থনীতিবিদ, রাজনীতিবিদ ও ২য় প্রেসিডেন্ট জানেয ডরনোভসেক মৃত্যুবরণ করেন।

২০১৫ – রানা ভগবানদাস, পাকিস্তানি আইনজীবী ও বিচারক, পাকিস্তানের প্রধান বিচারপতি।

২০১৯ – ক্যাথরিন হেলমন্ড, মার্কিন অভিনেত্রী ও পরিচালক।

।।তথ্য : সংগৃহীত ইন্টারনেট।।

Share This
Categories
প্রবন্ধ রিভিউ

আজ ১৯ ফেব্রুয়ারী, ইতিহাসের দিকে চোখ বুলিয়ে দেখে নেব ইতিহাসের এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু, দিনসহ ঘটে যাওয়া ঘটনা।।।।

আজ ১৯ ফেব্রুয়ারী । এক নজরে দেখে নিই ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
দিবস—–
(ক) শিবাজী জয়ন্তী (মহারাষ্ট্র, ভারত)।
আজ যাদের জন্মদিন—-

১৪৭৩ – নিকোলাউস কোপার্নিকাস, বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী ছিলেন।

১৬৩০ – ভারতের মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা যোদ্ধা রাজা ছত্রপতি শিবাজী মহারাজ জন্ম গ্রহণ করেন ।

১৭৩২ – ইংরেজ নাট্যকার রিচার্ড কাম্বারল্যান্ড জন্মগ্রহণ করেন।
ইতিহাসের পাতায় আজকের দিনের ঘটনাবলী—-

১৩৮৯ – সুলতান গিয়াসউদ্দিন তুঘলক (দ্বিতীয়) দিল্লীতে নিহত হন।
১৬১৮ – ডেনিস-অস্ট্রেলিয়া যুদ্ধের অবসান। মাদ্রিদ শান্তি চুক্তি অনুমোদন।
১৮০৩ – সুইজারল্যান্ডে মধ্যস্থতা আইন পাস (যে আইনের অধীনে ক্যান্টনস পুনরায় স্বাধীনতা অর্জন করে)।
১৮৫৫ – লিভারপুলে খাদ্যা দাঙ্গা শুরু।
১৮৭৮ – টমাস আলভা এডিসন ফনোগ্রাফ পেটেন্ট করেন।
১৮৯১ – ‘অমৃত বাজার পত্রিকা’ দৈনিক পত্রিকা হিসেবে প্রকাশিত হয়।
১৯০৪ – ব্রিটিশ ভারতের ভাইসরয় লর্ড কার্জন ঢাকাতে কার্জন হলের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
১৯২৪ – জেনেভায় আন্তর্জাতিক মাদক কনভেনশন স্বাক্ষরিত হয়।
১৯৪১ – কেনিয়ায় অবস্থানরত ব্রিটিশ বাহিনী ইতালীয় সোমালিল্যান্ড দখল করে নেয়।
১৯৪২ – দ্বিতীয় বিশ্বযুদ্ধে অস্ট্রেলিয়ার মূল ভূখন্ডে জাপানের প্রথম বিমান হামলা। ২৪৩ কর্মকর্তা নিহত। ২৩ টি বিমান বিধ্বস্ত ৮টি জাহাজডুবি।
১৯৫১ – নেপালে গণঅভ্যুত্থানে ১০৪ বছরের পুরনো রানা শাসনামলের পতন এবং রাজ পরিবারের ক্ষমতায় পুনঃঅধিষ্ঠিত।
১৯৫১ – বিখ্যাত ফরাসি লেখক, নৈতিকতাবাদী, দার্শনিক আন্দ্রে জিঁদ পরলোকগমন করেন।
১৯৬৩ – সোভিয়েত ইউনিয়ন কিউবা থেকে সশস্ত্র বাহিনী প্রত্যাহারে সম্মত হয়।
১৯৭৪ – বাংলাদেশ শিল্পকলা একাডেমী বাংলাদেশের রাজধানী ঢাকার রমনা থানার সেগুনবাগিচায় প্রতিষ্ঠিত হয়।
১৯৮০ – ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনী ইরানের প্রথম অভিভাবক পরিষদের জন্য ইসলাম বিষয়ক বিশেষজ্ঞ বা ফকিহদের মনোনয়ন দান করেন।
১৯৮৮ – ইরানের একটি যাত্রীবাহী বিমানের উপর ইরাকের সাবেক স্বৈরশাসকের সেনাবাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় হোজ্জাতুল ইসলাম ফাজল্লাহ মাহলাদী শহীদ হন।
১৯৯৩ – হাইতিতে ১৫শ যাত্রীবাহী ফেরীডুবি। জীবিত উদ্ধার মাত্র ২৮৫ জন।
২০১৮ – বাংলাদেশে ফোরজি সেবা চালু হয়।

এই দিনে মৃত্যুবরণ করেন যারা—-

১৮৬১ – কলকাতার দক্ষিণেশ্বর কালীমন্দিরের প্রতিষ্ঠাতা ও জন হিতৈষী লোকমাতা রাণী রাসমণি প্রয়াত হন ।

১৯১৫ – গোপালকৃষ্ণ গোখলে, ভারতীয় রাজনীতিবিদ।

১৯৪৭ – সমাজসেবক স্যার আজিজুল হক মৃত্যুবরণ করেন।

১৯৭৮ – পঙ্কজ কুমার মল্লিক, ভারতীয় বাঙালি কণ্ঠশিল্পী, সঙ্গীত পরিচালক ও অভিনেতা।

১৯৯০ – মাইকেল পাওয়েল, ইংরেজ চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।

১৯৯৭ – চীনের শীর্ষ নেতা দেন শিয়াও পিং মৃত্যুবরণ করেন।

১৯৯৯ – ভারতের বাঙালি সাহিত্যিক ও বাংলা সাহিত্য পত্রিকা ‘দেশ’ র প্রখ্যাত সম্পাদক সাগরময় ঘোষ প্রয়াত হন ।

২০১৭ – বনশ্রী সেনগুপ্ত, প্রবাদপ্রতিম ভারতীয় বাঙালি গায়িকা।

২০১৯ – (ক) মুহম্মদ খসরু, বাংলাদেশের চলচ্চিত্র আন্দোলনের অন্যতম পথিকৃৎ।

(খ) প্রতীক চৌধুরী, ভারতীয় বাঙালি সঙ্গীতশিল্পী।
২০২৩ – সাবেক যোগাযোগ ও তথ্যমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা।

।।তথ্য : সংগৃহীত ইন্টারনেট।।

Share This
Categories
প্রবন্ধ রিভিউ

উইলিয়াম শেক্সপিয়ার এর প্রেম ও ভালোবাসা নিয়ে কিছু উক্তি।।।।

১. “ ভালোবাসা হল অসংখ্য উষ্ণ দীর্ঘশ্বাসের সমন্বয়ে সৃষ্ট ধোঁয়াশা। ”
২. ” অনেক প্রেমদেবতা (কিউপিড) আছেন যারা তীর দিয়ে খুন করেন, আর কিছু আছেন যারা ফাঁদে ফেলে মারেন। ”
৩.” কাউকে সারা জীবন কাছে পেতে চাও? তাহলে প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আগলে রাখো। কারণ প্রেম একদিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব কোনদিন হারায় না । ”
৪.” ভালোবাসার আগুনে পানি উষ্ণ হয়, কিন্তু পানি ভালোবাসার আগুন নেভাতে পারে না। ”
৫. ” আমি কি তোমাকে কোনো গ্রীষ্মের দিনের সঙ্গে তুলনা করব? তুমি একটু বেশিই প্রেমময় ও নাতিশীতোষ্ণ। “
৬.” সত্যিকার ভালোবাসার পথ কখনোই মসৃণ হয় না। “
৭. ” সে ভালোবাসা ভালোবাসাই নয়
যা বিকল্প জন পেলেই বদলে যায়।


৮. ” সবাইকে ভালোবাসুন, খুব কম লোকের উপর ভরসা রাখুন, কারো প্রতিই ভুল কিছু করবেন না। “
৯. ” যে তার ভালোবাসা প্রকাশ করতে পারে না ,সে ভালোবাসতেই জানে না। “

১০.”তোমার একটু অভিমানের জন্য যদি কারো চোখে জল আসে, তবে মনে রেখো, তার চেয়ে বেশি কেউ তোমাকে ভালোবাসে না।“

১১. ” আমি সবসময় নিজেকে সুখী ভাবি, কারণ আমি কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করি না, কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময়ই দুঃখের কারণ হয়ে দাঁড়ায়।“
১২.”যন্ত্রণা নাও, নিখুঁত হয়ে ওঠো।“
১৩.”আমার জিহ্বা আমার হৃদয়ের রাগগুলো প্রকাশের জন্যই, সেসব গোপন করতে গেলে হৃদয়টি ভেঙ্গে চুরমার হয়ে যাবে।“
১৪. “প্রত্যাশাই সকল মর্মবেদনার কেন্দ্র বিন্দু।“

১৫. “আমার ভালো বন্ধুদের কথা মনে করে আমি যতোটা সুখী হতে পারি, অন্য কোনোভাবে ততোটা সুখী হতে পারি না।“
১৬ “বিপদের সময়ে যে হাত বাড়িয়ে দেয় সেই সত্যিকারের বন্ধু।“
১৭.“ কাউকে সারা জীবন কাছে পেতে চাও ? তাহলে প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আগলে রাখো । কারণ প্রেম একদিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব কোনদিন হারায় না।“

।। তথ্য : সংগৃহীত উইকিপিডিয়া ও বিভিন্ন ওয়েবসাইট।।

Share This
Categories
রিভিউ

আজ ১৭ ফেব্রুয়ারী, ইতিহাসের দিকে চোখ বুলিয়ে দেখে নেব ইতিহাসের এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু, দিনসহ ঘটে যাওয়া ঘটনা।।।

আজ ১৭ ফেব্রুয়ারী । এক নজরে দেখে নিই ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

আজ যাদের জন্মদিন—-

১২০১ – নাসিরউদ্দিন আল-তুসি, পারস্যের জ্যোতির্বিজ্ঞানী, জীববিজ্ঞানী ও ধর্মতাত্ত্বিক।

১৬৫৩ – আর্কে‌ঞ্জেলো কোরেল্লি, ইতালীয় ভায়োলিনবাদক ও সুরকার।
১৭৫৪ – নিকোলাস বডিন, ফরাসি কার্টো‌গ্রাফার ও অভিযাত্রী।
১৭৭৫ – ডেভিড হেয়ার, বাংলায় ইংরেজি শিক্ষা প্রবর্তনের অন্যতম পথিকৃৎ।
১৮৪৮ – আলবার্ট গুস্তাফ ডালমান, সুইডিশ জল্লাদ।
১৮৫৬ – ফেডারিক ইউজেন আইভস, ছবি মুদ্রণে হাফটোন প্রক্রিয়ার আবিষ্কারক।
১৮৮৮ – অটো ষ্টের্ন, নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিজ্ঞানী।
১৮৯০ – রোনাল্ড ফিশার, পরিসংখ্যানবিদ।
১৮৯৭ – প্রখ্যাত ভারতীয় বাঙালি রসায়ন বিজ্ঞানী জ্ঞানেন্দ্রনাথ রায়।
১৮৯৯ – জীবনানন্দ দাশ, বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাংলা কবি।
১৯১৭ – অশোক মিত্র, ভারতীয় প্রশাসক, প্রাবন্ধিক, শিল্প ঐতিহাসিক, শিল্প সমালোচক, ভারতের প্রথম জনগণনা কমিশনার।
১৯১৭ – আবদেল রহমান বাদাউয়ি, মিশরীয় দার্শনিক ও কবি।
১৯৩৬ – মাসুদ করিম, বাংলাদেশি একজন বিখ্যাত গীতিকার।
১৯৩৮ – ওয়াজি কাসিম, ফিলিস্তিনি রাজনীতিবিদ ও কূটনীতিক।
১৯৪৯ – মাহবুবে আলম, বাংলাদেশি আইনজীবী ও অ্যাটর্নি জেনারেল।
১৯৫১ – রশিদ মিনহাজ, পাকিস্তানি সৈনিক ও পাইলট।
১৯৬৩ – মাইকেল জর্ডান, মার্কিন বাস্কেটবল খেলোয়াড় ও অভিনেতা।
১৯৮৪ – এবিডি ভিলিয়ার্স দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার।
১৯৮৭ – অসীম ত্রিবেদী, ভারতীয় কার্টুন নির্মাতা।
ইতিহাসের পাতায় আজকের দিনের ঘটনাবলী—-
১৬০০ – দার্শনিক ব্রুনোকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়।
১৬১৮ – সম্রাট জাহাঙ্গীরের আমলের ব্রিটিশ রাষ্ট্রদূত টমাস রো ভারত ত্যাগ করেন।
১৮৫৪ – যুক্তরাজ্য কর্তৃক অরেঞ্জ ফ্রি স্টেটের স্বীকৃতি প্রদান।
১৮৫৯ – কবি বিহারীলাল চক্রবর্তীর মাসিক পত্রিকা পূণির্মা প্রথম প্রকাশিত হয়।
১৮৬৩ – মানবাধিকার প্রতিষ্ঠান,আন্তর্জাতিক রেড ক্রস কমিটি গঠিত হয়।
১৮৬৫ – আমেরিকান গৃহযুদ্ধ: অগ্রসরমান ইউনিয়ন বাহিনীর কাছ থেকে কনফেডারেটদের পলায়নের ফলে কলম্বিয়া আগুনে পুড়ে যায়।
১৮৭১ – ফরাসি-প্রুসিয়ান যুদ্ধে প্যারিস অবরোধ সমাপ্ত হওয়ার পর বিজয়ী প্রুসিয়ান বাহিনী প্যারিসে প্যারেড করে।
১৯১৫ – সন্ধ্যায় প্রচন্ড তুষার ঝড়ের কারণে ডেনমার্কের উপকূলস্থ নর্থসীতে জার্মানির জেপেলিন এল ফোর পতিত হয়।
১৯১৯ – বলশেভিকদের সাথে লড়াইয়ে সহায়তার জন্য ইউক্রেনীয় প্রজাতন্ত্র কর্তৃক ত্রিপক্ষীয় মৈত্রী এবং যুক্তরাষ্ট্রের কাছে আবেদন করা হয়।
১৯৩৩ – নিউজউইক ম্যাগাজিন প্রথম প্রকাশিত।
১৯৩৪ – বেলজিয়ামের রাজা প্রথম আলবার্ট পর্বত আরোহণের সময় পড়ে নিহত।
১৯৪৪ – ব্রিটিশ জাতীয় স্বাস্থ্যসেবা সংক্রান্ত শ্বেতপত্র প্রকাশ।
১৯৪৮ – ইয়েমেনের বাদশা ইমাম ওয়াহিদকে হত্যা।
১৯৪৯ – চেইম ওয়েজমেন ইসরায়েলের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বপালন শুরু করেন।
১৯৫২ – বৃটেনের তৎকালীন প্রধানমন্ত্রী উইস্টন চার্চিল ঘোষণা করেন, বৃটেন পরমাণু বোমা তৈরি করেছে।
১৯৬৮ – ডাঃপ্রফুল্লকুমার সেন, ভারতে প্রথম এবং বিশ্বে চতুর্থ কার্ডিওথোরাসিক সার্জন যিনি মানব হৃদপিণ্ড প্রতিস্থাপন করেন।
১৯৭৯ – চীন-ভিয়েতনাম যুদ্ধ শুরু।
১৯৯০ – পূর্ব জার্মানি বার্লিন প্রাচীরের ৬শ’ ফুট ভেঙে ফেলার ঘোষণা দেয়।
১৯৯৬ – ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে ৫৩ জন নিহত।
২০০৬ – দক্ষিণ ফিলিপাইনে প্রকাণ্ড ভূমিধসে কমপক্ষে ১,১২৬ জন নিহত হয়।
২০০৮ – কসোভো স্বাধীনতা ঘোষণা করে।
২০১৫ – হাইতিতে মারদি গ্রাস প্যারেডে পদদলিত হয়ে ১৮ জনের মৃত্যু হয় ও ৭৮ জন আহত হয়।
২০১৬ – তুরস্কের আংকারায় সেনাবাহিনীর একটি ব্যারাকে বিস্ফোরণ ঘটে ২৯ জনের প্রাণহাণি ও ৬১ জন আহত হয়।
এই দিনে মৃত্যুবরণ করেন যারা—-

১৬৭৩ – ফরাসি নাট্যকার মলিয়েরের মৃত্যু হয়।
১৭৬৮ – আরথার অনস্লো, ইংরেজ আইনজীবী ও রাজনীতিবিদ, হাউস অফ কমন্সের স্পিকার।
১৮২৭ – সুইজারল্যান্ডের জ্ঞান তাপস, শিক্ষাবিদ, শিক্ষা সংস্কারক জন হেনির পেস্টাল€জি পরলোকগমন করেন।
১৮৫৬ – হেনরিক হাইন, জার্মান সাংবাদিক ও কবি।
১৮৯০ – টাইপরাইটারের উদ্ভাবক ক্রিস্টোফার ল্যাথাম শোলসের মৃত্যু হয়।
১৯১২ – এডগার ইভান্স, ওয়েলশ নাবিক ও অভিযাত্রী।

১৯৬১ – শিক্ষাবিদ ও আইনজ্ঞ অতুলচন্দ্র গুপ্তের মৃত্যু হয়।
১৯৭০ – নোবেলজয়ী হিব্রু কথাশিল্পী শামুয়েল আগনোনের মৃত্যু হয়।
১৯৮৩ – অশোক কুমার সরকার খ্যাতনামা বাঙালি সাংবাদিক ও সম্পাদক।(আনন্দবাজার পত্রিকা)।

১৯৮৪ – বিচারপতি রমাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যু হয়।
১৯৮৮ – কারপুরি ঠাকুর, ভারতীয় রাজনীতিবিদ, বিহারের ১১তম মুখ্যমন্ত্রী।
১৯৯৩ – অজিত চট্টোপাধ্যায়, বিশিষ্ট হাস্যকৌতুকাভিনেতা।
২০০৮ – নায়ক মান্না, বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা।
২০০৯ – মালবিকা কানন, ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের খ্যাতনামা কণ্ঠশিল্পী।
২০১৬ – মুহাম্মাদ হাসনাইন হাইকল, মিশরীয় সাংবাদিক।
২০২০ – ‘কাট-কপি-পেস্টের’ জনক টেসলার।

২০২২ – ভারতীয় বাঙালি ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত।
২০২৩ – পণ্ডিত বিজয়কুমার কিচলু, আগ্রা ঘরানার প্রখ্যাত সঙ্গীতশিল্পী।

।।তথ্য : সংগৃহীত ইন্টারনেট।।

Share This
Categories
গল্প প্রবন্ধ রিভিউ

মূল্যবান মনুষ্য জীবন ও মহাকুম্ভ মেলা-2025 (ধারাবাহিক তৃতীয় পর্যায়) : স্বামী আত্মভোলানন্দ(পরিব্রাজক)।

ওঁ নমঃ শ্রীভগবতে প্রনবায় নমঃ…!

আমাদের মূল্যবান মনুষ্য জীবনে প্রয়াগরাজে চলছে মহাকুম্ভ, অমৃত-কুম্ভমেলা। প্রতিদিন লক্ষ লক্ষ ভক্ত সঙ্গম তীর্থে স্নান করছেন। এই মহাকুম্ভ ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। বারোটি কুম্ভ অতিক্রম করে একটি করে মহাকুম্ভ হয়। সেই বিচারে এক-একটি মহাকুম্ভ ১৪৪ বৎসর অন্তর হয়। অর্দ্ধকুম্ভ প্রতি ছয় বৎসর অন্তর হয়। অর্দ্ধকুম্ভের জন্য তিনটি তীর্থস্থান:- হরিদ্বার, নাসিক ও উজ্জয়িণী। পূর্ণকুম্ভ শুধুমাত্র প্রয়াগরাজে। “নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান !” এক অপূর্ব দৃশ্য, বাহ্যিক দৃষ্টিতে এক তীর্থক্ষেত্র, গঙ্গা-যমুনা-সরস্বতীর মিলন ক্ষেত্র, নদীর চর মেলাক্ষেত্র, কয়েকশো একর জমির উপর মেলা ক্ষেত্রে নাগরিক পরিষেবা, বিশুদ্ধ পানীয় জল, উপযুক্ত পরিমাণে সুস্বাদু ভান্ডারার ব্যবস্থাপনা, বিভিন্ন আখড়ায় ধর্মকথা, ভজন, কীর্তন, অঘোরী, নাগা, বৈষ্ণব সন্ন্যাসীদের উপস্থিতি, নাগা সাধুদের হঠযোগ ও ক্রিয়াযোগের দৃশ্য পর্যবেক্ষণ, কয়েক লক্ষ মানুষের উপস্থিতি হলেও সবকিছু সুষ্ঠুভাবে পরিচালনা অনুভব হলেও অন্তর্দৃষ্টি তে এর অনুভূতি আলাদা। অনুমান, মহাকুম্ভে প্রায় ৪০-৪৫ কোটি মানুষ সঙ্গম তীর্থে স্নান করবেন।

*অনেক মানুষ এমনও আছেন যারা কোনও না কোনও কারণে মহাকুম্ভে যেতে পারছেন না। এমন পরিস্থিতিতে তারা কীভাবে মহাকুম্ভ স্নানের ফল পাবেন, সে সম্পর্কেও আমাদের শাস্ত্র, ধর্মগ্রন্থে বলা হয়েছে। এই উপায়গুলি খুবই সহজ, যে কেউ করতে পারেন। স্নান করার সময় পূর্ণ শ্রদ্ধা এবং বিশ্বাস থাকা জরুরি। যেতে না পারলে, কাছের যে কোনও পবিত্র নদীতে স্নান করে পুণ্য অর্জন করা যায়। অমৃত স্নানের দিন প্রবাহিত জলে গঙ্গাজল মিশিয়ে বাড়িতে স্নান করলেও পুণ্য অর্জন সম্ভব হয়।*

হিন্দুশাস্ত্রে আমাদের ধর্মগ্রন্থে এমন একটি মন্ত্র বলা হয়েছে, স্নান করার সময় যা বললে ঘরে বসেই কুম্ভ স্নানের ফল পাওয়া যায়। তবে এর জন্য মনে পূর্ণ শ্রদ্ধা এবং বিশ্বাস থাকা খুবই জরুরি। এর জন্য স্নান করার সময় প্রথমে দেবনদী গঙ্গার স্মরণ করুন এবং মগ, ঘটি দিয়ে শরীরে জল ঢালার সময় ধীরে ধীরে এই মন্ত্রটি বলুন- “ওঁ গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী। নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধিং কুরু।।” ঘরে কুম্ভ স্নানের পুণ্যফল লাভের জন্য কিছু বিষয় মনে রাখবেন যেমন স্নান করার সময় সাবান বা শ্যাম্পু ব্যবহার করবেন না। স্নানের পর সূর্যকে অর্ঘ্য দিন এবং তুলসী গাছেও জল অর্পণ করুন। মহাকুম্ভে স্নানের পর দ্বিতীয় সবচেয়ে পুণ্যের কাজ হল দান করা। তাই আপনি যখনই এই উপায় করবেন, সেদিন নিজের ইচ্ছা অনুযায়ী অভাবীদের কাপড়, খাবার ইত্যাদি দান করতে পারেন। যেদিন আপনি এই উপায় করবেন, সেদিন সাত্ত্বিক খাবার খান। কুম্ভ স্নানের ফল পেতে শরীরের সাথে মানসিক শুদ্ধিরও যত্ন নিন। এই দিন কাউকে খারাপ কথা বলবেন না। কারও প্রতি খারাপ চিন্তাও মনে আনবেন না। স্নান করার সময় দেবনদী গঙ্গার স্মরণ করুন।

কুম্ভস্নানে সরাসরি পুণ্য ও পাওয়া যায় না, মোক্ষও পাওয়া যায় না, পাওয়া যায় অমৃত। আর এই অমৃতই মানুষকে দেয় যথাক্রমে পুণ্য এবং মোক্ষ। অমৃত কি? যা মানুষকে মৃত্যু-রহিত করে, তাই-ই অমৃত। সুতরাং জ্ঞানই হল অমৃত। কারণ জ্ঞানই মানুষকে মৃত্যু-রহিত করে, অমর করে। আমাদের যদি চেতনা থাকেতো কুম্ভে গিয়ে আমরা অবশ্যই এমন কিছু জ্ঞান অর্জন করতে পারবো, যা আমাদের জীবনীশক্তি বাড়িয়ে দেবে, যা আমাদেরকে অমর করে দিলেও করে দিতে পারে। তাই, দুর্লভ মনুষ্য জন্ম লাভ করে ডুব দিন আপন অন্তস্থল, নিজের অন্তরে। নিজস্ব গঙ্গা, যমুনা, সরস্বতীর সঙ্গমস্থলে, যেখানে পরম জ্ঞানের মহা অমৃতভান্ড লুকোনো আছে! সেই অমৃতের খোঁজ যিনি পেয়েছেন তিনি নিজেই এক তীর্থক্ষেত্র! কারণ, আধ্যাত্মিক মতে, গঙ্গা হলো জ্ঞানের প্রতীক ! যমুনা হলো প্রেমের প্রতীক ! সরস্বতী হলো প্রজ্ঞার প্রতীক! আমাদের সকলের জ্ঞানচক্ষু উন্মেষ হোক।

আমরা মানুষ সকলেই একদিন মারা যাব, কিন্তু কে, কোথায়, কিভাবে মারা যাব সেটা আমরা জানি না। কত মানুষ কত রকমভাবে মারা যান। গাড়ি দুর্ঘটনায় মারা যান অনেকেই, আরও কত কারণ। অতএব দুর্ঘটনায় কুম্ভমেলায় যারা মারা গেলেন, তারা মেলায় পুণ্যের জন্য না গেলেই বেঁচে যেতেন, অথবা তারা কেন পুণ্য করতে গেলেন? এতে লাভ কী হলো? তাদের প্রাণটাই যে চলে গেল? এসব ভাবাই কিন্তু অর্থহীন, কুম্ভমেলায় গিয়ে তার পুণ্য সঞ্চযের সঙ্গে তাদের মৃত্যুর কোনো যোগ আমি দেখি না। আমার সঙ্গে অনেকের মতের মিল হতে নাও পারে। মৌনী অমাবস্যায় মহাকুম্ভে অমৃত স্নানে দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক বিষয়। দেশের প্রধানমন্ত্রী থেকে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী, সাধু-সন্তরাও এই ঘটনায় শোক প্রকাশ করেছেন ও পীড়িত পরিবারের প্রতি সমবেদনা ব্যক্ত করেছেন। দুঃখজনক ঘটনার জন্য পীড়িত পরিবারের প্রতি সমবেদনা ব্যক্ত করি। সকলের জন্য গুরু মহারাজের শুভ আশির্বাদ প্রার্থনা করি। সবার মঙ্গল হোক, সবার কল্যাণ হোক, সবাই শুভ দর্শন করুক, কেউ যেন দুঃখ না পায়…..
ওঁ গুরু কৃপা হি কেবলম্ …..।
স্বামী আত্মভোলানন্দ(পরিব্রাজক)

Share This