Categories
বিবিধ

কুবাই নদীতে নিখোঁজ ব্যক্তির সন্ধানে জোর তল্লাশি, সিভিল ডিফেন্সের পর এবার নামছে SDRF

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা :-দীর্ঘ ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও কুবাই নদীতে তলিয়ে যাওয়া ব্যক্তির কোনও সন্ধান মেলেনি। নিখোঁজ ব্যক্তির খোঁজে রবিবার দিনভর তল্লাশি চালিয়েও মেলেনি সাফল্য। এবার উদ্ধারকাজে নামানো হচ্ছে SDRF-এর দল। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উদ্বেগ ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনারোড শহর সংলগ্ন সাতবাঁকুড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেলে পোষ্য গবাদিপশুর জন্য ঘাস কাটতে গিয়ে কুবাই নদীতে তলিয়ে যান ওই ব্যক্তি। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় চন্দ্রকোনারোড পুলিশ বিট হাউসের পুলিশ। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় দীর্ঘক্ষণ তল্লাশি চালানো হলেও তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি। এরপর রবিবার সকাল থেকে উদ্ধারকাজে নামে সিভিল ডিফেন্সের দল। বিভিন্ন উদ্ধার সরঞ্জামের পাশাপাশি জেসিবি ব্যবহার করেও তল্লাশি চালানো হয়। তবে রবিবার সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ ব্যক্তির সন্ধান মেলেনি।
পুলিশ সূত্রে খবর, সোমবার পুনরায় তল্লাশি অভিযান চালানো হবে এবং উদ্ধারকাজে SDRF-এর দল নামানো হচ্ছে। নিখোঁজ ব্যক্তির সন্ধানে নতুন করে তল্লাশি চালানোর প্রস্তুতি চলছে।
এদিকে, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নিখোঁজ ব্যক্তির সন্ধান না মেলায় উদ্বেগ বাড়ছে তাঁর পরিবার ও এলাকাবাসীর মধ্যে। গোটা ঘটনার দিকে নজর রয়েছে স্থানীয় বাসিন্দাদের।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *