Categories
রিভিউ

আজ ২১ জুন, ইতিহাসের আজকের এই দিনে যা ঘটেছিল।

আজ ২১ জুন। ইতিহাস ঘেটে দেখা যায় বছরের প্রতিটি দিনে ঘটেছে অনেক উল্লেখযোগ্য ঘটনা। আসুন আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু বিষয় একনজরে দেখে নিই।  ইতিহাসের আজকের এই দিনে কী কী ঘটেছিল, কে কে জন্ম নিয়েছিলেন ও মৃত্যুবরণ করেছিলেন——-

 

দিবস—–

(ক) বিশ্ব জললেখবিজ্ঞান দিবস (হাইড্রোগ্রাফি দিবস)।

(খ) আন্তর্জাতিক যোগ দিবস

(গ) বিশ্ব সংগীত দিবস

(ঘ) উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন৷

 

আজ যাদের জন্মদিন—-

১৯০৫ – জঁ-পল সার্ত্র্‌, ফরাসি অসিত্ত্ববাদী দার্শনিক, নাট্যকার, সাহিত্যিক এবং সমালোচক।

১৯২১ – জুডি হলিডে, মার্কিন অভিনেত্রী, কৌতুকাভিনেত্রী ও গায়িকা।

১৯২৫ – মরিন স্ট্যাপলটন, আমেরিকান অভিনেত্রী।

১৯৩৭ – জন এডরিচ, সাবেক ও বিখ্যাত ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেট তারকা।

১৯৪০ – বিকাশ ভট্টাচার্য, প্রখ্যাত ভারতীয় চিত্রশিল্পী ।

১৯৪৩ – রাহিজা খানম ঝুনু, একুশে পদক বিজয়ী বাংলাদেশী নৃত্যশিল্পী ও নৃত্যশিক্ষক।

১৯৪৪ – টনি স্কট, একজন ইংরেজ চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক।

১৯৪৫ – নির্মলেন্দু গুণ, বাংলাদেশ ও বাংলা ভাষার গুরুত্বপূর্ণ কবিদের একজন।

১৯৪৭ – শিরিন এবাদি, ইরানের একজন আইনজীবী ও মানবাধিকার কর্মী।

১৯৪৮ – ইয়ান ম্যাকইউয়ান, খ্যাতিমান ইংরেজ ঔপন্যাসিক।

১৯৫২ – জেরেমি কোনি, সাবেক ও বিখ্যাত নিউজিল্যান্ডীয় আন্তর্জাতিক ক্রিকেট তারকা।

১৯৫৩ – বেনজীর ভুট্টো, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী।

১৯৫৫ – মিশেল প্লাতিনি, ফরাসি ফুটবলার এবং পরিচালক।

১৯৬১ – জোকো উইদোদো, ইন্দোনেশিয়ার বর্তমান রাষ্ট্রপতি।

১৯৬৫ – ওয়াচৌস্কি ভ্রাতৃদ্বয়, আমেরিকান পরিচালক, প্রযোজক এবং চিত্রনাট্যকার।

১৯৬৭ – ইংলাক সিনাওয়াত্রা, থাইল্যান্ডের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন।

১৯৭৯ – ক্রিস প্রাট, আমেরিকান অভিনেতা।

১৯৮২ – প্রিন্স উইলিয়াম, ডিউক অব কেমব্রিজ।

১৯৮৩ – এডওয়ার্ড স্নোডেন, আমেরিকার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র সাবেক সদস্য।

১৮৩৯ – মাচাদো দে অ্যাসিস, ব্রাজিলের বিখ্যাত ঔপন্যাসিক, কবি, নাট্যকার ও ছোট গল্পকার ছিলেন।

১৮৫৬ – ফ্রিড্‌রিশ ক্লুগে, জার্মান ভাষাবিজ্ঞানী।

১৮৮২ – লুইস কোম্পানিস, কাতালোনিয়ার ১২৩তম রাষ্ট্রপতি ।

১৭৮১ – সিমেওঁ দ্যনি পোয়াসোঁ, ফরাসি গণিতবিদ, জ্যামিতিবিদ, এবং পদার্থবিজ্ঞানী।

 

ইতিহাসের পাতায় আজকের দিনের ঘটনাবলী—-

২০০২ – বাংলাদেশের রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরীর পদত্যাগ। স্পিকার জমির উদ্দিন সরকার অস্থায়ী রাষ্ট্রপতি।

২০০৪ – মহাশুন্যে প্রথম বেসরকারি মহাকাশযান স্পেসশীপ ওয়ান সফলভাবে উড্ডয়ন করে।

২০২০ – বলয়গ্রাস সূর্যগ্রহণ অনুষ্ঠিত।

১৯১৬ – তুরস্কের বিরুদ্ধে আরবদের বিদ্রোহ।

১৯৩৫ – প্যারিতে বিশ্বের নেতৃস্থানীয় শিল্পী সাহিত্যিকদের উপস্থিতিতে প্রথম আন্তর্জাতিক ফ্যাসিবিরোধী সম্মেলন অনুষ্ঠিত হয়।

১৯৪৮ – স্বাধীন ভারতের প্রথম ও শেষ গর্ভনর জেনারেল হন চক্রবর্তী রাজাগোপালাচারী

১৯৭০ – ব্রাজিলের তৃতীয়বার ‘জুলে রিমে’ কাপ বিজয় ও সে কাপের স্থায়ী অধিকার লাভ।

১৯৭২ – বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় জাম্বিয়া।

১৯৭৬ – ফ্রান্সের রেডিও স্টেশনের আমেরিকান মিউজিশিয়ান জোয়েল কোহেন প্রথম বিশ্ব সঙ্গীত দিবসের প্রস্তাব করেন।

১৯৮১ – ইসলামী ইরানের প্রতিষ্ঠাতা মরহুম ইমাম খোমেনী (রঃ) ইরানের তৎকালীন প্রেসিডেন্ট আবুল হাসান বনিসদরের প্রতি সংসদের অনাস্থা ও প্রেসিডেন্ট পদে তাকে অযোগ্য ঘোষণার রায় অনুমোদন করেন।

১৯৮৫ – সালের এই দিন থেকে ইউরোপ এবং পরে সারা বিশ্বে বিশ্ব সঙ্গীত দিবস হিসেবে পালন করা শুরু হয়।

১৯৯০ – ইরানে ভূমিকম্পে ৪০ হাজার লোক নিহত।

১৯৯৪ – পশ্চিমি দুনিয়ার শর্ত মেনে নিয়ে রাশিয়া ন্যাটোতে যোগ দেয়।

১৮৬২ – অবিভক্ত ভারতের প্রথম ব্যারিস্টার জ্ঞানেন্দ্র মোহন ঠাকুর ইংল্যান্ডের লিংকন ইন থেকে ব্যারিস্টারি পরীক্ষায় উত্তীর্ণ।

১৮৯৮ – যুক্তরাষ্ট্র স্পেনের হাত থেকে গোয়াম দখল করে নেয়।

১৭৮৮ – মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান কার্যকর করা হয়।

 

এই দিনে মৃত্যুবরণ করেন যারা—-

২০০৪ – লিওনেল ব্রিজোলা, ব্রাজিলিয়ান রাজনীতিবিদ।

২০১২ – সুনীল জানা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় বাঙালি ফটো সাংবাদিক।

১৯১৪ – বের্টা ফন জুটনার, অস্ট্রীয় ঔপন্যাসিক এবং শান্তিতে নোবেল পুরস্কারপ্রাপ্ত প্রথম নারী কবি।

১৯৩৯ – বাংলা মঞ্চ ও চলচ্চিত্রের অভিনেত্রী, গায়িকা কঙ্কাবতী দেবী।

১৯৫৪ – গিডিয়ন সানবেক, সুয়েডীয়-আমেরিকান তড়িৎ প্রকৌশলী।

১৯৫৭ – ইয়োহানেস ষ্টার্ক, বিংশ শতাব্দীর বিখ্যাত জার্মান পদার্থবিজ্ঞানী।

১৯৭০ – সুকর্ণ, ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি।

১৯৯১ – রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ, বাংলাদেশি কবি, গীতিকার ।

১৯৯৭ – শিনতারো কাতসু, জাপানি অভিনেতা, গায়ক, প্রযোজক ও পরিচালক।

১৮৫২ – ফেড্রিক ফ্রোবেল, জার্মান ধর্মযাজক ও কিন্ডারগার্টেন স্কুলের সূচনা কারী।

৮৭০ – আল-মুহতাদি, ছিলেন ১৪শ আব্বাসীয় খলিফা।

 

।।তথ্য : সংগৃহীত ইন্টারনেট।।

Share This
Categories
রিভিউ

আজ ১৯ জুন, ইতিহাসের আজকের এই দিনে যা ঘটেছিল।

আজ ১৯ জুন। ইতিহাস ঘেটে দেখা যায় বছরের প্রতিটি দিনে ঘটেছে অনেক উল্লেখযোগ্য ঘটনা। আসুন আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু বিষয় একনজরে দেখে নিই।  ইতিহাসের আজকের এই দিনে কী কী ঘটেছিল, কে কে জন্ম নিয়েছিলেন ও মৃত্যুবরণ করেছিলেন——-

 

দিবস—–

 

(ক) বিশ্ব সিকেল সেল দিবস ৷

 

আজ যাদের জন্মদিন—-

১৯০১ – রাজচন্দ্র বসু, প্রখ্যাত ভারতীয় গণিতবিদ ও পরিসংখ্যানবিদ।

১৯০৩ – ওয়ালি হ্যামন্ড, ইংল্যান্ডের একজন টেস্ট ক্রিকেটার এবং অধিনায়ক।

১৯০৬ – এর্নস্ট বরিস কাইন, জার্মান বংশোদ্ভূত ব্রিটিশ প্রাণরসায়নবিদ।

১৯১০ – পল জন ফ্লোরি, মার্কিন রসায়নবিদ।

১৯১৭ – যিহোশূয় নিকোমো, জিম্বাবুয়ের গেরিলা নেতা এবং রাজনীতিবিদ।

১৯১৯ – পলিন কেল, আমেরিকান চলচ্চিত্র সমালোচক।

১৯২২ – অউ নিলস বোর, নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিজ্ঞানী।

১৯২৬ – এরনা স্নেইডার হুভার, আমেরিকান গণিতবিদ এবং উদ্ভাবক।

১৯৩০ – জেনা রোলান্ডস, আমেরিকান অভিনেত্রী।

১৯৪৫ – অং সান সু চি, বর্মী রাজনীতিক, কূটনীতিক এবং লেখিকা।

১৯৪৭ – আহমেদ সালমান রুশদি, বৃটিশ ভারতীয় ঔপন্যাসিক ও প্রাবন্ধিক।

১৯৫১ – আয়মান আল-জাওয়াহিরি, মিশরীয় ও বর্তমান আল কায়েদার প্রধান নেতা।

১৯৫৪ – ক্যাথলিন টার্নার, আমেরিকান অভিনেত্রী।

১৯৬২ – আশিষ বিদ্যার্থী, ভারতীয় অভিনেতা।

১৯৬৪ – বরিস জনসন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী এবং লন্ডনের প্রাক্তন মেয়র।

১৯৭০ – রাহুল গান্ধী, ভারতীয় রাজনীতিবিদ।

১৯৭২ – জঁ দ্যুজার্দাঁ, ফরাসি অভিনেতা।

১৯৭৪ – মোশতাক আহমেদ রুহী, বাংলাদেশী রাজনীতিবিদ ও সংসদ সদস্য।

১৯৭৮ – জো সালডানা, আমেরিকান অভিনেত্রী।

১৯৮৫ – কাজল আগরওয়াল, ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী।

১৯৯২ – কিটন জেনিংস, দক্ষিণ আফ্রিকা বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার।

১৮৫১ – বিলি মিডউইন্টার, ইংরেজ ক্রিকেটার।

১৮৯৬ – রজনীপাম দত্ত, বিশিষ্ট সাংবাদিক ও বৃটিশ কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা-সভ্য।

১৮৯৬ – ওয়ালিস সিম্পসন, মার্কিন যুক্তরাষ্ট্রের সমাজকর্মী।

১৮৯৭ – চ্যরিল নরমান হিঙ্ঘলিউড, ইংরেজ ভৌত রসায়নবিদ।

১৬২৩ – ব্লেজ পাস্কাল, ফরাসি গণিতজ্ঞ, পদার্থবিদ, উদ্ভাবক, লেখক এবং ক্যাথলিক দার্শনিক।

১৫৯৫ – গুরু হরগোবিন্দ, ষষ্ঠ শিখ গুরু।

১৩০১ – জাপানের যুবরাজ মরিকুনি।

 

ইতিহাসের পাতায় আজকের দিনের ঘটনাবলী—-

১৯১১ – পর্তুগালকে প্রজাতন্ত্র ঘোষণা করা হয়।

১৯২১ – ব্রিটেনে আদশুমারি হয়।

১৯৪৩ – টেক্সাসে জাতিগত দাঙ্গা হয়।

১৯৪৪ – ফিলিপিন সাগরে যুদ্ধ শুরু হয়।

১৯৫১ – নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশান বা ন্যাটো নামক সামরিক জোট গঠন করা হয়।

১৯৫৩ – গুপ্তচর বৃত্তির অভিযোগে আমেরিকার বিপ্লবী দম্পতি জুলিয়াস রোজেনবার্গ ও এথেল রোজেনবার্গের মৃত্যুদণ্ড।

১৯৬১ – কুয়েত স্বাধীনতা লাভ করে।

১৯৬৮ – পাকিস্তানের ইতিহাসের বহুল আলোচিত আগরতলা ষড়যন্ত্র মামলার (রাষ্ট্র বনাম শেখ মুজিব ও অন্যান্য) শুনানি শুরু।

১৯৮৯ – পোলান্ডের সাধারণ নির্বাচনে লেস ওয়ালেসার নেতৃত্বাধীন সলিডারিটি নিরঙ্কুশ বিজয় অর্জন করে।

১৯৯২ – ইসলামী সম্মেলন সংস্থা বা ও.আই. সি জানায় সার্বদের মাধ্যমে অবরুদ্ধ ও মুসলমান অধ্যুষিত বসনিয়ার রাজধানী সারাজেভোর মানুষ জীবন বাচাতে ঘাস লতা-পাতা খাচ্ছে। একই দিনে ও.আই. সি বসনিয়ায় সামরিক হস্তক্ষেপ করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানায়।

১৯৯৩ – জাপানে মিয়াজাওয়া সরকারের পতনের পর এক মাসের মধ্যে সংসদ নির্বাচন হবে বলে ঘোষণা করা হয়।

১৮২৯ – বৃটেনে আইন পাশের মাধ্যমে মেট্রোপলিটান পুলিশ প্রতিষ্ঠা করা হয়েছিল।

১৮৬১ – অ্যানহেইম পোস্ট অফিস প্রতিষ্ঠিত হয়।

১৮৬২ – যুক্তরাষ্ট্রে দাস প্রথা বিলুপ্ত হয়।

১৮৬৭ – অস্ট্রিয়ার যুবরাজ ম্যাক্সিমিলানকে ফাঁসী দেয়া হয়।

১৮৭৭ – ভূমি থেকে আকাশে উলম্বভাবে উড্ডয়নের ও আকাশ থেকে ভূমিতে অবতরণের এবং আকাশে স্থির থাকার যান তথা আদি যুগের হেলিকপ্টার পরীক্ষা করা হয়।

১৬২১ – তুরস্কের সেনাবাহিনীর কাছে পরাজিত হয় গ্রিস।

১৪৬৪ – ফ্রান্সের রাজা একাদশ লুই ডাক ব্যবস্থা চালু করেন।

 

এই দিনে মৃত্যুবরণ করেন যারা—-

২০০৮ – বরুণ সেনগুপ্ত, ভারতীয় সাংবাদিক, কলকাতার বাংলা দৈনিক “বর্তমান”-এর প্রতিষ্ঠাতা।

২০২০ – রাম চাঁদ গোয়ালা, বাংলাদেশের প্রথম বাম-হাতি স্পিনার।

১৯০২ – জন ডালবার্গ, ইংরেজ ইতিহাসবিদ।

১৯০৭ – উমেশচন্দ্র দত্ত, সমাজ সংস্কারক ও শিক্ষাবিদ।

১৯১৯ – অক্ষয় কুমার বড়াল, ঊনিশ শতকের বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি।

১৯৬২ – ফ্রাংক বোরজেগি, মার্কিন চলচ্চিত্র পরিচালক এবং অভিনেতা।

১৯৮১ – সুভাষ মুখোপাধ্যায় ভারতে প্রথম এবং পৃথিবীর দ্বিতীয় নল-জাত শিশু দুর্গার সৃষ্টিকর্তা হিসেবে স্বীকৃত ভারতীয় চিকিৎসক।

১৯৮২ – নলিনী দাস, ভারতের স্বাধীনতা সংগ্রামী।

১৯৯৬ – স ম আলাউদ্দীন, মুক্তিযোদ্ধা, সাতক্ষীরার সাবেক এমএলএ।

১৮৪৪ – এতিয়েন জফ্রোয়া সাঁ-হিলের, ফরাসি প্রাণীবিদ ও জীববিজ্ঞানী।

১৭৪৭ – নাদের শাহ, ইরানের শাহ ও আফসারিদ রাজবংশের প্রতিষ্ঠাতা।

১৩৫০ – ফাখরুল মুহাক্বেক্বীন, ইসলামি আইনবিদ ও পণ্ডিত।

৬২৬ – সোগা নো উমাকো, সোগা নো ইনামের জাপানি পুত্র ।

।।তথ্য : সংগৃহীত ইন্টারনেট।।

Share This
Categories
রিভিউ

আজ ১৮ জুন, ইতিহাসের আজকের এই দিনে যা ঘটেছিল।

আজ ১৮জুন। ইতিহাস ঘেটে দেখা যায় বছরের প্রতিটি দিনে ঘটেছে অনেক উল্লেখযোগ্য ঘটনা। আসুন আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু বিষয় একনজরে দেখে নিই।  ইতিহাসের আজকের এই দিনে কী কী ঘটেছিল, কে কে জন্ম নিয়েছিলেন ও মৃত্যুবরণ করেছিলেন——-

 

দিবস—–

(ক) আন্তর্জাতিক পিকনিক দিবস বা বনভোজন দিবস।

(খ) ফাদার্স ডে। (জুন মাসের তৃতীয় রবিবার ভারতে পালিত হয়  ‘ফাদার্স ডে’)।

 

আজ যাদের জন্মদিন—-

১৯৫০ – মাহফুজ আনাম, বাংলাদেশী সাংবাদিক।

১৯৫২ – ক্যারল কেইন, আমেরিকান অভিনেত্রী।

১৯৬২ – লিসা র‌্যান্ডল, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মার্কিন পদার্থবিজ্ঞানের অধ্যাপক।

১৯৮৬ – রিশার গাস্কে, ফরাসি টেনিস খেলোয়াড়।

১৯৮৭ – (গ) মঈন আলী, পাকিস্তানি বংশোদ্ভুত একজন ইংরেজ ক্রিকেটার।

(খ) কাইল এ্যাবট, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার।

১৯০১ – অ্যানেস্তেশিয়া নিকোলায়েভনা, রুশ সম্রাট নিকোলাস দ্বিতীয় এর সবচেয়ে ছোট মেয়ে।

১৯০৩ – আলোন্‌জো চার্চ, মার্কিন গণিতবিদ এবং যুক্তিবিদ।

১৯০৬ – অনিলকুমার দাস, স্বাধীনতা সংগ্রামী।

১৯০৭ – ফ্রিটজফ শুয়ন, সুইজারল্যান্ডের আধ্যাত্মবাদী দার্শনিক।

১৯১৮ – অরবিন্দ মুখোপাধ্যায়, ভারতের বাঙালি চলচ্চিত্র পরিচালক ।

১৯৩২ – ডাডলি হের্শবাখ, মার্কিন রসায়নবিদ।

১৯৪১ – আতাউর রহমান, একুশে পদক বিজয়ী বাংলাদেশী মঞ্চ ও টেলিভিশন অভিনেতা ও মঞ্চনাটক নির্দেশক।

১৯৪২ – রজার এবার্ট, আমেরিকান সাংবাদিক, সমালোচক ও চিত্রনাট্যকার।

১৯৪২ – পল ম্যাককার্টনি, ইংরেজ পপ সঙ্গীত তারকা।

১৮৭৫ – সুনয়নী দেবী, স্বশিক্ষিত খ্যাতিমান ভারতীয় চিত্রশিল্পী ।

 

ইতিহাসের পাতায় আজকের দিনের ঘটনাবলী—-

২০০৪ – ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান।

১৯০৮ – ইউনিভার্সিটি অব ফিলিপিনস প্রতিষ্ঠা হয়।

১৯১৩ – মাসিক সাহিত্য পত্রিকা ‘ভারতবর্ষ’ প্রকাশিত হয়।

১৯৪৪ – সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজ ব্রিটিশ শাসনের হাত থেকে মুক্তির সংগ্রাম শুরু করে।

১৯৫৩ – জেনারেল এম নাগিরকে প্রেসিডেন্ট করে মিসরকে প্রজাতন্ত্র ঘোষণা।

১৯৬৫ – এয়ার ভাইস মার্শাল এনগুয়েন কাওকির দ. ভিয়েতনামের প্রধানমন্ত্রী পদে ক্ষমতারোহণ।

১৯৭২ – বঙ্গবন্ধু সুপ্রিমকোর্ট উদ্বোধন করেন।

১৯৭৫ – সৌদি বাদশা ফয়সালকে হত্যার দায়ে তার ভাতিজা প্রিন্স মুসায়েদের প্রকাশ্যের শিরশ্ছেদ।

১৯৭৯ – যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে ভিয়েনায় দ্বিতীয় সল্ট চুক্তি সম্পাদিত হয়।

১৯৯৭ – ক্রিকেটে বাংলাদেশের আন্তর্জাতিক ওয়ান ডে স্ট্যাটাস মর্যাদা লাভ।

১৯৯৭ – তুরস্কের ইসলামপন্থী প্রধানমন্ত্রী নাজম উদ্দীন আরবাকান কট্টর ইসলাম বিদ্বেষী ও ধর্মনিরপেক্ষতাবাদী সেনা বাহিনীর চাপের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন।

১৯৯৭ – কম্বোডিয়ার পলাতক খেমারুজ নেতা পলপটের আত্মসমর্পণ।

১৯৯৯ – ২৯ বছর পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠান।

১৮১২ – মার্কিন যুক্তরাষ্ট্র গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

১৮১৫ – ইংরেজ ও জার্মানদের মিলিত শক্তির বিরুদ্ধে ওয়াটারলুর যুদ্ধে নেপোলিয়ন চূড়ান্ত পরাজয় বরণ করেন।

১৮৩০ – ফ্রান্স আলজেরিয়া দখল করে।

১৮৮৭ – জার্মানি ও রাশিয়ার মধ্যে রি-ইনস্যুরেন্স চুক্তি সম্পাদিত হয়।

১৭৭৮ – আমেরিকার বিপ্লব যুদ্ধে ব্রিটিশরা ফিলাডেলফিয়া ত্যাগ করে।

১৫৭৬ – রানা প্রতাপ ও সম্রাট আকবরের মধ্যে হলদিঘাটের যুদ্ধ শুরু হয়।

৭০৬ – খলিফা ওয়ালিদ ইবনে আবদুল মালেক কর্তৃক বিখ্যাত মসজিদ জামে দামেস্ক নির্মিত।

 

এই দিনে মৃত্যুবরণ করেন যারা—-

২০০২ – নীলিমা ইব্রাহিম, বাঙালি শিক্ষাবিদ।

২০০৫ – মুশতাক আলী, ভারতীয় ক্রিকেটার।

২০০৯ – আলী আকবর খাঁ, ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী।

২০১০ – হোসে সারামাগো, পর্তুগীজ কথাসাহিত্যিক।

২০২১ – ভারতের প্রথম ট্র্যাক অ্যান্ড ফিল্ড ক্রীড়াবিদ মিলখা সিং।

১৯০২ – ইংরেজ ব্যাঙ্গকবি স্যামুয়েল বাটলার।

১৯২২ – ইয়াকোবুস কাপ্টাইন, ওলন্দাজ জ্যোতির্বিজ্ঞানী।

১৯২৮ – রুয়াল আমুনসেন, নরওয়েজিয়ান পাইলট এবং এক্সপ্লোরার।

১৯৩৬ – মাক্সিম গোর্কি, বিখ্যাত রুশ সাহিত্যিক।

১৯৪৬ – খান বাহাদুর আবদুল মোমেন, বেঙ্গল সিভিল সার্ভিসের সদস্য, সার্ভে এন্ড সেটেলমেন্ট অপারেশনের অফিসার।

১৯৫৩ – স্যার আবদুল হালিম গজনভি, বাঙালি রাজনীতিবিদ, শিল্পপতি।

১৯৫৯ – ইথেল ব্যারিমোর, আমেরিকান অভিনেত্রী

১৯৭৮ – রবীন্দ্রসঙ্গীত শিল্পী জাহেদুর রহিম।

১৯৮০ – গোপালদাস মজুমদার খ্যাতনামা প্রকাশক।

১৯৮৬ – ফ্রান্সেস স্কট ফিট্‌জেরাল্ড, মার্কিন লেখিকা, সাংবাদিক ও ডেমোক্র্যাটিক পার্টির সদস্য।

১৯৮৭ – বাঙালি চলচ্চিত্র পরিচালক, গীতিকার,সঙ্গীতকার,গল্পকার,ঔপন্যাসিক অভিনেতা হীরেন বসু।

 

।।তথ্য : সংগৃহীত ইন্টারনেট।।

Share This
Categories
রিভিউ

আজ ১৭জুন, ইতিহাসের আজকের এই দিনে যা ঘটেছিল।

আজ ১৭ জুন। ইতিহাস ঘেটে দেখা যায় বছরের প্রতিটি দিনে ঘটেছে অনেক উল্লেখযোগ্য ঘটনা। আসুন আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু বিষয় একনজরে দেখে নিই।  ইতিহাসের আজকের এই দিনে কী কী ঘটেছিল, কে কে জন্ম নিয়েছিলেন ও মৃত্যুবরণ করেছিলেন——-

 

দিবস—–

(ক) বিশ্ব মরুময়তা ও অনাবৃষ্টি প্রতিরোধ দিবস।

(খ) আইসল্যান্ড এর জাতীয় দিবস।

 

আজ যাদের জন্মদিন—-

১৯৩০ – (ক)  অনুপ কুমার, ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেতা।

(খ) ব্রায়ান স্ট্যাথাম, ইংলিশ ক্রিকেটার।

১৯৪০ – জর্জ অ্যাকারলফ, মার্কিন অর্থনীতিবিদ।

১৯৪২ – মোহাম্মেদ এল বারাদেই, মিশরের একজন উপরাষ্ট্রপতি এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) এর ডিরেক্টর জেনারেল।

১৯৪৫ – টমি ফ্র্যাংক্‌স, মার্কিন সেনাপতি।

১৯৬৪ – স্টিভ রোডস, সাবেক ইংলিশ ক্রিকেটার ও কোচ।

১৯৭৩ – লিয়েন্ডার পেজ, ভারতীয় টেনিস খেলোয়াড়।

১৯৮০ – ভেনাস উইলিয়ামস, আমেরিকান পেশাদার মহিলা টেনিস খেলোয়াড়।

১৯৮১ – শেন ওয়াটসন, অস্ট্রেলিয়ান ক্রিকেটার।

১৯৮১ – অমৃতা রাও, একজন মডেল এবং হিন্দী চলচ্চিত্রের নায়িকা।

১৯৮৫ – মার্কোস বাগদাতিস, সাইপ্রিয় পেশাদার টেনিস খেলোয়াড়।

১৯৮৭ – কেন্ড্রিক লামার, মার্কিন র‍্যাপার এবং গীতিকার।

১৯৮৮ – স্টেফানি রাইস, অস্ট্রেলিয়ান সাঁতারু।

১৯৯০ – জর্ডান হেন্ডারসন, ইংলিশ ফুটবলার।

১৯৯৫ – ক্লেমোঁ লংলে, ফরাসি ফুটবলার।

১৯৯৭ – কেজে অপা, নিউজিল্যান্ডের একজন অভিনেতা।

১৯০২ – অ্যালেক হারউড, অস্ট্রেলিয়ান ক্রিকেটার।

১৯০৪ – রাফ বেলামি, মার্কিন অভিনেতা।

১৯২০ – সেতসুকো হারা, জাপানি অভিনেত্রী।

১৯২৪ – অধ্যাপক অম্লান দত্ত, প্রখ্যাত অর্থনীতিবিদ চিন্তাবিদ।

১৯২৯ – তিগ্রেন পেত্রোসিয়ান, আর্মেনিয়ান দাবা খেলোয়াড়।

১৮৮২ – ইগর স্ট্রাভিনস্কি, রাশিয়ান পিয়ানোবাদক, সুরকার এবং কন্ডাক্টর।

১৮৯৮ – এম. সি. এশ্যর, একজন ওলন্দাজ চিত্রলেখ শিল্পী।

১৬৩১ – গওহর আরা বেগম, মোগল রাজকন্যা এবং সম্রাট শাহজাহান ও তার স্ত্রী মুমতাজ মহলের চৌদ্দতম এবং সর্বকনিষ্ঠ সন্তান।

 

ইতিহাসের পাতায় আজকের দিনের ঘটনাবলী—-

১৯০৫ – লন্ডনে টেমস নদীর ওপর বাষ্পীয় নৌপরিবহন চলাচল শুরু হয়।

১৯২৫ – জেনেভায় জীবাণু ও রাসায়নিক অস্ত্র ব্যবহার নিষিদ্ধকরণ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯৪০ – সোভিয়েত ইউনিয়ন লাতভিয়া দখল করে নিয়েছিল।

১৯৪৩ – আমেরিকার রাজনীতিবিদ নিউট গিংগ্রিট জন্মগ্রহণ করেন। তিনি আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের একজন মনোনয়ন পদপ্রার্থী।

১৯৪৪ – আইসল্যান্ডের জনগণ ডেনমার্ক থেকে পুরোপুরি স্বাধীনতা লাভ করে এবং প্রতি বছর এই দিনটিকে তারা জাতীয় দিবস হিসাবে পালন করে।

১৯৫৫ – পল্টন ময়দানের জনসভায় মওলানা ভাসানী কর্তৃক পাকিস্তানকে আসসালামু আলাইকুম জ্ঞাপন।

১৯৬৭ – চীন প্রথম হাইড্রোজেন বোমা তৈরী করে।

১৯৯১ – দক্ষিণ আফ্রিকার পার্লামেন্টে গৃহীত আইনের বলে বর্ণবৈষম্যের অবসান ঘটে।

১৯৯৬ – দক্ষিণ এশিয়া উন্নয়ন তহবিল প্রতিষ্ঠা করা হয়।

১৯৯৯ – কিংবদন্তি নেতা নেলসন ম্যান্ডেলার নবনির্বাচিত প্রেসিডেন্ট থাবো এমবেকির কাছে দ. আফ্রিকার ক্ষমতা হস্তান্তর করে বিদায়।

১৮৮৫ – নিউইয়র্ক বন্দরে স্ট্যাচু অব লিবার্টি দাঁড় করানো হয়।

১৭৫৬ – নবাব সিরাজউদ্দৌলা ইংরেজ দখল থেকে কলকাতা পুনরুদ্ধারে অভিযান চালান।

১৭৭৫ – বাংকার হিলে আমেরিকার প্রথম স্বাধীনতা যুদ্ধ শুরু।

১৬৩১ – মুমতাজ মহল, মোগল সম্রাট শাহজাহান এর স্ত্রী এর মৃত্যু। মুমতাজ মহলের স্মরণে শাহজাহান তাজমহল নির্মাণ করান ।

১৫৬৭ – স্কটিশ বিদ্রোহীদের হাতে স্কটরানী ম্যারি বন্দী।

১৫৭৬ – হল্যান্ডের স্বাধীনতাকামী আন্দোলনের নেতা উইলিয়াম সিলেন্ডি স্পেনের কাছ থেকে স্বাধীনতা ঘোষণা করেন।

১৫৭৯ – স্যার ফ্রান্সিস ড্রেক নিউ আলবিত্তনে কর্তৃক ইংল্যান্ডের সার্বভৌমত্ব ঘোষণা।

১৪৬২ – শুলে চড়ানোর জন্য কুখ্যাত ৩য় ভলাদ তুর্কী সম্রাট ২য় মাহমুদকে গুপ্তহত্যা করার প্রচেষ্টা চালান, এর ফলে মাহমুদ ওয়াল্লাচিয়া এলাকা ছেড়ে যেতে বাধ্য হন।

১৪৯৭ – ডেপ্টফোর্ডের সেতুর যুদ্ধে ইংল্যান্ডের রাজা ২য় হেনরির সেনাদের হাতে মাইকেল আন গফের সেনাবাহিনীর পরাজয় ঘটে।

৬৫৬ – খলিফা হজরত উসমান (রা.) বিদ্রোহী ঘাতকের হাতে নিহত হন।

 

এই দিনে মৃত্যুবরণ করেন যারা—-

২০০১ – ডোনাল্ড জেমস ক্র্যাম, মার্কিন রসায়নবিদ।

২০০৬ – আনোয়ার পারভেজ, বাংলাদেশী সুরকার, সঙ্গীত পরিচালক, ও সঙ্গীতজ্ঞ।

২০০৯ – গাজীউল হক, বাংলাদেশী লেখক, বুদ্ধিজীবী ও ভাষাসৈনিক।

২০১২ – রডনি কিঙ, আমেরিকান পুলিশ বর্বরতার শিকার।

২০১২ – ফৌজিয়া ওয়াহাব, পাকিস্তানি অভিনেত্রী ও রাজনীতিবিদ।

২০১৩ – আতিকুল হক চৌধুরী, বাংলাদেশী নাট্যকার ও প্রযোজক।

২০১৯ – মুহাম্মাদ মুরসি, মিশরীয় প্রকৌশলী, শিক্ষায়তনিক ও রাজনীতিক, এবং মিশরের ৫ম রাষ্ট্রপতি।

১৯২৮ – সমাজসেবক, সংস্কারক, সাংবাদিক, কবি ও প্রাবল্ধিক উৎকলমণি গোপবন্ধু দাস।

১৯৩২ – স্বাধীনতা সংগ্রামী অনিলকুমার দাস।

১৯৪০ – আর্থার হার্ডেন, ইংরেজ প্রাণরসায়নবিদ।

১৯৬০ – ফরাসি কবি পিয়ের রভের্দি।

১৯৭৬ – হাবীবুর রহমান, বাঙালি কবি, শিশুসাহিত্যিক ও সাংবাদিক।

১৯৭৯ – হুবার্ট অ্যাশটন, ইংলিশ ক্রিকেটার এবং রাজনীতিবিদ।

১৯৮৫ – জর্জিয়া হেল, মার্কিন নির্বাক চলচ্চিত্র অভিনেত্রী।

১৯৯৬ – টমাস স্যামুয়েল কুন, মার্কিন বুদ্ধিজীবী।

১৮৩৯ – লর্ড উইলিয়াম বেন্টিংক, ব্রিটিশ সামরিক কর্মকর্তা ও প্রশাসক।

১৮৫৮ – লক্ষ্মী বাঈ, ঝাঁসির রাণী ও ১৮৫৭ সালের ভারতীয় বিদ্রোহের পথিকৃৎ।

১৬৩১ – মুমতাজ মহল, মোগল সম্রাট শাহজাহান এর স্ত্রী। মুমতাজ মহলের স্মরণে শাহজাহান তাজমহল নির্মাণ করেন।

১৬৭৪ – জীজা বাঈ, মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা শিবাজির মাতা।

৬৫৬ – উসমান ইবন আফফান, ইসলামের তৃতীয় খলিফা।

 

।।তথ্য : সংগৃহীত ইন্টারনেট।।

Share This
Categories
রিভিউ

আজ ১৬ জুন, ইতিহাসের আজকের এই দিনে যা ঘটেছিল।

আজ ১৬ জুন। ইতিহাস ঘেটে দেখা যায় বছরের প্রতিটি দিনে ঘটেছে অনেক উল্লেখযোগ্য ঘটনা। আসুন আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু বিষয় একনজরে দেখে নিই।  ইতিহাসের আজকের এই দিনে কী কী ঘটেছিল, কে কে জন্ম নিয়েছিলেন ও মৃত্যুবরণ করেছিলেন——-

 

দিবস—–

(ক) যুব দিবস (দক্ষিণ আফ্রিকা)
(Youth Day (South Africa))

(খ) আফ্রিকান শিশুর আন্তর্জাতিক দিবস (OAU)
(International Day of the African ChildAU (OAU))
(গ) ফুলের দিন
(Bloomsday)

 

আজ যাদের জন্মদিন—-

১৯০২ – বারবারা ম্যাকলিন্টক, নোবেল বিজয়ী মার্কিন জীববিজ্ঞানী।

১৯০৬ – অ্যালেন ফেয়ারফ্যাক্স, অস্ট্রেলিয়ান ক্রিকেটার।

১৯০৭ – জ্যাক অ্যালবার্টসন, আমেরিকান অভিনেতা।

১৯১৫ – জন টুকি, মার্কিন পরিসংখ্যানবিদ।

১৯২০ – হেমন্ত মুখোপাধ্যায়, বাংলার খ্যাতিমান কণ্ঠসঙ্গীত শিল্পী,সুরকার, সঙ্গীত পরিচালক ও প্রযোজক।

১৯২৬ – এফ্রিয়ান রিস মন্ট, গুয়েতেমালা এন জেনারেল এবং রাজনীতিবিদ।

১৯২৭ – টম গ্রেভেনি, ইংলিশ ক্রিকেটার এবং স্পোর্টসকাস্টার।

১৯৩৭ – এরিখ সেগাল, আমেরিকান সাহিত্যিক, চিত্রনাট্যকার ও অধ্যাপক।

১৯৫০ – মিঠুন চক্রবর্তী, ভারতের চলচ্চিত্র জগতে খ্যাতিমান বাঙালি অভিনেতা, সমাজ সংগঠক ও উদ্যোক্তা।

১৯৫১ – রবার্তো দুরান, সাবেক পানামিয় পেশাদার মুষ্টিযোদ্ধা।

১৯৬১ – রবি কার, সাবেক অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার।

১৯৬৭ – ইয়ুর্গেন ক্লপ, জার্মান ফুটবল কোচ এবং সাবেক ফুটবল খেলোয়াড়।

১৯৮০ – জোয় ইয়ুং, হংকংয়ের একজন গায়িকা এবং অভিনেত্রী।

১৯৮৬ – ফের্নান্দো মুসলেরা, আর্জেন্টিনায় জন্মগ্রহণকারী উরুগুয়ের একজন পেশাদার ফুটবলার।

১৯৯৫ – জোসেফ স্কুলিং, বিশিষ্ট সিঙ্গাপুরী সাঁতারু।

১৮৮২ – মোহাম্মদ মোসাদ্দেক, তেহরানে জন্মগ্রহণকারী বিখ্যাত ইরানি রাজনীতিবিদ।

১৮৮৮ – আলেক্সান্দ্র্‌ আলেক্সান্দ্রোভিচ ফ্রিদমান, রুশ গণিতজ্ঞ, বিশ্বতত্ত্ববিদ এবং পদার্থবিজ্ঞানী।

১৮৯০ – স্ট্যান লরেল, ইংরেজ কৌতুকাভিনেতা, চলচ্চিত্র অভিনেতা ও পরিচালক।

১৭২৩ – অ্যাডাম স্মিথ, স্কটিশ দার্শনিক এবং অর্থনীতিবিদ

১৭৩৩ – বৃটেনের বিখ্যাত রসায়নবিদ ও পদার্থ বিজ্ঞানী জোসেফ প্রিষ্টলি।

 

ইতিহাসের পাতায় আজকের দিনের ঘটনাবলী—-

১৯০৩ – ফোর্ড মোটর কোম্পানি প্রতিষ্ঠিত হয়।

১৯০৩ – জার্মানীর সাধারণ নির্বাচনে সমাজতান্ত্রিক পার্টি জয় লাভ করে ।

১৯২০ – লন্ডনে লীগ অব নেশন কাউন্সিলের প্রথম জনসভা।

১৯৪৪ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে মার্কিন বিমান বাহিনী জাপানের দক্ষিণাঞ্চলীয় ফুকুলা শহরে হামলা শুরু করে।

১৯৫৮ – হাঙ্গেরীর সাবেক প্রধানমন্ত্রী ইমরে নগিরের মৃত্যুদণ্ড কার্যকর।

১৯৬৩ – রাশিয়া থেকে বিশ্বের প্রথম নারী নভোচারী ভেলেনটিনা তেরেসকোভামহাকাশ পাড়ি দেয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।

১৯৭২ – নিউ ইয়র্কে জাজ সংগীতের জাদুঘর প্রথম দর্শকদের জন্য খুলে দেওয়া হয়।

১৯৭৫ – বাংলাদেশে এক নায়ক বাকশাল সরকার কর্তৃক সংবাদপত্র ব্যবস্থাপনা আদেশ জারি করা হয় এবং চারটি দৈনিক পত্রিকা ও ১২৪ টি সাময়িকী ব্যতীত সকল পত্র পত্রিকার ডিক্লারেশন বাতিল করা হয়।

১৯৭৬ – দক্ষিণ আফ্রিকায় কৃষ্ণাঙ্গ-শ্বেতাঙ্গ দাঙ্গায় অনেক হতাহত হয়।

১৯৭৭ –  লিওনিদ ব্রেজনেভ সোভিয়েত প্রেসিডেন্ট হন।

১৮১৯ – পশ্চিম ভারতের কচ্ছ জনপদে সপ্তাহব্যাপী ভূমিকম্প প্রবাহ শুরু হয়। প্রায় সাতবার ভূমিকম্পে সিন্দ্রিনগরসহ বহু স্থান সমুদ্রগর্ভে তলিয়ে যায়।

১৮৯৪ – ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি প্রতিষ্ঠিত হয়।

১৭৫৬ – নবাব সিরাজউদ্দৌলার কাশিম বাজার কুঠি দখল।

১৭৭৯ – দুর্নীতির অভিযোগে ঘানার প্রাক্তন সামরিক শাসক জেনারেল অচিয়ামকে মৃত্যুদণ্ড প্রদান।

১৭৭৯ – স্পেন ফ্রান্সের সঙ্গে মিলিত হয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

 

এই দিনে মৃত্যুবরণ করেন যারা—-

২০১২ – সুজান টাইরেল, মার্কিন অভিনেত্রী।

২০১৩ – খোন্দকার আশরাফ হোসেন, বাংলাদেশের একজন কবি এবং সাহিত্য সমালোচক।

২০১৫ – চার্লস কোরিয়া, ভারতীয় স্থপতি ও নগর পরিকল্পনাবিদ।

২০১৭ – হেলমুট কোল, জার্মানির বিশিষ্ট রক্ষণশীল রাজনীতিবিদ ও জার্মানির সাবেক চ্যান্সেলর।

২০২১ – স্বাতীলেখা সেনগুপ্ত, ভারতীয় বাঙালি মঞ্চাভিনেত্রী।

১৯২৫ – দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ, বাঙালি আইনজীবী, স্বাধীনতা সংগ্রামী এবং রাজনীতিবিদ।

১৯৪৪ – আচার্য স্যার প্রফুল্ল চন্দ্র রায় একজন প্রখ্যাত বাঙালি রসায়ন বিজ্ঞানী।

১৯৫৩ – ইংল্যান্ডের প্রথম নারী কেবিনেট মন্ত্রী মার্গারেট বন্ডফিল্ড।

১৯৫৮ – ইমরে নাগি, হাঙ্গেরির বিশিষ্ট সমাজতান্ত্রিক রাজনীতিবিদ।

১৯৭৭ – ভের্নার ফন ব্রাউন, বিখ্যাত জার্মান-মার্কিন প্রকৌশলী ও বিশিষ্ট বিজ্ঞানী।

১৯৭৯ – নিকোলাস রে, মার্কিন চলচ্চিত্র পরিচালক।

১৯৯৩ – লিন্ডসে হ্যাসেট, অস্ট্রেলীয় ক্রিকেটার ও ধারাভাষ্যকার।

১৮৬৯ – অস্ট্রেলীয় আবিষ্কারক চার্লস স্টুর্স্ট।

১৮৬১ – হরিশচন্দ্র মুখোপাধ্যায়, প্রখ্যাত বাঙালি সাংবাদিক ও সমাজসেবক ।

১৮৭৮ – ক্রফোর্ড উইলিয়ামসন লং, মার্কিন শল্যচিকিৎসক ও ওষুধবিজ্ঞানী।

৬৭৯ – উন্মুল মোমেনিন হজরত উম্মে সালমা (রা.)।

 

 

।।তথ্য : সংগৃহীত ইন্টারনেট।।

Share This
Categories
রিভিউ

আজ ১৪ জুন, ইতিহাসের আজকের এই দিনে যা ঘটেছিল।

আজ ১৪জুন। ইতিহাস ঘেটে দেখা যায় বছরের প্রতিটি দিনে ঘটেছে অনেক উল্লেখযোগ্য ঘটনা। আসুন আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু বিষয় একনজরে দেখে নিই।  ইতিহাসের আজকের এই দিনে কী কী ঘটেছিল, কে কে জন্ম নিয়েছিলেন ও মৃত্যুবরণ করেছিলেন——-

 

দিবস—–

 

(ক) বিশ্ব রক্তদাতা দিবস

 

আজ যাদের জন্মদিন—-

১৯০৩ – আলোন্‌জো চার্চ, মার্কিন গণিতবিদ এবং যুক্তিবিদ।

১৯০৯ – বার্ল আইভস, আমেরিকান অভিনেতা এবং গায়ক।

১৯১৭ – বিনয় ঘোষ, বাঙালি সমাজবিজ্ঞানী, সাহিত্য সমালোচক, সাহিত্যিক, লোকসংস্কৃতি সাধক, চিন্তাবিদ ও গবেষক।

১৯১৬ – ডরোথি ম্যাকগুইয়ার, আমেরিকান অভিনেত্রী।

১৯২৪ – জেমস হোয়াইট ব্ল্যাক, স্কটিশ ডাক্তার এবং ওষুধবিদ।

১৯২৮ – চে গেভারা, আর্জেন্টিনীয় বিপ্লবী।

১৯২৯ – অ্যালান ডেভিডসন, বিখ্যাত ও সাবেক অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেট তারকা।

১৯৩২ – কবি হাসান হাফিজুর রহমান।

১৯৪৬ – (ক)  ডোনাল্ড ট্রাম্প, মার্কিন যুক্তরাষ্ট্রের ধনাঢ্য ব্যবসায়ী, বিনিয়োগকারী, বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব, লেখক এবং ৪৫ তম রাষ্ট্রপতি।

(খ) বিশিষ্ট ভারতীয় বাঙালি রাজনীতিক কলকাতা পুরসভার সাবেক মেয়র সুব্রত মুখোপাধ্যায়।

১৯৪৭ – সেলিনা হোসেন, বাংলাদেশী লেখিকা।

১৯৫৫ – কিরণ খের, ভারতীয় মঞ্চ, চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেত্রী।

১৯৬৩ – মিজানুর রহমান সাঈদ, বাংলাদেশের অন্যতম প্রধান মুফতি

১৯৬৯ – স্টেফি গ্রাফ, জার্মান মহিলা টেনিস খেলোয়াড়।

১৯৭৭ – বোয়েতা ডিপেনার, দক্ষিণ আফ্রিকার সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার।

১৮১১ – হ্যারিয়েট বিচার স্টো, আমেরিকান লেখক এবং কর্মী।

১৮৪৮ – বার্নার্ড বোসাঙ্কুয়ে, ইংরেজ দার্শনিক ও রাজনৈতিক তাত্ত্বিক।

১৮৫৬ – আন্দ্রেই মার্কভ, রুশ গণিতবিদ।

১৮৬৮ – কার্ল লান্ডষ্টাইনার, ১৯৩০ সালে নোবেলজয়ী অষ্ট্রীয় জীববিজ্ঞানী ও চিকিৎসক।

১৮৭৫ – জার্মান বিজ্ঞানী ও নেপচুনের আবিষ্কর্তা হাইনরিখ লুই দ্য আরেস্ট।

১৮৮০ – সতীশচন্দ্র দাশগুপ্ত, প্রখ্যাত গান্ধীবাদী নেতা ও গঠনমূলক সেবাকার্য ও পল্লীউন্নয়নের বিভিন্ন পদ্ধতির আবিষ্কারক।

১৭৩৬ – চার্লস অগাস্টিন কুলম্ব, ফরাসি পদার্থবিজ্ঞানী।

১৭৯৮ – ফ্রেঙ্কিসেক পোলাৎস্কি, চেক ইতিহাসবিদ ও রাজনীতিবিদ।

 

ইতিহাসের পাতায় আজকের দিনের ঘটনাবলী—-

২০১৮ – রাশিয়ায় ২০১৮ ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হয়।

১৯০৭ – নরওয়েতে নারীর ভোটাধিকার স্বীকৃত হয়।

১৯২৭ – ব্রিটিশ নারীদের ভোটাধিকার স্বীকৃত হয়।

১৯৪৯ – সাবেক সম্রাট বাও দাই’র নেতৃত্বে সায়গলে ভিয়েতনামী রাষ্ট্র প্রতিষ্ঠা।

১৯৬৩ – বিশ্বের প্রথম মহিলা নভোচারী ভ্যালেনটিনা তেরেশকোভার মহাশূন্য যাত্রা।

১৯৭৫ – বেতবুনিয়ায় বাংলাদেশের প্রথম ভূ-উপগ্রহ কেন্দ্র স্থাপন।

১৯৮২ – ফক্‌ল্যান্ডস যুদ্ধ শেষ হয়।

১৯৯১ – ঐতিহাসিক নগরী লেনিনগ্রাদের নতুন নামকরণ পিটার্সবার্গ।

১৯৯৩ – তানসু সিলার তুরস্কের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত।

১৯৯৫ – (ক) আন্তর্জাতিক রক্তদাতা ফেডারেশনের উদ্যোগে প্রথম বিশ্ব রক্তদাতা দিবস পালিত হয়।

(খ) ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক দেশে ব্যাঙ্কিং পরিষেবা সম্পর্কিত “ব্যাঙ্কিং ন্যায়পাল প্রকল্প” প্রথম চালু করে।

১৯৯৭ – সিলেটের মাগুরছড়া গ্যাস ফিল্ডে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটে।

১৮২০ – মোহাম্মদ আলী পাশার নেতৃত্বে মিশরীয় বাহিনী, সুদানে হামলা চালিয়ে দেশটির একটি বড় অংশ দখল করে নেয়।

১৮৩০ – ফরাসি বাহিনী আলজেরিয়ায় অভিযান শুরু করে। তবে ফ্রান্সের আগ্রাসনের বিরুদ্ধে আলজেরিয়ার জনগণ প্রথম থেকেই সোচ্চার ছিল।

১৮৩৯ – কলকাতায় বাংলা পাঠশালার ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।

১৮৩৯ – সংবাদ প্রভাকর বাংলা ভাষার প্রথম দৈনিক সংবাদপত্র হিসেবে আত্মপ্রকাশ করে।

১৮৫৫ – ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণপরিচয় দ্বিতীয় ভাগ প্রকাশিত হয়।

 

এই দিনে মৃত্যুবরণ করেন যারা—-

২০০৭ – কার্ট ওয়াল্ডহেইম, অস্ট্রিয়ান কূটনীতিবীদ এবং রক্ষনশীল রাজনীতিবিদ।

২০২০ -(ক)  সাইফুল আজম – বাংলাদেশ, পাকিস্তান, জর্ডান ও ইরাক-এই চারটি দেশের বিমানবাহিনীতে দায়িত্ব পালনকারী বাংলাদেশি বৈমানিক ও রাজনীতিবিদ।

(খ) সুশান্ত সিং রাজপুত, ভারতীয় চলচ্চিত্র অভিনেতা।

১৯২০ – মাক্স ভেবার, জার্মান সমাজবিজ্ঞানী, দার্শনিক ও রাষ্ট্রবিজ্ঞানী।

১৯২৭ – জেরোম কে জেরোম, ইংরেজ লেখক।

১৯৪৬ – জন বেয়ার্ড, টেলিভিশনের আবিস্কারক।

১৯৮৬ – (ক) খুর্খা লুইস বুরখাস, লাতিন আমেরিকান লেখক।

(খ) হোর্হে লুইস বোর্হেস, আর্জেন্টিনার সাহিত্যিক।

১৯৯১ – পেগি অ্যাশক্রফ্‌ট, ইংরেজ অভিনেত্রী।

১৯৯৫ – ররি গ্যালাগার, আইরিশ ব্লুস অ্যান্ড রক বহু-যন্ত্রবাদক, সঙ্গীত রচয়িতা ও প্রযোজক।

১৮৮৬ – আলেকজান্ডার নিকোলাইভিচ অস্ট্রোফস্কি, রাশিয়ান লেখক।

১৮৮৭ – মেরি কার্পেন্টার, ইংরেজ ভারতপ্রেমিক মহিলা শিক্ষাব্রতী ও সমাজসংস্কারক।

১৫৫৮ – সুলতান গিয়াসউদ্দিন বলবন।

 

।।তথ্য : সংগৃহীত ইন্টারনেট।।

Share This
Categories
প্রবন্ধ রিভিউ

আজ বিশ্ব রক্তদাতা দিবস, জানুন কেন পালিত হয় এবং দিনটির গুরুত্ব।

স্বেচ্ছায় রক্তদান এক মহৎ কাজ। রক্তের অভাব একজন ব্যক্তির জীবনকে বিপদে ফেলতে পারে। রক্তের প্রয়োজনে সময়মতো রক্ত সরবরাহ করা না হলে একজনের জীবনও হারাতে পারে। রক্তের ঘাটতি পূরণ করে রক্তদানের মাধ্যমে জীবন বাঁচানো যায়।
এই কারণে মানুষকে রক্তদানের জন্য সচেতন করা হয়, যাতে একজন সুস্থ মানুষ প্রয়োজনে রক্ত দান করতে পারে এবং একটি জীবন বাঁচাতে পারে। হাসপাতালগুলোতে জীবন-মৃত্যুর যুদ্ধে লিপ্ত মানুষ যাতে নতুন জীবন পায় সেজন্য বেশি বেশি মানুষ রক্তদান করার জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয়। তাই বিশ্ব রক্তদাতা দিবসের বিশেষ উপলক্ষ্য জীবন বাঁচাতে রক্তদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়া। প্রতি বছর ১৪ জুন সারা বিশ্বে দিনটি উদযাপন করা হয়।এবার দিবসটির প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে- ‘রক্ত দান করুন, দান করুন প্লাজমা, যতবার সম্ভব গ্রহণ করুন জীবন বাঁচানোর এ অনন্য সুযোগ’।

 

আন্তর্জাতিকভাবে এবছর বিশ্ব রক্তদাতা দিবসের বিশ্বব্যাপী অনুষ্ঠানের আয়োজক দেশ আলজেরিয়া। ২০০৪ সালে দিবসটি প্রথম পালিত হয়। নিরাপদ রক্ত নিশ্চিতকরণ ও স্বেচ্ছা রক্তদাতাদের উৎসাহ দিতেই বিশ্বব্যাপী উদযাপিত হয়ে আসছে দিবসটি।

১৯৯৫ সাল থেকে আন্তর্জাতিক রক্তদান দিবস পালন এবং ২০০০ সালে ‘নিরাপদ রক্ত’-এই থিম নিয়ে পালিত বিশ্ব স্বাস্থ্য দিবসের অভিজ্ঞতা নিয়ে ২০০৪ সালে প্রথম পালিত হয়েছিল বিশ্ব রক্তদান দিবস। ২০০৫ সালে বিশ্ব স্বাস্থ্য অধিবেশনের পর থেকে প্রতিবছর বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এ দিবস পালনের জন্য তাগিদ দিয়ে আসছে।
প্রতিবছর ৮ কোটি ইউনিট রক্ত স্বেচ্ছায় দান হয়, অথচ এর মাত্র ৩৮ শতাংশ সংগ্রহ হয় উন্নয়নশীল দেশগুলো থেকে, যেখানে বাস করে বিশ্বের মোট জনসংখ্যার ৮২ শতাংশ মানুষ। এ ছাড়া এখনো বিশ্বের অনেক দেশে মানুষের রক্তের চাহিদা হলে নির্ভর করতে হয় নিজের পরিবারের সদস্য বা নিজের বন্ধুদের রক্তদানের ওপর, আর অনেক দেশে পেশাদারি রক্তদাতা অর্থের বিনিময়ে রক্ত দান করে আসছে রোগীদের।

 

আমাদের দেশে রক্তের চাহিদার একটা বড় অংশ প্রয়োজন হয় থ্যালাসেমিয়া রোগীদের জন্যে।একজন থ্যালাসেমিয়া রোগীর প্রতি মাসে ১ থেকে ৩ ব্যাগ রক্তের প্রয়োজন হয়। থ্যালাসেমিয়া ছাড়াও রক্তস্বল্পতা, প্রসূতির রক্তক্ষরণ, অগ্নিদগ্ধ রোগী, বড় অপারেশন, দুর্ঘটনা, ইত্যাদি নানা কারণে রক্তের প্রয়োজন হয়। রক্তের এ চাহিদা পূরণে নতুন করে স্বেচ্ছায় রক্তদাতার কোনও বিকল্প নেই। সাধারণত ১৮ থেকে ৬০ বছর বয়সী যেকোনও শারীরিক ও মানসিকভাবে সুস্থ-সক্ষম ব্যক্তি প্রতি চার মাস পরপর রক্ত দিতে পারেন। তবে সব রক্ত ​​সবাইকে দেওয়া যায় না। যদি কারো A+ রক্তের গ্রুপ থাকে, তাহলে এই ধরনের রক্ত ​​A+ এবং AB+ কে দেওয়া যেতে পারে। A- ব্লাড গ্রুপের মানুষের রক্ত ​​AB-, A-, A+-তে স্থানান্তর করা যেতে পারে। B+ ব্যক্তি B+ এবং AB+ রক্ত ​​দিতে পারেন। যদি কারো রক্তের গ্রুপ O+ হয়, তাহলে সে তার রক্ত ​​A+, B+, AB+, O+ কে দিতে পারে। AB+ রক্তের গ্রুপের একজন ব্যক্তি AB+ কে রক্ত ​​দিতে পারেন।চিকিৎসকদের মতে, যে কোনো সুস্থ প্রাপ্তবয়স্ক, নারী-পুরুষ উভয়েই রক্ত ​​দিতে পারেন। পুরুষরা প্রতি তিন মাসে একবার নিরাপদে রক্ত ​​দান করতে পারে এবং মহিলারা প্রতি চার মাসে একবার রক্তদান করতে পারে। রক্তদাতার ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর, ৬৫ বছরের বেশি বয়সীরা রক্ত ​​দিতে পারবেন। ওজন ৪৫ কেজির কম হওয়া উচিত নয়।

 

অথচ বিশ্বের নানা দেশ থেকে তথ্য-উপাত্ত সংগ্রহ করে জানা যায়, ‘নিরাপদ রক্ত সরবরাহের’ মূল ভিত্তি হলো স্বেচ্ছায় ও বিনামূল্যে দান করা রক্ত। কারণ তাদের রক্ত তুলনামূলকভাবে নিরাপদ এবং এসব রক্তের মধ্য দিয়ে গ্রহীতার মধ্যে জীবনসংশয়ী সংক্রমণ, যেমন এইচআইভি ও হেপাটাইটিস সংক্রমণের আশঙ্কা খুবই কম।
স্বেচ্ছায় ও বিনামূল্যে রক্তদানকারী আড়ালে থাকা সেসব মানুষের উদ্দেশে, এসব অজানা বীরের উদ্দেশে, উৎসর্গীকৃত ১৪ জুনের বিশ্ব রক্তদান দিবস।

 

তবে ১৪ জুন এই দিনটি উদযাপনের একটি বিশেষ কারণ রয়েছে। বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার রক্তের গ্রুপ পদ্ধতি আবিষ্কার করেন।এই নোবেলজয়ী বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন রক্তের গ্রুপ ‘এ, বি, ও,এবি’। এই অবদানের জন্য, কার্ল ল্যান্ডস্টেইনার ১৯৩০ সালে নোবেল পুরস্কার পান । রক্তদাতা দিবসটি বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনারকে উৎসর্গ করা হয়েছে। তার জন্মদিন ১৪ জুন।

 

প্রতি বছর রক্তদাতা দিবসের একটি বিশেষ থিম থাকে। এ বছর বিশ্ব রক্তদাতা দিবস ২০২৩-এর থিম হল- (Give blood, give plasma, share life, share often.) যারা স্বেচ্ছায় ও বিনামূল্যে রক্তদান করে লাখ লাখ মানুষের প্রাণ বাঁচাচ্ছেন তাদেরসহ সাধারণ জনগণকে রক্তদানে উৎসাহিত করাই এ দিবসের উদ্দেশ্য।রক্তদানকে উৎসাহিত করা এবং রক্তদাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের লক্ষ্যে প্রতি বছর রক্তদাতা দিবস উদযাপিত হয়। এই উপলক্ষে সারা বিশ্বে মানুষকে অনুপ্রাণিত করা হয়, যেন রক্তের অভাবে কোনো রোগীর মৃত্যু না হয়।

 

।।তথ্য : সংগৃহীত উইকিপিডিয়া ও বিভিন্ন ওয়েবসাইট।।

Share This
Categories
রিভিউ

আজ ১৩ জুন, ইতিহাসের আজকের এই দিনে যা ঘটেছিল।

আজ ১৩জুন। ইতিহাস ঘেটে দেখা যায় বছরের প্রতিটি দিনে ঘটেছে অনেক উল্লেখযোগ্য ঘটনা। আসুন আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু বিষয় একনজরে দেখে নিই।  ইতিহাসের আজকের এই দিনে কী কী ঘটেছিল, কে কে জন্ম নিয়েছিলেন ও মৃত্যুবরণ করেছিলেন——-

 

দিবস—–

 

(ক) ভূমিকম্প সচেতনতা দিবস।

 

আজ যাদের জন্মদিন—-

১৯১১ – লুইস ওয়াল্টার আলভারেজ, স্পেনীয় বংশোদ্ভূত মার্কিন পদার্থবিজ্ঞানী।

১৯১৮ – বেন জনসন, মার্কিন অভিনেতা, স্টান্টম্যান ও রোডিও কাউবয়।

১৯২৭ – বাংলাভাষা শহীদ আবুল বরকত।

১৯২৮ – জন ফর্ব্‌স ন্যাশ, মার্কিন গণিতবিদ।

১৯৪০ – জার্মান গায়িকা সারাহ কোনর।

১৯৪৪ – বান কি মুন, দক্ষিণ কোরিয়ার রাজনীতিবিদ এবং জাতিসংঘের অষ্টম মহাসচিব।

১৯৫৩ – টিম অ্যালেন, মার্কিন অভিনেতা ও কৌতুকাভিনেতা।

১৯৬৫ – মনিন্দর সিং, সাবেক ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার।

১৯৭০ – ক্রিস কেয়ার্নস, নিউজিল্যান্ডের সাবেক ও বিখ্যাত ক্রিকেট তারকা।

১৯৮১ – ক্রিস ইভানস (অভিনেতা), মার্কিন অভিনেতা।

১৯৮৬ – হন্ডা কেস্‌কে, জাপানি ফুটবলার।

১৯৮৬ – ডিজে স্নেক, ফরাসি সংগীত প্রযোজক এবং ডিজে।

১৯৯০ – অ্যারন টেলর-জনসন, ইংরেজ অভিনেতা।

১৯৯৪ – দীপিকা কুমারী, ভারতীয় মহিলা তীরন্দাজ।

১৮৩১ – জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল, স্কটল্যান্ডীয় গাণিতিক পদার্থবিজ্ঞানী তড়িৎচুম্বকীয় বিকিরণ তত্ত্বের জন্য সুবিদিত।

১৮৫৪ – চার্লস এ পারসনস, আইরিস ইঞ্জিনিয়ার ও আবিষ্কারক।

১৮৬৫ – উইলিয়াম বাটলার ইয়েটস বিশ শতকের একজন আইরিশ কবি ও নাট্যকার।

১৮৯৭ – পাভো নুরমি, ফিনিশীয় মাঝারি ও লম্বা দূরত্বের দৌড়বিদ।

১৭৬৩ – হোজে বনিফাসিও দে আন্দ্রাদা, ব্রাজিলের একজন কূটনীতিজ্ঞ, নিসর্গী, অধ্যাপক এবং কবি।

১৫৫৫ – জোভান্নি আন্তোনিও মাজিনি, ইতালীয় জ্যোতির্বিজ্ঞানী, জ্যোতিষী, মানচিত্রাঙ্কনবিদ এবং গণিতজ্ঞ।

১৩৬৭ – জোসনের রাজা তেজং, জোসন রাজবংশের রাজা।

 

ইতিহাসের পাতায় আজকের দিনের ঘটনাবলী—-

২০০২ – যুক্তরাষ্ট্র প্রতিনিক্ষেপী ক্ষেপণাস্ত্র (অ্যান্টি ব্যালাস্টিক মিসাইল) চুক্তি প্রত্যাহার করে।
১৯৭১ – অস্ট্রেলিয়ার সিডনিতে জি. বডরিক নামে এক মহিলা একসঙ্গে নয় সন্তানের জন্ম দেয়। এর মধ্যে ২ ছেলে ও ৪ মেয়ে বেঁচে যায়।

১৯৭৪ – ইয়েমেনে সেনাবাহিনীর ক্ষমতা দখল।

১৯৭৫ – আলজিয়ার্স চুক্তি।

১৯৭৮ – লেবানন থেকে ইসরাইল তার সেনা প্রত্যাহার করে।

১৯৮২ – সৌদি বাদশাহ খালেদের মৃত্যু। যুবরাজ ফাহাদের সিংহাসনে আরোহণ।

১৯৮৩ – ঢাকা জাদুঘর জাতীয় জাদুঘরে রূপান্তরিত হয়।

১৯৯৩ – কিম ক্যাম্পবেল কানাডার প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত।

১৯০০ – চীনে বক্সার বিদ্রোহ শুরু হয়।

১৯০৬ – বৃটেনের পশ্চিমাঞ্চলীয় আয়ারল্যান্ড দ্বীপে আয়ারল্যান্ড রিপাবলিকান আর্মির রাজনৈতিক শাখা শিনফেন আত্ম প্রকাশ করে।

১৯২১ – ইহুদিবাদীদের বিরুদ্ধে প্রথমবারের মতো ব্যাপক আন্দোলনের সূচনা হয়।

১৯৩৪ – আডলফ হিটলার এবং বেনিতো মুসোলিনি দুজনের সাক্ষাৎ হয়েছিল ইতালির ভেনাসে।

১৯৪৩ –  ফ্রান্সের জাতীয় মুক্তি কমিটি গঠিত হয়।

১৯৪৪ – জার্মানি প্রথম বারের মতো বৃটেনকে লক্ষ্য করে ভি-ওয়ান নামের ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

১৯৫৩ – কলম্বিয়ায় জেনারেল গুস্তাভো রোজাস পিনিল্লার নেতৃত্বে এক সামরিক অভ্যুত্থানে প্রেসিডেন্ট লরেয়ানো গোমেজের সরকার উৎখাত।

১৯৫৬ – সর্বশেষ ব্রিটিশ সেনাদল সুয়েজ ত্যাগ করে।

১৮৪০ – কলকাতায় তত্ত্ববোধিনী সভার উদ্যোগে তত্ত্ববোধিনী পাঠশালা প্রতিষ্ঠিত হয়।

১৮৫৭ – লর্ড ক্যানিং সংবাদপত্র আইন চালু করেন।

১৮৭৮ – ইউরোপের মুখ্য রাষ্ট্রপ্রধানদের নিয়ে বার্লিন কংগ্রেস শুরু হয়।

১৭৫৭ – রবার্ট ক্লাইভ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে মুর্শিদাবাদ অভিমুখে যুদ্ধ অভিযান শুরু করেন।

১৫২৫ – রোমান ক্যাথলিক চার্চের নিয়ম ভেঙে মার্টিন লুথার বিয়ে করেন ক্যাথরিনা ভনভরাকে।

 

এই দিনে মৃত্যুবরণ করেন যারা—-

২০০৫ – আলভারো কুনহাল, পর্তুগিজ কমিউনিস্ট বিপ্লবী এবং রাজনীতিবিদ।

২০১২ – মেহদী হাসান, পাকিস্তানের গজল গায়ক ও ললিউডের নেপথ্য কণ্ঠশিল্পী।

২০১৫ – মাইক শ্রিম্পটন, নিউজিল্যান্ডীয় ক্রিকেটার ও কোচ।

২০২০ – (ক)  মোহাম্মদ নাসিম, বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী।

(খ) শেখ মোহাম্মদ আবদুল্লাহ, বাংলাদেশি রাজনীতিবিদ ও শেখ হাসিনার চতুর্থ মন্ত্রিসভার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী।

(গ) সুলতান উদ্দিন ভূঁইয়া, বাংলাদেশি রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য।

১৯৩১ – কিতাসাতো শিবাসাবুরো, জাপানি চিকিৎসক ও ব্যাকটেরিয়া বিজ্ঞানী।

১৯৩২ – অপূর্ব সেন ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব।

১৯৩৯ – আর্থার কনিংহ্যাম, অস্ট্রেলিয়ান ক্রিকেটার।

১৯৮৩ – বাঙালি রসায়ন বিজ্ঞানী ফণীন্দ্রচন্দ্র দত্ত।

১৯৮৭ – জেরাল্ডিন পেজ, আমেরিকান অভিনেত্রী।

১৬৪৫ – মিয়ামোতো মুসাশি, জাপানি অসিযোদ্ধা ও রোনিন।

১৬৯৫ – জন লাফুনতান, ফ্রান্সের বিখ্যাত লেখক ও কবি।

 

।।তথ্য : সংগৃহীত ইন্টারনেট।।

Share This
Categories
রিভিউ

আজ ১২ জুন, ইতিহাসের আজকের এই দিনে যা ঘটেছিল।

আজ ১২ জুন। ইতিহাস ঘেটে দেখা যায় বছরের প্রতিটি দিনে ঘটেছে অনেক উল্লেখযোগ্য ঘটনা। আসুন আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু বিষয় একনজরে দেখে নিই।  ইতিহাসের আজকের এই দিনে কী কী ঘটেছিল, কে কে জন্ম নিয়েছিলেন ও মৃত্যুবরণ করেছিলেন——-

 

দিবস—–

 

(ক) শিশুশ্রমের বিরুদ্ধে বিশ্ব দিবস।

 

আজ যাদের জন্মদিন—-

১৯৭৬ – রে প্রাইস, জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার।

১৯৭৯ – দিয়েগো মিলিতো, আর্জেন্টিনীয় সাবেক ফুটবলার।

১৯৮৪ – ক্রিস আমিনি, পাপুয়া নিউগিনির ক্রিকেটার।

১৯৮৮ – তানভীর আফজাল, হংকংয়ের ক্রিকেটার।

১৯৯২ – ফিলিপি কৌতিনিউ, ব্রাজিলীয় ফুটবলার।

১৯২২ – মারগেরিতা হ্যাক, ইতালিয় জ্যোতিঃপদার্থবিজ্ঞানী এবং জনপ্রিয় বিজ্ঞান লেখিকা।

১৯২৪ – জর্জ এইচ. ডব্লিউ. বুশ, মার্কিন যুক্তরাষ্ট্রের ৪১তম রাষ্ট্রপতি।

১৯২৯ – আন ফ্রাংক, জার্মান নাৎসি বাহিনীর হাতে নিহত ও দ্য ডায়েরি অফ আ ইয়াং গার্লখ্যাত কিশোরী।

১৯২৯ – দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাজি বর্বরতার শিকার দিনলিপি লেখিকা আনা ফ্রাংকের জন্ম।

১৯৩৫ – ইয়ান ক্রেগ, অস্ট্রেলীয় সাবেক ক্রিকেটার।

১৯৩৯ – জিওফ গ্রিফিন, দক্ষিণ আফ্রিকান সাবেক ক্রিকেটার।

১৯৫৬ – টেরি অল্ডারম্যান, অস্ট্রেলীয় সাবেক ক্রিকেটার।

১৯৫৭ – জাভেদ মিয়াঁদাদ, পাকিস্তানি সাবেক ক্রিকেটার।

১৯৫৯ – জালালউদ্দিন, পাকিস্তানি সাবেক ক্রিকেটার।

১৯৬১ – রড ল্যাথাম, নিউজিল্যান্ডীয় সাবেক ক্রিকেটার।

১৯৬৪ – আমেরিকান অভিনেত্রী পাওলা মার্শাল এর জন্ম।

১৮১৯ – চার্লস কিংসলে (লেখক), ইংল্যান্ডের পাদ্রি, বিশ্ববিদ্যালয়য়ের অধ্যাপক এবং বিখ্যাত ইতিহাসবিদ ও লেখক।

১৮৬০ – স্যার আশুতোষ চৌধুরী, বাংলার যশস্বী আইনজীবী, শিক্ষব্রতী।

১৮৬১ – উইলিয়াম অ্যাটওয়েল, ইংরেজ সাবেক ক্রিকেটার।

১৮৭১ – হেমচন্দ্র কানুনগো, বাঙালি, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী।

১৮৭৩ – লুসিলা গামেরো ডে মেডিনা, হন্ডুরীয় ঔপন্যাসিক।

১৮৮৩ – রবার্ট লোভি, অস্ট্রীয় বংশোদ্ভূত মার্কিন নৃবিজ্ঞানী।

১১০৭ – চীনের সম্রাট গাওজঙ।

 

ইতিহাসের পাতায় আজকের দিনের ঘটনাবলী—-

২০০২ – আন্তর্জাতিক শ্রমসংস্থার (আইএলও) উদ্যোগে প্রথম বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসটি পালিত হয়।

২০০৭ – ফিলিস্তিনের নির্বাচিত প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়ার গাজার বাসভবনে অস্ত্রধারীরা রকেট চালিত গ্রেনেড হামলা চালায় ।

১৯৪৪ – বিশ্বের প্রথম ধরনের ভি-১ ক্ষেপণাস্ত্র আনুষ্ঠানিকভাবে যুদ্ধে ব্যবহার করা হয়।

১৯৬৪ – রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে সাতজন সংগ্রামীসহ দক্ষিণ আফ্রিকার মুক্তি আন্দোলনের নেতা নেলসন ম্যান্ডেলাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়।

১৯৭৬ – উরুগুয়েতে সামরিক অভ্যুত্থানে প্রেসিডেন্ট জুয়ান বর্দাবেরি ক্ষমতাচ্যুত

১৯৭৮ – বাংলাদেশে প্রেসিডেন্ট পদে জিয়াউর রহমানের শপথগ্রহণ

১৯৮২ – পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে নিউইয়র্কের হাজার হাজার লোক রাস্তায় বের হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

১৯৯০ – বাংলাদেশের জাতীয় সংসদের সংবিধানের দশম সংশোধনী গৃহীত হয়।

১৯৯১ – বেআইনি অস্ত্র রাখার দায়ে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ দশ বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন।

১৯৯১ – রাশিয়া ফেডারেশনের প্রথম সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হয়।

১৯৯১ – বরিস ইয়েলেৎসিন রাশিয়া প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন।

১৯৯৩ – কম্বোডিয়া বিভক্ত হয়ে আলাদা রাষ্ট্র সাম্বেডিয়ার জন্ম।

১৯৯৬ – (ক) বাংলাদেশের সপ্তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

(খ) – বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক সংগঠন হিল উইমেন্স ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক কল্পনা চাকমা অপহৃত হন।

১৯৯৮ – পারমাণবিক পরীক্ষা চালানোর অপরাধে পাকিস্তান ও ভারতকে বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর ঋণদানে নিষেধাজ্ঞা আরোপ।

১৮৩৭ – উইলিয়াম কুক ও চার্লস হুইটস্টোন সর্বপ্রথম বৈদ্যুতিক টেলিগ্রাফ পেটেন্ট করেন।

১৮৩৯ – আমেরিকায় প্রথম বেসবল খেলা হয়।

১৮৬০ – রুশ সাম্রাজ্যের কেন্দ্রীয় ব্যাংক স্টেট ব্যাংক অফ রুশিয়ান এ্যাম্পায়ার প্রতিষ্ঠিত হয়।

১৮৬৭ – অস্ট্রো-হাঙ্গেরিয়ান সাম্রাজ্য গঠিত হয়।

১৮৯৮ – ফিলিপাইন স্বাধীন হয়।

১৭১৪ – প্রুশিয়া ও রাশিয়া গোপন চুক্তি করে।

১৬৩৯ – ফ্রান্সের নুরমান্দি প্রদেশের দরিদ্র লোকজন আন্দোলন শুরু করে।

১৬৬৫ – নিউ আমস্টারডামের নাম বদলে নিউ ইয়র্ক রাখা হয়।

১৫৪০ – জুন দক্ষিণ আমেরিকার পুর্বাঞ্চলীয় দেশ চিলি স্পেনীয় উপনিবেশবাদীদের দখলে চলে যায়।

১৫৫০ – সুইডেনের রাজা প্রথম গুস্তাভ কর্তৃক ফিনল্যান্ডের (তৎকালীন সুইডেনের) হেলসিঙ্কি শহরটির গোড়পত্তন ঘটে।

১৪৪২ – রাজা পঞ্চম আলফনসো নেপলস দখল করেন।

 

এই দিনে মৃত্যুবরণ করেন যারা—-

২০০৩ – (ক) গ্রেগরি পেক, মার্কিন অভিনেতা।

(খ) – রোমেনা আফাজ, বাংলাদেশী ঔপন্যাসিক।

২০১২ – এলিনর অস্ট্রম, মার্কিন অর্থনীতিবিদ।

২০১৪ – শক্তিপদ রাজগুরু, একজন ভারতীয় বাঙালি কথাসাহিত্যিক।

২০১৭ – চার্লস পি. থ্যাকার, মার্কিন কম্পিউটার বিজ্ঞানী।

২০১৯ – সিলভিয়া মাইলস, মার্কিন অভিনেত্রী।

১৯০৪ – যোগেন্দ্রনাথ বিদ্যাভূষণ, ভারতের বাঙালি সংস্কৃত পণ্ডিত, চিন্তাবিদ ও সাংবাদিক।

১৯১২ – ফ্রেদেরিক পাসি, ফরাসি অর্থনীতিবিদ এবং শান্তিকর্মী।

১৯১৪ – প্রখ্যাত সমাজসেবী, দানবীর ও ঔষধ ব্যবসায়ী বটকৃষ্ণ পাল।

১৯৭২ – প্রগতিবাদী মারাঠী সাহিত্যিক ডি.ডি তেন্ডুলকার।

১৯৮৩ – নর্মা শিয়েরার, কানাডীয়-মার্কিন অভিনেত্রী।

১৯৮৬ – অমিয় চক্রবর্তী, ভারতীয় বাঙালি কবি, সাহিত্যিক, শিক্ষাবিদ, গীতিকার এবং সুরকার।

১৯৯৩ – (ক)  হাসিরাশি দেবী, বিশিষ্ট চিত্রশিল্পী ও লেখিকা।

(খ) বিনয়রঞ্জন সেন, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থায় প্রথম ভারতীয় বাঙালি পরিচালন অধিকর্তা।

১৮৯৭ – ঈশানচন্দ্র বন্দ্যোপাধ্যায়, ঊনবিংশ শতাব্দীর বাঙালি কবি।

১৭৫৯ – উইলিয়াম কলিন্স, ইংরেজ কবি।

১১৪৪ – আল যামাখশারী, পার্সিয়ান বংশোদ্ভুত মধ্যযুগীয় মুসলিম পণ্ডিত।

৭৯৬ – প্রথম হিশাম (কর্ডোবা), কর্ডোবার আমির।

 

।।তথ্য : সংগৃহীত ইন্টারনেট।।

Share This
Categories
প্রবন্ধ রিভিউ

আজ বিশ্ব শিশু শ্রমিক বিরোধী দিবস, জানুন পালনের গুরুত্ব ও তাৎপর্য।

শিশু শ্রমের বিরুদ্ধে বিশ্ব দিবস হল একটি আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO)-এর অনুমোদিত ছুটির দিন যা ২০০২ সালে প্রথম চালু হয়েছিল যার লক্ষ্য শিশুশ্রম প্রতিরোধে সচেতনতা ও সক্রিয়তা বৃদ্ধি করা।  এটি কর্মসংস্থানের জন্য ন্যূনতম বয়সের উপর আইএলও কনভেনশন নং ১৩৮ এবং শিশু শ্রমের সবচেয়ে খারাপ ফর্মগুলির উপর আইএলও কনভেনশন নং ১৮২ এর অনুমোদনের দ্বারা উত্সাহিত হয়েছিল৷

শিশু শ্রমের বিরুদ্ধে বিশ্ব দিবস, যা প্রতি বছর ১২ জুন অনুষ্ঠিত হয়, এর উদ্দেশ্য হল শিশুশ্রমের বিরুদ্ধে বিশ্বব্যাপী আন্দোলনকে উৎসাহিত করা। দিনটির লক্ষ্য শিশু শ্রমিকদের (child labourers) শোষণের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করা।

এ বছর দিবসটির বৈশ্বিক প্রতিপাদ্য ‘সবার জন্য সামাজিক ন্যায়বিচার: শিশু শ্রমের অবসান ঘটান’। দিনটি সামনে রেখে বিশ্বব্যাপী শিশু ও শ্রমিকদের বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করছে।

পটভূমি–

 

বছরের পর বছর ধরে শিশু শ্রমিকের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। গোটা বিশ্বজুড়ে এটি একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এমন অনেক শিশু রয়েছে যারা নিজের এবং পরিবারের জীবিকা নির্বাহের জন্য রেস্তোঁরা, ধাবা, বিভিন্ন দোকানে কাজ করে। অনেকে আবার কারুর বাড়িতেও কাজ করে। ফলে, কাজের লোভ দেখিয়ে কেউ কেউ তাদের মাদক চোরাচালান, পতিতাবৃত্তি ও পাচারের মতো কিছু অবৈধ কার্যকলাপে বাধ্য করে।

শিশু শ্রমের বিরুদ্ধে বিশ্ব দিবসটি প্রথম ২০০২ সালে আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) দ্বারা শিশুশ্রমের ইস্যুতে ক্রমাগত মনোযোগ আকর্ষণ করার জন্য এবং শিশুশ্রম নির্মূল করার জন্য আমাদের কৌশলগুলিকে সংশোধন ও পুনর্বিবেচনা করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল।  ২০০২ সাল থেকে এটি ১৯ বছর হয়ে গেছে, এবং প্রতি বছর ১২ জুন শিশু শ্রমের বিরুদ্ধে বিশ্ব দিবস পালন করা হয়।  জাতিসংঘের সাধারণ পরিষদ শিশুশ্রমের মাত্রা স্বীকার করে সর্বসম্মতিক্রমে ২০২১ সালকে শিশু শ্রম নির্মূলের আন্তর্জাতিক বছর হিসেবে ঘোষণা করে একটি প্রস্তাব গৃহীত করেছে এবং আইএলওকে এর বাস্তবায়নে নেতৃত্ব দিতে বলেছে।  এই দিনটি সরকার, স্থানীয় কর্তৃপক্ষ, সুশীল সমাজ এবং আন্তর্জাতিক, শ্রমিক এবং নিয়োগকর্তা সংস্থাগুলিকে একত্রিত করে শিশু শ্রম সমস্যাটি নির্দেশ করে এবং শিশু শ্রমিকদের সহায়তা করার জন্য নির্দেশিকা সংজ্ঞায়িত করে।
আইএলও-এর তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মেয়ে এবং ছেলেরা এমন কাজের সাথে জড়িত যা তাদের পর্যাপ্ত শিক্ষা, স্বাস্থ্য, অবকাশ এবং মৌলিক স্বাধীনতা থেকে বঞ্চিত করে, এইভাবে তাদের অধিকার লঙ্ঘন করে।  এই শিশুদের মধ্যে, অর্ধেকেরও বেশি শিশু শ্রমের সবচেয়ে খারাপ রূপের সংস্পর্শে এসেছে।  শিশুশ্রমের এই নিকৃষ্টতম রূপগুলির মধ্যে রয়েছে বিপজ্জনক পরিবেশে কাজ করা, দাসত্ব, বা অন্যান্য ধরনের জোরপূর্বক শ্রম, মাদক পাচার ও পতিতাবৃত্তির মতো অবৈধ কার্যকলাপ, সেইসাথে সশস্ত্র সংঘাতে জড়িত থাকা।

তাৎপর্য—

 

কোনও শিশুকে শিশুশ্রমিকের পর্যায়ে তখনই ফেলা হয় যখন তাদের কাজ করার বয়স না হওয়া সত্ত্বেও কাজ করানো হয় বা কোনও অস্বাস্থ্যকর কাজে তাঁদের নিয়োগ করা হয় যা তাঁদের শারীরিক ও মানসিক ক্ষতি করে এমনকী পড়াশোনা ও শিক্ষারও ক্ষতি করে। শিশুশ্রমের বিরুদ্ধে বিশ্ব দিবসের তাৎপর্য হল শিশুশ্রমের সমস্যার প্রতি মনোযোগ দেওয়া এবং এটি নির্মূলের উপায় খুঁজে বের করা। বিশ্বজুড়ে নানা মনুষ্যসৃষ্ট ও প্রাকৃতিক বিপর্যয় শিশুদের কায়িক শ্রমের দিকে ঠেলে দিচ্ছে। পাশাপাশি শিশুশ্রমের কুফল সম্পর্কে অসচেতনতায় দিনদিন শিশুশ্রম বাড়ছে। তাই সারা বিশ্বে শিশুশ্রমে বাধ্য করা শিশুদের ক্ষতিকারক মানসিক এবং শারীরিক সমস্যা সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য দিবসটি ব্যবহার করা হয়। তাই শিশুশ্রমের খারাপ প্রভাব সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতিবছর ১২ জুন ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’ পালন করা হয়।

।। তথ্য : সংগৃহীত উইকিপিডিয়া ও বিভিন্ন ওয়েবসাইট ।।

Share This