Categories
বিবিধ

আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা, চন্দ্রকোনারোড পুলিশ বিট হাউসের বস্ত্র বিতরণ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- আসন্ন দুর্গোৎসবের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিতে মানবিক উদ্যোগ পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের। জেলা পুলিশের নির্দেশে এবং চন্দ্রকোনারোড বিট হাউসের পুলিশের উদ্যোগে শনিবার আয়োজন করা হয় বস্ত্র বিতরণ অনুষ্ঠানের। এলাকার দুঃস্থ পরিবারগুলির মুখে হাসি ফোটাতেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে।
এই দিনের এই অনুষ্ঠানে শতাধিক দুঃস্থ পরিবারের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। উৎসবের আগে নতুন পোশাক পেয়ে খুশি উপভোক্তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসপি অপারেশন সব্যসাচী ঘোষ, সিআই শুদ্ধ সত্য দাস,গড়বেতা থানার ভারপ্রাপ্ত আধিকারিক প্রদীপ সিংহ, চন্দ্রকোনারোড পুলিশ বিট হাউসের আইসি পরিমল কুম্ভকার-সহ অন্যান্য পুলিশকর্মীরা।
দুর্গোৎসবের আগে পুলিশের এই উদ্যোগে খুশি এলাকার সাধারণ মানুষ। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা পালনের ক্ষেত্রেও পুলিশের এই উদ্যোগ বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *